Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

51
শীতকালীন ফুল এর মধ্যে ডালিয়া খুব বিখ্যাত। বর্ণ বৈচিত্র, বড় আকারের ও নিবাসের জন্য এটি জনপ্রিয়। ডালিয়া গাছের উচ্চতা ১০০ থেকে ১৫০ সেন্টিমিটার হয়ে থাকে। ডালিয়া বিভিন্ন রঙের হতে পারে। এই ফুলের নামকরণ হয়েছিল সুইডেনের আন্দ্রেডালের নামানুসারে-খুলনাঞ্চল

 

তাঁতীলীগ নেতা নির্ঝরের মায়ের মৃত্যুতে নগর নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর তাঁতীলীগের সদস্য ও ৭ নং ওয়ার্ড এর সদস্য সচিব নিদান হোসেন নির্ঝর এর মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নগর সভাপতি সাব্বির আহমেদ শুভ, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ তাঁতীলীগের নেতৃবৃন্দ।

দাকোপে নারী নির্যাতন নির্মূলে আলোচনা সভা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী শিশু নির্যাতন বন্ধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে উপজেলা প্রশাসন, দাকোপ থানা এবং নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে নারী নির্যাতন নির্মূলকরনে প্রচারাভিযানের অংশ হিসাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় দাকোপ থানার সেমিনার কক্ষে পুলিশ সদস্যদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবযাত্রা প্রকল্পের অপারেশন ম্যানেজার মোঃ আজিজুল হক। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস আই সুশান্ত কুমার শীল, কাউয়ুম মুন্সি, ফারুক হোসেন, রুবেল হোসেন, কওছার আলী, নুর হোসেন, নবযাত্রার প্রজেক্ট অফিসার হিউবার্ট রন্তু, এ এস এস ও শিল্পী মন্ডলসহ থানা পুলিশের সকল সদস্যবৃন্দ। ইউএসএআইডি প্রকল্পের আওতায় ১৬ দিনব্যাপী ধারাবাহিক প্রচারাভিযানের অংশ হিসাবে আয়োজিত সভাটি পরিচালনা করেন প্রকল্পের এইচ এস এস এস স্পেশালিষ্ট ষ্টিফেন হেমবরম।

শ্রমিক লীগের প্রতিবাদ সভা
খবর বিজ্ঞপ্তি
২০নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ লাভলু পাটোয়ারী এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় দলীয় কার্যলয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সধারণ সম্পাদক আব্দুর রহিম খান।
সভায় নেতৃবৃন্দ বলেন, গতকাল ০৬/১২/২০২২ইং তারিখ আনুঃ রাত ১০.১০ মিনিটে ২০নং শ্রমিক লীগের সভাপতি লাভলু পাটোয়ারী তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ৪-৫টি মটর সাইকেলে কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা করে এবং তার প্রাণ নাশের জন্য অস্ত্র তার দিকে তাক করে ঠিক তখনই অপরদিক থেকে আসা একটি মটর সাইকেলের সাথে হামলাকারীদের মটর সাইকেলের এক্সিডেন্ট হয়। ঘটনাস্থল থেকে ২জন হামলাকারীকে পুলিশ গ্রেফতার করে। এই ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি এই ঘটনার সাথে চিহ্নত মাদক ব্যবসায়ী, ভূমি দস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী, আছাদ, খোরা সোহেল, কালা মনির জড়িত। কারণ তারা দীর্ঘদিন যাবত খুলনা শহরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। যে ২জনকে পুলিশ গ্রেফতার করেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই আসল ঘটনা প্রকাশ পাবে। তাই প্রশাসনের প্রতি আমরা দাবী জানাই অবিলম্বে হামলাকারীদের এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগ আগামী কালকের বর্ধিত সভা থেকে বৃহত কর্মসূচি ঘোষনা করবে।
এছাড়াও নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ব্যহত করতে বিএনপি- জামায়াত সভা সমাবেশের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। এদের প্রতিহত করতে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতকার্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিব যথাযথ মর্যাদায়ে পালন উপলক্ষে ০৮/১২/২০২২ইং তারিখ বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উক্ত বর্ধিত সভায় খুলনা মহানগর শ্রমিক লীগের সকল সদস্য এবং খুলনা মহানগর শ্রমিক লীগের অন্তর্গত সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক/আহবায়ক সদস্য সচিবদের উপস্থিত হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহম্মেদ, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, কাজী আঃ ওহাব, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ সিকদার, মোঃ শাহ আলম শেখ, শেখ মোঃ রমজান, মোঃ মঈনুল ইসলাম মোহন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আলমগীর মল্লিক, মোঃ হুমায়ুন, মোঃ হানিফ সরদার, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, মোঃ আতিকুর রহমান, মোঃ আফজাল হোসেন চৌধুরী, ঝুমুর বেগম, মাজেদা বেগম, মোঃ মারুফ, মোঃ বোরহান হাওলাদার, মোঃ হায়দার আলী খান, মোঃ ওমর আলী, কাজী আকরাম হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ তৈয়ব আলী হাওলাদার, বিপ্লব কুমার রায়, মোঃ মহারাজ, মোঃ সলেমান সিকদার, মোঃ সোহেল গাজী, মোঃ সেলিম, মোঃ শহিদুল, মোঃ আয়নুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম শরিফ, মোঃ ফারুক, মোঃ বেল্লাল হাওলাদার, প্রমুখ নেতৃবৃন্দ।

এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল মাঠে লড়বে ‘দৈনিক প্রবাহ’ ও ‘খুলনার অর্থনীতি’
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণে এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা আজ বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগভিত্তিক এই টুর্নামেন্টটি গত ৫ ডিসেম্বর শুরু হয়। এতে মোট ৪টি দল অংশ নিচ্ছে। অংশ নেয়া ৪টি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ‘দৈনিক প্রবাহ’ ও ‘খুলনার অর্থনীতি’ ফাইনালে একে অপরের মোকাবেলা করবে। খেলা শেষে বিকাল ৪টায় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দুই দলকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করবেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

কলারোয়ায় বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মী গ্রেফতার
কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিএনপি ও জামায়াতের ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে কলারোয়া আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তারা নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।আটককৃত ব্যক্তিরা হলেন, কলারোয়া পৌরসদের তুলসীডাঙ্গা এলাকার মৃত আমজাদ আলী সরদারের ছেলে জামায়াত নেতা মাওলানা ওমর আলী (৬৩), ঝিকরা গ্রামের মৃত আলফার রহমানের ছেলে জামায়াত নেতা আশফাকুর রহমান বিপু (৫২), উপজেলার গয়ড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জমান (৫৬), ফয়জুল্লাহপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে বিএনপি নেতা মাহবুবুর রহমান (৩৪), ওফাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক (২৭) এবং কামারালি গ্রামের হবিবর রহমানের ছেলে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম (৩০)।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মঙ্গলবার গভীর রাতে কলারোয়া আলিয়া মাদ্রাসা মাঠে কতিপয় জামায়াত-বিএনপি’র নেতা কর্মীরা অস্ত্র-শস্ত্র নিয়ে নাশকাতার পরিকল্পনা করছে। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৬ টি হাতবোমা, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক (মামলা নং ৭) বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তেরখাদায় সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতার শয্যাপাশে জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
তেরখাদা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ সেলিম সন্ত্রাসী হামলায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার উপর এই সন্ত্রাসী হামলার খবর শুনে গতকাল বেলা ১২ টায় হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সফল সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার সার্বিক খোজ খবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, তেরখাদা উপজেলা যুবলীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদ সদস্য এম ডি মফিজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা বিধান চন্দ্র রায়, ছাত্রনেতা মোঃ আলামিন এহসান, জহুর শেখ, আহসান আহমেদ পাভেল প্রমুখ। এসময় নেতৃবৃন্দ তার আশু সুস্থতা কামনা করেন এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

কপিলমুনিতে বিজয় দিবসের প্রস্তুতি সভা
এইচ এম এ হাশেম, কপিলমুনি ঃ
কপিলমুনিতে বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, প্রাক্তন উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, কেকেএসপি’র সাঃ সম্পাদক এম বুলবুল আহম্মেদ, বণিক সমিতির সাবেক সভাপতি নির্ম্মল মজুমদার, প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, সাংবাদিক এইচ এম এ হাশেম, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, ভোরের ডাকের মিলন দাশ, প্রভাষক তাপস কুমার সাধু, যুবলীগ নেতা সরদার জালাল, জগদীশ দে, শিক্ষক মিন্টু সাহা, শিক্ষক বিশ্বজিৎ দে প্রমূখ।
সভায় সর্ব সম্মতিক্রমে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বালিকা বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, অঙ্কন, রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১২৫ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন দৌলতপুর মধ্যডাঙ্গা কোপার বিল এলাকার আব্দুল লতিফ খানের ছেলে মো. রুবেল খান (৩০) ও জিন্নাহপাড়া এলাকার মৃত. গোলাম মোস্তফার ছেলে
মো. রবিউল ইসলাম (৩২)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১২৫ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

ফুলতলায় র্যাবের অভিযানে রিভলবারসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ফুলতলা থানাধীন রাঢ়ীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবারসহ মো. নুরুল আমীন (৩০) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ৬ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানায়, ৬ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে ফুলতলা থানাধীন রাঢ়ীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় একটি বিদেশী রিভলবারসহ নুরুল আমীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

মেহেরপুর র্যাবের অভিযানে বাগেরহাটের শামিম হত্যা মামলার দু’আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার সদর থানাধীন বড়বাঁশ বাড়িয়া এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান সাক্ষী শামিম হত্যা মামলার দু’পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর জেলার সদর থানাধীন পিরোজপুর এলাকায় অভিযান অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীরা হলেন বাগেরহাট জেলার সদরের মো. হান্নান হাওলাদার (৩৪) ও আকাব্বর হাওলাদার (৪৯)।
র্যাব-৬ জানায়, ভিকটিম শামিম হাওলাদার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান সাক্ষী। উক্ত ধর্ষণ মামলার আসামীরা গত ২৯ নভেম্বর মামলার প্রধান সাক্ষী শামিম হাওলাদার (৩৫)কে পেয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় ভিকটিম শামিম হাওলাদারকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে, পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনায় নিয়ে চিকিৎসা করানো হয়। ঐ দিনই চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। এ এঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বাগেরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় মো. হান্নান হাওলাদার ও আকাব্বর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে ঝিনাইদহের চাঞ্চল্যকর আরিফ হত্যার মূলহোতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদহের চাঞ্চল্যকর আরিফ হত্যার মূলহোতা আশিকুর রহমান (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ৬ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার কাশিপুর বেদে পল্লীতে সামাজিক বিষয়াদি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরধরে গত ২৯ নভেম্বর পরিকল্পিতভাবে আসামী আশিকুর রহমান ও তার সহযোগীরা দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিম মো, আরিফ(৪৮) কে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমকে যশোর সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটে মিথ্যা মামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধার স্ত্রীর সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী ইউনিয়নের দক্ষিন সুতালড়ী (ভাষন্ডা) গ্রামের কবির বয়াতী নামের এক কৃষককে বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। সঠিক বিচারের দাবিতে বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কবির বয়াতির বোন বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেনের স্ত্রী মর্জিনা বেগম। এসময়, বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, কবির বয়াতির স্ত্রী লাকি বেগম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে কবির বয়াতির বোন বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেনের স্ত্রী মর্জিনা বেগম বলেন,বারুইখালী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য গাউছুল হক দুলাল ও তার লোকজনের সাথে আমাদের বিরোধ রয়েছে। গাউছুল হক দুলালসহ ৮২ জনের বিরুদ্ধে আদালতের নিষেদ্ধাজ্ঞাও রয়েছে। এতে দুলাল ও তার লোকজন বেপরোয়াভাবে আমাদের উপর কয়েকবার হামলা করেছে। শুধু হামলা করেই শান্ত হয়নি তারা, আমাকে এবং আমার ভাই কবির বয়াতীকে একের পর এক মামলা করে হয়রানি করছেন। গাউছুল হক দুলাল ও তার সহযোগিরা পুলিশের সাথে যোগসাজস করে আমার ভাই কবির বয়াতীর নামে নামে ২২টি মামলা দিয়েছেন। যার প্রতিটি মামলাই মিথ্যা। এর মধ্যে ১০টি মামলা ইতোমধ্যে মিথ্যা প্রমান হওয়ায়, আদালত আমার ভাইকে বেখসুর খালাস দিয়েছেন। গাউছুল হক দুলালদের হাত থেকে বাঁচতে আমার ভাই কবির বয়াতি বাগেরহাটের ভাড়া বাসায় থাকা শুরু করে। এই অবস্থায় সোমবার (৫ ডিসেম্বর) সকালে ডিবি পরিচয়ে কয়েকজন লোকের সামনে বাসা থেকে আমার ভাই কবির বয়াতিকে তুলে নেয়। পরবর্তীতে জানতে পারি ডেমা বড়বাশবাড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখানো হয় আমার ভাইকে। কিন্তু আমার ভাই ওই এলাকায় কখনওই যায়নি। এভাবেই দিনের পর দিন আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এভাবে যদি প্রশাসন একের পর এক মিথ্যা মামলা দেয় তাহলে আমরা কার কাছে নিরাপদ। আমরা সকল ঘটনার সঠিক তদন্ত পূর্বক বিচার চাই।
তিনি আরও বলেন, চলতি বছরের ২৮ আগস্ট মোঃ মাসুম তালুকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে আমার ভাই কবির বয়াতির নামে একটি গরু চুরির মামলা দেয়। কিন্তু মামলায় উল্লেখিত ঘটনার সময় ২৮ আগষ্ট আমার ভাই ফকিরহাটের অন্য একটি মিথ্যা মামলায় ৪ জুন থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাগেরহাট জেলা কারাগারে ছিলেন। এভাবেই দিনের পর দিন প্রতিপক্ষ ও প্রশাসন যোগসাজোসে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে । বিনা অপরাধে তাকে বানানো হয়েছে ডাকাত। তাদের দেওয়া মামলাগুলো সঠিক ভাবে তদন্ত করলে দেখা যাবে সব মামলাই মিথ্যা।
কবির বয়াতির স্ত্রী লাকী বেগম বলেন, ১৬ বছর আগে আমার বিয়ে হয়েছে। সেই থেকেই দেখছি আমার স্বামীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছে প্রতিপক্ষরা। তাদের করা মিথ্যা মামলায় অধিকাংশ সময়ই জেলে ও পলাতক থাকতেন আমার স্বামী। সন্তান ও সংসার সামলাতে সবসময়ই হিমশিম খেতে হয় আমার। দুলাল মেম্বার ও তার লোকজন আমার নামেও মিথ্যা গরু চুরির মামলা দিয়েছে। তারা প্রতিনিয়ত বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করাচ্ছে। প্রশাসনও আমাদের কোন কথা শোনে না। এভাবে জীবন চলে না, এর থেকে মরে যাওয়া ভাল বলে কান্নায় ভেঙ্গে পড়েন অসহায় এই নারী।
বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত বেপারী বলেন, গাউছুল হক দুলাল ও তার লোকজন এত বেপরোয়া যে এলাকার কোন লোক তাদের বিরুদ্ধে কথাও বলে না। ওরা আমার শ্যালক কবির বয়াতি ও আমাকে মেরে ফেলারও হুমকি দিয়েছে। একজন মুক্তযোদ্ধা হওয়া স্বত্তেও তারা আমাকে ও আমার পরিবারকে একাধিকবার মারধর করেছে। মোড়েলগঞ্জ উপজেলার সামনে এই দুলাল ও তার লোকজন আমার মুক্তিযোদ্ধার ব্যাচ খুলে ফেলে আমাকে লাঞ্চিত করেছে। শুধু আমাদের নয়, এলাকার অনেক সাধারন মানুষকে বিনা কারনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তারা। তাদের মামলার ভয়ে অনেক মানুষ এখন এলাকা ছাড়া। মামলাবাজ দুলালের কঠোর শাস্তির দাবি জানান এই মুক্তিযোদ্ধা। মামলার বাদী মাসুম হাওলাদার বলেন, আমার গরু চুরি হয়েছে আমি মামলা দিয়েছি। কিন্তু চোর কোথায় ছিল তা আমি জানিনা।
অভিযুক্ত ইউপি সদস্য গাউছুল হক দুলাল বলেন, কবির বয়াতির সাথে আমাদের কিছু বিরোধ রয়েছে। যেসব মামলার কবিরের নামে দেওয়া হয়েছে সেসব অপরাধ কবির বয়াতি করেছে। আমি তাকে কোন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করি নেই।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, অপরাধি হলেই তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়। কোন নিরাপরাধ লোকের বিরুদ্ধে মামলা দেওয়ার সুযোগ নাই। কবির বয়াতি অপরাধি তাই মামলা করা হয়েছে।

উইনরক ইন্টারন্যাশনালের উদ্যোগে আশ্বাস প্রকল্পের অধীনে মেন্টরদের সম্মাননা প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত সুইজারল্যান্ড এ্যাম্বেসির অর্থায়নে আশ্বাস প্রকল্প কর্তৃক ২০ জন মেন্টরের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় সি এস এসআভা সেন্টর, রূপসা খুলনাতে। মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারীও পুরুষদের এলাকাভিত্তিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষনের মাধ্যমে সারভাইভারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করায় মেন্টরদের সমাজ সেবামূলক অবদানের স্বীকৃতি স্বরূপ তাদেরকে এই সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়। এবং এসময় অনুষ্ঠানে মেন্টর মেন্টি ট্রেনিং শেষ করে কর্মে যুক্ত হয়েছে ৫ জন সার ভাইভার তাদের অভিজ্ঞতা উপস্থাপন করেন।মূলত আশ্বাস প্রকল্পের এই নতুন উদ্যোগ গ্রহনের মাধ্যমে মেন্টর মেন্টি প্রশিক্ষন গ্রহন শেষে সারভাইভারগণ নিজেরা স্বাবলম্বী হতে পারছে। তাই আশ্বাস প্রকল্পের থেকে এই ধরনের মেন্টর যারা অসহায় মানুষকে আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। মেন্টরদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: রিয়াজ শরীফ, জেলা যুব উন্নয়নের সহকারি পরিচালক এসএম বদিউজ্জামান, খুলনা জেলা নাসিবের প্রেসিডেন্ট ইফতেখারআলী (বাবু),বাংলাদেশ উইমেন্স চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি খুলনার সেক্রেটারি মোছা: মনোয়ারা খাতুন,কারিতাসের সিনিয়র এ্যাকাউন্টস ও এ্যাডমিন অফিসার বিনয় কৃষ্ণ সমাদ্দার, উইনরক ইন্টারন্যাশনাল আশ্বাস প্রকল্পের গ্রান্টস্ ও আপারেশনস্ ম্যানেজার স্বপন গোমেজ এবং ট্রেনিং এ্যান্ড এমপ্লোয়মেন্ট ম্যানেজার মো: ওমর ফারুক। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে ভবিষ্যতে আশ্বাস প্রকল্পের এই ধরনের সমাজসেবামূলক কাজের জন্য তাদেরপ্রতিষ্ঠানসর্বদা সাথে থাকবেবলেতারাআশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত মেন্টরা মাঠ পর্যায়ে তাদের কাজের অভিজ্ঞতা-লানিংসমূহ শেয়ার করেন এবং অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নিকট থেকে সম্মাননা সূচক ক্রেস্ট গ্রহন করেন। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মটসের প্রকল্প সমন্বয়কারী প্রভাস বিশ্বাস, ড্যাম ও অগ্রগতি সংস্থার জেলা প্রকল্প কর্মকর্তা আনন্দ কুমার দাস ও মো: মঈনউদ্দীন, মনিটরিং ও ডকুমেন্টটেশন অফিসার ফারুক হোসেন ও জিয়াউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মেন্টরদের সম্মামনা প্রদানের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইনরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের ট্রেনিং এ্যান্ড এমপ্লোয়মেন্ট ম্যানেজার মো: ওমর ফারুক।

শিরোমনি তরুন সংঘের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি তরুন সংঘের বার্ষিক সাধারন সভা গতকাল সন্ধায় ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শিরোমনি তরুন সংঘের উপদেষ্টা খ,ম লিয়াকত আলী, খুলনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সাইফুল ইসলাম বাবু, প্রখ্যাত শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম , আলহাজ¦ শেখ আল আমিন, ইজ্ঞিঃ মুন্সি লিমন আহম্মেদ প্রমুখ । সভা থেকে আগামী ৯,১০ ও ১১ ফেব্রুয়ারী ১২ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উৎসবমুখর ভাবে উদযাপন করার সিদ্ধান্ত গৃহিত হয়। করোনার কারনে গত ২ বছর ঐতিহ্যবাহী এ সংগঠনের আয়োজনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়নি।

বটিয়াঘাটায় লোকজ’র কৃষক মাঠ দিবস পালিত
বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি
এলাকা উপযোগী আমন ধানের জাত নির্বাচনের লক্ষ্যে বটিয়াঘাটায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী কৃষক মাঠ দিবস। মিজরিও-জার্মানীর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ এবং গঙ্গারামপুর কৃষক সংগঠনের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১ টায় গঙ্গারামপুর স্টার ইউনিট ক্লাব মাঠে কৃষক মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোকজ মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্র নাথ মণ্ডলের সভাপতিত্বে এবং লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, যুব উন্নয়ন অফিসার মো: আবুবকর মোল্লা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, সিঃ সাংবাদিক আব্দুল হামিদ,উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রায়, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান,
উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুর নাহার, ইউপি সদস্য সেলিনা ইয়াসমিন পলি, ইউপি সদস্য কামরুল শেখ, মৈত্রী কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিভাষ মণ্ডল, সহসাধারণ সম্পাদক ফজলুর রহমান লাভলু, অবসরপ্রাপ্ত শিক্ষক নিকুঞ্জ বিহারী সরকার, স্বপন কুমার ফৌজদার, তাপস মল্লিক, লতিকা মণ্ডল প্রমুখ।
মাঠ দিবসের কর্মসূচিতে বটিয়াঘাটা সদর, গঙ্গারামপুর, সুরখালী ও ভান্ডারকোট ইউনিয়নের ৩০টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা আমন ধানের জাত নির্বাচন, সংরক্ষণ ও সম্প্রসারণে ১০৫ প্রজাতির স্থানীয় প্রজাতির ধানের পিভিএস প্লট পরিদর্শন করে র্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন এলাকা উপযোগী ধানের জাত নির্বাচন করে।
প্লটের ১০৫ জাতের আমন ধানের মধ্যে নির্বাচিত জাতগুলোর হলো: সিলেট বালাম, কালকুচ, স্বর্ণা, সাগরফনা, মন্তেশ্বর, রূপশাইল, সাদা বাঁশফুল বালাম, লালমোটা, ইঞ্চি, চরবলেশ্বর, সাহেবকুচি, চরোবালাম, আশফল, কালোজিরা; এছাড়া নতুন উদ্ভাবিত জাতগুলোর মধ্যে আরুনী, লোকজ, আলো, গঙ্গা ও মৈত্রী ধান।
মাঠ পরিদর্শনকালে কৃষকরা ব্রীডার কৃষক আরুনী সরকার উদ্ভাবিত ০৬ জাতের আমন ধানের প্রায়োগিক গবেষণাধীন ২৪টি প্লট পরিদর্শন করে ধারণা অর্জন করেন।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্যা তারিকুল ইসলাম, উৎপল কুমার মন্ডল, নারজিনা বেগম, একরাম ইজারদার, ক্রেইন প্রকল্প জেজেএস’র উপজেলা সমন্বয়কারী তরুন বড়ুয়া, ফ্রেন্ডশীপ’র রিজওনাল ম্যানেজার মকবুল হোসেন, রুপান্তরের উপজেলা মোবিলাইজার বিপাশা রায় ও হীড বাংলাদেশ’র কারিগরি কর্মকর্তা আসাদুজ্জামান শুভ।
পুষ্টি বিষয়ক সভায় অংশগ্রহণ করেন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ক্রেইন প্রজেক্টের সহযোগীতায় জেজেএস, রুপান্তর, ফ্রেন্ডশীপ, হীড বাংলাদেশ ও ওয়াটার এইড মোংলায় পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে কাজ করছেন। আর এর আর্থিক সহায়তায় রয়েছেন ইউরোপীয় ইউনিয়ন।

ইন্দুরকানীতে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেফতার- ২
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপি-জামায়াত এবং এদের অংগ সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বালিপাড়া বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধোর ও ককটেল নিক্ষেপের অভিযোগ এনে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল বাশার ওরফে বাদশা বাদী হয়ে মামলাটি দায়ের করে।
উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদার এবং সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল আমিন এবং সদস্য সচিব সাদিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির সহ ৭৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
এ মামলায় মঙ্গলবার রাতেই উপজেলা বিএনপি’র আহবায়ক ফরিদ আহম্মেদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মামলায় উপজেলার ৭ জন সংবাদকর্মী এবং ৪ জন ইউপি সদস্যকে আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বালিপাড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার বিকেলে যুবলীগের মাসিক কর্মীসভা অনুষ্ঠিত হয়। রাত সোয়া আটটার দিকে তাদের কর্মী সভা শেষ হওয়ার পর বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা মিছিল সহকারে তাদের উপর হামলা করে। এ সময় তাদের উপর ককটেল নিক্ষেপ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বলে অভিযোগ করেন বাদশা।
মামলার অন্যতম আসামী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার অভিযোগ করেন, আগামী ১০ ডিসেম্বরে ঢাকায় বিএনপি’র নেতাকর্মীরা যাতে অংশ নিতে না পারে এজন্য সারা দেশের ন্যায় ইন্দুরকানীতেও বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন উদ্দেশ্য প্রণোদিতভাবেই এ মামলায় উপজেলার সব এলাকা থেকে বিএনপি এবং এর অংগ সংগঠনের নেতকর্মীদের আসামী করা হয়েছে।
গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ইন্দুরকানী থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক। এ মামলায় অভিযুক্ত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

৭ ডিসেম্বর কেশবপুর মুক্ত দিবস পালিত
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর মুক্ত দিবস পালন উপলক্ষে বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেশবপুর উপজেলা কমান্ড কাউন্সিলের আয়োজনে ৭ ডিসেম্বর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধার সন্তান প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান এ্যাড. মিলন মিত্র প্রমুখ। উপস্থিত ছিলেন ২নং সাঁগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, যশোর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য খন্দকার আব্দুল আজিজ, কাউন্সিলর কবির হোসেনসহ কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাগণ।

মোংলায় বিএনপির ৩ নেতা-কর্মী আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছেন পুলিশ। গত রাতে বাড়ী বাড়ী অভিযান ও তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়। রাতে পুলিশের অভিযানে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকা থেকে পৌর বিএনপির প্রচার সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবলু ভূইয়া, কানাইনগর এলাকার যুবদল নেতা নজরুল পন্ডিত ও বাঁশতলা গ্রাম থেকে বিএনপি কর্মী জুলফিকার আলী আটক হন।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, পৌরসভা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে গত রাতে অভিযান ও তল্লাশী চালায় পুলিশ। আকস্মিক পুলিশের এমন ধরপাকড়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশকে ঘিরে বিএনপির শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের জন্য ও নেতা-কর্মীদের মধ্যে আতংক সৃষ্টিসহ অবৈধভাবে গ্রেফতার শুরু করেছেন। সরকারের আজ্ঞাবহ হয়ে পুলিশ নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে তল্লাশী ও মিথ্যা মামলায় হয়রানী করছেন। এমন পরিস্থিতি সৃষ্টি না করে স্থানীয় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে পুলিশের সহায়ক ভূমিকা পালন করা উচিৎ বলে মনে করেন তিনি। নতুবা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হবে। পুলিশের এহীন কর্মকান্ডের তীব্র নিন্দা ও অহেতুক নেতা-কর্মীদের আটক এবং হয়রানী বন্ধসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন বিএনপি নেতা লায়ন ফরিদ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আগের নাশকতার মামলায় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা থানার আগের নাশকতার মামলার আসামী।

 

মহানগরীর বিদ্যমান বর্জ্য-ব্যবস্থাপনাকে আরো উন্নত ও টেকসই করতে হবে: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মহানগরীর বিদ্যমান বর্জ্য-ব্যবস্থাপনাকে আরো উন্নত ও টেকসই করতে কেসিসি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থাও এ কাজে সহযোগিতা করছে। নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টির পাশাপাশি বর্জ্যকে সম্পদে পরিণত করাই এখন মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র বুধবার বেলা ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনার মাস্টারপ্লান প্রণয়ন সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা মহানগরীর বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনাকে আরও উন্নত ও টেকসই করার লক্ষ্যে বাস্তবায়নযোগ্য একটি মাস্টারপ্লান প্রণয়নের লক্ষ্যে সাসটেইনেবল ক্যাপাসিটি বিল্ডিং টু রিডিউস ইরিভার্সিবল পলিউশন বাই প্লাস্টিকস (এসসিপিআই) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনসহ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং জার্মানের বাউহাউস বিশ্ববিদ্যালয় বাইমার (বিইউডব্লিউ) যৌথভাবে খুলনা মহানগরীতে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সভায় মাস্টারপ্লান প্রণয়নের গুরুত্ব তুলে ধরে বলা হয়, বর্জ্য পৃথকীকরণ এবং ব্যবস্থাপনার জন্য কিছু অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও পরবর্তীতে প্রযুক্তিগত, লজিস্টিক ও অর্থনৈতিক সুযোগগুলির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে মাস্টারপ্লান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় নীতি নির্দেশিকা ও গৃহীত মাস্টারপ্লান সামুদ্রিক প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে অবদান রাখবে। এছাড়া প্রকল্পের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত স্টেকহোল্ডারদের উন্নত প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে কাজ করা হবে বলে সভায় জানানো হয়।

প্রকল্প পরিচালক ও কুয়েটের অধ্যাপক ড. মোঃ রাফিজুল ইসলাম-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রকল্পের সাইন্টিফিক এক্সপার্ট ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অন্যান্যের মধ্যে প্রফেসর ড. খান মাহবুব, প্রফেসর ড. এস এম মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন, প্রকল্পের সহকারী পরিচালক সুব্রত পাল, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নূরুন্নাহার এ্যানীসহ প্রকল্পের কর্মকর্তাগণ সভায় মতমত ব্যক্ত করেন।

১৬ ডিসেম্বর থেকে খুলনায় শুরু হচ্ছে বিজয় মেলা, দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন
খবর বিজ্ঞপ্তিঃ
দীর্ঘ দিন বন্ধ থাকার পর খুলনার ঐতিহ্যবাহী শিববাড়ি মোড় পাবলিক হল (সাবেক জিয়া হল) মাঠে আগামী ১৬ ডিসেম্বর হতে মাসব্যাপী “বিজয় মেলা” ২০২২ শুরু হবে। এ উপলক্ষে বুধবার যহোরবাদ মেলা মাঠ প্রাঙ্গণে দোয়ার আয়োজন করা হয়। এর আগে মাঠে বাঁশের খুটি পুতে মেলার উদ্বোধন করেন মহানগর আ’লীগের সাঃ সম্পাদক এমডিএ বাবুল রানা। সার্বিক পরিচালনায় ছিলেন মেসার্স চামেলি ট্রেডার্স খুলনার প্রোপাইটার মোঃ রাসেল মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন মহানগর আ’লীগের উপ-দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ,শাকিল মালিক, সাবেক যুবলীগ নেতা মুন্সি নাহিদুজ্জামান, এম এ বাশার, শহিদুল ইসলাম শহিদ, রফিকুল ইসলাম ডাবলু, নাজমুল হক মুকুল, সুমন শরীফ, সোহাগ খান, তারিকুল ইসলাম, শামীম ওসমান, আকাশ, নুর ইসলাম, ফয়সাল প্রমূখ।
উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকে এ যাবৎ খুলনায় সকল মেলা বন্ধ রয়েছে। এ মেলা উদ্বোধনের মধ্য দিয়ে খুলনায় আবারো শুরু হলো হরেক ধরণের মেলা। একই সাথে বিনোদন প্রিয় মানুষগুলো খুঁজে পাবে তাদের বিনোদনের স্থান।

ডা. এস এ মালেকের মৃত্যুতে খু.বি. বঙ্গবন্ধু পরিষদের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ১১টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ডা. এস এ মালেক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর ভালোবাসা ও আনুগত্য অতুলনীয়। তাই ১৯৯৬ থেকে ২০০১ সালপর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন। দীর্ঘদিন যুক্ত থাকার কারণে বঙ্গবন্ধু পরিষদ আর ডা. এস এ মালেকের নামটি সমার্থক হয়ে উঠেছিল।
ডা. এস এ মালেক দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন। তিনি চার সন্তানসহ অসংখ্য-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে খুলনা বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর আত্মার শান্তি কামনা করেছে। ডা. এস এ মালেকের মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদের একটি বিশেষ স্থান শূন্য হয়ে গেল বলে খুলনা বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ মনে করে। বঙ্গবন্ধু পরিষদসহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথা চির স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডা. এস এ মালেকের মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক শোক বার্তায় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিকাশে ডা. এস এ মালেক নানাভাবে সহায়তা করেন। পারিবারিকভাবে তিনি ছিলেন আমার সুপরিচিত এবং শ্রদ্ধাভাজন। বিবৃতিতে উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস শোক প্রকাশ করেছেন।

রূপসায় শালিসী বৈঠকে মারামারি: গুরুতর জখম এক স্কুল শিক্ষক
রূপসা প্রতিনিধি ঃ
রূপসায় শালিসী বৈঠকে প্রতিপক্ষের হামলায় এক স্কুল শিক্ষক আহত হওয়ার ঘটনা। উপজেলার খাজাডাঙ্গা(দক্ষিন পাড়া) গ্রামে জমি সংক্রান্ত শালিশী বৈঠকে চেয়ারম্যান, মেম্বর সহ গন্যমান্য ব্যক্তিদের সামনে মারামারির ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিরাজুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক।
এই ঘটনায় মিরাজুল ইসলাম এর ভাই এস এম শাহআলম রূপসা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, রূপসা উপজেলার দক্ষিন খাজাডাঙ্গা গ্রামে এস এম শাহআলম (৪৫) পিতা এস এম শাহেব আলীর সাথে মোঃ মনিরুজ্জামান মনি( ৪০) ও মোঃরাসেল শেখ (৩৩) উভয়ের পিতা মোঃ সিরাজ শেখ (৬৫) এদের দীর্ঘদিন যাবত জমি জমা, সংক্রান্ত সমস্যা থাকায় ৫ ডিসেম্বর দক্ষিন খাজাডাঙ্গা গ্রামের সাকিনস্থ্য ইকরা ইসলামী ক্যাডেট মাদ্রাসার সামনে স্থানীয় চেয়ারম্যান, মেম্বর সহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জায়গা জমির বিষয় নিয়ে আপোষ মীমাংসার বৈঠক চলাকালীন সময়ে মোঃ রাসেল শেখ, মনিরুজ্জামান মনি, সিরাজ শেখ, মোঃ রবিউল ইসলাম, মাজেদা বেগম সহ, সকলে, লোহার রড, শাবল ও লাঠি নিয়ে এস এম শাহ আলমের ভাই স্কুল শিক্ষক মিরাজুল ইসলামকে গালাগালি করতে থাকে। মিরাজুল ইসলাম তাদেরকে গালাগালি করতে নিষেধ করলে সিরাজ শেখ বলেন ওকে জীবনের মত শেষ করে দে। হুকুম পেয়ে সকলে একযোগে মিরাজুল ইসলামের উপর আক্রমন করে। এক পর্যায়ে মনিরুজ্জামানের হাতে থাকা জি আই পাইপ দিয়ে মিরাজুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করলে সে মাটিতে লুটিয়ে পড়ে । এরপর রাসেল শেখ তার হাতে থাকা লাঠি দিয়ে তাকে মারতে থাকে। এতে তার শরীরের শিরা যখম হয়। তখন শালিসীতে উপস্থিত সাহেব আলী, কবির শেখ, হাফিজুর শেখ, ইসরাইল ফকিরসহ সবাই তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শালিসি বৈঠকে উপস্থিত ৪ নং টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ এবং মেম্বর দাউদ শেখ এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

নড়াইলে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার খড়ড়িয়া ইটভাটা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন- খুলনার ফুলতলার এলাকার আঃ জব্বার শেখের ছেলে হৃদয় শেখ (২৩) ও সাতক্ষীরার কলারোয়া এলাকার শরিফুল ইসলাম এর ছেলে হৃদয় হোসেন (২০)। বুধবার (৭ ডিসেম্বর) নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। জেলা গোয়েন্দা শাখা নড়াইল অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, পুলিশ সুপর সাদিয়া খাতুন এর নির্দেশে আমাদের বিশেষ অভিযান চলছে। এরই ধারবাহিকতায় গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের পিরোলী ইউনিয়নের খড়রিয়া চরপাড়ার জুবায়ের বিশ্বাস এর এমবিসি ইট ভাটায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ সত্যতা যাচাই করতে গেলে ডিবি উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ তাদের ধরে ফেলে । পরে স্থানীয়দের সামনে হৃদয় শেখকে তল্লাসী করে তার হাতে থাকা বাজারের ব্যাগে গামছা দিয়ে মোড়ানো একটি দেশীয় ওয়ান শুটার গান (২২.৫ ইঞ্চি) ও তিনটি বন্দুকের তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় অপর আসামি হৃদয় হোসেন সহযোগী হিসাবে ঘটনাস্থলে উপস্থিত ছিলো। এ বিরুদ্ধে সংশ্লিস্ট থানা অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে সদরের মাদরাসার নাকসী বাজার এলাকা থেকে ৪৫৫ পিচ ইয়াবাসহ ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার আকবর শেখকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডি আই ওয়ান মীর শরিফুলসহ জেলা পুলিশের কর্মকর্তাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।

আমন ধানের বাম্পার ফলনে খুশি বটিয়াঘাটার কৃষকরা
কাজী আতিক, বটিয়াঘাটা থেকে
আমন ধানের বাম্পার ফলনে খুশি হয়েছেন খুলনার বটিয়াঘাটার স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে অতিরিক্ত খরায় বীজতলা বিলম্ব হলেও বটিয়াঘাটা কৃষি অফিসের পরামর্শে সব প্রতিকূলতা কাটিয়ে উঠে জমিগুলোতে এখন বাতাসে রোপা আমন ধানের শীষ দোল খাচ্ছে। ধানের ফলন ভালো হওয়ায় হাঁসি ফুটেছে কৃষকের মুখে। চাষিরা এখন অপেক্ষায় আছেন আমন ধান ঘরে তোলার জন্য। কৃষি দপ্তর জানায়, এবার বটিয়াঘাটা উপজেলার ৭ ইউনিয়নে ১৭ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান খরিপ-২ মৌসুমে ধানের আবাদ হয়েছে। যা উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৪৩ হাজার, ৮শ ৩৪ মেট্রিক টন। চাষকৃত জাতের নাম হাইব্রিড ধানি গোল্ড, ব্লাক ১০, এগ্রো ১২,ব্যাভিলন, এ জেড ৭০০৬ মিলে সর্ব মোট ১১৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। যার ফলন হবে প্রতি হেক্টরে৬,২৫ টন। স্হানীয় জাত জটাই বালাম,বাসফুল বালাম,মরিজসাইল ও কাচড়াসহ ২২ জাতের ধান চাষ হয়েছে ১০ হাজার, ৪ শ ৫৫ হেক্টর জমিতে। যা উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি ২,৭২ মেট্রিক টন। এছাড়া উপসী জাতীয় ধানের চাষ হয়েছে ৭ হাজার ৩০ হেক্টর জমিতে। জাতিগুলি হলো বি আর-১০,১১,২২। বিনা- ১০,১৯,২৩। ব্রি ধান- ৩০,৩৪,৩৯,৪৯, ৫২, ৬৭,৬২,৭৩,৭৫,৭৬,৭৭,৭৮, ৮৭ চাষ হয়েছে। যা প্রতি হেক্টরে উৎপাদন হবে ৪,৭০ মেট্রিক টন। ধান চাষি শেখ দাউদ আলী, রঞ্জন সরকার ও আমিন শেখ বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমনের ভাল ফলন হবে বলে আশা করছি। আমাদের এলাকায় দায়িত্ব প্রাপ্ত জাতীয় পুরস্কার প্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান সাহেব এর পরামর্শে পোকা ও রোগ থেকে আমন ধান বাঁচাতে বালাই নাশক দেয়া হয়েছে। পোকা মাকড় ঠেকাতে কীটনাশকের পরিবর্তে আলোর ফাঁদ ব্যবহার করা হচ্ছে। এবার আমন চাষে খরচ বাদে অধিক লাভ হবে বলে আশা করছি। বটিয়াঘাটা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম জানান, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে রোপা আমন ধানের বাম্পার ফলন আশা করা হচ্ছে। পোকা-মাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে কাজ করছেন। কারেন্ট পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে আলোর ফাঁদ ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। আশা করছি গত বছরের তুলনায় এবছর বেশি ফলন উৎপাদন হবে।

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সামগ্রিক কৃষি জ্ঞান বিষয়ক বৈজ্ঞানিক কনফারেন্স অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা কৃষি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সামগ্রিক কৃষি জ্ঞান’ শীর্ষক বৈজ্ঞানিক কনফারেন্স বুধবার সকালে খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বিশ^বিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান রক্ষার ওপর আরো জোর দেয়া প্রয়োজন। শিক্ষার সিলেবাস যেন সমসাময়িক বিশে^র চাহিদাভিত্তিক হয় সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। পেশাগত ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশে কৃষি ও প্রকৌশল বিশ^বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এখন শিক্ষার মান অর্জনের চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। গবেষণার মাধ্যমে নতুন ধারণার জন্ম হয়। খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের এই বৈজ্ঞানিক সম্মেলন তরুণ গবেষক সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ভিশন-২০২১ অর্জনের মাধ্যমে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান । দেশের প্রায় শতভাগ মানুষ মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছে এবং ৭৭ শতাংশের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। দেশে বিদ্যুতের উৎপাদন ২৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। আমাদের জিডিপির প্রবৃদ্ধি এখন ৭ শতাংশের কাছাকাছি। দেশের মানুষের দারিদ্র্য নিরসন, ক্ষুধামুক্তি ও জীবনযাত্রার মান উন্নয়নে বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখা খুবই জরুরি।
খুলনা কৃষি বিশ^বিদ্যালয় (খুকৃবি)’র ট্রেজারার প্রফেসর সারোয়ার আকরাম আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মুহাম্মদ আলমগীর। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কনফারেন্সে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী। কনফারেন্সে স্বাগত জানান খুকৃবি’র শিক্ষক সমিতির সভাপতি ড. মো: তাসলিম হোসেন এবং ধন্যবাদ জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এম এ হান্নান। কনফারেন্সের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিয়ারিং ইনিস্টিউটের অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল ইসলাম। প্ল্যানারী সেশনে লেকচার উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহফুজুল হক। সম্মেলনে তিনটি আলাদা টেকনিক্যাল সেশন ও একটি পোস্টার সেশনে মোট ৪২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
কনফারেন্সে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, খুলনা বিশ^বিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীসহ মোট ৩০০ জন অংশ গ্রহণ করেন।

কালীগঞ্জে ডাক্তার ছাড়াই চলছে মা ও শিশু হাসপাতালের চিকিৎসাসেবা
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
হাসপাতালের সবকিছুই চকচকে ঝকঝকে। মা ও শিশু স্বাস্থ্যসেবায় সিজারের জন্য রয়েছে অত্যাধিুনিক বেড ও যন্ত্রপাতি, আসবাবপত্র,রোগীদের জন্য রয়েছে বেশ বড়সড় ওয়েটিং রুম। এখানে যা কিছু আছে তা দিয়ে মা ও শিশুর চিকিৎসাসেবা দেয়া সম্ভব। কিন্ত চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজনীয় যা, সেই চিকিৎসকই নেই। অথচ প্রতিদিন চিকিৎসা নিতে সকাল হলেই চারপাশ থেকে ধেয়ে আসছে মা শিশুসহ বিভিন্ন বয়সী রোগী। এভাবে কোন ডাক্তার ছাড়াই চলছে ঝিনাইদহ কালীগঞ্জের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল। অগত্যার পরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের এফ ডব্লিউ ভি নার্স রেহানা নাসরিন দিনভর রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়ছেন। আর রোগীর পরিস্থিতি একটু জটিল মনে করলে পাঠিয়ে দিচ্ছেন অন্য হাসপাতালে।

হাসপাতালের একমাত্র ভরসা পরিশ্রমী রেহানা নাসরিন ব্যবস্থাপত্র দিতে না পারলেও আগত রোগীদের মুখে শুনেই জ¦র, ঠান্ডা কাশির প্রাথমিক ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দিচ্ছেন। অথচ হাসপাতালটিতে মা ও শিশু বিশেষজ্ঞ দুই জন ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে একজন ভিজিটর, একজন পিয়ন ও একজন (চুক্তি ভিত্তিক) দায় দিয়েই চলছে কর্মকান্ড। যে কারনে আগত রোগীরা কাঙ্খিত সেবা না পেয়ে হয়ে বিমুখ ফিরে যাচ্ছেন। অন্যদিকে ডাক্তারের অভাবে রোগী ভর্তি না হওয়ায় হাসপাতালের আধুনিক যন্ত্রাংশ ও অব্যবহৃত বেডগুলি ধুলাবালি জমে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

জানাগেছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর কেডিসি সংলগ্ন স্থানে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালটি প্রতিষ্টিত হয়। এ বছরের ২ ফেব্রুয়ারী হাসপাতালটির কার্যক্রম উদ্বোধন করা হয়। সেখানে মা ও শিশু বিশেষজ্ঞ দুই জন ডাক্তার থাকার কথা থাকলেও শুরুতেই অতিরিক্ত দায়িত্ব নিয়ে ডাক্তার কামাল হোসেন ও তরিকুল ইসলাম নামে দুইজন মেডিকেল অফিসার সেবা প্রদান শুরু করেন। কিন্তু গত ৭ জুলাই তারাও ডেপুটেশনে হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে গেছেন। সেই থেকেই হাসপাতালটি ডাক্তার শুন্য হয়ে পড়েছে। হাসপাতালটিতে প্রসুতি মায়েদের জন্য নরমাল ও সিজারিয়ান ডেলিভারি, স্থায়ী/অস্থায়ী বন্ধাত্বকরণ ছাড়াও শিশুদের চিকিৎসা সেবা প্রদানের কথা।

হাসপাতালে আগত রোগীদের সেবা প্রদানকারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের এফ ডব্লিউ ভি নার্স রেহানা নাসরিন জানান, প্রতিদিন প্রায় অর্ধশত রোগী এখানে সেবা নিতে আসেন। কিন্তু তার ব্যবস্থাপত্র দেওয়ার কোন অনুমতি নেই। তাই রোগীদের মুখে শুনেই শুধুমাত্র জ¦র, ঠান্ডা কাঁশির ঔষধ দিয়ে থাকেন। তিনি আরো জানান, এখানে আধুনিক মানের অপারেশন থিয়েটার থাকলেও ডাক্তার পোষ্টিং না হওয়াতে প্রসুতি মায়েদের ডেলিভারি বা অন্যান্য সেবা প্রদান সম্ভব হয়না।

হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডাক্তার না পেয়ে ভূক্তভোগী আকলিমা খাতুন জানান, যদি ডাক্তারের অভাবে সেবা না পায়, তাহলে এত সুন্দর হাসপাতাল থেকেই বা লাভ কি। তিনি ভিজিটরের মাধ্যমে কিছু ঔষধ পেলেও কাঙ্খিত সেবা না পাওয়াতে বেশ ক্ষোভ প্রকাশ করেন।
সেবা নিতে আসা শিবনগর গ্রামের ডেইজি বেগম জানান, তিনি প্রচন্ড ঠান্ডা কাঁশি নিয়ে হাসপাতালটিতে এসেছিলেন। ডাক্তার নেই। তবে হাসপাতালের এক আপা তাকে ভালো করে দেখে ব্যবস্থাপত্র দিয়েছেন। তিনি বলেন,গত মাসেও তিনি জ¦রে আক্রান্ত হয়ে এসেছিলেন। এটি একটি ছোট হাসপাতাল হলেও প্রতিদিন সকালে রোগীর ভীড় পড়ে যায়। সব রোগী নার্স আপায় দেখে ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। তবে জটিল রোগের লক্ষণ দেখলেন তিনি অন্যত্র পাঠিয়ে দেন।
কাশিপুরের আকলিমা বেগম জানান, মা ও শিশু চিকিৎসায় এ হাসপাতালটি সরকার প্রতিষ্ঠিত করেছে। এখানকার সব কিছু ঠিকঠাক আছে। তবে উদ্বোধনের প্রায় বছর পার হলেও ডাক্তার নেই। তিনি বলেন, প্রথম দিকে একজন ডাক্তার নিয়মিত রোগী দেখেছেন কিন্ত এখন নেই। যা অত্যন্ত দুঃখজনক।
কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার অতিরিক্ত দ্বায়িত্বে থাকা ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ বারী জানান, ৩ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ১০ শয্যার মা ও শিশু হাসপাতালটিতে রোগীদের জন্য আধুনিক অপারেশন থিয়েটার ও শয্যা রয়েছে। হাসপাতালটিতে দুইজন ডাক্তার, ৪ জন এফ ডব্লিউ ভি নার্স, ১ জন ক্লিনার, ১ জন নিরাপত্তাকর্মী ও ১ জন পিয়ন পোষ্টিং হওয়ার কথা। কিন্তু শুরুতে দুইজন ডাক্তার পোষ্টিং নিলেও তারা ডেপুটেশনে চলে গেছেন। বর্তমানে তিনি অতিরিক্ত দ্বায়িত্ব নিয়ে সপ্তাহে একদিন বুধবার হাসপাতালে এসে ক্যাম্প করে থাকেন। তিনি আরো জানান, দেশের অন্যান্য স্থানেও স্থাপিত মা ও শিশু হাসপাতাল গুলির কোথাও এখনো সরকারীভাবে ডাক্তার বা জনবল নিয়োগ হয়নি। এসব কারনেই ডাক্তার জনবল সমস্যাই হাসপাতালটিতে সেবা প্রদানে সমস্যা রয়েই গেছে। এমন বিষয়টি সমাধানে তারা একাধিকবার সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের অবহিত করে আসছেন বলে জানান তিনি।

দেবহাটায় গাছিদের হেমন্তে শীতের ছোঁয়া, খেজুর রস সংগ্রহে প্রস্তুতি
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সবুজ ঘাসের উপর শিশির ভেজা শেফালী ফুলের আগমন। বরণ ডালাটি সাদা শাড়ি লাল পেড়ে এলোমেলো চুলের কঙ্কন পরা পল্লী বালার হস্তে অর্পণ করে ঋতু রানী শরৎ সাদা মেঘের ভেলায় চেপে বিদায়ের বেলা কানে কানে বলে গেল, এবার নবান্ন উৎসবে মেতে ওঠো সবাই, বরণ করে নাও হেমন্তকে। ষড় ঋতুর পরিক্রমায় এবার সেই বরণ ডালায় হেমন্তকে বরণ করে নিয়েছে প্রকৃতি। প্রকৃতির অপরূপ রূপের চক্র বুহ্যে বেষ্টিত আমাদের এই প্রিয় বাংলাদেশ।এখানে ছয়টি ঋতু। এক এক ঋতুর রয়েছে এক এক বৈশিষ্ট্য। হেমন্তে কৃষকের মুখে হাসি, আর মাত্র কয়েক দিন পর সোনার ফসলে ভরে যাবে তার আঙ্গিনা। শুরু হবে নবান্ন উৎসব। কৃষাণীরা ব্যস্ত আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নের কাজে। কয়েক বছর আগে পর্যন্ত মাঠ থেকে ফসল বাড়ি এনে গরু দ্বারা তা মাড়াই করে গোলায় উঠাতেন কৃষক। ঢেঁকিতে সেটে চাল তৈরি করতেন গ্রামের মা-বোনেরা। যুগের বিবর্তনে এখন অবশ্য মাড়াই এবং চাউল তৈরি সবই হচ্ছে মেশিনের মাধ্যমে। ফলে শ্রম এবং সময় কম ব্যয় হচ্ছে।
ঋতু বৈচিত্রে এখন রাতের শেষে কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। পুবালি বাতাসে অপরুপ সৌন্দর্যে সকলের মন মাতিয়ে তুলছে নতুন ধানের ঘ্রাণ। এবার কিছুটা আগেই সকালের শিশিরের সাথে অনুভূত হচ্ছে মৃদু শীত।আবহমান কাল হতে গ্রাম- বাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহের জন্য উপজেলার বিভিন্ন গ্রামের গাছিরা খেজুর গাছ কাটার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। আর মাত্র কয়েক দিন পর রস সংগ্রহ করে রস থেকে গুড় তৈরির পর্ব শুরু হয়ে চলবে প্রায় ফাল্গুন মাস পর্যন্ত। খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি প্রতিটি গ্রামে চোখে পড়ছে। উপজেলার গ্রামাঞ্চলে খেজুর রস ও গুড়ের জন্য এক সময় খ্যাতি ছিল। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী খেজুরের গুড়। কিছু দিন আগেও বিভিন্ন এলাকার অধিকাংশ বাড়িতে, ক্ষেতের আইলে, ঝোপ-ঝাড়ের পাশে ও রাস্তার দুই ধার দিয়ে ছিল অসংখ্যা খেজুর গাছ।
কোন পরিচর্যা ছাড়াই অনেকটা প্রাকৃৃতিকভাবে বেড়ে উঠতো এসব খেজুর গাছ। প্রতিটি পরিবারের চাহিদা পূরণ করে অতিরিক্ত রস দিয়ে তৈরি করা হতো সুস্বাদু খেজুরের গুড়। এখনও শীতকালে শহর থেকে মানুষ দলে দলে ছুটে আসে গ্রাম বাংলার খেজুর রস খেতে। এক সময় সন্ধ্যাকালীন সময়ে গ্রামীন পরিবেশটা খেজুর রসে মধুর হয়ে উঠতো। রস আহরণকারী গাছিদের প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যেত সে সময়ে। রস জ্বালিয়ে পাতলা ঝোলা, দানা গুড় ও পাটালী তৈরি করতেন। যার সাধ ও ঘ্রাণ ছিল সম্পূর্ণ ভিন্ন। এখন অবশ্যই সে কথা নতুন প্রজন্মের কাছে রূপকথা মনে হলেও সেটা ছিল বাস্তবতা। শীত যত বেশি পড়বে তত বেশি মিষ্টি রস দেবে খেজুর গাছ। এ গাছ ১০ থেকে ১২ বছর পর্যন্ত রস দেয়। শীতের পুরো মৌসুমে চলে রস, গুড়, পিঠা, পুলি ও পায়েস খাওয়ার পালা। এছাড়া খেজুর পাতা দিয়ে আর্কষনীয় ও মজবুত পাটি তৈরী হয়। এমনকি জ্বালানি কাজেও ব্যাপক ব্যবহার হয়।গ্রামীন জনপদে সাধারণ মানুষের সচেতনতার অভাবে পুকুরের পাড়ে রাস্তার ধারে পরিবেশ বান্ধব খেজুর গাছ এখন আর তেমন চোখে পড়ে না। ইট ভাটার রাহু গ্রাসে, জ্বালানি হিসেবে ব্যবহার, জলবায়ু পরিবর্তন, কালের বির্বতনসহ বন বিভাগের নজরদারী না থাকায় বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ এখন বিলুপ্তির পথে। এভাবে বিলুপ্ত হতে থাকলে আগামী প্রজন্মকে পাঠ্য বইয়ে খেজুর গাছের গল্প পড়ে খেজুর গাছ এবং খেজুরের রস সম্পর্কে ধারণা নিতে হবে। গাছী মনিরুল ইসলাম জানান, এখন আর খেজুর গাছ কেটে লাভ হয়না। কারন হিসেবে তিনি জানান, একটি গাছ কেটে রস সংগ্রহ পর্যন্ত যে সময় ব্যয় করা লাগে সেই হিসেবে রস পাওয়া যায়না। যার কারনে খেজুর গাছ কাটার প্রতি গাছীরা আগ্রহ হারিয়ে ফেলছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, একসময় শীত আসলে খেজুর রস খাওয়ার ধুম পড়তো। কিন্তু সময়ের বিবর্তনে এখন আর সেই দৃশ্য চোখে পড়েনা।

এবার ঢাকায় মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস
ঢাকা অফিস
যুক্তরাজ্যের পর এবার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করল দেশটির দূতাবাস। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে বুধবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্ক বার্তা দেওয়া হয়।

মার্কিন দূতাবাসের সতর্ক বার্তায় বলা হয়েছে- ২০২৪ সালের জানুয়ারির আগে বা এ সময়ের মধ্যে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন ঘিরে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ ক্রমেই বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বনের কথা উল্লেখ করে ওই বার্তায় বলেছে- বাংলাদেশের দুটি বৃহত্তম রাজনৈতিক দল ১০ ডিসেম্বর ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে। মনে রাখতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। ফলে বিক্ষোভ ও কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করুন।

ব্যক্তিগত নিরাপত্তা পর্যালোচনা করে স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থানরত মার্কিন দূতাবাস। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানীয় গণমাধ্যমের দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে যুক্তরাজ্য।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই সতর্কবার্তায় বলা হয়- ‘ঢাকায় রাজনৈতিক সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গণপরিবহণ, যোগাযোগ ব্যবস্থা ও শহরে চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। সমাবেশের আগে ও পরে কয়েক দিন ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি হতে পারে। তাই আপনাদের রাজনৈতিক সমাবেশ ও বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানায়- প্রতি বছর যুক্তরাজ্যের আনুমানিক দেড় লাখ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করেন। এর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে কোনো সমস্যা হয় না।

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
খুলনাঞ্চল রিপোর্ট
কক্সবাজারের রামুতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। বুধবার রামু উপজেলার কাউয়ারকুপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকায় পাহাড় ধসে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫), শাশুড়ি দিল ফরাজ বেগম (৭০) ও নাসিমা বেগম (২৫)।

রামুর কাউয়ারকুপ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামশুল আলম জানান, রাতে পরিবারটি খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধস হয়। এ সময় মাটি চাপা পড়ে তারা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে রয়েছেন।

উপজেলা সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, পাহাড়ের পাশে গড়ে ওঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড় থেকে মাটি কাটা হচ্ছিল। এ কারণে পাহাড়টি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতে করে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে।

রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

বিজেপির ১৫ বছরের শাসনাবসান দিল্লি পৌরসভায়
খুলনাঞ্চল ডেস্ক
দিল্লি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির দীর্ঘ ১৫ বছরের শাসনাবসান হলো আম আদমি পার্টির (এএপি) জয়ের মাধ্যমে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন এএপি দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনে (এমসিডি) জয় পেয়েছে ১৩৪টি ওয়ার্ডে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি পেয়েছে ১০৪টি, আর কংগ্রেস ঘরে তুলেছে ৯টি ওয়ার্ডের জয়। এ ছাড়া উত্তর-পূর্ব দিল্লির সিলামপুরে এক মুসলিম নারীসহ তিন স্বতন্ত্র প্রার্থী জিতেছেন তিন ওয়ার্ডে

রাজ্য নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, এমসিডিতে মোট ওয়ার্ড ২৫০টি। পৌরসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হতে প্রয়োজন ১২৬টি ওয়ার্ডের জয়।
এর আগে বুধবার সকাল ৮টায় ভোট গণনা শুরুর প্রথম দিকে বিজেপি এগিয়ে থাকলেও পরে এগোতে থাকে এএপি। ফলাফল ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ ও কেন্দ্রের সহযোগিতা চেয়েছেন কেজরিওয়াল।

এদিকে আগামী বছরের শুরুর দিকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ঘিরে ক্রমাগত সহিংসতা, বোমাবাজি ও গুলিতে মৃত্যু হচ্ছে মানুষের। গতকাল বুধবার সকালেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে গুলি করে হত্যা করা হয়েছে দু’জনকে। নিহতরা হলেন- সাজ্জাদ মণ্ডল ও সারফুদ্দিন লস্কর। মঙ্গলবার রাতে বাড়ির পাশে বসে গল্প করার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়।

শীতের সরিষা শাক
মিলি রহমান
শীতকাল মানেই টাটকা শাকসবজির সমারোহ। সরিষা শাক খাওয়ার উপযুক্ত সময় হল শীতকাল। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্ল্যাভিনয়েড, লুটিন ও বিটা ক্যারোটিন রয়েছে। এছাড়াও ভিটামিন এ,সি,ই ও কে-এর সমৃদ্ধ উৎস হল সরিষা শাক।

পোল্যান্ড কৃষি বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, ব্রাসিকা জাতীয় শাকসবজি প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত করতে সাহায্য করে, অক্সিডেটিভ মানসিক চাপ প্রতিরোধ করে এবং ডিটক্সিফিকেশনের কাজ করে। এর ফলে এসব শাকাসবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, দৃষ্টিশক্তি বজায় রাখতে, হাড়ের ঘনত্ব বাড়াতে, হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করতে এবং সম্ভাব্য ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। সরিষার শাকও এই গোত্রীয় ।

সরিষার শাক খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

হাড়ের স্বাস্থ্য শক্তিশালী করে : সরিষার শাক ভিটামিন কে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ, যা হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। ভিটামিন কে অস্টিওপরোসিস এবং ফ্র্যাকচারের ঝুঁকি কমাতে সাহায্য করে ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় :সরিষার শাকে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে।

হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে : আপনি কি জানেন সবুজ শাক কোলেস্টেরল কমায়? সরিষার শাকে থাকা পিত্ত অ্যাসিড শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে, যার ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।

চোখের স্বাস্থ্যের জন্য ভালো : সরিষার শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি উন্নত করার জন্য অপরিহার্য। গাঢ় শাক-সবুজ শাকসবজিতে ক্যারোটিনয়েড যেমন লুটেইন এবং জেক্সানথিন থাকে যা চোখের ম্যাকুলার পিগমেন্ট তৈরি করতে সাহায্য করে। নিয়মিত খাদ্যতালিকায় ক্যারোটিনয়েডযুক্ত শাক রাখলে বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন , ছানি এবং রেটিনার সমস্যা প্রতিরোধ করে।

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে : সরিষার শাকে থাকা ফেনোলিক যৌগ, ক্যারোটিনয়েড এবং গ্লুকোসিনোলেটের মতো ফাইটোকেমিক্যালের উপস্থিতি ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগ থেকে সুরক্ষা দেয়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে ,সরিষার শাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ক্যান্সার বৈশিষ্ট্যসহ ফাইটোনিউট্রিয়েন্টস এবং গ্লুকোসিনোলেট রয়েছে।

দক্ষিণ কোরিয়ার চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটি পরিচালিত আরেকটি গবেষণায় দেখা গেছে ,সরিষা পাতার নির্যাস কোলন এবং ফুসফুসের ক্যান্সারের বিরুদ্ধে বেশ কার্যকর। এছাড়াও, ক্রুসিফেরাস সবজি ডিম্বাশয় এবং পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কমায়।

লিভারের কার্যক্রম বাড়ায় : যুক্তরাষ্ট্রের উইস্টার অ্যালবিনো পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, সরিষা পাতায় থাকা অশোধিত মিথানল নির্যাসটিতে হেপাটো- এবং নেফ্রোপ্রোটেক্টিভ লিভারের কার্যক্রম বাড়াতে সহায়তা করে। সূত্র: স্টাইল ক্রেজ

নায়িকা পপি ফিরছেন
বিনোদন ডেস্ক
দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তারকা অভিনেত্রী পপি। প্রায় দুই বছর মিডিয়া থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে রেখেছেন তিনি। কোথায় আছেন, কেমন আছেন- কেউ জানেন না। অনেকেই বলছেন, স্বামী-সন্তান নিয়ে পপি এখন সংসারে মনোযোগী। তাই নিজেকে আড়ালে রেখেছেন। সহসাই তিনি ফিরছেন না। এসবের মধ্যে এলো পপির সিনেমা মুক্তির খবর।

আসছে ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। পরিচালনায় সাদেক সিদ্দিকী।

সিনেমায় পপিকে দেখা যাবে একজন ডিবি কর্মকর্তার চরিত্রে। তিন বছর আগে ‘সাহসী যোদ্ধা’ নামে শুরু হয়েছিল সিনেমাটির কাজ। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ডাইরেক্ট অ্যাটাক’।

এক বছর আগে সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। তবে বেশ কয়েকবার মুক্তির খবর এলেও শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি পায়নি। ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমায় পপির সহশিল্পী আমিন খান। আরও অভিনয় করেছেন- ইমন, শিরিন শিলা প্রমুখ।

সাতক্ষীরায় বাসের ধাক্কায় ওষুধ কোম্পানির পরিবেশক নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বাসের ধাক্কায় পলাশ বিশ্বাস (২৫) নামের এক ওষুধ কোম্পানির পরিবেশক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক ব্যবসায়ী।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসসহ চালককে আটক করেছে।
নিহত পলাশ বিশ্বাস শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের কৃষ্ণপদ শীলের ছেলে। আহতের নাম এজাজ আহম্মেদ খাঁন। তার বাড়ি সাতক্ষীরা শহরতলীর লাবসা গ্রামে।

নিহতের স্ত্রী মিতালী বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার স্বামী এজাজ আহম্মেদ খান নামের এক ব্যবসায়ীকে নিয়ে বাসা থেকে নারিকেলতলা মূল সড়কে উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামনগর গামী ডলফিন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা মারে। এ সময় এজাজ আহম্মেদ খান ও তার স্বামী পলাশ মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যান।

তিনি আরও জানান, বাসের পিছনের চাকায় তার স্বামীকে টানতে টানতে ৪০০ ফুট দূরে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে নিয়ে যায়। এ সময় দ্রুতবেগে চলে যাওয়ার সময় একটি মোটরচালিত ভ্যানে ধাক্কা দিলে ভ্যানটিও দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন ওই পরিবহন ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পলাশ বিশ্বাসের স্ত্রী জানান, গুরুতর আহত অবস্থায় পলাশ ও এজাজকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে পলাশকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে, মাথায় আঘাতপ্রাপ্ত এজাজ আহম্মেদের অবস্থার অবনতি হওয়ায় তাকে বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক ইমামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি চেয়ে নিহতের ভগ্নিপতি ভবতোষ মণ্ডল বুধবার দুপুরে সদর থানায় একটি আবেদন করেছেন। এছাড়া বাস ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।

তিন ইসলামী ব্যাংকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
ঢাকা অফিস
তিনটি ইসলামী ব্যাংকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন ব্যাংকের বিরুদ্ধে অভিযোগগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক তিনটি হলো- ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল বুধবার ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই ব্রিফিং হয়।
দুদক সচিব বলেন, তিনটি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। অনুসন্ধান কাজ শুরু হওয়ার পরই অনুসন্ধান কর্মকর্তা প্রয়োজন অনুসারে বিভিন্ন সংস্থায় চিঠি পাঠিয়ে তথ্য সংগ্রহ করবেন। অনুসন্ধান কর্মকর্তারা আইন অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাবেন।

এই তিনটি ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নামছে দুদক।

অর্থ পাচার রোধে কার্যক্রম: বিদেশে অর্থ পাচার নিয়ে এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, অর্থ পাচার রোধে যথাযথ কার্যক্রম গ্রহণ করতে উচ্চ আদালত দুদকের প্রতি নির্দেশনা দিয়েছেন। কমিশন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠিয়েছে। এ জন্য একটি নির্দিষ্ট কমিটি রয়েছে। অর্থ পাচার বন্ধ করা এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা যায় কিনা, এসব নিয়ে কাজ করছে কমিটি। চুক্তি হলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে ওইসব দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকুয়েস্ট (এমএলএআর) পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেন, শিগগির এ ক্ষেত্রে ফল পাওয়া যাবে।

দুর্নীতিবিরোধী দিবস পালনে কর্মসূচি: ব্রিফিংয়ে দুদক সচিব দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’। এ উপলক্ষে আগামীকাল সকাল ৯টায় রাজধানীতে দুদক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন হবে। সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হবে। জেলা ও উপজেলা পর্যায়েও কর্মসূচি পালন করা হবে।

সন্ত্রাসী ও সন্ত্রাসে উস্কানিদাতাদের আটক করা হয়েছে: পুলিশ
ঢাকা অফিস
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সন্ত্রাসী ও সন্ত্রাসে উস্কানিদাতাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
বুধবার সন্ধ্যায় বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিপ্লব কুমার বলেন, অনেককে আটক করেছি, মাথা গোনা সম্ভব নয়। অনেক সন্ত্রাসীকে আটক করেছি। সন্ত্রাসী এবং তাদের উস্কানিদাতাদের আটক করেছি।

তিনি আরও বলেন, বিএনপি কার্যালয়ের তৃতীয় তলা থেকে পুলিশকে লক্ষ্য করে একাধিকবার বোমা নিক্ষেপ করা হয়েছে। তখন তো ভেতরে বিএনপি নেতাকর্মীরাই ছিল। তারাই নিক্ষেপ করেছে।

বুধবার বেলা পৌনে তিনটার দিকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর নয়াপল্টন থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপি কার্যালয়ের ভেতর ও নয়াপল্টন এলাকা থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ ২ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

এর আগে আজ সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

‘বিএনপি কার্যালয় থেকে ছোড়া ককটেলে পুলিশ আহত হয়েছে’
ঢাকা অফিস
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ককটেল ছোড়ার কারণে পুলিশ সদস্যরা আহত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ব্রিফিংকালে এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছি। তাদের কারো বিরুদ্ধে মামলা রয়েছে, কারো বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বেলা পৌনে তিনটার দিকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর নয়াপল্টন থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপি কার্যালয়ের ভেতর ও নয়াপল্টন এলাকা থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ ২ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

এর আগে আজ সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোকেয়া পদক পাচ্ছেন ৫ নারী
ঢাকা অফিস
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের পাঁচজন নারী পাচ্ছেন ‘বেগম রোকেয়া পদক-২০২২’। বুধবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রোকেয়া পদকের জন্য মনোনীত পাঁচ নারী হলেন- নারীশিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের অধ্যাপক কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন এবং পল্লী উন্নয়নে অবদান রাখায় ঝিনাইদহের নাছিমা বেগম।

আগামীকাল (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে এ সম্মাননা দেওয়া হচ্ছে। মনোনীত নারীরা ওইদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পদক গ্রহণ করবেন।

পদকপ্রাপ্তরা ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনা দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, নগদ চার লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পাবেন।

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ১৫০ টাকা
ঢাকা অফিস
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে বিভিন্ন কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইনে আবেদন প্রক্রিয়া।
এবারও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না।

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হবে। অনলাইনে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

গত পহেলা ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের গ্রহণের তারিখ ও অন্যান্য বিষয় ঠিক করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভায় ভার্চুয়ালি যোগ দেন।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। তিনি আরও বলেন, কলেজে ভর্তির ফি আগের মতোই থাকছে। অনলাইনে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। এসব শিক্ষার্থীরাই এবার একাদশে ভর্তি হবেন।

কুষ্টিয়ায় ৭ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে অনুমোদনহীন সাতটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ২৫ লাখ কাঁচা ও পাঁচ লাখের বেশি পোড়ানো ইট ধ্বংস করা হয়।

বুধবার (৭ ডিসেম্বর) দিনভর উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামে অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান।
আদালত সূত্র জানায়, ২০০৬ সাল থেকে ইটভাটায় ড্রাম চিমনির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবুও কিছু অসাধু ভাটা মালিক অবৈধভাবে এ চিমনি ব্যবহার করছেন। এমন খবরে বুধবার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরে অভিযান চালানো হয়। অভিযানে বাকি ব্রিকস, সাগর ব্রিকস, সৈনিক ব্রিকস, জহুরা ব্রিকস, সিফাত ব্রিকস, এসআরবি-২ ও এসআরবি-৩ নামের সাতটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, অভিযানে সাতটি ভাটার ২৫ লাখ কাঁচা ইট ও পাঁচ লাখের বেশি পোড়ানো ইট ধ্বংস করা হয়।
এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে অবৈধ ড্রাম চিমনি ব্যবহৃত ভাটাগুলোতে অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটায় অভিযান চালানো হবে।

দুই সপ্তাহ পর আখক্ষেতে মিললো নিখোঁজ যুবকের মরদেহ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় নিখোঁজের দুই সপ্তাহ পর আখক্ষেত থেকে ইয়াদ আলী (৩৯) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার কেরু বাণিজ্যিক খামারের আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইয়াদ আলী একই উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে কেরুর বাণিজ্যিক খামারের জি ব্লকের মাঠে ঘাস কাটতে যান স্থানীয় কৃষক আব্দুল লতিফ। এ সময় আখক্ষেতে ইয়াদের অর্ধগলিত মরদেহটি দেখে স্থানীয়দের খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বাহরাইনে ছিলেন ইয়াদ আলী। বছর খানেক আগে বিদেশ থেকে বাড়িতে আসেন তিনি। ১৫ দিন আগে নিজ বাড়ি থেকে বের আর ফিরে আসেননি। বিভিন্ন জায়গায় তাকে খুঁজে না পেয়ে দর্শনা থানায় জিডি করে পরিবারের সদস্যরা।

চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি অন্যকিছু প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে।

বিএনপির কার্যালয়ে মিললো খিচুড়ি-টাকা, ১৬০ বস্তা চাল
ঢাকা অফিস
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর ককটেলসহ রান্না করা খিচুড়ি ও ১৬০ বস্তা চাল পেয়েছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান ডিবিপ্রধান হারুন অর রশীদ।

তিনি বলেন, কার্যালয়ে দেখলাম অবিস্ফোরিত ১৫টি ককটেল রয়েছে। আমরা দুই লাখেরও অধিক টাকা পেলাম। পানির বোতল, খিচুড়ি, ১৬০ বস্তা চাল দেখেছি। ডিবিপ্রধান বলেন, অনেকে ককটেল বিস্ফোরণ করে পার্টি অফিসের ভেতরে ঢুকে পড়েছিল। সেখান থেকে আমরা অনেককে গ্রেফতার করেছি। তারা প্রাথমিকভাবে স্বীকারও করেছেন।

তিনি আরও বলেন, আমরা খবর পেয়েছি পার্টি অফিসের সামনে তারা রাস্তা বন্ধ করে বসে পড়লেন। পুলিশ যখন বললেন আপনাদের রাস্তা বন্ধ করাটা ঠিক হচ্ছে না, তখন পুলিশের ওপর তারা চড়াও হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলেন। পরবর্তীতে এক পর্যায়ে তারা ককটেল বিস্ফোরণ করে। আমরা যখন দেখলাম অনেক ককটেল বিস্ফোরণ হচ্ছে তখন আমরা দলীয় কার্যালয়ে প্রবেশ করলাম।
গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, যারা ককটেল বিস্ফোরণ করেছিল এবং যারা পার্টি অফিসে অবস্থান করছিল এবং পাশের এলাকা থেকে প্রায় ৩০০ এর অধিক বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছি। এরমধ্যে অনেকেই আছেন যারা ওয়ারেন্টের আসামি, অনেকেই আছেন মামলার আসামি, তাদের আমরা জিজ্ঞাসাবাদ করবো। তাদের বিরুদ্ধে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে মামলা করা হবে।

পুলিশের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, আহত পুলিশ সদস্যরা রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন। ৫০ জনের অধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ বিএনপির কার্যালয়ের ভেতরে ব্যাগ নিয়ে ঢুকেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমাগুলো নিয়ে গেছে। এসব দেখিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করবে। এর চেয়ে খারাপ কাজ আর কিছু হতে পারে না।

এর আগে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতাকর্মীদের। এতে মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত হন। এছাড়া আহত হন আরও ২০ জন। সংঘর্ষের সময় টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। বিএনপির নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে।

পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করেন। সড়কে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেন। সংঘর্ষ শেষে বিএনপির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।

আজ বিকেলে সংবাদ সম্মেলন করবেন ফখরুল
ঢাকা অফিস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করবেন। এদিন বিকেল ৩টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বিকেল ৪টায় দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে গাড়ি করে তুলে নিয়ে যায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও বিএনপি নেতা আব্দুস সালামসহ প্রায় ৩৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

সুন্দরবনের বাঘ জরিপে থাকবেন ৪ বিশেষজ্ঞ
স্টাফ রিপোর্টার
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বাঘ (রয়েল বেঙ্গল টাইগার) গণনা শুরুর প্রস্তুতি চলছে। টাইগার কনজারভেশন প্রজেক্টের আওতায় অর্থ ছাড় করার পরই জরিপের জন্য চার বিশেষজ্ঞ নিয়োগে টেন্ডার আহ্বান করা হয়। আজ বুধবার আবেদন জমা দেওয়ার শেষ দিন।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ও প্রকল্পের পরিচালক ড. আবু নাসের মহসিন হোসেন জানান, চার জন বিশেষজ্ঞ নিয়োগ প্রক্রিয়াধীন। এ বিশেষজ্ঞ নিয়োগ সম্পন্ন হলেই বাঘ জরিপ শুরু করা হবে। ক্যামেরা ট্র্যাপিংয়ে একজন বিশেষজ্ঞ ও একজন জুনিয়র বিশেষজ্ঞ, খাল সার্ভের জন্য একজন বিশেষজ্ঞ এবং তথ্য বিশ্লেষণের জন্য একজন বিশেষজ্ঞ নিয়োগের টেন্ডার আহ্বান করা হয়েছে। ৭ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এরপর অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে চার জন বিশেষজ্ঞ চূড়ান্ত করা হবে। এ প্রকল্পে দুই কিস্তিতে এক কোটির কিছু বেশি অর্থ ছাড় করার পরই বিশেষজ্ঞ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। বাঘ জরিপের জন্য প্রয়োজনীয় অবশিষ্ট অর্থ জরিপ শুরু করার পর পাওয়া যাবে। বিশেষজ্ঞ নিয়োগ সম্পন্ন হলেই বাঘ জরিপ শুরু করা হবে। এ লক্ষ্যে এখন সার্বিক প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, বাঘ জরিপের জন্য পরিকল্পনা কমিশন থেকে তিন কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় দুই কিস্তিতে এক কোটির কিছু বেশি টাকা ছাড় করে। সব কার্যক্রম শেষে বাঘ জরিপ কাজ শুরু করা সম্ভব হবে। এখন পুরনো ক্যামেরাগুলোর অবস্থা দেখা হচ্ছে। এ জরিপ কাজের জন্য উপযুক্ত ক্যামেরা খোঁজা হচ্ছে। বাঘ জরিপ কাজে এবার নতুন ২০০ ক্যামেরা থাকবে। আর পুরনো ক্যামেরা থেকে আরও ১শ নিয়ে ৩শ স্পটে ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

বন বিভাগ থেকে জানা গেছে, সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প অনুমোদন হয় চলতি বছরের এপ্রিল মাসে। তিন বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় নির্ধারণ রয়েছে ৩৫ কোটি ৯৩ লাখ টাকা। প্রকল্পের একটি অংশে তিন কোটি ২৬ লাখ টাকা দিয়ে বাঘ গণনা করার কথা উল্লেখ আছে। প্রকল্পের অন্যান্য কাজের মধ্যে রয়েছে– বাঘ যেন লোকালয়ে চলে না আসে সে জন্য জনবসতি আছে এমন ৬০ কিলোমিটার এলাকায় নাইলনের বেড়া দেওয়া, ঘূর্ণিঝড় ও উচ্চ জলোচ্ছ্বাসে বাঘ যেন নিরাপদ আশ্রয় নিতে পারে সে জন্য বনের মধ্যে ১২টি মাটির কেল্লা নির্মাণ, আগুন লাগে এমন এলাকায় দুটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ এবং আগুন লাগলে যাতে তাৎক্ষণিকভাবে নেভানো যায় সে জন্য যন্ত্রপাতি, পাইপ ও ড্রোন কেনা, সুন্দরবনের বাঘ-মানুষ দ্বন্দ্ব নিরসনে ৪৯টি ভিলেজ টাইগার রেসপন্স টিমের ৩৪০ জন সদস্য এবং চারটি রেঞ্জের কমিউনিটি প্যাট্রল গ্রুপের ১৮৫ জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া, পোশাক সরবরাহ, প্রতি মাসে বনকর্মীদের সঙ্গে মাসিক সভা করা।

উল্লেখ্য, ২০১৮ সালের জরিপ মতে সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি। বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান (২০০৯-২০১৭), ২০১০ সালের বিশ্ব বাঘ সম্মেলনের অঙ্গীকার, দ্বিতীয় টাইগার অ্যাকশন প্ল্যান (২০১৬-২০২৭) ও গ্লোবাল টাইগার ফোরামের সিদ্ধান্তের আলোকে দেশে বাঘের হালনাগাদ তথ্য সংগ্রহ এবং সুন্দরবনের বাঘ সংরক্ষণ ও এর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয় বাঘ সংরক্ষণ প্রকল্পের অনুমোদন দেয়।

কেন বাড়ছে এইচআইভি পজিটিভ শিশুদের সংখ্যা?
হেদায়েৎ হোসেন
বেসরকারি একটি সংস্থায় অ্যান্টি রেক্ট্রোভাইরাল থেরাপি নিতে আসেন খুলনা মহানগরীর বাসিন্দা আবু হানিফ (ছদ্মনাম)। তার চার বছরের মেয়ে মরণব্যাধি এইডসের জীবাণু এইচআইভি পজিটিভ। মায়ের মাধ্যমে মেয়েটি পজিটিভ হয়, তবে বাবা নেগেটিভ। এ বছরই ওই মেয়েটির মা মারা গেছেন। গত এক বছরে খুলনা অঞ্চলে তিনটি শিশু এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে, আর মারা গেছে একটি শিশু। এই শিশুদের বেশিরভাগই এতিম। কারও বাবা-মা দুজনই এইডসে মারা গেছেন। কারও বাবা মারা গেছে, মা পজিটিভ। অভিযোগ রয়েছে, আক্রান্ত এ শিশুরা নিকটাত্মীয়দের কাছে চরম অবহেলা আর ঘৃণার পাত্র।

পরিসংখ্যান বলছে, সীমান্তবর্তী খুলনা অঞ্চলে এইডসের ভয়াবহতা দ্বিগুণ হারে বেড়েছে। ২০২১ সালে খুলনা অঞ্চলে ২৮ জন পজিটিভ শনাক্ত ছিল। ২০২২ সালে এসে পজিটিভ শনাক্ত হন ৬৫ জন। পজিটিভ হচ্ছে শিশুরাও। গত তিন বছরের তুলনায় এ বছর খুলনায় মৃত্যু ও শনাক্তের হার সবচেয়ে বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তবর্তী হওয়ার কারণে খুলনা অঞ্চলে এইডসের ঝুঁকি বেশি। কারণ পার্শ্ববর্তী দেশে এ রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। সীমান্তে অবাধ যাতায়াতের কারণে ঝুঁকিও বেশি।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে রক্ষণশীল সমাজে মেয়েরা সাধারণত এইচআইভি সংক্রমিত হন তাদের স্বামীর কাছ থেকে। আর মায়ের কাছ থেকে শিশুরা সাধারণত তিনটি উপায়ে এইচআইভি জীবাণুতে আক্রান্ত হয়। গর্ভাবস্থায়, প্রসবকালে এবং বুকের দুধের মাধ্যমে। তবে ৯৯ শতাংশ ক্ষেত্রেই শিশুরা তাদের মায়েদের কাছ থেকে এইচআইভি আক্রান্ত হয়। তাই সন্তান নেওয়ার আগে মায়েদের এ ব্যাপারে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

চিকিৎসকরা বলছেন, মা-বাবার কাছ থেকে জন্মগতভাবে শিশুরা এইচআইভি সংক্রমিত হতে পারে। কিন্তু এইচআইভি পজিটিভ হলেই তা এইডস নয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ রাখা সম্ভব। কিন্তু অসচেতনতার কারণে কোমলমতি অনেক শিশু এগিয়ে যায় এইডস এর দিকে। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক অসচ্ছলতা, অজ্ঞতা, সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসার অভাব, সামাজিক দৃষ্টিভঙ্গি, আত্মীয়স্বজনের অবহেলা এবং অযত্নের কারণে শিশুরা মরণব্যাধি এইডসের ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে। বাসস্থান, চিকিৎসা আর শিক্ষার সুযোগও তারা পায় না। তাদের অপরাধ একটাই, তারা এইচআইভি পজিটিভ। অনেকের ধারণা তারা এইডস আক্রান্ত শিশু। রোগটি ছোঁয়াচে- এই ভ্রান্ত ধারণা থেকে তাদের একঘরে করে রাখে প্রতিবেশীরা। সংক্রমণের অমূলক আশঙ্কায় সাহায্য-সহযোগিতায় জন্য পাশেও দাঁড়ান না কেউ।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ২০১৭ সালের অক্টোবর মাস থেকে ১৫৮ এইচআইভি পজিটিভ রোগী নিয়ে এআরটি কর্নারের যাত্রা শুরু করে। বর্তমানে ৫১৫ জন আইডিভুক্ত এইচআইভি পজিটিভ রোগী আছে। এরমধ্যে ৪১০ জন রোগী নিয়মিত এআরভি গ্রহণ করছেন।

গত এক বছরে খুমেক হাসপাতাল (এআরটি) সেন্টার থেকে খুলনাসহ ১০ জেলায় ৬৫ জনের এইচআইভি পজিটিভ শনাক্ত হয়। এরমধ্যে শিশু রয়েছে তিনটি। এদের দুজনই খুলনার ও অপরজন যশোর জেলার। এই সময়ে পুরুষ ও নারীসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে একটি শিশুও রয়েছে। সে খুলনার বাসিন্দা।

খুমেক হাসপাতালের দ্বিতীয় তলার ২২১ নম্বর রুমে এআরটি (অ্যান্টি রেক্ট্রোভাইরাল থেরাপি) সেন্টারের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত এক বছরে (২০২১ সালের ২১ নভেম্বর থেকে ২০২২ সালের ২২ অক্টোবর পর্যন্ত) ৯২৩ জনকে এইচআইভি পরীক্ষা করে নতুন করে তিন শিশুসহ ৬৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত করা হয়। এরমধ্যে পুরুষ ৩৩ জন, নারী ২৯ জন ও শিশু রয়েছে তিনটি। শিশুর মধ্যে কন্যাশিশু রয়েছে দুটি ও ছেলেশিশু একজন। একই সময়ে মারা গেছে ১৮ জন। এরমধ্যে পুরুষ ১০ জন, নারী সাত জন ও ছেলেশিশু একটি। এবছর ৬৫ শনাক্তের মধ্যে খুলনা, নড়াইল, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, পিরোজপুর, মাগুরা, ঝালকাঠি, চাঁদপুর ও বরিশালের বাসিন্দারা রয়েছে।

খুলনায় এইডসের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে ১ ডিসেম্বর পালিত হয় বিশ্ব এইডস দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘অসমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি’।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. কাইয়ুম তালুকদার বলেন, বর্তমানে এই হাসপাতালে অন্তঃসত্ত্বা কোনও নারীর প্রসব করালে তাকে বাধ্যতামূলক এইচআইভি পরীক্ষা করানো হচ্ছে। এছাড়া এইচআইভি পজিটিভ রোগীদের বিনামূল্যে অনেক দামি ওষুধও দেওয়া হচ্ছে।

খুমেক হাসপাতালের মেডিক্যাল অফিসার (মেডিসিন) এবং এআরটি কর্নারের ফোকালপারসন ডা. দীপ কুমার দাস বলেন, যেসব অন্তঃসত্ত্বা মা এইচআইভি পজিটিভ, কিন্তু তারা জানতে পারেননি তাদের ক্ষেত্রে গর্ভের শিশুটির ঝুঁকি বেশি থাকে। অনেক সময় শিশু মায়ের গর্ভে থাকা অবস্থায় এইচআইভি পজিটিভ ধরা পড়ে। যদি অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ওই পজিটিভ মা নিয়মিত ওষুধ সেবন করেন, সেক্ষেত্রে শিশুটির এইচআইভি পজিটিভ না হওয়ার সম্ভাবনা থাকে।

অনেক ক্ষেত্রেই এইচআইভি পজিটিভ অন্তঃসত্ত্বা মা টিবি পজিটিভও হয়ে থাকেন। সেক্ষেত্রে আমরা একইসঙ্গে দুই ওষুধ রোগীকে সেবন করাতে পারি না। তাতে শিশুটি ঝুঁকিতে থাকে।

২০২১ সালের তুলনায় ২০২২ সালে খুলনাসহ ১০ জেলায় এইচআইভি পজিটিভ বেশি পাওয়া গেছে বলেও জানান এই চিকিৎসক। তিনি বলেন, ২০২১ সালে এইচআইভি পজিটিভ ছিল ২৮ জন। ২০২২ সালে ৬৫ জন এইচআইভি পজিটিভ হয়। সরকার এদের বিনামূল্যে দামি ওষুধ প্রদান করছে। ওষুধ দেওয়ার আগে এআরটি কর্নার থেকে সব ধরনের রুটিন টেস্টই বিনামূল্যে করা হয়। সচেতনতা ছাড়া এই রোগে প্রতিরোধ করা সম্ভব না বলেও মনে করেন তিনি।

খুমেক হাসপাতালের এআরটি সেন্টারের কাউন্সিলর কাম-অ্যাডমিনিস্ট্রেটর দিবেশ ওঝা বলেন, গত এক বছরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল এরআরটি সেন্টার থেকে এইডস পরীক্ষা করে খুলনাসহ ১০ জেলায় শিশুসহ ৬৫ জন নতুন করে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ১৮ জন। শনাক্তের মধ্যে খুলনায় ২৮ জন, নড়াইলে ৯ জন, বাগেরহাটে আট জন, সাতক্ষীরায় সাত জন, যশোরে সাত জন, পিরোজপুরে এক জন, মাগুরায় এক জন, ঝালকাঠিতে দুই জন, চাঁদপুর ও বরিশালে একজন করে রয়েছেন। শনাক্তদের মধ্যে তিনটি শিশু রয়েছে। এর মধ্যে দুটি খুলনার, অপর শিশুটি যশোরের।

এ বছর এই অঞ্চলে শিশুসহ ১৮ জন মারা গেছেন উল্লেখ করে তিনি জানান, এর মধ্যে খুলনার রয়েছে এক শিশুসহ আট জন (পুরুষ চার জন, নারী রয়েছেন তিন জন এবং শিশু একটি), পিরোজপুরে এক জন নারী, নড়াইলে দুই জন পুরুষ ও একজন নারী, যশোরে দুই জন পুরুষ ও দুই জন নারী এবং বাগেরহাটে দুই জন পুরুষ।

খুমেক হাসপাতালের এআরটি সেন্টার সূত্রে জানা যায়, এখান থেকে আইডিধারী এইচআইভি রোগীর সংখ্যা ৫১৫ জন। এরমধ্যে এইডসে মারা গেছে ৪৫ জন। নিয়মিত রোগী আছে ৪১৪ জন। অনিয়মিত রোগী আছে ৪৫ জন এবং এখান থেকে রেফার করা হয় ১২ জনকে। উল্লেখ্য, এইচআইভি পজিটিভের মধ্যে সেক্স ওয়ার্কার ৯৩ জন, এমএসডব্লিউ জনগোষ্ঠীর ৪৪ জন, এমএসএম আছে ৩৯ জন এবং সাধারণ জনগোষ্ঠী রয়েছে ৩০১ জন। গত তিন বছরের চেয়ে ২০২২ সালে এ সেন্টার থেকে ৯২৩ জনের রক্ত পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬৫ জন এইচআইভি শনাক্ত হয়। যা গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি। এর আগের বছর ২০২১ সালে ৯২৩ জনকে এইচআইভি পরীক্ষা করে পজিটিভ হয়েছিল ২৮ জন, ২০২০ সালে ৮২০ জনের পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয় ৩২ জন এবং ২০১৯ সালে ৫৩৫ জনের মধ্যে এইচআইভি শনাক্ত হয়েছিল ৪২ জনের।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে খুমেক হাসপাতালের এআরটি সেন্টার থেকে এইচআইভি পরীক্ষার মধ্যে ২৮ জনের শরীরে এইচআইভি পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে খুলনার বাসিন্দা ছিল ১৮ জন। এছাড়া যশোরে ছয় জন এবং বাগেরহাটের চার জন। পজিটিভ হওয়ার রোগীর মধ্যে পুরুষ ১৭ জন, মহিলা ৯ জন এবং শিশু ছিল দুই জন। একই সময়ে এইডস আক্রান্ত সাত জন রোগী মারা যায়। মারা যাওয়ার মধ্যে খুলনায় চার জন, বাগেরহাটে দুই জন এবং নড়াইলে একজন ছিল। মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ চার জন, নারী দুই জন এবং শিশু একটি।

এক বছরে খুমেক হাসপাতালের এআরটি সেন্টারে রেফার রোগীর সংখ্যা ছিল ২৪ জন। এ সময়ে এআরটি সেন্টারের সেবা গ্রহণকারী ৪৩৬ জনের মধ্যে ২২৫ জন পুরুষ ও ২০৮ জন নারী ছিল। এছাড়া তৃতীয় লিঙ্গের নাগরিক ছিল তিন জন। ২০২১ সাল পর্যন্ত এ কেন্দ্রের আওতায় এইচআইভি জীবাণু বহনকারী ছিল ৪৩৫ জন। এরমধ্যে খুলনার ১৪৯ জন, যশোরের ১০৬ জন, সাতক্ষীরার ৫৫ জন, বাগেরহাটের ২৬ জন, বরগুনার দুজন, বরিশালের একজন, চুয়াডাঙ্গার পাঁচ জন, ফরিদপুরের চার জন, ঝিনাইদহের ১৩ জন, গোপালগঞ্জের আট জন, ঝালকাঠির একজন, মাদারীপুরের একজন, মাগুরার ১০ জন, নড়াইলের ৪৬ জন, পটুয়াখালীর একজন, পিরোজপুরের চার জন, রাজশাহীর একজন এবং জেলা উল্লেখ না করা দুই জন ছিল।

‘বাড়ি বাড়ি গিয়ে গৃহকর্মীদের খোঁজ নেওয়া হবে’
স্টাফ রিপোর্টার
খুলনার বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, ‘নারী ও পুরুষ গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে দেশের গৃহ শ্রমিকরা তাদের কাজের সরকারি স্বীকৃতি পাবেন। সকলের সহযোগিতা থাকলে গৃহ শ্রমিকদের অধিকার বাস্তবায়নসহ তাদের জীবনমান উন্নয়ন করা সম্ভব।’ বুধবার (৭ ডিসেম্বর) ‘গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি, ২০১৫’ বাস্তবায়ন সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় তিনি একথা বলেন।
জিল্লুর রহমান বলেন, ‘গৃহকর্মীদের বঞ্চণা, শোষণ, নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। গৃহকর্মীরা দেশের নাগরিক। তাদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা সবার দায়িত্ব। অনেক গৃহকর্মীর এই আইন সম্পর্কে ধারণা নেই। এজন্য পর্যায়ক্রমে নগরীর সব ওয়ার্ডে গৃহকর্মীদের নিয়ে সমাবেশ ও কাউন্সিলিং করা হবে। এছাড়া অচিরেই বাড়ি বাড়ি গিয়ে গৃহকর্মীদের খোঁজ-খবর নেওয়ার কাজও শুরু করা হবে।’
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শহিদুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবিরসহ সভায় কমিটির অন্য সদস্যরা অংশ নেন। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং শ্রম দপ্তর যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া গতমাসের সভার সিদ্ধান্তের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। সভায় জানানো হয়, সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সবধরণের শ্রমিকদের জন্য ডাটাবেজ তৈরির একটি প্রকল্প গ্রহণ করছে। প্রথম পর্যায়ে তিন লাখ শ্রমিকের ডাটাবেজ তৈরি করা হবে।

‘দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি’
স্টাফ রিপোর্টার
সারা দেশ যখন মুক্তির আনন্দে ভাসছে খুলনার শিরোমণি রণাঙ্গনে তখনও মুক্তিবাহিনী প্রাণ বাজি রেখে লড়েছিল। ফলে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হলেও খুলনায় বাঙালির বিজয়ের স্বাদ পেতে আরো একটি দিন অপেক্ষা করতে হয়েছিল। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী খুলনার শিরোমণিতে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে ১৭ ডিসেম্বর আত্মসমর্পণে বাধ্য করেছিল। আত্মসমর্পণকালে র্যাংক-ব্যাজ খোলার সময় পাকিস্তানি বাহিনীর সদস্যরা নাকি কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকে, ‘ইয়া আল্লাহু মেরা ভাইকা সাথ ভাই লড়েগা তো দুষমণকা সাথ কোন লড়েগা।’
সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি, সম্মুখ সমর, যুদ্ধে ব্যবহারযোগ্য সব ধরণের কলা-কৌশলের প্রয়োগ শিরোমণির যুদ্ধকে ঐতিহাসিক মর্যাদা দিয়েছে। এ যুদ্ধের ইতিহাস বাংলাদেশ, ভারতের দেরাদুন (উত্তরখন্দ প্রদেশে) আর্মি একাডেমি, ব্রিটেনের স্যান্ড হার্স্ট আর্মি একাডেমিতে পাঠ্য হিসেবে পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ যুদ্ধের ঐতিহাসিক বর্ণনায় বিশিষ্ট লেখক গাজী সাইফুল হাসান তার ‘দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি’ বইয়ে বিস্তারিত তুলে ধরেছেন। এছাড়া শিরোমণি ট্যাংক ব্যাটলে অংশগ্রহণকারী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খানজাহান আলী থানা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা স.ম. রেজওয়ান আলীও করেছেন স্মৃতিচারণ।

শিরোমণি’র মূল যুদ্ধ পর্ব: খুলনার শিরোমণিতে প্রায় সপ্তাহখানেক ধরে চলে পাকিস্তানি বাহিনীর বিশাল যুদ্ধ প্রস্তুতি। খুব অল্প সময়ের মধ্যে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণের জন্য শিরোমণি ও এর আশেপাশে অবস্থান গ্রহণ করে। মিত্রবাহিনীও ছিল মুক্তিবাহিনীর সঙ্গে প্রতিটি ধাপে। শিরোমণিতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যুদ্ধ শুরু হয় ১৩ ডিসেম্বর (১২ ডিসেম্বর দিবাগত রাত থেকে)।

বীর মুক্তিযোদ্ধা স.ম. বাবর আলী তার স্বাধীনতার দুর্জয় অভিযান গ্রন্থে শিরোমণির যুদ্ধ বর্ণনা করতে গিয়ে লিখেছেন, ‘গোলাগুলিতে এলাকা কম্পিত হতে থাকে। মেজর মঞ্জুর শেখ, আলকাস আলী ও স.ম. রেজোয়ানের নিকট ইস্টার্ণ জুট মিল, আফিল জুট মিল, আলীম জুট মিল এবং ক্যাবল ফ্যাক্টরির ম্যাপে অবস্থান দেখিয়ে দিতে বলে। তারপর এসব পয়েন্টে শুরু করে ভারী মেশিনগানের গোলাবর্ষণ। মিত্রবাহিনী কলকাতার সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিমান হামলার ব্যবস্থা করে। এভাবে শিরোমণিতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে স্থল ও আকাশ পথে সর্বাত্মক যুদ্ধ পরিচালিত হয়। পাকবাহিনীর পক্ষ থেকে তুমুল গোলাগুলি শুরু হয়, দিবারাত্র এ যুদ্ধ চলতে থাকে। মিত্রবাহিনীর বোমা আক্রমণে শিরোমণি অঞ্চল ক্ষতবিক্ষত হয়ে যায় এবং পাকসেনারা জান জীবনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। খানসেনাদের বহু ট্যাংক, জিপ ও গোলাবারুদের স্তুপ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং পাকসেনারা কাবু হয়ে পড়ে।

দু’দিন ধরে শিরোমণি সংলগ্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর কোনো সাড়াশব্দ না পাওয়ায় মিত্রবাহিনী মনে করে পাকিস্তানি বাহিনী হয়তো খুলনা শহরের দিকে অগ্রসর হয়েছে। ১৪ ডিসেম্বর স্থানীয় মুক্তিযোদ্ধাদের বারবার নিষেধ সত্ত্বেও মিত্রবাহিনীর ২৮টি গাড়ির বহর মেজর মাহেন্দ্র সিং এবং মেজর গণির নেতৃত্বে খুলনা অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু শিরোমণি এলাকা পার হয়ে বাদাম তলায় গাড়ির বহর প্রবেশ করা মাত্রই অতর্কিত আক্রমণ চালায় পাকিস্তানি বাহিনী। কোনো কিছু বুঝে ওঠার আগেই মিত্রবাহিনীর ২৮টি গাড়ির মধ্যে ২৬টি গাড়ি ধ্বংস হয়। ব্যাপক প্রাণহানি ঘটে। এতে আনুমানিক ২৫০/৩০০ সৈন্য আহত ও নিহত হয়। মেজর গণিও নিহত হন এ হামলায়। কিন্তু মেজর মাহেন্দ্র সিং গাড়ি নিয়ে পালাতে সক্ষম হন।

 

শিরোমণির যুদ্ধ প্রসঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যুদ্ধ পরিস্থিতির সংবাদদাতা মুসা সাদিক তার ‘মুক্তিযুদ্ধ হৃদয়ে মম’ গ্রন্থে নিম্নোক্তভাবে বর্ণনা করেন, ১৬ ডিসেম্বর রাত ৯টায় শিরোমণির মাটি গর্জে উঠলো। শীতের রাতের বাতাস বারুদে ভারি হয়ে উঠলো। মাটি কাঁপিয়ে গর গর করতে করতে পাঞ্জাবিদের ট্যাংক মঞ্জুরের মুক্তিযোদ্ধাদের দু’টি পজিশন নিমেষে গুড়িয়ে দিয়ে গেলো। চার পাশের আমকাঁঠালের গাছ নারিকেল ঘেরা ও অন্যান্য গাছগুলোর ডালপালা কামানের গোলায় ভেঙে ভেঙে পড়তে লাগলো। কামানের শব্দে, ট্যাংকের গর্জন ও আহতদের আর্তনাদে শিরোমণি সেদিন তড়পাতে লাগলো। কামানের গোলা, ট্যাংকের গর্জন আর মর্টার শেলিং-এ তেতে, পুড়ে, ফেড়ে ফেড়ে যাচ্ছিল শিরোমণির জমিন। গোলার আগুনে ঝলসে ওঠে আকাশ। ভূমিকম্পের মত কেঁপে কেঁপে ওঠে খুলনার আকাশ। অবিরাম যুদ্ধ চলছে। কোনো পক্ষই বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। যুদ্ধের তীব্রতা ক্রমেই বাড়তে শুরু করে।

মুসা সাদিকের ভাষায়- এক মিনিট এক মিনিট করে প্রচুর রক্ত ঝরলো শিরোমণির বুকে। অনেক মৃত্যু। দীর্ঘ ছয় ঘণ্টা বিরামহীন সংঘর্ষ এগিয়ে চললো। অষ্টম সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা বাংকারে বাংকারে আহত হচ্ছে। সাথীরা বাংকারের মধ্যে বসে ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে আর আহত অবস্থায় বাংকারে দাড়িয়ে থ্রি নট থ্রি, এসএলআর-এর ট্রিগার সমান গতিতে চেপে যাচ্ছে। দূর থেকে হামাগুড়ি দিয়ে নিয়ে আসছে এক মগ পানি কেউ অগ্রবর্তী কোনো ট্রেঞ্চে যুদ্ধরত সঙ্গীদের জন্য। বিরাম নেই কারো, নেই কোনো দিকে চোখ ফেরানোর অবকাশ। সব চোখ সামনে, শত্রুর নিশানে, হানাদার বাংকারে। এইভাবে চললো সেই মরণযুদ্ধ শিরোমণির বুকে।

অবিরাম চলমান যুদ্ধের মধ্যেই পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের জন্য আকাশ থেকে লিফলেট ফেলা হয়। কিন্তু আত্মসমর্পণের কোনো নিশানা শত্রুপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি। আক্রমণ, পাল্টা আক্রমণ, প্রতিরোধের মধ্য দিয়ে সময় গড়াতে থাকে।

১৬ ডিসেম্বর পাকিস্তানের ইস্টার্ন কমান্ড ঢাকায় আত্মসমর্পণ করলেও শিরোমণিতে যুদ্ধ চলছে। ১৬ ডিসেম্বর রাতে শিরোমণিতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সার্বিক যুদ্ধ কৌশল, যুদ্ধ পরিস্থিতি ও সাংগঠনিক শক্তি বিবেচনা করে মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর শিরোমণিতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পরবর্তী অপারেশনের জন্য সার্বিক নেতৃত্ব প্রাপ্তির প্রয়োজনীয়তা অনুভব করেন। মেজর মঞ্জুর সে ক্ষমতা পেয়েছিলেন। ১৬ ডিসেম্বর রাত ৪ টার দিকে মেজর মঞ্জুর সব ফোর্স সদস্যকে সঙ্গী করে নতুন রণকৌশলে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন।

মেজর মঞ্জুরের নতুন সজ্জিত রণকৌশল সম্পর্কে মুসা সাদিক তাঁর ‘মুক্তিযুদ্ধ হৃদয়ে মম’ গ্রন্থে বলেন, শিরোমণির ডাইনের এফএফ (ফ্রিডম ফাইটার) কলামটাকে ফ্রন্ট লাইনের পেছনে সেকেন্ড ডিফেন্স এ আনেন। কামান্ড দেন মেজর হুদাকে। ফ্রন্ট লাইনের এ্যালাইড ফোর্সকে শিরোমণির ডাইনের ডিফেন্সে পাঠান। বাম দিকের দু’টি ও পেছনের কমান্ডো কলাম তিনটিকে ফ্রন্ট লাইনের ডিফেন্স-এ বসান। ডানে পেছনে সে স্থানে চলে যায় এ্যালাইড ফোর্স। মেইন রোডের নিচে ঘাপটি মেরে বসে থাকা মিত্রবাহিনীর ট্যাংকগুলোর দু’টিকে সংকেত অনুযায়ী শিরোমণি খুলনার মেইন রোডে ও অন্য ছ’টিকে ডান দিকের নিচু বেত গাছের পাশ দিয়ে হেভি ক্যাজুয়ালটি মেনে নিয়েও দুর্ভেদ্য পাক ডিফেন্সের পেছনে জুড়ে দেন শহীদ হতে প্রস্তুত ১২ জন মুক্তিযোদ্ধা কমান্ডোকে।

সামনে পঁচিশটিরও বেশি পাকিস্তানি ট্যাংক দেড় শতাধিক কামান, কয়েকশ মর্টার। প্রতি সেকেন্ডে উদগীরণ করে চলেছে হাজার হাজার গোলা, সীসা ও বারুদের দলা। চারিদিকে সেই কামানের গোলা, বারুদের গোলা আর ট্যাংকের গর্জনের মধ্য দিয়ে এসএলআর উচিয়ে হাত সবার আগে উঁচু হয়ে ছুটছে কমান্ডো মেজর মঞ্জুর। তাকে জড়িয়ে ছুটছে তার স্যুইসাইডাল ঝটিকা কমান্ডোরা। তাদের সামনে পড়েছে কামানের গোলা, পেছনে পড়ছে স্পিলিন্টার ওপরে পড়ছে ঝলকানো বারুদের দলা। একে বেকে, কাত হয়ে, গড়িয়ে, লাফিয়ে একটা গোলাকার মাংসপিণ্ডের মতো হয়ে তার ঝটিকা কমান্ডোদের নিয়ে অর্ডার অনুযায়ী মিত্রবাহিনীর দুটি-১৬০ ট্যাংক মাটি কামড়ে ছুটলো তার সাথে সাথে ক্ষিপ্রগতিতে। ছুটলো আরো আটজন করে স্যুইসাইডাল কমান্ডো প্রতি ট্যাংকের গায়ে গা মিশিয়ে। ফ্রন্ট লাইনের কমান্ডো কলামটা ছুটে গেলো কমাণ্ডারের গতি পথের দিকে। ১৬ ডিসেম্বরের সেই ভোর সোয়া ৫টার দিকে শিরোমণির বুকে মঞ্জুর তার কমান্ডোদের নিয়ে পাকিস্তানি ব্যুহের মধ্যে ঢুকে যান।

চরম বিপর্যয় ও বিপদের এই মুহুর্তে মেজর হুদা সেকেন্ড লাইন তৎক্ষণাত ফ্রন্ট লাইন এগোতে বললেন। মিত্রবাহিনীর আর্টিলারীর ছত্রছায়ায় হানাদারের গোলাগুলি বৃষ্টির মধ্যে ভারী অস্ত্র-শস্ত্র তুলে দৌড়ে গেল ফ্রন্ট লাইনের বাঙ্কারে, পজিশনে। ডানদিক থেকে ছুটে গেছে ট্যাংকসহ মিত্রবাহিনী। তিনমাইল জুড়ে দু’পক্ষের কামান ও ট্যাংকের গোলা বর্ষণে শিরোমণি তড়পাতে লাগলো। আশে পাশের গাছপালার ডাল, নারকেল গাছের মাথা ভেঙ্গে পড়তে লাগলো। কামানের গোলা, ট্যাংকের গোলায় দিনের আলোর মতো ঝলসে ঝলসে উঠছে শিরোমণির আকাশ-জমিন। বাতাসের প্রতি পরমাণু বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে।

ততক্ষণে হায়াত খানের কামানের গোলা, ট্যাংকের গর্জন আর মর্টার শেলিং এর ব্যুহের মধ্যে ঢুকে পড়েছেন মঞ্জুর তার স্যুইসাইডাল কমান্ডো স্কোয়াড নিয়ে। পাকিস্তানি কর্ণেল- ব্রিগেডিয়ারদের বিস্ময়ের ঘোর কাটাতে না কাটাতে চোখের নিমিষে গুড়ো গুড়ো হয়ে গেল হায়াত খানের ডিফেন্স, দুর্ভেদ্য বাংকার ভেঙে ফেটে চৌচির। জ্বলন্ত ট্যাংক থেকে ভীত বিহ্বল সব হানাদাররা বেরিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ছে। শিরোমণি পেছনে ফেলে হায়াত খানেরা পেছনে দৌঁড়াচ্ছে।

একজন কমান্ডো দৌঁড়ে এসে খবর পৌঁছে দেয় খানেরা ভেগে যাচ্ছে’। ‘জয় বাংলা’ বলে মুক্তিসেনারা দ্বিগুণ তেজে শত্রুদের ধাওয়া করে নিয়ে চলে। ভোর পৌনে ৬টায় এলো মিত্রবাহিনীর জঙ্গি বিমানের বহর। তুমুল বোমা বর্ষণ ও রকেট হামলায় হানাদার বাহিনীকে গুড়িয়ে পুড়িয়ে ফেলে।

পাকিস্তানি বাহিনীর আত্মসর্ম্পণ: ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে ব্রিগেডিয়ার হায়াত খান আনুমানিক ৩ হাজার ৭০০ পাকিস্তানি সৈনিকসহ শিরোমণিতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে মেজর মঞ্জুর পাকিস্তানি বাহিনীর কর্মকর্তাদের র্যাংক ব্যাজ খুলে দিতে বললে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা ক্ষোভ ও ক্রোধে চিৎকার করে বলতে থাকে ‘আমাদের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে এখানে নিয়ে এসেছে, কিন্তু আমরা এতদিন মুসলমানদের বিরুদ্ধে লড়েছি। তারা কাদতে কাদতে আরো বলে, ‘ইয়া আল্লাহু মেরা ভাইকো সাথ ভাই লড়েগা তো দুষমণকা সাথ কোন লড়েগা।’

পাকিস্তানি বাহিনীর সদস্যদের এ ধরণের অপপ্রলাপ বা বিবেচনাবোধ কোনো মতেই গ্রাহ্য নয়। তারা এদেশে যে গণহত্যা চালিয়েছিল তার প্রতিরোধ এদেশের মুক্তিযোদ্ধারা ও সর্বস্তরের জনগণ সর্বশক্তি প্রয়োগের মাধ্যমে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের প্রতিটি সদস্যকে নতি স্বীকারে বাধ্য করেছিল।

শিরোমণি যুদ্ধের গুরুত্ব: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যুদ্ধ পরিস্থিতির সংবাদদাতা ছিলেন মুসা সাদিক। তিনি তার ‘মুক্তিযুদ্ধ হৃদয়ে মম’ গ্রন্থে শিরোমণির ট্যাংক ব্যাটেলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংগঠিত বিশ্ববিখ্যাত আল-আমিন ট্যাংক ব্যাটল এর সঙ্গে তুলনা করেছেন। শিরোমণি ট্যাংক ব্যাটল এর নেতৃত্ব, যুদ্ধকৌশল, যুদ্ধে অংশগ্রহণকারীদের চরম সাহসিকতা আর বীরত্বগাঁথায় অনন্য ‘দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি।’ এ যুদ্ধের ইতিহাস বাংলাদেশ, ভারতের দেরাদুন (উত্তরখন্দ প্রদেশে) আর্মি একাডেমি, ব্রিটেনের স্যান্ড হার্স্ট আর্মি একাডেমিতে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিরোমণি যুদ্ধে একইসাথে ট্যাংক যুদ্ধ, আর্টিলারি যুদ্ধ, বেয়নেট যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধের সম্ভব্য সকল কৌশল দৃষ্ট হয় শিরোমণি যুদ্ধে। সঙ্গতকারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক বিশেষ মর্যাদা লাভ করে শিরোমণি যুদ্ধ।

শিরোমণি যুদ্ধের ভয়াবহতা ছিল প্রকট। ১৭ ডিসেম্বর যুদ্ধের দামামা থেমে গেলেও শিরোমণির বুকে দীর্ঘ দিনব্যাপী যুদ্ধের ক্ষতচিহ্ন অক্ষত ছিল। শিরোমণি এলাকায় যুদ্ধকালীন ক্ষতিগ্রস্ত অনেক পাকা দালান বাড়ি, বৃক্ষ এবং ইলেকট্রিক খুঁটি যুদ্ধের একযুগ পরেও স্থানীয় বসবাসকারীদের যুদ্ধ স্মৃতিকে স্মরণ করিয়ে দিয়েছিল।

ট্যাংক যুদ্ধ মোকাবেলায় মুক্তিযোদ্ধাদের সাহসিকতার পরিচয় ফুটে ওঠে মাহবুব-উল-আলম এর একটি গ্রন্থে। তিনি গ্রন্থটিতে ট্যাংকের বিরুদ্ধে মানুষ জিতেছে শিরোনামে কয়েকটি লাইন লেখেন, ‘একদিকে ট্যাংক, অন্য দিকে গ্রেনেড হাতে মানুষ। টাইগাররা দেখিয়ে দিল যে এই অসমান মোকাবিলায়ও মানুষ জিততে পারে।… এদের প্রত্যেকেই পরিচয় পেয়েছে বঙ্গশার্দুলের প্রকাণ্ড থাবার ‘দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি’।

স্মৃতিস্তম্ভ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধের মধ্যে প্রায় ২০০টি যুদ্ধকে বিশেষ মর্যাদা দিয়েছে। এসব যুদ্ধের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সরকার সংশ্লিষ্ট যুদ্ধ স্থানকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে। শিরোমণির যুদ্ধটিও সরকারের করা তালিকায় স্থান পেয়েছে এবং ইতোমধ্যে সরকার শিরোমণি সংলগ্ন গিলাতলাতে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে।

তবে যুদ্ধের মূল স্পট শিরোমনিতে এখনও নির্মিত হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। সেখানে শুধুমাত্র একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

শিরোমণি ট্যাংক ব্যাটলে অংশগ্রহণকারী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খানজাহান আলী থানা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা স.ম. রেজওয়ান আলী বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয় ও স্বাধীন রাষ্ট্র গঠন বাঙালি জাতির জন্য ঐতিহাসিক ও গর্বিত এক অর্জন। তাই বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরী ও গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। শিরোমণি যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। শিরোমণি যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা হিসেবে দেশ মাতৃকাকে স্বাধীন করতে অবদান রাখতে পেরে নিজেকে সব সময়ই ধন্য মনে করি।’

আক্ষেপ করে তিনি বলেন, ‘মূলযুদ্ধ ও আত্মসমর্পণ অনুষ্ঠান হয়েছিল শিরোমণিতে। কিন্তু স্বাধীনতার ৫১ বছরেও সেখানে কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়নি। স্বাধীনতার শেষ যুদ্ধক্ষেত্র শিরোমণিতেই একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক, যা আগামী প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকবে। এটাই এ এলাকার মুক্তিযোদ্ধা তথা স্বাধীনতাকামী মানুষের প্রাণের দাবি।

সাতক্ষীরা মুক্ত দিবস পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
আজ ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে টিকতে না পেরে শহর থেকে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী।

দিবসটি উপলক্ষে বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নিউমার্কেট মোড় থেকে একটি র্যালি বের করা হয়। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে সামনে এসে শেষ হয়। পরে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তান জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মশু, প্রাক্তান জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ-জোহরা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সাধারণ সম্পাদক লাইলা পারভীন সেজুতি প্রমুখ।

তিন ব্যাংকের ৩৪ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম, অনুসন্ধানে দুদক
ঢাকা অফিস
তিনটি ইসলামী ব্যাংকের ৩৪ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনায় অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ দেওয়ার অনিয়মের বিষয়ে তদন্ত করতে দুদকের একজন উপ-পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের টিম গঠন প্রক্রিয়াধীন। বুধবার (৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ইসলামী শরিয়াভিত্তিক তিনটি ব্যাংকের ঋণের অনিয়মের বিষয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়ার পর কর্মকর্তা এ বিষয় কার্যক্রম শুরু করবেন।

গত ১ ডিসেম্বর তিন ব্যাংক থেকে কেলেঙ্কারির ঘটনায় জাতীয় পত্রিকার প্রতিবেদন যুক্ত করে দুদক ও বিএফআইইউর কাছে তদন্ত চেয়ে চিঠি দেন পাঁচজন আইনজীবী। ওই দিনই সংস্থাটির সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব জানিয়েছিলেন, বিভিন্ন মাধ্যম থেকে সংবাদটি পাওয়ার পরে যাতে অনুসন্ধান শুরু করা যায় সেই লক্ষ্যে তথ্য, উপাত্ত সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হলে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী অনুসন্ধান কার্যক্রম শুরু হবে। বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রধানমন্ত্রী আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন
খুলনাঞ্চল রিপোর্ট
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতি আছে বলেই দেশের উন্নয়ন করতে পেরেছি। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চাই।
বুধবার (৭ ডিসেম্বর) বিকালে কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিকাল ৩টা ৫২ মিনিটে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছান তিনি।
তিনি বলেন, বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার পরেও কোন মানুষের জন্য কষ্ট না হয় সেজন্য যেখান থেকে পাওয়া যায় খাদ্যপন্য, ভোজ্য তেল আনা হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশ এই মূল্যবৃদ্ধির মধ্যে নিজেদের মন্দা আক্রান্ত ঘোষনা করেছে। সেখানে আমাদের অর্থনীতি অনেক শক্তিশালী আছে। ব্যাংকে টাকা আছে। এক জন মানুষেরও খাবারের কষ্ট হবে না। জাতির পিতার কন্যা যতদিন আছি, কারো কোন কষ্ট হবে না

তিনি বলেন, জামাত, বিএনপি এদেশের মানুষকে হত্যা, অগ্নিসন্ত্রাস, খুন, লুটপাট ছাড়া কিছুতে পারেনি। তাদের আন্দোলন মানেই মানুষ খুন আর অগ্নিসন্ত্রাস। মূল্যস্ফিতীর মধ্যে বিশ্বের অনেক দেশ বিশ্বের মন্দা আক্রান্ত হলেও আমাদের অর্থনীতি শক্তিশালী আছে। একজন মানুষেরও খাবারের কষ্ট হবে না।যতক্ষন ক্ষমতায় আছি আপনাদের ভালমন্দ দেখার দায়িত্ব আমার।

তিনি আরও বলেন, যারা জঙ্গিবাদ, সন্ত্রাসে মদদ দেয়, টাকা পাচার করে, মানুষকে পুড়িয়ে মারে। বাস, ট্রেন, লঞ্চে আগুন দেয়। তারা মানুষের জন্য কিছু করতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের লবন চাষীদের উন্নয়নে লবন বোর্ড, ছয়টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, আন্তর্জাতিক বিমানবন্দর। ঘূর্নীঝড়সহ জলবায়ু উদ্বাস্তুদের জন্য খুরুশকুলে সবচেয়ে বড় আশ্রয়ন প্রকল্প, রেল লাইন সড়কসহ পরিকল্পিত ভাবে উন্নয়নের জন্য কক্সবাজারে উন্নয়ন কতৃপক্ষ করা হয়েছে। মহেশ খালি এক সময় সিঙ্গাপুরের চেয়ে সুন্দর হবে।

জামাত বিএনপি এদেশের মানুষকে হত্যা, সন্ত্রাস, খুন, অগ্নিসন্ত্রাস, মানিলন্ডারিং, লুটপাট ছাড়া কিছু দেয়নি বলেও জানান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন বলেই উন্নয়ন করতে পেরেছি। আপনাদের ভোট বৃথা যায়নি।

তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর জিয়া, এরশাদ, খালেদা কেউ কক্সবাজারের জন্য কিছু করেনি। একমাত্র আওয়ামী লীগই কক্সবাজারের উন্নয়ন করেছে।

এর আগে একইদিন সকাল ১১ টায় প্রধানমন্ত্রী কক্সবাজারের ইনানি সৈকতে পৌঁছালে রাষ্ট্রীয় সালামের মাধ্যমে স্বাগত জানানো হয়। ঐতিহ্যবাহী শিপস বেল বাজিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন, সরকার প্রধান। তথন সাগরে শুরু হয় বর্ণিল মহড়া। এদিন জনসভায় যোগদানের পাশাপাশি এখান থেকে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার জেলার ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার আগমন উপলক্ষে পর্যটন শহর কক্সবাজারে এখন উৎসবের আমেজ। আওয়ামী লীগের জনসভা এবং শেখ হাসিনার আগমন ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুনে বর্ণিল সাজে সেজেছে গোটা শহর। বরাবরের মতো নৌকা প্রতিকৃতির মঞ্চ নির্মাণ করা হয়েছে জনসভা মাঠে। লাল-সবুজ রঙিন নৌকায় সাজানো হয়েছে স্টেডিয়ামের পাশের জলাধার।

প্রায় সাড়ে ৫ বছর কক্সবাজারে শেখ হাসিনার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।এদিকে জনসভা মাঠকে ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক হাজার সদস্য এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

 

হাড়ভাঙা পরিশ্রম করে পুরুষের অর্ধেক মজুরি পান মুন্ডা নারীরা
স্টাফ রিপোর্টার
কাকডাকা ভোরে শুরু হয় সন্ধ্যারানী মুন্ডার (৩৫) দিন। সকালে রান্না করে খেয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্য নারীদের সঙ্গে ধান কাটতে বিলে যান। দুপুরে এসে পরিবারের সদস্যদের জন্য রান্না করেন। এরপর খেয়ে বিলে কাজে ছোটেন আবার।
এভাবে হাড়ভাঙা পরিশ্রম করেন সন্ধ্যারানীসহ খুলনার কয়রা উপজেলা সদরের নলপাড়া গ্রামের মুন্ডা সম্প্রদায়ের নারী দিনমজুরেরা। মাঠে পুরুষের সমান কাজ করেও মজুরি পান কম। নারীরা যে কাজে দিনে মজুরি পান ২০০ টাকা, সেই একই কাজ করে পুরুষ শ্রমিকেরা পান ৪০০ টাকা করে। সুন্দরবন আদিবাসী মুন্ডা নারী সংস্থার সভানেত্রী সাধনা মুন্ডা বলেন, বর্তমানে কয়রায় মুন্ডা নারী শ্রমিক আছেন ২৭৯ জন। তাঁরা যেমন পরিশ্রমী, তেমনি সময়নিষ্ঠ। সুন্দরবনে মাছ ধরা থেকে শুরু করে মাঠে শস্যবীজ রোপণ, সংগ্রহ—সব কাজে পুরুষের চেয়ে এসব নারী বেশি শ্রম দেন। এরপরও মজুরি পান পুরুষের অর্ধেক। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার বলেন, ‘নারীরা হাড়ভাঙা পরিশ্রম করলেও পুরুষের সমান মজুরি পাচ্ছেন না, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি, নারী শ্রমিকদেরও সমান মজুরি দেওয়া উচিত।’
সন্ধ্যারানী মুন্ডার এক ছেলে ও এক মেয়ে। সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন তাঁর স্বামী। এ জন্য তিনিও কাজে নামেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই নারী বলেন, সারা দিন অন্যের জমিতে কাজ করেন। এ জন্য এক বেলা খাবার ও ২৫০ টাকা মজুরি দেন গৃহস্থ। মাঠে পুরুষ শ্রমিকদের সঙ্গে সমানভাবে কাজ করেও সমান মজুরি পান না।
দীর্ঘদিন ধরে জমিতে ধান রোপণ, পাকা ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে আসছেন ৬ নম্বর কয়রা গ্রামের মুন্ডাপাড়ার নারী শ্রমিক বাসন্তী মুন্ডা। তিনি বলেন, ঝড়, বৃষ্টি, শীত উপেক্ষা করে অনেক কষ্ট করে জমিতে কাজ করেন। সে তুলনায় মজুরি পান কম।
কয়রার নলপাড়া গ্রামের সরলা মুন্ডা, সুনীতি মুন্ডা, পাথরখালী গ্রামের অঞ্জলি মুন্ডা, রাধারানী মুন্ডা, বতুল বাজার এলাকার ফুলঝুরি মুন্ডাসহ কয়রার বিভিন্ন এলাকার আদিবাসী নারী শ্রমিকেরা জানিয়েছেন, বোরো-আমন মৌসুমে চারা রোপণ, ধান কাটাসহ বিভিন্ন মৌসুমি ফসলের পরিচর্যা, মাটি কাটা, চাতাল–ইটভাটার কাজ এবং রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন তাঁরা। এসব শ্রমিকেরা বলেন, কেবল অভাবের তাড়নায় কম মজুরি পেয়েও মাঠে-ঘাটে পুরুষ শ্রমিকের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেন।
কয়রা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসিমা আলম বলেন, অনেক আগে থেকেই কয়রায় নারী ও পুরুষ শ্রমিকের মধ্যে শ্রমের মজুরি বৈষম্য চলছে। নারীরা যে শ্রম দেন, টাকার অঙ্কে হিসাব করলে সেটা পুরুষের চেয়ে বেশি হওয়ার কথা। আসলে এ অঞ্চলে নারী শ্রমিকদের সব সময় উপেক্ষিত রাখা হয়েছে। সামাজিক সচেতনতাই এই বৈষম্য দূর করতে পারে।

নয়াপল্টনে পুলিশের গুলিতে দুইজন নিহত ও শতাধিক নেতাকর্মী আটক
রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর বীভৎস তাণ্ডবে জাতি হতভম্ভ: খুলনা বিএনপি
খবর বিজ্ঞপ্তি।।
১০ ডিসেম্বরকে সামনে রেখে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, গুলিবর্ষন ও গুলিতে দুইজন বিএনপি নেতা নিহত এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তর কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ শতাধিক নেতাকর্মীকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ ও আন্দোলন ঠেকাতে সরকারের নানা অপকৌশলের অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীদের হত্যা, গুলিবর্ষন, গণগ্রেফতার ও দমন-পীড়ন চালাচ্ছে।
বুধবার (৭ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নয়াপল্টনে হামলার ঘটনাই প্রমান করে বিনাভোটের সরকারের নৈতিক পরাজয় ঘটেছে। মুখে তারা সভা-সমাবেশের অধিকার অবারিত আছে বললেও বাস্তবে সরকার একদিকে সংঘাতের উসকানি দিয়ে যাচ্ছে, অন্যদিকে ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করতে ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে। নেতৃবৃন্দ আরো বলেন, বুধবার গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত নেতা-কর্মীদের ওপর পুলিশ নির্বিচারে টিয়ারসেল নিক্ষেপ, হামলা, লাঠিচার্জ ও গুলি করে। বিএনপি অফিসের ভেতরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সেখানে টিয়ারগ্যাস ছুড়ে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করে। অফিসের ভেতরে থাকা মহিলা নেতা-কর্মীরাও তাদের হাত থেকে রেহাই পায়নি। খুব কাছ থেকে গুলি করে বিএনপির দুইজন কর্মীকে নির্দয়-নিষ্ঠুরভাবে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়েছেন অসংখ্য নেতা-কর্মী। নয়াপল্টনের পিচঢালা কালো রাস্তা রঞ্জিত হয়েছে শহীদান ও আহতদের রক্তে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর এই বীভৎস তাণ্ডবের চিত্র দেখে গোটা জাতি হতভম্ভ। বিবৃতিতে নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে এ হত্যার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ কেন্দ্রীয় শতাধিক নেতাকর্মী ও খুলনায় গত ৪দিনে গ্রেফতারকৃত ৬০ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সম্মানীত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড.শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীম এজাজ খান, খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।