Home জাতীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন নাজমুল আহসান

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন নাজমুল আহসান

10

ঢাকা অফিস।।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। খবর- বাসস। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য নাজমুল আহসান খুলনার জেলা প্রশাসক ছিলেন।