খবর বিজ্ঞপ্তি।।
স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সরকারের প্রতি আহব্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। দেশের উন্নয়নের জোয়ার বইছে, আওয়ামী লীগের এই দাবি সত্য হলে অবাধ নির্বাচনের মধ্যমে ভোট করতে সরকারের বাঁধা কোথায় জানতে চান তিনি। শনিবার (২৪ ডিসেম্বর) খুলনায় বিএনপি’র গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মঈন খান।
নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদেরকে ইতিহাসের কিছু সত্য জানাতে এখানে এসেছি। ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় থাকতে একটি নির্বাচন দেই। এরপর আর একটি নির্বাচন হয়, যার আগে পল্টনে এমন একটি সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন।
বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে দাবি করে তিনি বলেন, ক্ষমতাকে তুচ্ছ করে দেশনেত্রী প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন। এমন আর একটি নজির স্থাপনের জন্য তিনি আজকের সরকারের প্রতি আহবান জানান।
কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ দশ দফা বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ নেত্রীবৃন্দের মুক্তির দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে কেন্দ্র ষোষিত এই গণমিছিল কর্মসূচীর আয়োজন করে।
ড. মঈন খান বলেন, দু’টি মূল উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীন হয়েছিলাম। একটি গণতন্ত্র, অন্যটি অর্থনৈতিক মুক্তি। আজ দেশে অলিখিত একদলীয় শাসন চলছে। ১৭ কোটি মানুষ তাদের সব অধিকার হারিয়েছে। পাকিস্তান আমলে ২০টি পরিবার দেশের সম্পদ লুন্ঠন করেছিল। আজ দুই’শ পরিবার দেশের সব সম্পদ লুটে নিয়ে বিদেশে পাঁচার করছে, বেগমপাড়া তৈরী করছে। তাহলে ৭১’এ আমরা কেন যুদ্ধ করেছিলাম। প্রশ্ন রাখেন তিনি।
আওয়ামী লীগ শ্লোগান তুলেছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তাদের এই নীতিতে ফিরে আসার একান্ত অনুরোধ জানিয়ে মঈন খান বলেন, মানুষকে স্বাধীনভাবে ভোট প্রদানের সুযোগ দিন। এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না দাবি করে তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে একটি তত্বাবধায়ক সরকার এবং স্বাধীন নির্বচন কমিশন গঠন করতে হবে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকলের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক মামলাসমূহ প্রত্যাহার করে তাদের মুক্তির জোর দাবি জানান।
খুলনা মহাগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও খান রবিউল ইসলাম রবি। মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মোঃ তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, সৈয়দা রেহানা ঈসা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশারফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক বাবুল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল মিছিল থানার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর কেসিসি মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। এরআগে সকাল থেকেই কে ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় এবং সংলগ্ন এলাকা, সোসাইটি মোড়, কেসিসি মার্কেট, ডাকবাংলা, ফেরীঘাট মোড় সহ গুরুত্বপূর্ণ সকল মোড় ও পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। একই সাথে মোতায়েন ছিল রায়ট কার ও জলকামান। এক প্রকার যুুদ্ধ পরিস্থিতি বিরাজমান ছিল নগরী জুড়ে। তবে নির্ধারিত সময়েই নগরী ও জেলার বিভিন্ন থানা থেকে একের পর এক বিশাল মিছিল সমাবেশস্থলে এসে পৌঁছাতে থাকলে লোকে লোকারণ্য হয়ে পড়ে। সমাবেশ ও গণ মিছিলে আরও অংশ নেন শেখ আব্দুর রশিদ, শেখ জাহিদুল ইসলাম, চৌধুরী কাওসার আলী, আব্দুর রাজ্জাক, এ্যাড. মোমরেজুল ইসলাম, হাফিজুর রহমান মনি, ডা. আব্দুল মজিদ,
খায়রুল ইসলাম খান জনি, ওয়াহিদুর রহমান দীপু, বেগ তানভিরুল আযম, শাকিল আহমেদ দিলু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, এ্যাড. মাসুম রশিদ, শেখ আসগর আলী, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, মোঃ হাফিজুর রহমান, কাজী মিজানুর রহমান, আনিছুর রহমান, এহতেশামুল হক শাওন, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এস এম মুর্শিদুর রহমান লিটন, নাজির উদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, মোঃ ইকবাল শরীফ, হাসানউল্লাহ বুলবুল, আরিফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, রবিউল হোসেন, সরোয়ার হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, রফিকুল ইসলাম বাবু, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, সরদার আব্দুল মালেক, আব্দুস সালাম, রাহাত আলী লাচ্চু, আলমগীর হোসেন, মল্লিক আব্দুস সালাম, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, শেখ আবুল বাশার, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, শাহাদাত হোসেন ডাবলু, মোঃ জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, ফারুক হোসেন, মুজিবুর রহমান, আজিজা খানম এলিজা, মোল্লা সাইফুর রহমান, মোজ্জাফর হোসেন, যুবদল নেতা ইবাদুল হক রুবায়েদ, আব্দুল্লাহেল কাফি সখা, মোঃ জাবির আলী, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম শাহিন, আতাউর রহমান রুনু,মহিলা দলের এ্যাড.তছলিমা খাতুন ছন্দা,এ্যাড.কানিজ ফাতেমা আমিন,ছাত্রদল নেতা ইসতিয়াক আহমেদ ইসতি,মোঃ তাজিম বিশ্বাস, গোলাম মোস্তফা তুহিন, কৃষক দল নেতা আক্তারুজ্জামান তালুকদার সজিব, মোল্লা কবির হোসেন, শেখ আবু সাঈদ, শ্রমিক দল নেতা খান ইসমাইল হোসেন, জাসাস নেতা ইন্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু ও আজাদ আমিন।











































