খবর বিজ্ঞপ্তি।।
১০ দফা যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ সারাদেশের বিভাগীয় শহরে গণঅবস্থান পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। ১১ জানুয়ারি খুলনা বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনায় লিফলেট বিতরণ কর্মসুচি উদ্বোধন আজ সোমবার (৯ জানুয়ারী) বেলা ১১ টায় বিএনপি কার্যালয়ের সামনে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা কর্মসুচির উদ্বোধন করবেন।
লিফলেট বিতরণ শেষে আগামী ১১ জানুয়ারির গণঅবস্থান কর্মসুচি সফলের সর্বশেষ অবস্থা নিয়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।











































