Home আঞ্চলিক মোংলা বন্দরে প্রথমবার ভিড়ল দুই বড় কন্টেইনার জাহাজ

মোংলা বন্দরে প্রথমবার ভিড়ল দুই বড় কন্টেইনার জাহাজ

8

রিফাত আল মাহমুদ।।

মোংলা বন্দরের জেটিতে প্রথমবারের মতো জায়ান্ট (দৈত্যাকার) দুটি কন্টেইনার জাহাজ নোঙ্গর করেছে।
রোববার বিকেলে বন্দরের ৮ ও ৯ নম্বর জেটিতে ১৮৬ মিটার দৈর্ঘ্যের পানামার পতাকাবাহী ‘এমভি মার্কস জার্কাতা’ এবং ১৮৫ মিটার দৈর্ঘ্যের পর্তুগালের পতাকাবাহী ‘এমভি ইউভেনা’ নোঙ্গর করে। জাহাজ দুইটি হিমায়িত (মাছ), পাটজাত দ্রব্য ও গার্মেন্টস পণ্য নিতে মোংলা বন্দরে এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য জানায়।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেড শিপিংয়ের ম্যানেজার শিপিং এম এন আলম জানান, এ দৈর্ঘ্যের দুইটি কন্টেইনার জাহাজ এই প্রথম মোংলা বন্দরে এসেছে। জেটিতে নাব্য সংকট দূর হওয়ায় কারণে এটি সম্ভব হয়েছে। এগুলো পণ্য বোঝাই শেষে কয়েকদিনের মধ্য মোংলা বন্দর ত্যাগ করবে।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, নিয়মিত ড্রেজিংয়ের ফলে যেকোনো বিদেশি জাহাজ অনায়াসেই বন্দরের জেটিতে নোঙ্গর করতে পারছে।