Home আঞ্চলিক শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনে অ্যালামনাইদের পেশাগত অভিজ্ঞতা কাজে লাগানো হবে: উপাচার্য

শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনে অ্যালামনাইদের পেশাগত অভিজ্ঞতা কাজে লাগানো হবে: উপাচার্য

8

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনে অ্যালামনাইদের পেশাগত অভিজ্ঞতা কাজে লাগানো হবে। গ্রাজুয়েটদের নিকট থেকে বিভিন্ন ধরনের ফিডব্যাক পেলে তার মাধ্যমে নতুন নতুন বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তিও করা যায়। এর ফলে শিক্ষার্থীরা পেশাগত বাস্তব ক্ষেত্রে পরিবর্তন সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের সূচনার পর স্থাপত্য ডিসিপ্লিনের গ্রাজুয়েটরা দেশে-বিদেশে তাদের দক্ষতা ও পেশাগত সুনামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় স্থাপন করেছেন বলে তিনি উল্লেখ করেন। আজ ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় স্থাপত্য ডিসিপ্লিনের প্রথম পর্যায়ের গ্রাজুয়েটদের সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে ওবিই কারিকুলা প্রণয়ন ও তা অনুসরণের প্রস্তুতি, গবেষণায় বরাদ্দ বৃদ্ধিসহ গৃহীত বিভিন্ন পদক্ষেপও তিনি ব্যক্ত করেন। তিনি বলেন এখন আমাদের প্রয়োজন ইন্ডাস্ট্রি-একাডেমি কোলাবরেশন জোরদার। এ ক্ষেত্রে গ্রাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় গ্রাজুয়েটদের অংশগ্রহণের লক্ষ্যে সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনসহ বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। স্থাপত্য ডিসিপ্লিনের প্রথম পর্যায়ের গ্রাজুয়েটরা তাদের পেশাগত অবস্থান ও অভিজ্ঞতা ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করার আগ্রহ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. এ টি এম মাসুদ রেজা ও মোঃ শেখ মারুফ হোসেনসহ প্রথম কয়েকটি ব্যাচের কয়েকজন গ্রাজুয়েট উপস্থিত ছিলেন।

 

তিনদিনব্যাপী কর্মশালার সমাপনীতে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এই প্রথম তাদের অধিত বিদ্যায় হাতে কলমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহায়তায় সেরিগ্রাফির প্রশিক্ষণ পেল। ‘আর্ট, আর্টিস্ট এবং ক্রিয়েশন’ শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালার অংশ হিসেবে ওয়াটার এন্ড রিডিউসার বেজড সেরিগ্রাফির উপর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশ্বভারতীর খ্যাতনামা শিল্প শিক্ষক জয়ন্ত নস্কর রিসোর্স পার্সন হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের এ বিষয়ের কলাকৌশল রপ্ত করান। মোট ৩৯জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে হাতে কলমে অংশগ্রহণ করেন। আজ ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এ উপলক্ষে তিনি বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনে ওয়াটার এন্ড রিডিউসার বেজড সেরিগ্রাফির উপর এ প্রশিক্ষণটি অত্যন্ত জরুরী ছিলো। বিশ্বভারতীর সনামধন্য শিক্ষক জয়ন্ত নস্করের নিকট থেকে এ বিষয়ে লব্ধ জ্ঞান ডিসিপ্লিনের কোর্স কারিকুলায় অন্তর্ভুক্তি এবং তা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে তৈরি করা সম্ভব হবে। তিনি এজন্য বিশ্বভারতীর রিসোর্স পার্সনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন প্রিন্টমেকিং এ অধিত বিষয়াবলীর মধ্যে সেরিগ্রাফি সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানে আমাদের ঘাটতি ছিলো যা অনেকটা পূর্ণ হলো। আমাদের শিল্প শিক্ষার্থীরা এখন থেকে এ বিষয়ে জ্ঞান লাভ করে পেশাগত জীবনে কাজে লাগাতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী জয়ন্ত নস্কর। অল্প সময়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থীরা আন্তরিকতার সাথে সেরিগ্রাফির উপর যে কাজ করেছে এবং তাদের মেধার তিনি প্রশংসা করেন। তিনি চারুকলা স্কুলের ডিন ও প্রিন্টমেকিং ডিসিপ্লিন প্রধানের পৃষ্ঠপোষকতা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির আন্তরিক প্রচেষ্টাকে দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. নাদিমুদ্দৌলা। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস এবং মাস্টার্সের শিক্ষার্থী পলি বসু। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।