Home আঞ্চলিক কয়রায় নরসুন্দর ও ঋষি সম্প্রদায়ের মাঝে এমপি বাবুর শীতবস্ত্র বিতরণ

কয়রায় নরসুন্দর ও ঋষি সম্প্রদায়ের মাঝে এমপি বাবুর শীতবস্ত্র বিতরণ

7

 

 

কয়রা (খুলনা) প্রতিনিধি।।

মানুষ মানুষের জন্য” এই বাণীকে বুকে ধারন করে খুলনা-৬ কয়রা (পাইকগাছা) সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু কয়রায় সুবিধাবঞ্চিত মানুষ ঋষি ও নরসুন্দরদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন। শুক্রবার বিকাল ৫ টায় সেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নিজস্ব অর্থায়নে শীত নিবারনের জন্য শীতার্থ ২ শতাধিক মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করেন। চলতি শীত মৌসুমে ইতিপূর্বেও তিনি সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে একাধিকবার শীতবস্ত্র বিতরণ করেছেন। উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসাদ আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। বক্তব্যে এমপি বাবু বলেন, সুবিধাবঞ্চিত ও নিম্ম আয়ের মানুষ তারা ঋষি ও নরসুন্দর হওয়ায় সমাজে এদের দিকে মানুষ কম তাকায়, তাই আমি এই ঋষি, নরসুন্দর, দুস্থ ও অসহায় মানুষের কথা ভেবে শীত নিবারনের জন্য সরকারের পাশাপশি আমার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষুদ্র পরিসরে এ কম্বল বিতরণ করলাম । বর্তমান সরকার শীতার্থ মানুষর জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছেন। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে কম্বল বিতরন করা হয়েছে। সরকারের পাশপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। আমরা যারা সংসদ সদস্য আছি, তারা সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা অসহায় সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি।। তিনি আরও বলেন, সমাজের সকলে ভালো থাকলে তবেই আমরা ভাল থাকব। দোয়া করবেন আমি যেন সকলের সুখে সুখী হয়ে এবং দুঃখের দুঃখী হয়ে সমাজে কাজ করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া হোসাইন, সেচ্ছাসেবকলীগ নেতা আঃ রকিব, জিএম আকতারুল ইসলাম, নিউটন সহ নরসুন্দর ও ঋষিগণ।