Home আঞ্চলিক কালীগঞ্জের মুক্তিযোদ্ধা ফার্নিচার দোকানটি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

কালীগঞ্জের মুক্তিযোদ্ধা ফার্নিচার দোকানটি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

13

কালিগঞ্জ প্রতিনিধি।।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী বাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা ফার্নিচার নামক দোকানটিতে আগুন লেগে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে প্রতিষ্ঠানের পিছন দিক থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান দোকানের মালিক।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রমজান আলী বলেন- আগুনে আমার সব শেষ হয়ে গেছে। এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন টাকা কিভাবে পরিশোধ করবো জানি না। স্থানীয় মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু তাতে কাজ হয়নি, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ প্রতিষ্ঠানে। শত চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। পরে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে ব্যবসা প্রতিষ্ঠার পুড়ে ছারখার।
ফায়ার সার্ভিস অফিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।
পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।