Home আঞ্চলিক যশোরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মুদি দোকানি খুন

যশোরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মুদি দোকানি খুন

9

 

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোেরে এরফান হোসেন(২৮) নামে মুদি দোকানিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শহরের খড়কী দক্ষিণ পাড়া ধোপাপাড়া এঘটনা ঘটে।নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।নিহত এরফান ধোপা পাড়ার রফিকুল ইসলামের ছেলে।
প্রতাক্ষদর্শি ও পুলিশ জানায় বিকাল পোনে ৪ টার দিকে এরফান কবরস্থনের পাশে দাড়িয়ে ছিল। এসময় তিনজন দূর্বৃত্তর এসে এরফানের বুকে ছুরি মেরে তড়িঘড়ি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার বিচিত্র মল্লিক বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মুলত বুকে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরনের কারনে তার মৃত্যু হয়েছে।
জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, হত্যাকান্ডের খবর শুনে হাসপাতালে এসেছি। কি কারনে কারা তাকে হত্যা করেছে এই মুহুত্ব বলা যচ্ছে না।

তবে ধারনা করা হচ্ছে কোন নারী ঘঠিত কোন কারন থাকতে পারে।এঘটনায় পুলিশের একাধিক টিম অভিযানে আছে।