Home আঞ্চলিক বেসরকারী পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের শ্রমিক জনসভা

বেসরকারী পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের শ্রমিক জনসভা

8

 

ফুলবাড়ীগেট প্রতিনিধি।।

বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এক শ্রমিক জনসভা সভা শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি আওয়ামীলীগ অফিসের সামনে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা শেখ জাহাঙ্গির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। শ্রমিক জনসভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ও সোনালী জুট মিলের শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, জুট স্পিনার্স মিলের সিবিএ সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম, ফারুক হোসেন, মোঃ আলাউদ্দিন, মোঃ হাসান, আকতার হোসেন, আবদুল্লাহ, মেহেদী, জালাল, বিউটি বেগম, হালিমা, আকলিমা খাতুন ,মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, সাংবাদিক মিহির রজ্ঞন বিশ্বাস, আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজামউদ্দিন, শিরোমনি হুগলী বিস্কুট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, বাবুল শেখ প্রমুখ। সভা থেকে চুক্তি অনুয়ায়ি কিস্তি মোতাবেক জুট স্পিনার্স শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা শ্রম আইন মোতাবেক পরিশোধ , পুর্ণাঙ্গরুপে মিল চালু ও কতিপয় দালাল শ্রমিক নেতাদের বিরুদ্ধে শ্রমিকদেরকে সজাগ থাকার আহবান জানান জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতারা । এছাড়া আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্ধকৃত বেসরকারী জুট মিল চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জোর দাবি জানান বক্তারা। তা না হলে শ্রমিকদের বকেয়া মুজুরী পরিশোধসহ ন্যায় সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী উচ্চারন করেন শ্রমিক নেতারা।

 

আহত সাংবাদিক তারেকের সুস্থ্যতা কামনায় দোয়া 

ফুলবাড়ীগেট প্রতিনিধি।।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক প্রবাহের আটরা গিলাতলা প্রতিনিধি ,খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ তারেক এর রোগমুক্তি কামনায় আলেম ওলামা ও পবিত্র কোরআনের হাফেজদের নিয়ে এক দোয়া অনুষ্ঠান গতকাল বাদ জুম্মা গিলাতলাস্থ সাংবাদিক তারেকের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গিলাতলা দক্ষিণপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা মুফতী আবুল বাশার জিহাদী। এ সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন, বারাকপুর মিনাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আজিজ হাসান,মাদরাসা মারকাজুল মুসলিমিন এর হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোঃ মোস্তফা সহ মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থীবৃন্দ। আগামি ২৪ জানুয়ারী মঙ্গলবার খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে সাংবাদিক তারেকের সুস্থ্যতা কামনা করে বাদ আছর গাফফারফুড মোড়ে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

 

গিলাতলা দঃপাড়ায় ৪৯ তম তাফসীরুল কোরআন মাহফিল সফলের লক্ষে প্রস্তুতি সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি।।

গিলাতলা দক্ষিণপাড়া তৌহিদি জনতার উদ্যোগে আগামী ১,২ও ৩ মার্চ ৪৯তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে দেশবরেণ্য ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের দৃষ্টিকোন থেকে তাফসীর পেশ করবেন। গতকাল বিকাল ৫ টায় মাহফিল সফলের লক্ষে এক প্রস্তুতি সভা মোঃ শাহাজামাল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গিলাতলা দক্ষিণপাড়া বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মাওলানা মুফতী আবুল বাশার জিহাদী, মোঃ ফরমান মোল্লা, মোঃ নূর ইসলাম, আমজাদ হোসেন, জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, মোল্লা লোকমান হোসেন, আঃ হক মোড়ল, মোঃ আক্কাস, মোঃ জাফর,গিলাতলা যুব সংঘের সভাপতি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, ইলিয়াজ হোসেন, আবুল কাশেম, দেলোয়ার, মিলন, তৌহিদ মোল্লা, মোঃ সাইফুল, মোঃ জাহিদ, মোল্লা তমজিদ , ইসমাইল হোসেন সহ এলাকার ধর্মপ্রান মুসাল্লিবৃন্দ। প্রস্তুুতি সভা শেষে গিলাতলা দক্ষিণপাড়া তৌহিদি জনতার উদ্যোগে ৪৯ তম তাফসিরুল কোরআন মাহফিল সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।