Home জাতীয় মধ্যরাতে সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

মধ্যরাতে সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

14

ঢাকা অফিস।।

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকের পরামর্শ মোতাবেক ৯ ফেব্রুয়ারি রাত ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুর গেছেন তারা।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা নেবেন সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে এবং রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

আগামী সপ্তাহে তাদের দেশে ফিরার কথা রয়েছে। মহাসচিব দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।