Home আঞ্চলিক বিএনপি’র কেন্দ্রীয় নেতার ভাইয়ের ইন্তেকালে খুলনা মহানগর বিএনপি’র শোক

বিএনপি’র কেন্দ্রীয় নেতার ভাইয়ের ইন্তেকালে খুলনা মহানগর বিএনপি’র শোক

9

খবর বিজ্ঞপ্তি।।
সাবেক ছাত্রনেতা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল’র সেজো ভাই ইকরামুল বারী নইম (৭০) শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সপ্তাহখানেক ধরে ব্রেনস্টোক জনিতকারণে অসুস্থাবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।