Home আঞ্চলিক ভিআইপি ফ্যাক্টরী পুড়ে ক্ষতি ১৫০ কোটি টাকা, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত

ভিআইপি ফ্যাক্টরী পুড়ে ক্ষতি ১৫০ কোটি টাকা, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত

9

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরী পুড়ে ১৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে এ ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে মোংলা থানায় সাধারণ ডায়েরী করেছেন ফ্যাক্টরীটির এসিস্ট্যান্ট ম্যানেজার আশীষ কুমার কর্মকার। এছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে জিডিতে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জিডিতে উল্লেখ করা হয়।

মঙ্গবার দিবাগত রাত সাড়ে ১২টায় (বুধবার, ১লা ফেব্রুয়ারী) ভিআইপি ফ্যাক্টরীর কর্মকর্তা মো: মিজান বলেন, আগুন এখনও জ্বলছে। রাত ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নিভানো সম্ভব হচ্ছেনা। আরো সময়ের প্রয়োজন হচ্ছে পুরো আগুন নিভাতে। পুরোপুরি আগুন না নিভলেও এখন আর তা ছড়ানোর কোন সম্ভাবনা নেই, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।