Home আঞ্চলিক ডুমুরিয়ায় জনপ্রতিনিধির সহায়তায় প্রবাহমান খাল ভরাট করে রাস্তা নির্মাণ !

ডুমুরিয়ায় জনপ্রতিনিধির সহায়তায় প্রবাহমান খাল ভরাট করে রাস্তা নির্মাণ !

9

এস রফিক, ডুমুরিয়া।।
ডুমুরিয়ায় গুটুদিয়া ইউনিয়নে কৈয়া বাজার থেকে আড়ংঘাটা অভিমূখে পূর্ব বিলপাবলা এলাকায় বাইসারা খাল ভরাট করে রাস্তা নির্মাণ করছে এক প্লট ব্যবসায়ী। আর এ কাজে সহযোগিতা করছে  স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন বলে অভিযোগ উঠেছে। তবে উপজেলা নির্বাহী অফিসার বলছেন খাল ভরাট করে রাস্তা নির্মাণের কোন সুযোগ নেই।
সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, উপজেলার গুটুদিয়া ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহমান রয়েছে বাইসারা নামক একটি গুরুত্বপূর্ণ খাল। এই খাল দিয়ে নিস্কাশন হয়ে আসছে আলাইপুর, পূর্ব বিলপাবলা,পশ্চিম বিলপাবলা, উত্তর বিলপাবলা, আড়ংঘাটা ও দৌলতপুর এলাকার কয়েকটি বিলের পানি। এছাড়া কৃষি সমৃদ্ধ ওই এলাকায় কৃষি কাজে ব্যবহৃত হয়ে আসছে ওই খালের পানি। সরকার যখন নদী খাল খননে ব্যস্ত ঠিক তখনই ¯’ানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় পূর্ব বিলপাবলা কালভার্ট থেকে দক্ষিণ পাশে প্রায় ৩ শত মিটার এলাকা জুড়ে প্রবাহমান খালের মধ্যে নেট বাঁশের পাইলিং দিয়ে খাল সংকুচিত করে বালু ভরাট করে রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যা”েছ মদিনা প্রোপার্টিজ এর সত্ত্বাধিকারি মিরাজ। এ নিয়ে কথা হয় ওই রাস্তা নির্মাণ শ্রমিক সর্দার হৃদয়ের সাথে। তিনি বলেন, মদিনা প্রোপার্টিজ এর আবাসিক প্রকল্পে যাতায়াতের জন্য ¯’ানীয় ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন এ রাস্তাটি করে দি”েছ। রক্ষক যখন ভক্ষক এমনটি উল্লেখ করে সুশান্ত বিশ্বাস বলেন, চেয়ারম্যান থেকে শুধু খাল নয় তার নিজের জমিতে থাকা গাছপালা কেটে জোর পূর্বক রাস্তাটি করা হ”েছ। এ প্রসঙ্গে পূর্ব বিলপাবলা এলাকার মোঃ বাবুল, শিবপুর এলাকার উত্তম বিশ্বাস সহ অনেকেই জোর যার মুল্লুক তার এমনটি উল্লেখ করে বলেন, এই খালটি শুধু ভরাট নয় একাধিক ¯’ানে নেটপাটা দিয়ে এর গতিপথ বন্ধ করে দি”েছ ¯’ানীয় প্রভাবশালীরা। বিষয়টি দেখার কথা ¯’ানীয় জনপ্রতিনিধিদের কিš‘ কেন তাদের মুখ বন্ধ জানিনা। এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম বলেন, জনস্বার্থে রাস্তাটি করা হ”েছ। বিষয়টি ইউএনও স্যারের নলেজে আছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন,খাল ভরাট করে রাস্তা করার কোন সুযোগ নেই। যদি এমন কেউ করে থাকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া নেয়া হবে।