খুলনা বিএনপি অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মনোনিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল ইসলাম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছেন।











































