খবর বিজ্ঞপ্তি।।
শুক্রবার ২০শে জানুযারি-২০২৩ইং, তারিখ, শুক্রবার দিনব্যপি “শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল” এ বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে বেসরকারি চিকিৎসকেদের অগ্রনী ভুমিকা অপিহার্য”- এই প্রতিবাদ্য বিষয় নিয়ে ১৯তম খুলনা জেলা মেডিকেল সম্মেলন-২০২৩ নগরীর খুলনা প্রেস ক্লাব এ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন বিপিএমপিএ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা শাখার বলিষ্ঠ সভাপতি ডা. গাজী মিজানুর রহমান। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে সম্মেলনের শুভ উদ্বোধন ও স্যুভিনিরের মোড়ক উন্মোচন করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহ্াজ্ব তালুকদার। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত আস্থা ভাজন বিপিএমপিএ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ডা. মো: জামালউদ্দিন চৌধুরী। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো: মাহাবুবুবর রহমান ও বিপিএমপিএ, কেন্দ্রীয় কমিটি সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মো: মনিরুজ্জামান ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএ, খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম, বিএমএ ও সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও সংগঠনের ভারপ্রাপ্ত রাজপথের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, সম্মেলন প্রস্তুতি কমিটির সম্পাদক ও বিপিএমপিএ’র দপ্তর-সম্পাদক ডা. এম. বি. জামান। সঞ্চানালয়ে ছিলেন বিপিএমপিএ, খুলনা শাখা’র সাংগঠনিক সম্পাদক ডা. গৌতম রায়।
১৯তম খুলনা জেলা মেডিকেল সম্মেলনে “বিপিএমপিএ” খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত বিপিএমপিএ, খুলনা শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম ডা. মো: সওকাত আলী লস্কর-কে “মরোণত্তর সম্মাননা-২০২৩” ও অত্র সংগঠনের সভাপতি ডা. গাজী মিজানুর রহমান ও সহ-সভাপতি ডা. মো: মোস্তফা কামাল-কে “আজীবন সম্মাননা-২০২৩” প্রদান করা হয়।
সম্মেলনে আগত চিকিৎসকদের মধ্যে আন্তরিকতাপূর্ণ পরিচয় ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, তাদের পেশাগত মান উন্নয়ন ঘটাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। তিন’টি বৈজ্ঞানিক অধিবেশনের মাধ্যমে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন নতুন উদ্ভাবিত তথ্য সমূহ উপস্থাপন করা হয়। এছাড়া খুলনা জেলা হতে আগত স্বনামধন্য চিকিৎসকগণ চিকিৎসা ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও গবেষণা লদ্ধ বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। বৈজ্ঞানিক অধিবেশনের সার্বিক সহযোগিতায় ছিলেন সায়িন্টিফিক সাব-কমিটির আহবায়ক ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান। সম্মেলনকে কেন্দ্র করে তথ্যবহুল ও আকর্ষণীয় ‘স্যুভিনির’ প্রকাশিত হয়। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয় বিপিএমপিএ, খুলনা শাখার সভাপতি, বাংলাদেশ বেতার, টেলিভিশনের নিয়মিত শিল্পী, সুরকার, গীাতকার ও সংগীত পরিচালক ডা. গাজী মিজানুর রহমান সংগীত পরিবেশন করে সকলকে মুগ্ধ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চানালয়ে ছিলেন বিপিএমপিএ, খুলনা শাখা সাংস্কৃতিক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস।











































