Home আঞ্চলিক পাইকগাছায় সরকারী রাস্তা কেটে লবনপানি তোলার অভিযোগ

পাইকগাছায় সরকারী রাস্তা কেটে লবনপানি তোলার অভিযোগ

10

পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান নেতৃত্বে সরকারী কেয়ারের রাস্তা কেটে রেকডিও জমির উপর দিয়ে লবন পানি তোলার চেষ্টার অভিযোগ। দুটি পক্ষ মুখমুখি অবস্থানে রয়েছে। যে কোন সসয় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভবনা রয়েছে। এ ঘটনায় শনিবার সকালে জমির মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দফতারে অভিযোগ করেছে। অভিযোগে পাইকগাছা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়েছে।

জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নে পশ্চিম কাইনমুখি গ্রামের আমুরকাটা বাজার হয়ে চারবান্দা পর্যন্ত কেয়ারের রাস্তার পশ্চিম কাইনমুখে নামক স্থানে সরকারী কেয়ারের রাস্তা কেটে পাইপ বসানোর সময় জমির মালিক বাঁধা দেয়। এ সময় জমির মালিক বাদশা সরদার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী সহ কয়েকজনের নামে অভিযোগ করে। রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে পৌছে কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয় সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, বাদশা যে অভিযোগ করেছে সেটি সঠিক না।

আমি সরকারী খাস খালের জায়গায় পাইপ বসানোর সময় বাঁধা আসলে কাজ বন্ধ করে দিয়েছি। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, অভিযোগের ভিত্তিত্বে উপজেলা সহকারী কমিশনার ভুমিকে পাঠিয়েছি। তিনি কাজ বন্ধকরে দিয়েছে। সরকারী জমি কি মালিকনা জমি জরিপ করে ব্যবস্থা নেয়া হবে।