Home আঞ্চলিক আ.লীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আ.লীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

10

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা করেছে দুদক। ঝিনাইদহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান বাদী হয়ে ৩০ লাখ টাকার চেক জালিয়াতি মামলাটি করেন।
সোমবার রাতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহিদ কামাল গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

মামলায় অভিযুক্তরা হলেন- ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সচিব আজমুল হোসেন, হিসাব রক্ষক মখলেচুর রহমান ও বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চাঁদ।

জাহিদ কালাম জানান, গত ২২ জানুয়ারি দুদুকের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। ২৩ জানুয়ারি আদালতে নথি পাঠানো হয়েছে। বর্তমানে মামলাটি কমিশনে আছে। মামলার তদন্ত চলছে। তদন্ত কাজ শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।