খবর বিজ্ঞপ্তি||
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর যুবদল। আজ (২৬ জানুয়ারি) খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা ও বিভিন্ন থানায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি পালন করবে দলটি। এসব কর্মসূচিতে সফলে কাজ করছে সাতটি উপকমিটি। মঙ্গলবার (২৪ জানুয়ারি) নগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে স্বদেশ প্রেম ও আজকের বাংলাদেশ প্রেক্ষাপটে আলোচনা সভা এবং সদ্য কারামুক্ত যুবদল নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক খুলনা-৩ আসনের ‘ধানেরশীষ’র কান্ডারী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা। নগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সঞ্চালনায় আলোচনা সভায় খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করবেন। আবার বিকেল সাড়ে ৩টায় নগরীর সোনাডাঙ্গা নবপল¬ী কমিউনিটি সেন্টারে শীতার্থ মানুষের মাছে শীতবস্ত্র বিতরণ ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ। বিকেল ৫টায় সদ্য কারামুক্ত যুবদল নেতা ইয়াকুব পাটোয়ারীর শিশু সন্তানের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং লবনচরা দারুস সালাম মসজিদ প্রাঙ্গণে ইয়াতিমদের মাঝে কম্বল বিতরণ। এসব কর্মসূচি সফলে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদ্যত্ব আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।











































