খুলনাঞ্চল রিপোর্ট।।
জলবায়ু পরিবর্তনের কারণে ভিটে মাটি ছাড়া হচ্ছেন সুন্দরবন অঞ্চলের মানুষ। আর এই সুযোগটা কাজে লাগাচ্ছে পাচারকারী চক্র। সুন্দরবন ও এর আশপাশের এলাকা থেকে মানব পাচার হচ্ছে সবচেয়ে বেশি। এরপরই রয়েছে ঢাকা ও সিলেটের অবস্থান।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় ইউএনওডিসি ২০২২ সালের প্রতিবেদন বলছে, বাংলাদেশের সবচেয়ে বেশি মানব পাচার হচ্ছে সুন্দরবন এলাকা থেকে। এরপরেই আছে ঢাকা ও সিলেটের অবস্থান।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এই ঢাকায় এ প্রতিবেদন প্রকাশিত হয় ।
এতে আরও বলা হয়, পাচারকারীরা মানব দেহের নানা অঙ্গ-প্রতঙ্গ পাচারের অভয়স্থল হিসেবেও বেছে নিচ্ছে বাংলাদেশকে।
এসময় শঙ্কা প্রকাশ করা হয়, মানবপাচারকারীরা বর্তমানে বাংলাদেশকে অঙ্গ পাচারের স্পট হিসেবেও বেছে নিয়েছে। এ ভয়াবহ অপরাধ থামাতে কাজ করতে হবে এখনই।
মানবপাচার ঠেকাতে বিচার পরিচালনার জন্য গঠিত ট্রাইবুনাল সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করেন বক্তারা।











































