বিনোদন ডেস্ক।।
পোশাক আলোচনায় সবসময় শীর্ষে উরফি জাভেদ। কিছুদিন আগে নামমাত্র পোশাকে মুম্বইয়ের রাস্তায় বেরোনোয় উরফি জাভেদকে গ্রেপ্তারের দাবি তুলেছিলেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ। তবে এবার পাল্টাপাল্টি জবাবে উরফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ছাড়াও এবার ‘বেশরম রং’ এর নকল করে অশ্লীল গেরুয়া পোশাক পরিধান করে ডাবল জবাব দিলেন তিনি। প্রতিবারের মতো তার পোস্টে বিরক্তি আর ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।











































