Home আঞ্চলিক সাতক্ষীরার তালায় দুই ইউপি চেয়ারম্যান আটক

সাতক্ষীরার তালায় দুই ইউপি চেয়ারম্যান আটক

58

ইলিয়াস হোসেন, তালা প্রতিনিধি।।
সাতক্ষীরার তালা উপজেলায় জাহাঙ্গীর আলম ও গোলাম ফারুক নামে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধানদিয়া ইউনিয়নের মৌলভীবাজার ও ইসলামকাটি বাজার এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশের টিম।

আটককৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে বলে স্থানীয় আ.লীগ নেতারা জানিয়েছেন। তবে কী কারণে তাদের আটক করা হয়েছে, এ বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) বাবলুর রহমান খান বলেন, আটককৃতদের বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানানো হবে।