Home আঞ্চলিক ফকিরহাটের বেতাগায় তিনশতাধিক বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে কম্বল বিতরন

ফকিরহাটের বেতাগায় তিনশতাধিক বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে কম্বল বিতরন

12

 

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা সর্বজনীন কেন্দ্রিয় গোবিন্দ মন্দির চত্তরে তিনশতাধিক বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র স্বরুপ কম্বল বিতরন অনুষ্ঠান শুক্রবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবক অনিমেষ কুমার নন্দী, প্রতীক রায় ও চন্দন কুমার দাশ এর নিজস্ব অর্থায়নে এই শীতবস্ত্র বিতরন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কম্বল বিতরন করেন।

বেতাগা সর্বজনীন কেন্দ্রিয় গোবিন্দ মন্দির কমিটির সভাপতি অনিমেষ কুমার নন্দী এর সভাপতিত্বে ও শিক্ষাবিদ দাশ শিশির কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। বেতাগা ইউনিয়ন সর্বজনীন গোবিন্দ মন্দিরের কার্যনিবাহী কমিটির আয়োজনে ও গ্রাম উন্নয়ন সংস্থা (বন্ধন) এর ব্যাবস্থাপনায় এতে আরো উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সাধারন সম্পাদক জ্যোতীনময় চক্রবর্তী, সংরক্ষিত মহিলা সদস্যা কামরুন্নাহার নীপা, ইউপি সদস্য পরিমল কুমার দাশ ও প্রধান শিক্ষক পংকজ কুমার দাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে ৯টি ওয়ার্ডের তিনশতাধিক বৃদ্ধ ও বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র স্বরুপ কম্বল বিতরন করা হয়। ##

 

চুলকাটি অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ নিতাইকৃষ্ণ পালের পরলোক গমন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি-ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন বিএসসি শিক্ষক ও এতদা অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ নিতাই কৃষ্ণ পাল পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার (২০জানুয়ারী) দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় পরলোক মগন করেন। মূত্যুকালে তিনি একপূত্র, তিনকন্যা ও স্ত্রী সহ অসংখ্যা আত্নীয় স্বজন রেখে গেছেন। জানা যায়, বাগেরহাট সদর উপজেলার নিকলাপুর গ্রামের নিতাই কৃষ্ণ পাল চুলকাটি-ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। গত ৫/৬ বছর আগে তিনি চাকুরী থেকে অবসরে যান। সাম্প্রতি তিনি বিভিন্ন ধরণের অসুস্থ্যতাজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর অবস্থার চরম অবনতি হলে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয় এবং বৃহস্পতিবার তিনি পরলোক গমন করেন। শুক্রবার তার মৃতদেহের ভট্ট-বালিয়াঘাটা মহাশ্বশানে শেষকীর্ত্য সুসম্পন্ন করা হয়। ##

 

ফকিরহাটের ফলতিতা বাজার জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের ফলতিতা বাজার জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার জুম্মাবাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন ফকিরহাট কেন্দ্রীয় মডেল মসজিদের ইমাম মুফ্তী আসগর হুসাইন ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন ফলতিতা বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল শেখ, সাধারন সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম, মসজিদ নির্মাণ কমিটির সভাপতি ওলিয়ুল আলম, বিশিষ্ট ব্যবসায়ি শেখ হেমায়েত উদ্দিন, মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, শেখ হারুন অর রশিদ, গাওলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সরদার সাহিদুল ইসলাম, ইউপি সদস্য সরদার রবিউল ইসলাম রবি ও সাবেক ইউপি সদস্য সরদার আ. কুদ্দুস সহ স্থানীয় মুসল্লীগন। #