Home আঞ্চলিক স্ত্রীর স্বীকৃতি পেতে কলেজ অধ্যক্ষের অফিসে এক নারী

স্ত্রীর স্বীকৃতি পেতে কলেজ অধ্যক্ষের অফিসে এক নারী

10

নড়াইল প্রতিনিধি।।

স্ত্রীর দাবিতে নড়াইলের লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফারুক হোসেনের অফিসে হাজির এক নারী। ওই নারী খুলনার দিঘলিয়া উপজেলার বাসিন্দা।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে স্বজনদের নিয়ে অধ্যক্ষের দপ্তরে হাজির হন তিনি। পরবর্তীতে কলেজের শিক্ষকদের চাপে চলে যান ওই নারী।

ওই নারীর দাবি, অধ্যক্ষ ফারুক আমাদের বাড়িতে লজিং থেকে বি এল কলেজে লেখাপড়া করতেন। ওই সময় বি এল কলেজে ছাত্রশিবিরের রাজনীতি করতেন তিনি। ১৯৯৮ সালের ১০ মে ফারুকের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। তার কাছে রেজিস্ট্রি কাবিন আছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, আমার মা মারা গেলে যোগাযোগ বন্ধ করে দেন ফারুক। অনেক পরে জানতে পেরেছি তিনি আরেকটি বিয়ে করেছেন। তাই আমি স্ত্রীর দাবি নিয়ে তার কলেজে হাজির হয়েছি।

এ বিষয়ে অধ্যক্ষ ফারুক হোসেন সংবাদমাধ্যমকে জানান, ওই বাড়িতে ১৯৮৩ সালে লজিং থাকতাম। সে সময় ওই নারী তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন। পরবর্তীতে আমি পড়াশোনা শেষ করে আমার বাড়িতে চলে আসি। পরে শিক্ষকতায় যোগ দেই।

অধ্যক্ষের দাবি, ওই নারী হয়তো লোভের বশবর্তী হয়ে আমাকে স্বামী হিসেবে দাবি করছেন। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তিনি এ কাজটি করছেন।