ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
বাংলাদেশ তৃণমূল পার্টির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে পালন করেছে সংগঠনটি। সকালে নয়াপল্টনে রুপায়ন এফপিএবি টাওয়ারে বাংলাদেশ তৃণমূল পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে ভোর ৬টায় দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারপর্সন জুলিয়া আক্তার। বাংলাদেশ তৃনমূল পাটি ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান এর পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ তৃনমূল পার্টি ভাইস চেয়ারম্যান অবঃ মেজর এম রহমান, বাংলাদেশ পিপলস পার্টির অধ্যাপক সিদ্দিকুর রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বাংলাদেশ লেবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান, এম নাজিমউদ্দীন আল আজাদ, বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ। সভা শেষে দেশ ও জাতীর কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুরুপভাবে ফুলবাড়িগেটস্থ সংগঠনের খুলনা মহানগর কার্যালয়ে অফিস এর সামনে থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও র্যালি বের করা হয় । র্যালিটি খুলনা মহানগরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ফুলবাড়ীগেট অফিসের সামনে এসে শেষ হয় ।
কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন র্যালিটির নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ রশীদ শেখ, খুলনা মহানগর এর আহবায়ক, আঃ মান্নান পাটোয়ারী, সদস্য সচিব মোঃ মাকসুদ শেখ , মোঃ সাইদুল ইসলাম বাবুল , মোঃ জসিম হাওলাদার, মোঃ শেখ শাহীন, মোঃ মাহাবুবুর রহমান শামীম, মোঃ সেলিম শিকদার, মোঃ নান্নু খান সহ র্যালিতে তৃণমূল পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।অনুরূপভাবে দেশব্যাপী জেলা ও মহানগরসহ দলের সকল ইউনিটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়া রাত ৮ টায় ফুলবাড়ীগেটস্থ খুলনা মহানগর কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের চেয়ারপার্সন জুলিয়া আক্তার।











































