স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর বড়বাজারের হকার্স মার্কেটে অগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে গেছে তিনটি দোকান। বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টাব্যাপী চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে খুলনার বিভিন্ন স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। তিনি বলেন, হকার্স মার্কেটের একটি কসমেটিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। ধারণা করা হয়েছিল দোকানগুলিতে কেমিক্যাল রয়েছে। পরে দেখা গেছে সেখানে রং, পারফিউম ও কসমেটিকের বিভিন্ন পণ্য ছিল। তিনি আরও বলেন, কি ভাবে আগুন লেগেছিল বা কত ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবেন।
তিনি উদ্বেগ নিয়ে বলেন, খুলনার বড়বাজারটি মারাত্মক অগ্নি ঝুঁকিতে রয়েছে। আমরা বারবার চেষ্টা করেও এখানের ব্যবসায়ীদের নিয়ে মহড়া দিতে পারিনি। ব্যবসায়ীর আমাদের কথা শুনেন না। এছাড়া ব্যবসায়ীরা অগ্নিনিরাপত্তা কোন ব্যবস্থায় এখানে রাখেননি।











































