Home আঞ্চলিক বিএনপি’র বিভাগীয় সমাবেশে বিশাল শোডাউন দিতে প্রস্তুত খুলনা মহানগর যুবদল

বিএনপি’র বিভাগীয় সমাবেশে বিশাল শোডাউন দিতে প্রস্তুত খুলনা মহানগর যুবদল

6

 

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর যুবদলের প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেছেন, নিশিরাতের ভোট ডাকাত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার জনগনের পকেট কাটতে একেরপর এক জনবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। আকাশচুম্বী দ্রব্য মূল্য, ভোজ্য ও জ্বালানী তেলের সীমাহীন মুল্যবৃদ্ধি করে সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট করছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর সর্বশেষ (বৃহস্পতিবার) এলপিজি’র সিলিন্ডার প্রতি ২৬৬টাকা করে বাড়িয়েছে; এরফলে আবার সব জিনিসপত্রের দাম বাড়বে। তাই লুটপাটের এই মহারানীর হাতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আর থাকতে দেয়া যায় না। যেকোনো মূল্যে খুলনার মাটিতে বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ সফল করবে যুবদল। লাল ক্যাপ মাথায় দিয়ে রণাঙ্গণের বর্ণিল সাজে ঐতিহাসিক শো’ডাউন দেবে খুলনা মহানগর যুবদল। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্র“য়ারি খুলনায় বিএনপি’র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা ও সিনিয়র যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহীর। সভা পরিচালনা করেন নগর যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সান্টু।

আগামীকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় আদালত প্রাঙ্গণে জমায়েত হয়ে বিশাল মিছিল সহকারে সমাবেশস্থলে আসার সিদ্ধান্ত নিয়েছে নগর যুবদল। অবিলম্বে নগর ও জেলা বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও এসএম মনিরুল হাসান বাপ্পী, নগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুসহ ৭২জন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার কারামুক্ত যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর পরিপূর্ণ সুস্থ্যতা কামনা করা হয়। সভায় নগর, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।।