খবর বিজ্ঞপ্তি।।
আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে আজ (২৮ জানুয়ারি) বেলা ১১টায় খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে খুলনা বিভাগীয় বিএনপি নেতৃবৃন্দের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান এড, নিতাই রায় চৌধুরী, বিএনপির চেয়ারপরসনের উপদেষ্টা মেহেদী রুমি, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহবার হোসেন, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মাহমুদ আলম খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ সম্পাদক আমিরুল ইসলাম শিমুল, কেন্দ্রীয় সহ সম্পাদক অমলেন্দু দাশ।
সভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড, শফিকুল আলম মনা।
মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভা সন্ধ্যায়
আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে আজ (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় মহানগর ও জেলা বিএনপির সকল যুগ্ম আহবায়কবৃন্দ, থানা উপজেলা বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদক/আহবায়ক-সদস্য সচিব, সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক/আহবায়ক সদস্য সচিবকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।











































