Home আঞ্চলিক মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

8

মাগুড়া প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলায় প্রতিবেশীর ছুরিকাঘাতে মাসুদুর রহমান শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১ নম্বর গয়েশপুর ইউনিয়নের কুশা ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদুর ওই গ্রামের কাছেদ আলীর ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাব্বারুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পর খালে মাছ ধরতে যান মাসুদুর রহমান। এ সময় প্রতিবেশী ইয়াছিন ইসলাম তাকে ধারালো ছুরি দিয়ে গলার নিচে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে স্থানীয় লাঙ্গলবাঁধ বাজারের ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে মাসুদের মৃত্যু হয়।

অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।