গিলাতলা ইউনিয়ন বিএনপির পদযাত্রার কর্মসূচি সফলের লক্ষে প্রস্তুতি সভা
খানজাহান আলী থানা প্রতিনিধি
সরকার পতনের দাবিতে চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ি আগামী ১১ ফেব্রুয়ারি আটরা গিলাতলা ইউনিয়নে পদযাত্রা করবে বিএনপি। উক্ত কর্মসূচি সফল করার লক্ষে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির এক প্রস্তুতি সভা গতকাল সোমবার বিকাল ৫ টায় শিরোমনিতে অনুষ্ঠিত হয়। সভায় মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক এবং সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালামের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও খানজাহান আলী থানা যুবদল নেতা শরীফ ওবায়দুর রহমান চয়নের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক স.ম আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক কাজী মাহমুদ আলী, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এ রহমান বাবুল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যোগীপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু সাইদ হাওলাদার আব্বাস ও কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ এমদাদুল হক, ফকির রবিউল ইসলাম, মীনা মুরাদ হোসেন, সরদার নজরুল ইসলাম, মোঃ গোলাম সরওয়ার, রফিকুল ইসলাম মাষ্টার,মীর শওকত হোসেন হিট্টু, আঃ সামাদ, সরদার বিল্লাল হোসেন, গোলাম মোস্তফা, মোঃ নজরুল ইসলাম, মোঃ মিরাজ সিকদার, আসলাম হোসেন, মোঃ তওহীদুল ইসলাম, মোঃ বাচ্চু শেখ, শেখ ইকরাম হোসেন, মোঃ আলমগীর হোসেন, শেখ আঃ রাজ্জাক, মোঃ মহিবুল্লাহ মোঃ সাগর , মোঃ নুর ইসলাম, মোঃ নুরুজ্জামান প্রমুখ।
কপিলমুনিতে কেকেএসপি’র উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
কপিলমুনি(খুলনা)প্রতিনিধি।।
কপিলমুনিতে উদ্বোধন হয়েছে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প ‘২৩ । সোমবার বিকাল ৪টায় কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকেএসপি)র আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার। প্রশিক্ষণ প্রদান করেন সাবেক জাতীয় ফুটবল প্রশিক্ষক মোঃ শামসুদ্দোহা চাঁদ। উপস্থিত ছিলেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, কেকেএসপির সভাপতি শেখ আঃ রশীদ, সাঃ সম্পাদক এম বুলবুল আহম্মেদ, ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মোস্তাফিজুর রহমান পারভেজ, পুলিশিং কমিটির সভাপতি সাধন ভদ্র, অধ্যাপক রেজাউল করিম খোকন, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, সাবেক সহ সভাপতি জি এম আসলাম হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মিলন দাশ, সাংবাদিক আঃ সবুর আল আমীন, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, এইচ এম শফিউল ইসলাম, এস কে আলীম প্রমূখ। অনুষ্ঠানের প্রথম দিনে অত্রালাকার প্রায় ১৫০ জন খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়া হয়।
চুলকাটিতে পুলিশের অভিযানে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের চুলকাটিতে তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে গাজাসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছেন। বাগেরহাট সদর মডেল থানা পুলিশের সূত্রে জানা গেছে, সোমবার (৬ফেব্রুয়ারী) দুপুরে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ হানিফের নেতৃত্বে এসআই এমদাদ, এএসআই আবু বক্কর ,এএসআই আশরাফুল ইসলামসহ সংঙ্গীয় ফোর্স উপজেলার চুলকাটি বাজারাস্থ্য রেল লাইন এলাকায় নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিল এসময় আকাশ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে তখন পুলিশ ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে পকেট হতে ৫২ গ্রাম গাজাসহ তাকে আটক করেন। আটককৃত মাদক ব্যাবসায়ী আকাশ শেখ পাশর্^বর্তি ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর বাঁশবাড়িয়া গ্রামের মাদক ব্যাবসায়ী জালাল সেখের ছেলে। এ ঘটনায় এস আই এমদাদ বাদী হয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ রির্পোট লেখা পর্যন্ত আসামীকে জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে বাগেরহাট সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি)কেএম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ফকিরহাটে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত যুবসমাজ গঠনের লক্ষে ৯টি ওয়ার্ডের সমন্বয়ে আন্তঃ ইউনিয়ন ওয়ার্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন সোমবার (৬ই ফেব্রুয়ারী) বিকেল ৪টায় ভবনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল খেলার পুরস্কার বিতরন করেন। খেলা পরিচালনা কমিটির সভাপতি ও লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শেখর রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ গোলাম রব্বানী, ইউপি সচিব বিকাশ চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট ক্রীড়ামোদী ও সমাজসেবক মোঃ জিল্লুর রহমান, ইউপি সদস্য আসপিয়ার হোসেন মোড়ল, শেখ আলী আহম্মেদ, শেখ সেলিম, কবির মোড়ল, মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা, খুকুমনি বেগম ও মাহাম্মুদা বেগম। খেলা পরিচালনা করেন মোঃ আজমল হোসেন, তাকে সহযোগীতা করেন মোঃ আরিফ শেখ ও খায়রুল আলম। খেলায় ১-০গোলে ২নং ওয়ার্ড বিজয়ী হয়। ##
সরকারি দৌলতপুর মুহসিন হাই স্কুলের ১৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা
খবর বিজ্ঞপ্তি
দানবীর হাজী মুহাম্মদ মুহসিনের ২১১তম মৃত্যু বার্ষিকী ও খুলনা জেলায় প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মেধা অন্বেষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টার দিকে হাজী মুহাম্মদ মুহসিন শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন দৌলতপুর মুহসিন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ, প্রধান আলোচক ছিলেন হাজী মুহাম্মদ মুহসিন শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সাঃ সম্পাদক এ এইচ এম জামাল উদ্দীন। অতিথি ছিলেন কলেজ শিক্ষক অধ্যাপক রাসেল হোসেন ও সুশাসনের জন্য নাগরিক সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন। অনুষ্ঠানে অংশ নেন মুহসিন হাই স্কুলের সিনিয়র শিক্ষক কানাই লাল বসাক, সহকারি শিক্ষক আবুল হোসেন আজাদী, আশীষ কুমার সরকার, মাছুম বিল্লাহ, রীতেশ রঞ্জন বিশ্বাস, স্বপন কুমার মন্ডল, মাহিন উদ্দীন মহিন, আঃ মজিদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, হাজী মুহম্মদ মুহসিনের দানের কথা আজ ভারত-বাংলাদেশ জুড়ে আলোচিত। খুলনায় শতশত একর জমি হাজী মুহাম্মদ মুহসিন ট্রাস্ট্রের অধিনে রয়েছে। দানবীর হওয়ার কারণে আজ কয়েক শতাব্দি পরও মানুষ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল।
৭নং ওয়ার্ড বিএনপি নেতা জাকিরের আত্নার মাগফেরাত কামনা দোয়া
খবর বিজ্ঞপ্তি
৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি জাকির হোসেনসহ বিগত দিনে যেসব নেতা-কর্মীর মৃত্যুবরণ করেছেন তাদের রুহের আত্নার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন মসজিদে এ দোয়ার আয়োজন করে। সোমবার আছর বাদ এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশ নেন ওয়ার্ড বিএনপির সকল স্তরের নেতা-কর্মীরা।
সোনাডাঙ্গা থানা ইসলামী আন্দোলনের সম্মেলন আজ
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সম্মেলন ০৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়। সম্মলেন সফলের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। সম্মেলনে সোনাডাঙ্গা থানার সকল দায়িত্বশীল, কর্মী ও সমর্থকের অংশগ্রহণে আশাবাদ ব্যক্ত করে বিবৃতি দিয়েছেন থানা সভাপতি মুফতি ইমরান হুসাইন, সহ সভাপতি আলহাজ্ব আমজাদ হেসেন, সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম তুষারসহ থানা নেতৃবৃন্দ।
দৌলতপুর থানাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর দৌলতপুর থানার জরুরী সভা ৬ ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা সভাপতি আলহাজ্ব সরোয়ার বন্দের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দলের নগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন নগর সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী মইনুল ইসলাম । সভায় আগামী ৯ ফেব্রুয়ারী থানা সম্মেলন সফল করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। এছাড়া চলতি সেশনের বার্ষিক পরিকল্পনা পর্যালোচনা করতঃ সার্বিক বিষয় আলেচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , মোঃ কামরুল ইসলাম, আলফাত হেসেন লিটন, মোঃ মাসুদুর রহমান, মোঃ বশির উদ্দিন, মো আব্দুর রহমান, মোঃ কামরুল আলম, আলহাজ্ব লুৎফর রহমান, মোঃ মিলন হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক ইংরেজি প্রশিক্ষণ শুরু
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি পাঠদানকারী শিক্ষকদের বিষয়ভিত্তিক ইংরেজি প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে পাইকগাছা ইউআরসিতে ৬ দিন ব্যাপী বিষয়ভিত্তিক ইংরেজি প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম মহোদয়। উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব বিদ্যুৎ রঞ্জন শাহা। প্রশিক্ষক আছেন অনুপ কুমার সরকার এবং মিলন সরকার। উপজেলার ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন ইংরেজি পাঠদানকারী শিক্ষক প্রশিক্ষনার্থী হিসাবে আছেন।
লবণ পানি উত্তোলন বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়নে পাইকগাছায় মানববন্ধন, বিক্ষোভ স্মারকলিপি প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
লবণ পানি উত্তোলন বন্ধে সর্বোচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নে পাইকগাছায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল শেষে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাইকগাছা উপজেলার ২০, ২১ ও ২৩ নং পোল্ডারে সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কৃষি জমিতে লবণ পানি উত্তোলন করে ঘের মালিকরা বানিজ্যিক ভাবে চিংড়ি চাষ করছে। আদালতের রায় অমান্যকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
সোমবার সকালে উপজেলার কোর্ট সামনে প্রধান সড়কে ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে বক্তৃতা করেন, ভূমিহীন সংগঠনের রবিউল ইসলাম গাজী, আশুতোষ মন্ডল, সবিতা ঢালী, রোকেয়া বেগম, কমিউনিস্ট পার্টির নেতা গোলজার রহমান, আফজাল হোসেন, মানবাধিকার কর্মী এড. শফিকুল ইসলাম কচি, কামরুল ইসলাম, সমরেশ চন্দ্র মন্ডল, চিত্তরঞ্জন সরকার ও শিবু প্রসাদ সরকার, নিজেরা করি’র অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম ও কর্মী রাশেদুজ্জামান। এসময়ে বক্ততারা লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষি জমি রক্ষা করা, অবিলম্বে সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন, ¯¬ুইচ গেট গূলি অবিলম্বে মেরামত ও স্থায়ী বেঁড়িবাঁধ নির্মাণের দাবিতে তাদের বক্তব্যে তুলে ধরেন।
জলবায়ু পরিবর্তনজনিত সংকট বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত সংকট বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। ঐক্যবদ্ধভাবে এ সংকট মোকাবেলায় কাজ করতে হবে। তিনি বলেন বস্তি এলাকার স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও সমন্বিতভাবে কাজ করলে জলবায়ু অভিবাসীরাও নিজেদের স্বাবলম্বি করতে সক্ষম হবে বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র সোমবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক-কেএফডব্লিউ ও ব্রাক-এর সহযোগিতায় ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ)-এর অর্থায়নে মহানগরীর ১৪টি ওয়ার্ডে (১, ৫, ৭, ৮, ৯, ১০, ১৫, ১৬, ১৭, ১৯, ২১, ২২, ২৪ ও ৩১) প্রকল্পগুলি বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পরিববির্তত পরিবেশের সাথে জলবায়ু অভিবাসীদের খাপ খাওয়ানোর জন্য সক্ষমতা তৈরী এবং তাদের জীবন জীবিকা উন্নয়নের উদ্দেশ্যে জার্মান সরকারের পক্ষে জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক-কেএফডব্লিউ এবং ব্রাক যৌথভাবে ২০১৯ সালে একটি ট্রাস্ট গঠন করে যা ক্লাইমেট ব্রিজ ফান্ড নামে পরিচিত। বর্তমানে সিবিএফ খুলনা মহানগরীসহ দেশের আরো ৪টি সিটি কর্পোরেশন, ৩টি পৌরসভা ও ১৮টি জেলায় কাজ শুরু করেছে। মহানগরী এলাকায় ৫টি ও সাতক্ষীরা জেলায় ১টি প্রকল্পের আওতায় নিম্ন আয়ের পরিবারসমূহের বসবাস এলাকায় নিরাপদ পানি সরবরাহ, নতুন টয়লেট, ড্রেন ও হাত ধোয়ার স্থাপনা তৈরীসহ জলবায়ু অভিবাসীদের অর্থনৈতিক স্বচ্ছলতা তৈরীতে সহায়তা, আত্মনির্ভরশীল দল তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, পরিবারের শিশুদের প্রথম ৬ মাস পুষ্টি ঘাটতি পূরণে প্রয়োজনীয় সহায়তা প্রদান, বেকার যুবক/যুব মহিলার প্রশিক্ষণের ব্যবস্থা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ বিদেশ-ফেরত অভিবাসীদের কাউন্সেলিং, ব্যবসা পরিকল্পনা তৈরীতে সহায়তা, চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৭ লক্ষ ৭৯ হাজার টাকা এবং উপকারভোগীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ১’শ ৩০ জন। আগামী ২০২৪ সালের জুলাই মাসে প্রকল্পটি শেষ হবে বলে সভায় জানানো হয়। স্বেচ্ছাসেবী সংস্থা দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), ব্রাক, জাগ্রত যুব সংঘ (জেজেএস) ও নবলোক পরিষদ যৌথভাবে প্রকল্পগুলি বাস্তবায়ন করবে।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ পিইঞ্জ, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু, মেমরী সুফিয়া রহমান শুনু ও সিবিএফ-এর বোর্ড অব ট্রাস্টিজ মেম্বর মোঃ লিয়াকত আলী। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার ও প্রকল্প সমূহের প্রেক্ষাপট বর্ণনা করেন ক্লাইমেট ব্রিজ ফান্ড-এর সেক্রেটারিয়েট হেড ড. গোলাম রব্বানী। প্রকল্প উপস্থাপন করেন ডিএসকে’র প্রজেক্ট ম্যানেজার শিবানী চক্রবর্তী, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর আবু মোজাফফর মাহমুদ, জেজেএস-এর ফিল্ড কো-অর্ডিনেটর নবকুমার সাহা, নবলোক এর প্রজেক্ট কো-অর্ডিনেটর সরদার আকরামুজ্জামান, ব্রাক এর আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের জোনাল ম্যানেজার মোঃ তমজিদুল ইসলাম, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম এর জেলা সমন্বয়কারী দেবানন্দ মন্ডল। অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ মোহাম্মদ আলী, এস এম খুরশীদ আহমেদ টোনা, মোঃ আরিফ হোসেন মিঠু প্রমুখ সভায় বক্তৃতা করেন। সভায় কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সালাম মূর্শেদীর বড় বোনের জানাযা নামাজ ও দাফন সম্পন্ন
রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বড় বোন মোসাঃ নুরুন্নাহার (৭৫) গত ৬ ফেব্রুয়ারী ঢাকা খিলগাও চৌধুরী পারাস্থ নিজস্ব বাস ভবনে রাত ২ টা ৪৫ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি……..রাজিউন। মৃত্যুকালে তিনি ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান। মরহুমার নামাজে জানাজা খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, মরহুমার ছোট ভাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. এম এম মুজিবুর রহমান, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন বাদশা, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল আলম, দিঘলীয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আকরাম হোসেন, রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোর্শারফ হোসেন, পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, প্রকৌশলী এস এম অহিদুজ্জামান, আইসিটি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, জেলা কৃষকলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, ফ ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, আসাদুজ্জামান রিয়াজ, জামিল খান, সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য আব্দুল মজিদ ফকির, দিঘলীয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফ এম ওহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, তেরখাদা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, মোঃ জাহাঙ্গীর শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মফিজুল ইসলাম ঠান্ডু, গাজী জিয়াওর রহমান, মহাসিন সিকদার, আওয়ামীলীগ নেতা আইয়ুব মল্লিক বাবু, মোল্লা আরিফুর রহমান, মোর্শেদুল আলম বাবু, শাহাজাহান কবির প্যারিস, মোতালেব হোসেন, ইমদাদুল ইসলাম, রবিউল ইসলাম লিটু, সরদার ফেরদাউস আহম্মদ, এবিএম কামরুজ্জামান, এস এম হাবিব, এমডি রকিব উদ্দিন, আব্দুল গফুর খান, আকতার ফারুক, শ ম জাহাঙ্গীর, বাসিতুল হাবিব প্রিন্স, সেলিম মোল্লা, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পাভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মনিরুজ্জামান মনি, সরদার মিজানুর রহমান, মোল্লা মনির হোসেন, মোল্লা তাহিদুল ইসলাম, রবিউল ইসলাম পলাশ, আক্তার হোসেন খান, রুহুল আমিন রবি, আবু আহাদ হাফিজ বাবু, আবু সালেহ বাবু, ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান তানভীর, মনিরুল ইসলাম মনির, রুবেল সরদার, সারাফাত হোসেন, শেখ আনিসুল হক, আব্দুল মান্নান, যুবলীগ নেতা নোমান ওসমানি রিচি, শফিকুর রহমান ইমন, আবুল কালাম আজাদ, তারেক আজিজ, সাইফুল ইসলাম শাওন, মল্লিক সাহনেওয়াজ কবির টিংকু, খাইরুজ্জামান সজল, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন, শেখ মাসুম বিল্লাহ, মাইনুল ইসলাম টুটুল, ফরিদ শেখ প্রমূখ। তাছাড়া খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বড় বোন মোসাঃ নুরুন্নাহার (৭৫) এর মৃত্যুর খবর শুনে দেখতে আসেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ কহিনুর জাহান, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা কহিনুর বেগম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. নিমাই চন্দ্র মন্ডল এবং এনভয় গ্রুপের চেয়ারম্যান এমপি পত্নী শারমিন সালাম।
মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পুলিশ জীবন দিতে প্রস্তুত : আইজিপি
শহিদুল ইসলাম দইচ যশোর।।
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জনতার পুলিশ হওয়ার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করছে। মানুষের নিরাপত্তার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে উচ্চে ধরে রাখতে পুলিশ সদস্যরা জীবন দিতেও প্রস্তুত। আজ সোমবার বিকেলে যশোর পুলিশ লাইনস মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আইজিপি আরো বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এদেশের মানুষ যেমন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনাকে বজায় রাখতে পুলিশ কাজ করে চলেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের খুলনা বিভাগের ডিআইজি মঈনুল হক, পুনাকের কেন্দ্রীয় সভানেত্রী তৈয়বা মুসাররাত জাহা চৌধুরী। অনুষ্ঠানে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ রাজনৈতিক, সমাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের আগে আইজিপি পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মনোজ্ঞ ডিসপ্লে ও খেলাধুলা প্রদর্শণ করেন। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কালীগঞ্জে কৃষকদের নিয়ে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে সোমবার ৬ ফেব্রুয়ারি বিকাল ৩.৩০ টায় কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভাড়াসিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বাস্তবায়িত পলিমালচ ব্যবহার করে উচ্চ মূল্যের ফসল বেগুন প্রদর্শনীর মঠ দিবস অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিউল্লাহ এর সঞ্চালনায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এস এম খালিদ সাইফুল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসিম উদ্দিন অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক আব্দুল খালেক কৃষক তাপস প্রমূখ। কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের কৃষক আব্দুল খালেক তার ৪৪ শতক জমিতে ৩০ হাজার টাকা ব্যয়ে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বাস্তবায়িত পলিমালচ ব্যবহার করে সফলতা পেয়েছেন। তিনি উচ্চমূলের ফলন বেগুন চাষ করে প্রথম পর্যায়ে ১ লক্ষ ২০ হাজার টাকা বেগুন বিক্রি করেছে। সামনে এখনো প্রায় ৬০ হাজার টাকার মতন বেগুন বিক্রয় হবে বলে আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে এলাকার কৃষক কৃষাণী সাংবাদিক উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া উপজেলা বিএনপির বিবৃতি
ডুমুরিয়া প্রতিনিধি
ফ্যাসিবাদী আওয়ামী সরকারের মিথ্যা ও গায়েবি মামলায় ডুমুরিয়া উপজেলা আটলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক সরদার দৌলত হোসেন, যুবদল নেতা শেখ রবিউল ইসলাম, গাজী আঃ আজিজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ, ইউপি সদস্য ইয়াছিন আরাফাত, ছাত্র নেতা রিয়াজুল ইসলাম সাহেদ, ইমন সরদার, জোবায়ের মোহাম্মদ জিম, মোঃ রুবেল শেখ সহ ১২ নেতা কর্মীকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করায় তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, শেখ সরোয়ার হোসেন,শেখ হাফিজুর রহমান, সরদার আঃ মালেক,গাজী আঃ হালিম, শেখ দিদারুল হোসেন দিদার,শেখ হেলাল উদ্দিন,শেখ শাহিনুর রহমান,হাবিবুর রহমান হবি,অরুন গোলদার,মশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন,আমিনুর রহমান মোড়ল, ম›জুর রশিদ, মোল্লা মশিউর রহমান,মাহাবুর রহমান, মাষ্টার আইয়ুব আহমেদ,এফ এম রফিকুল ইসলাম, মাষ্টার সেলিম হালদার,ফয়সাল চৌধুরী প্রমুখ।
ডুমুরিয়ায় ২ সন্তানের জনকের আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ঋণের বোঝা সইতে না পেরে প্রণব মল্লিক (৪৮) নামে ২ সন্তানের জনক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। গত রবিবার দিবাগত রাতে উপজেলার ভদ্রদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া এলাকার মৃত তারাপদ মল্লিকের ছেলে প্রণব মল্লিক সাংসারিক অভাব অনটনে বিভিন্ন মহাজন ও এনজিও থেকে ঋণ গ্রহণ করে। এক পর্যায়ে ঋণের বোঝা সইতে না পেরে ঘটনার রাতে সবার অজান্তে বাড়ির পাশেই বাগানে একটি কাঁঠাল গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’ল থেকে মৃতদেহ উদ্ধার করে লাশ মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় মৃতের কাকাতো ভাই মৃত্যুঞ্জয় বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
কলারোয়া পৌরসভায় বিশুদ্ধ পনি সরবরাহ করে সকলের মন জয় করে নিলেন মেয়র
কলারোয়া প্রতিনিধি
কলারোয়া পৌরসভায় বিশুদ্ধ পনি সরবরাহ করে নগর পিতা সকলের মন জয় করে নিলেন মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এই পৌর ১৯৯০সালে স্থাপিত হওয়ার পর থেকে কলারোয়ায় বিশুদ্ধ পানি সংকট সৃষ্টি হয়ে আসছে। বহু প্রশাসক ও মেয়র এই পৌরসভার দায়িত্ব পালন করলেও পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেনি। যখন কলারোয়া পৌরবাসী বিশুদ্ধ পানি নিয়ে চারিদিকে হৈ চৈ সৃষ্টি শুরু হয়। ঠিক সেই সময়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে কলারোয়া পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব পান মাস্টার মনিরুজ্জামান বুলবুল। তিনি পৌরসভায় দায়িত্ব নিয়ে প্রথমে এলাকাবাসীর কথা চিন্তা করে বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করেন। আর তিনি কলারোয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে পাইপ লাইন বসিয়ে পানি সরবরাহ নিশ্চিত করেন। বর্তমানে কলারোয়া পৌরসভায় সল্প মূল্যের এই পানি দিয়ে পৌরবাসী গোসল, রান্না-বান্না ও খাওয়ায় ব্যবহার করছেন। এখন আর কলারোয়ায় পানির হাহা কার নেই। এবিষয়ে কলারোয়া পৌরসভার মেয়র বলেন-পৌরবাসীর সহযোগিতা পেলে আরো বেশি বেশি কাজ করে পৌর উন্নয়নের আমার এক নম্বরে পৌছাবো এটায় আমার প্রত্যাশা। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহরাওয়ার্দী হোসেন বলেন-কলারোয়া পৌরসভার উদ্যোগে পানির গুণগত মান পরীক্ষার সহজ ও সুবিধা পাচ্ছে কমিউনিটি দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠী। এর ফলে সহজেই পৌরবাসী পানযোগ্য পানির উৎস নির্ধারণ করতে পারছেন। একইভাবে পানিবাহিত আর্সেনিকোসিস রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে। তিনি আরোর বলেন-পৌর সভার মেয়র স্যারের উদ্যোগে কলারোয়া পৌরসভায় পানি পরীক্ষার কার্যক্রম চালু হয়েছে। পৌরসভার পানি শাখা হতে পানির গুণগত মান পরীক্ষা করা হচ্ছে। পৌরসভার নতুন উদ্যোগের মাধ্যমে পৌরসভা ও কমিউনিটি জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন হয়েছে। পানি পরীক্ষার সহজ সরল পদ্ধতির দ্বার উন্মোচন হয়েছে।
“ক্লাইমেট ব্রীজ ফান্ড এর জলবায়ু বিষয়ক প্রকল্পসমূহের অবহিতকরণ সভা অনুষ্ঠিত”
খবর বিজ্ঞপ্তি
৬ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে সকাল ১০ টায় খুলনা নগর ভবনস্থ শহীদ আলতাফ মিলনায়তনে ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর অর্থায়ানে এবং জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক কভি ও ব্র্যাক এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চলমান জলবায়ু পরিবর্তনের প্রভাব ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থদের জীবনমান উন্নয়ন, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থায় সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। সভায় সভাপতিত্ব করেন মোঃ মনজুরুল ইসলাম, প্রধান প্রকৌশলী, কেসিসি। মোঃ লিয়াকত আলী, পিএইচডি, সদস্য-সিবিএফ বোর্ড অব ট্রাষ্টিজ, কেসিসি এর প্যানেল মেয়র মোঃ আলী আকবর, মোঃ আমিনুল ইসলাম মুন্না ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, মোঃ আব্দুল্লাহ, পিইঞ্জি, খুলনা ওয়াসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া কেসিসি এর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তর, সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, ওয়াসা, কেডিএ সহ বিভিন্ন দপ্তর এর প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জলবায়ুর প্রভাবজনিত ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকার মধ্যে খুলনা অন্যতম। এই ঝূঁকিতে থাকা জনসাধারনের বিভিন্ন সমস্যা প্রতিনিয়ত প্রকট হচ্ছে। এসকল সমস্যা নিরসনে সকলকে একযোগে কাজ করতে হবে। যে কোন স্থাপনা নির্মানে জলবায়ুর প্রভাবকে মাথায় রেখে ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের উপর তিনি গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি সভায় উপস্থিত বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গদের পরিকল্পিত কার্যক্রম গ্রহণ ও সমন্বয়ের মাধ্যমে তা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জলবায়ুর প্রভাবজনিত কারনে ক্ষতিগ্রস্থ ও সুবিধা বঞ্চিতদের দক্ষতা ও জীবনমান উন্নয়নে এই প্রকল্পসমূহ সময়োপযোগি পদক্ষেপ নিয়েছে। ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর জলবায়ু বিষয়ক প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাসমূহ যেন তাদের কার্যক্রমে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরবৃন্দদের সম্পৃক্ত করে প্রকৃত উপকারভোগী চিহ্নিতপূর্বক কাজ করেন এবিষয়ে বিশেষ অতিথিবৃন্দ অনুরোধ জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন আবির উল জব্বার, চীফ প্লানিং অফিসার, কেসিসি। প্রকল্পের প্রেক্ষাপট ও প্রকল্প বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পর্যায়ক্রমে উপস্থাপন করেন ড. গোলাম রব্বানী, হেড অব সিবিএফ, ব্র্যাক (আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আলট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ও মাইগ্রেশন প্রোগ্রাম), জেজেএস, ডিএসকে ও নবলোক এর প্রতিনিধিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন রেজবিনা খানম রিক্তা, স্থপতি, কেসিসি। উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ডে উন্নয়ন সংস্থা ব্র্যাক, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ ও জাগ্রত যুব সংঘ, ডিএসকে, ওয়াটার এইড বাংলাদেশ ও নবলোক পরিষদ ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর সহযোগিতায় উক্ত প্রকল্পসমূহ বাস্তবায়ন করছে।
ঝিনাইদহে জেলা কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা কৃষি ঋণ মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে শহরের পায়রা চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে পানি উন্নয়ন বোর্ড মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) ও জেলা কৃষি ঋণ কমিটির সদস্য সচিব আশরাফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাশ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন, জনতা ব্যাংকের এজিএম মনিরুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে জেলার ২’শত ৬৩ জন কৃষকের মাঝে ৪ কোটি ৫ লক্ষ টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান ও জনতা ব্যাংক কর্পোরেট শাখার এজিএম মনিরুল ইসলাম। এসময় জেলার ৩০ টি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুরে হাইওয়ে রোডে দড়ি টানিয়ে ছিনতাই আহত-২
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে হাইওয়ে রোডে দড়ি টানিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ফটনা ঘটেছে। এতে দু মোটরসাইকেল আরোহী আহত হয়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খালিশপুর-ফতেপুর সড়কের কৃঞ্চচন্দ্রপুরের বাকড়ার খাল নামক স্থানে ঘটনাটি ঘটেছে ।
ঘটনার বিবরণে প্রকাশ, জীবননগর উপজেলার বাকা গ্রামের শাহ আলমের ছেলে শাহিন আক্তার বকুল ও শরিফুল ইসলামের ছেলে ইমারুল সোমবার ভোর সাড়ে ৪টার সময় মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে উক্ত স্থানে পৌছালে ছিনতাইকারীরা রাস্তায় দড়ি টানিয়ে তাদের গতি রোধ করে তাদের কাছে থাকা নগদ প্রায় ১৫হাজার টাকা, ২টি দামি টাচ মোবাইল ও নতুন জামা-কাপড় ছিনিয়ে নেয়। এ সময় তাদেরকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারপিট করা হয়।
এ বিষয়ে শাহিন আক্তার বকুল জানায়, উক্ত দুষ্কৃতকারীরা তাদেরকে মারপিট করে খালিশপুরের দিকে পাঠিয়ে দেয়। তারা কিছুদূর এসে জিয়া কলেজের পাশে আনিকা তেল পাম্পের কাছে টহল পুলিশের গাড়ি দেখে তাদের জানালে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে মাঠের মধ্যে ব্যাগ ও কাগজপত্র খুজে পায়। টহল পুলিশের দায়িত্বপ্রাপ্ত এসআই আব্দুস সালামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ হয়ছে।
স্থানীয় ফতেপুর ইউপি সদস্য রেজাউল ইসলাম মন্টু জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং খোজ-খবর নিই। তিনি বলেন, তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে।
বিষ্ফোরক মামলায় ইন্দুরকানী উপজেলার ১০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ককটেল বিষ্ফোরন মামলায় বিএনপি যুবদল,ছাত্রদল সহ ১০ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেন জেলা দায়রা জজ আদালত। উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহ জামিনে থাকা আসামীরা সোমবার পিরোজপুর জেলা দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান ও ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন হোসেন সহ ১০জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন বাকী আসামীদেরর জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে উপজেলার বালিপাড়া বাজারের ইউনিয়ন আ’লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরন এবং ৭টি তাজা ককটেল উদ্ধারের ঘটনায় বালিপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন (বাদশা) বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৭৫ জন জ্ঞাত ৬০ জন অজ্ঞাত আসামী করে ইন্দুরকানী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
পানি ও পয়:নিস্কাশন বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দাতাসংস্থা কেএফডাব্লিউ এর অর্থায়নে এবং ক্লাইমেন্ট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর সহায়তায় ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), নবলোক ও জাগ্রত যুব সংঘ (জেজেএস) জলবায়ু ও কোভিড-১৯ এর প্রবাহে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি, পানি ও পয়:নিস্কাশন বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা সোমবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় মেয়র বলেন, জলবায়ু অভিবাসিদের জীবন মান উন্নয়নে কাজ করতে হবে। শহর ও বস্তি এলাকায় নিরাপদ পানি, হাতধোয়া এবং পয়:নিস্কাশন স্থাপনা উন্নীতকরণের মাধ্যমে কোভিড-১৯ ও এ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ও ঝুকি হ্রাসে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ অন্যতম। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়, বন্যা, নদী ভাঙ্গণ, ভারী বৃষ্টিপাত, জমির লবণাক্ততায় পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে, তৈরি হচ্ছে নতুন দরিদ্র জনগোষ্ঠি। করোনাসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে মানুষকে সচেতন করতে দাতাসংস্থাগুলোকে নিদের্শনা প্রদান করেন। তিনি আরও বলেন, শুধু টাকা খরচ করলে হবে না আপনাদের কাজগুলো প্রকল্পের মাধ্যমে সঠিকভাবে করতে হবে তা যেন মানুষের কল্যাণে আসে। সুবিধাভোগীরা যেন একাধিক সেবা না পায় এবং সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি বা পরিবার সেবা প্রপ্তির আওতাভূক্ত হয় সে ব্যাপারে দাতাসংস্থাসহ সবার সমন্বয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেম্বার-সিবিএফ বোর্ড অব ট্রাস্টিজ এর মোঃ লিয়াকত আলী, কেসিসি’র প্যানেল মেয়র এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, মোঃ আলী আকবর টিপু, মোঃ আমিনুল ইসলাম মুন্না ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্লানিং অফিসার আবির উল জব্বার। প্রকল্প উপস্থাপন করেন হেড-ক্লাইমেট ব্রিজ ফান্ড সেক্রেটারিয়েট ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা ও দাতাসংস্থার কর্মকর্তারা।
শিক্ষার্থীদের কেবল চাকরির স্বপ্ন উচ্চশিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সেলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালার দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান ০৬ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৯.১৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালার দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের অবারিত ক্ষেত্র। এখান থেকে জ্ঞান অর্জন করে নিজেদের তৈরি করে নিতে হবে। ভবিষ্যতে আমরা নিজেদের যেভাবে দেখতে চাই, সেভাবেই আমাদের বেড়ে উঠতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কেবল চাকরির স্বপ্ন উচ্চশিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র চাকরি নয়, উচ্চশিক্ষার লক্ষ্য হওয়া উচিত আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। নিজে যোগ্য হলে চাকরি তাকে খুঁজে নেবে। প্রকৃতপক্ষে একজন আদর্শ মানুষ হতে হলে পড়ালেখার পাশাপাশি নানা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। নবাগত শিক্ষার্থীদের বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কো-কারিকুলার অ্যাক্টিভিটেস অংশগ্রহণ করতে হবে। নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সারাদেশের মধ্যে একটি অনন্য বিশ্ববিদ্যালয়। এখানে কোনও রাজনৈতিক হানাহানি নেই, সেশনজট নেই। বছরের শুরু থেকে একই একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে এক সাথে সব ডিসিপ্লিনের স্নাতক/ স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণির ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা অন্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানকার শিক্ষকরা মানসম্মত, গবেষণার ক্ষেত্রেও তাঁরা অনন্য। শিক্ষার্থীপ্রতি এখানে সরকারের বাজেটও সন্তোষজনক। যার কারণে এখানকার শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। উপাচার্য এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মানবকল্যাণে ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি এমন একটি কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রথাগতভাবে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথবাক্যে র্যাগিং ও মাদককে না বলার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। পরে তিনি রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন।
কর্মশালার দ্বিতীয় দিনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, জীববিজ্ঞান স্কুল এবং চারুকলা স্কুলের আওতাধীন ৬টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস ইন কেইউ’ শীর্ষক ৪টি সেশন অনুষ্ঠিত হয়।
ওসি জাহাংগীর আরিফের বিরুদ্ধে দূর্নীতি ও চাদাবাজির অভিযোগ
মহাসিন মিলন, বেনাপোল প্রতিনিধি
বিএনপি সরকারের সময়ে নিয়োগ পাওয়া ওসি জাহাংগীর আরিফের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে অন্যের জমি জোর করে লিখে নেয়ার অভিযোগ উঠেছে। তার নিজের গ্রামের বাড়ি যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার কায়বা ইউনিয়েনের বাইকোলা গ্রামের মানুষ তার অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে।পুলিশের ভয় দেখিয়ে জোর করে অন্যের জমি দিয়েছেন। বর্তমানে তিনি অন্যের জমিও জোর দখল করে নেয়ার জন্য সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন একই গ্রামের মিলন গাজী।
গ্রামের প্রবীন ব্যক্তি নাজিম উদ্দিন গাজী অভিযোগে বলেন, বর্তমানে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থেকেও সরাসরি বিএনপির ওসি কিভাবে চাকুরী করছেন সেটা আমার বোধগম্য নয়। সে গ্রামের মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি লিখে নিচ্ছে কম দামে। জমি লিখে ন্ াদিলে তাদের বাড়িতে মাস্তান পাঠিয়ে হুমকী দিচ্ছেন্। বৃদ্ধ নজিম উদ্দিন গাজির কাছ থেকে জমির দাগ নং ভুল হয়েছে বলে তার নিজস্ব কলম বাগানের অতিরিক্ত ৩ শতক জমি কৌশলে লিখে নেয়। বৃদ্ধা ও তার ছেলেরা আজও পর্যন্ত সেই জমি উদ্ধার করতে পারেনি।
ওসির আপন ফুফু পারুল বেগমের অভিযোগ,তার নিজের পুকুর বিক্রির সময় দাগ নং-২৮২৫ এর পরিবর্তে কৌশলে ২৭৮২ দাগের আরও অতিরিক্ত ৪ শতক জমি লিখে নেয়। বৃদ্ধ পারুল বেগম ও তার বোনেরা তখনও বুঝতে পারেনি তাদেও কাছ থেকে ফাকি দিয়ে অতিরিক্ত ৪ শতক জমি লিখে নিয়েছে। পরে ২৭৮২ নাম্বার দাগের ৪ শতক জমি অন্যত্র বিক্রি করে দেয়। কি›তু ক্রেতা জমি দখল নিতে গেলে তখন ওসি ও তার ভাই তরিকুল তাদের বাধা দেয় এবং বলেন এ জমি আমাদের । আজও পর্যন্ত সেই জমি দখলে নিতে পারেনি ক্রেতা।
সুমন গাজী নামে একই গ্রামের এক ব্যক্তি জানান, ওসি আরিফ চাকুরীতে যোগদানের পর থেকে তিনি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তিনি ঢাকার বেড়ি বাধ এলাকায় চন্দ্রিমা উদ্যানে একটি বিলাশ বহুল ফ্লাট তার স্ত্রীর নামে ক্রয় করেছেন। তার কালো টাকা সাদা করার জন্য ফিরোজা মার্ট নামে একটি অলাইন শপিং এ মালামাল বিক্র করছেন।
উল্লেখ্য, ফরিদপুর ভাংগা হাইওয়ে থানা দায়িত্বে থাকাকালিন, ব্যপক চাদাবাজি, দূর্নীতির অভিযোগে স্থানীয় নসিমন করিমন ও মিনি ট্রাক থেকে মাসিক ১০ লাখ করে চাদা আদায় করতেন। জব্দকৃত অটো বিক্রি করে দিতেন গোপনে। গত ৭ এপ্রিল তার চাদাবাজি ও বদলির দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভের পর পরই পুলিশ হেড কোয়ার্টার থেকে তাকে প্রত্যাহার করে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়। বিএনপি পন্থী আরিফ ওসির বিরুদ্ধে তদন্ত করে চাকরীচ্যুত করার জন্য মানণীয় প্রধান মন্ত্রীর হস্থক্ষেপ কামনা করছেন গ্রামবাসীরা।
স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় স্বামীর নির্যাতন, যন্ত্রনায় হাসপাতালে কাতরাচ্ছেন স্ত্রী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় লাখ টাকা যৌতুকের চাহিদা পূরণ করতে না পারায় স্বামীর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে হাসপাতালের বেডে কয়েকদিন ধরে কাতরাচ্ছেন স্ত্রী। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগীর ভাই থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবার ও থানার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, পৌর শহরের মাকড়ঢোন এলাকার বাসিন্দা মৃত আলকাজ হাওলাদারের ছেলে আসলাম আসলাম হাওলাদারের (৩১) সাথে বিয়ে হয় বাগেরহাটের মোড়েলগন্জ উপজেলার জিউধারার বয়ারশিং গ্রামের মৃত আঃ মান্নানের মেয়ে সোনিয়ার (১৯)। ৭ মাস আগে বিয়ে হলেও বিয়ের পর থেকে স্বামী আসলাম ১ লাখ টাকা যৌতুকের দাবীতে বিভিন্ন সময়ে স্ত্রী সোনিয়াকে নির্যাতন করে আসছিলো। এভাবে কয়েক মাস ধরে চলে আসে নির্যাতন। সর্বশেষ গত শনিবার সকাল ৯টায় আসলাম তার স্ত্রী সোনিয়াকে ওই যৌতুকের দাবীতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে ঘরে আটকে রাখেন। পরে খবর পেয়ে সোনিয়ার ভাই রফিকুল ইসলাম এসে তাকে ঘর থেকে উদ্ধার করে ওইদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনদিন ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ওই স্ত্রী।
নির্যাতনের শিকার সোনিয়া বলেন, আমার বাবা নেই, আমরা গরীব মানুষ। কিভাবে তাকে ১ লাখ টাকা যৌতুক দিবো। এনিয়ে বিয়ের পর থেকে আমার সাথে ঝগড়াবিবাদ ও মারধর করে আসছিলো স্বামী আসলাম। গত শনিবার আবারো সেই টাকা চেয়ে আমাকে বেদমপারপিট করে। আমার সারা শরীরের কোথাও মারতে বাকী রাখেনি। তিনদিন ধরে হাসপাতালে আমার খোঁজও কেউ নিতে আসেনি। স্বামী আসলাম এখনও ফোন করে যৌতুকের সেই ১ লাখ টাকা চাইছেন। এ টাকা দেয়ার সামর্থ্য আমার পরিবারের নেই।
এদিকে এ ঘটনার প্রতিকার চেয়ে নির্যাতনের শিকার সোনিয়ার ভাই রফিকুল ইসলাম রবিবার রাতে আসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ অভিযোগের বিষয়ে অস্বীকার করে আসলাম বলেন, এসব মিথ্যা, আমার স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করিনি, এটা পারিবারিক বিষয়। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
ঘরের আড়ার সঙ্গে ঝুলে স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে ঘরের আড়ার সাথে গামছা বাঁধা অবস্থায় মো.আসলাম হোসেন নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিবারের দাবি, মোবাইলে ডাটা (মেগাবাইট) কিনতে নিষেধ করায় অভিমানে ওই স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
আসলামের বড় ভাই মিয়ারাজ হোসেন জানান, তার আম্মাসহ বাড়ির অপর সদস্যরা সন্ধ্যার দিকে পাশ্ববর্তী নিকটাত্বীয়ের বাড়ির দাওয়াতে যায়। এসময় আসলাম ভাবীর কাছে থাকা এন্ড্রয়েড (স্ম্যার্ট) ফোন নিয়ে ফেসবুক ব্যবহারের জন্য (ডাটা মেগাবাইট) কিনতে চায়। তবে ফোনটি অপর একজনের হওয়ায় সেখানে ফেসবুক ব্যবহারের জন্য ডাটা (মেগাবাইট) কিনতে নিষেধ করেন তার ভাবী। একপর্যায়ে নিজ শোওবার ঘরে চলে যাওয়ার প্রায় ২০ মিনিট পরে মিয়ারাজের চার বছর বয়সী ছেলে ঘরের মধ্যে ছোট চাচাকে ঝুলতে দেখে কান্না শুরু করে। এসময় তারা দ্রুত সেখানে পৌঁছে আসলামকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ জানান, ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের আবেদন জানানো হলেও পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ নিয়ে সোমবার সকালে মর্গে পাঠায়।
শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, আসলাম নামের এক মাদ্রাসাছাত্রের আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ইউএনওর উদ্যোগ: অন্ধকার থেকে আলোর পথে শতাধিক ব্যক্তি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।।
ভারতের সীমান্তঘেঁষা গ্রাম জামালপুর। দিনের বেলায় অন্য দু-চারটি গ্রামের মতো মনে হলেও রাতের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। রাত হলেই গ্রামের অধিকাংশ মানুষ মেতে উঠেন মাদক বেচাকেনার খেলায়। অল্প পরিশ্রমে অধিক লাভের আশায় মাদক কারবারে জড়িয়ে গেছেন অনেকেই। এসব অন্ধকার জগতে জড়িয়ে পড়াদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বার। এরই মধ্যে ১৩৯ মাদকাসক্তকে ফিরিয়ে এনেছেন তিনি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সঙ্গে ভারতের সীমানা রয়েছে ৪২ কিলোমিটার। ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের সহজলভ্যতা অনেক আগে থেকে। প্রথমে মাদকের ব্যবসা করলেও পরবর্তীতে নিজেরাই আসক্ত হয়ে পড়েছেন। এতে বেড়েই চলেছে পারিবারিক কলহ, খুন, জখম, অশান্তি। বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটছে হরহামেশা। মাদকাসক্ত সন্তানের অত্যাচারের বিচার চেয়ে প্রায়ই ইউএনও-ওসির কাছে যান অভিভাবকরা।
এমন অবস্থায় ইউএনও আব্দুল জব্বার উদ্যোগে আয়োজিত মাদক প্রতিরোধে সচেতনতা সভা, বিতর্ক প্রতিযোগিতা, পথসভা, মাদকবিরোধী গানসহ নানা উদ্যোগে ব্যাপক সাফল্য এসেছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনার পাশাপাশি গত কয়েক মাসে ১৩৯ জন মাদকাসক্তকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, ইউএনও আব্দুল জব্বারের উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আগে যারা মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন তাদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এছাড়া তারা যেন পুনরায় মাদকের সঙ্গে জড়িয়ে না পড়েন সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে।
জামালপুর গ্রামের লালু মন্ডল জানান, দীর্ঘদিন ধরে তিনি মাদকের বেচাকেনা ও সেবন করেছেন। এতে সর্বস্ব হারিয়ে আজ তিনি নিঃস্ব। মাদকের কারণে পরিবারও ছিন্নভিন্ন। দেরিতে হলেও ইউএনও আব্দুল জব্বারের সহযোগিতায় গত ৩ মাস ধরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এখন তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন।
একই কথা জানিয়েছেন বিলগাথুয়া গ্রামের ইমাজ, রাজিব, রাকিবুল। তারা জানান, নেশা তাদের অন্ধকার জগতে নিয়ে গিয়েছিলেন। নানা অপরাধে জড়িত ছিলেন। প্রশাসনের সহযোগিতায় মাদক ছাড়তে সক্ষম হয়েছেন। খারাপ কাজও ছেড়ে দিয়েছেন। এখন তারা কৃষি কাজ করে সংসার চালাচ্ছেন। অশান্তির জীবন ছেড়ে পরিবার নিয়ে কিছুটা হলেও শান্তিতে জীবন অতিবাহিত করার চেষ্টা করছেন।
ইউএনও আব্দুল জব্বার বলেন, প্রশাসনের কর্মকর্তা হওয়ার সুবাদে মাদকাসক্ত অনেক পরিবারের আকুতি দেখেছি। তাই পুলিশ-বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ১৩৯ জন মাদকাসক্তকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে বিশেষভাবে সহায়তা ও অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ইউনিয়নের চেয়ারম্যানদের সম্মাননা দেওয়া হয়েছে। গ্রাম পুলিশ ও অন্য কোনো ব্যক্তি মাদকের সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে তাদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
ক্রেতা সেজে বাঘের চামড়া উদ্ধার করলো র্যাব, আটক ৩
সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার বিকেলে শ্যামনগর উপজেলার হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ধলপাড়া গ্রামের শেখ সুরাত আলীর ছেলে হাফিজুর রহমান এবং তার চাচাতো দুই ভাই শেখ মিজানুর রহমানের ছেলে শেখ আসিফ হাসান ও শেখ ইসমাইল হোসেন।
জানা যায়, র্যাব-৬ এর সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের কাছ হতে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করেন। এজন্য তার কাছে চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহণের জন্য ফাঁদ পাতেন। সোমবার বিকেলে বাঘের চামড়া বিক্রয়কারী চক্রের তিনি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বাঘের উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব হোসেন জানান, যাবতীয় প্রক্রিয়া শেষে পরবর্তীতে র্যাব-৬ এর খুলনার সদর দফতরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
থানায় অভিযোগ দেওয়ায় গৃহবধূর ওপর হামলা, মালামাল লুট
কুষ্টিয়া প্রতিনিধি
পূর্বশত্রুতার জেরে দুজনের বাগবিতণ্ডা। একপর্যায়ে হাতাহাতি। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করার কারণে হামলা চালিয়ে এক গৃহবধূকে গুরুতর আহত ও তার বাড়িতে লুটতরাজের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের।
এ ঘটনায় সোমবার (৬ ফেব্রুয়ারি) সাতজনকে আসামি করে ওই গৃহবধূর স্বামী রেন্টু আলী শেখ (৪০) থানায় মামলা করেন। মামলা নম্বর ৪।
আহত গৃহবধূ অঞ্জনা খাতুন (৩৫) বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায়, মুখে ও শরীরের একাধিক স্থানে ক্ষত চিহৃ রয়েছে।
আসামিরা হলেন একই এলাকার উকিল শেখের ছেলে সোহান হোসেন (২৭), মৃত কেছমত শেখের ছেলে কোরবান (৪৫), শেখ মতলেব শেখের ছেলে বিপুল শেখ ( ২৬), দাউদ শেখের ছেলে জাহিদ শেখ (২৫), আসাদুল শেখের ছেলে জয় (২০), কোরবান শেখের ছেলে বাপ্পি ( ২৩) ও ফজুল শেখের ছেলে মিজান (২৬)। ঘটনার পর থেকে তারা পলাতক।
এ বিষয়ে মামলার বাদী রেন্টু আলী শেখ বলেন, প্রায় দুইমাস আগে জমির ধানকাটা নিয়ে এলাকার উকিল শেখের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়েছিল। সে ঘটনা এলাকায় সালিশ বৈঠকে মিটমাট করে তিনি ব্যবসায়িক কাজে মাদারীপুর গিয়েছিলেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে তিনি বাড়ি ফেরেন। শুক্রবার রাত ৮টার দিকে উকিল শেখের ছেলে সোহান হোসেনের সঙ্গে স্থানীয় এক মুদিদোকানির বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।
পরে রাতেই তিনি বিষয়টি থানায় জানান। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আসামিরা রেন্টু আলীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আক্রমণ চালিয়ে তার স্ত্রীকে গুরুতর আহত করেন। একই সঙ্গে নগদ টাকাসহ মালামাল লুটপাট করে চলে যান। ঘটনার পর থেকে আসামিরা পলাতক।
এ বিষয়ে ওই এলাকার নাসিরের স্ত্রী ফাতেমা খাতুন বলেন, জমির ধানকাটা নিয়ে তাদের বিরোধ চলছিল। এ নিয়েই মাঝেমধ্যে তাদের তর্কবিতর্ক হতো। এবার রক্তপাতের ঘটনা ঘটেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহসীন হোসাইন বলেন, বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে। গৃহবধূর স্বামী থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
নড়াইলে গৃহবধূকে গলা কেটে হত্যা
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় শেফালী বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জানুয়ারি) উপজেলার উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আলিম শেখের স্ত্রী।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ওই গ্রামের গৃহবধূ শেফালী বেগম মাদরাসা পড়ুয়া মেয়ে নাহিদা খানমকে রাতের খাবার নিয়ে পাশের মাদরাসায় যান। খাবার দিয়ে তার দেবরের স্ত্রী পারুল বেগমকে নিয়ে বাড়িতে চলে আসেন। পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে শেফালী বেগম ঘুম থেকে না ওঠায় ঘরের পেছনের দরজার ছিটকিনি বন্ধ পাওয়া যায়। পরে ঘরে ঢুকে শেফালীর রক্তাক্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি, গহনার পাঁচটি বক্স উদ্ধার করে।
নিহত শেফালী বেগমের দেবর আবেদ শেখ বলেন, নগদ টাকা ও সোনার গহনার জন্য আমার ভাবিকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা. সাদিরা খাতুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুয়েটে ছাত্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা
স্টাফ রিপোর্টার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আলিফ মোহাম্মদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার বাদী খুলনার বেসরকারী নর্থ ওয়েষ্টার্ন বিশ্ববিদ্যালয়ের এলএলবি ৪র্থ বর্ষের ছাত্রী। এ ঘটনায় পুলিশ এখনও আলিফকে আটক করতে পারিনি।
মামলার সূত্রে জানা যায়, আলিফের সাথে স্বর্ণার ২০২২ সালে পারিবারিক ভাবে বিবাহ হয়। দম্পতির চার মাস বয়সের আহিয়া ইসলাম সারা নামের একটি শিশু সন্তান রয়েছে। বিবাদী আলিফ বিভিন্ন সময় ওই ছাত্রীর সাথে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতেন। এছাড়া জামার্নিতে পড়াশুনা করার জন্য বাদীর পরিবারের নিকট ২০ লাখ টাকা দাবি করেন। অন্যথায় আলিফকে অন্যত্র বিয়ে দেওয়া হবে বলে হুমকিও দেন ছাত্রীর শ্বশুর বাড়ির লোকজন। এ বিষয়ে গত ১লা জানুয়ারি সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়রী করেন ছাত্রী।
গত ৫ ফেব্রুয়ারি খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালত নং-৩ এ সাদিয়া ইসলাম স্বর্ণা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ১১ (গ)/৩০ ধারায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবি জিএম আব্দুল আলিম। মামলায় আসামী করা হয় তার স্বামী আলিফ মোহাম্মদকে। এছাড়াও আলিফের বোন আরশা আলমগীরকে ২নং এবং আলিফের মা আনোয়ারা খাতুন মুক্তাকে ৩নং আসামী করা হয়। আসামীরা সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকার দারুস সালাম মহল্লার জলিল সাহেবের ভাড়াটিয়া। তাদের স্থানীয় ঠিকানা রাজশাহী জেলার বোয়ালিয়ায়।
বাদী জানান, ফেসবুকের মাধ্যমের আলিফের সাথে পরিচয়। তিনবছর প্রেম করার পর বিয়ে হয়। আমার বাবা-মা কেউ নেই। আমি আমার নানী কাজী শাহানা বানুর নিকট থাকি। আলিফ আমার এবং নানীর কাছে ২০ লাখ টাকা দাবি করেন বিদেশে লেখাপড়ার জন্য। এছাড়া বিভিন্ন সময় আমার ওপর নির্যাতন করতেন। বিবাদী আলিফ মোহাম্মদ জানান, মামলার ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। তবে গত একমাস আমার সাথে থাকে না। মামলার বিষয়টি সাজানো বলে তিনি দাবি করেন।











































