মোংলায় করোনা রোধে পশুর রিভার ওয়াটারকিপার’র সচেতনতামূলক নানা কর্মসূচী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণ রোধে মোংলায় পশুর রিভার ওয়াটারকিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র ( বাপা ) পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে বুধবারও লিফলেট এবং সাবান বিতরণের পাশাপাশি মাইকিং করা হয়েছে। বুধবার দিনব্যাপী মোংলার চরকানা, কানাইনগর, দক্ষিণ কাইনমারি, চিলা, আমতলা, কলতলা, কেয়াবুনিয়া, জয়মনি, ঢাংমারি এবং দিগরাজ এলাকায় দুই সহ¯্রাধিক মানুষের মাঝে সাবান এবং বিশ হাজার মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সচেতনতামূল প্রচারণায় মাইকিং করা হয়।

সচেতনতামূলক এ কর্মসূচী উদ্বোধনকালে বুধবার সকালে চরকানা এলাকায় শারিরীক দূরত্ব বজায় রেখে তাৎক্ষণিক সমাবেশে প্রধান বক্তা ছিলেন পশুর রিভার ওয়াটারকিপার এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) বাগেরহাট জেলার সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার আব্দুর রশিদ, কমলা সরকার, গীতা হালদার, ই¯্রাফিল বয়াতী, রমেশ শীল, মাহারুফ বিল্লাহ, বাপা নেতা নাজমুল হক, তানজীম হোসেন মুকুল প্রমূখ।
সমাবেশে বক্তারা করোনাকালের শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে পৃথিবীকে বির্পয়ের কবল থেকে বাঁচাতে বন-জঙ্গল-নদ-নদী-পাহাড়-পর্বত-খাল-বিল ও প্রাণ-প্রকৃতির সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বাণ জানান। বক্তারা করোনা রোধে সরকারি নির্দেশনা পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।









































