Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

32
গাঁদা অতি জনপ্রিয় একটি শীতকালীন ফুল। তবে গ্রীষ্মকালে ও বর্ষাকালেও এর চাষ হয়। বাগানের শোভা বর্ধন করতে কিংবা ছাদের ফুল গাছের শখ থাকলে অনায়াসে করতে পারেন গাঁদা ফুল। গাঁদা ফুল এবং গাঁদা গাছের অনেক উপকারিতা আছে। ক্ষত ও আঘাতে স্থানে গাঁদা গাছের পাতার রস অত্যন্ত কার্যকরী। গাঁদা ফুল সুগন্ধি তেল তৈরিতে ব্যবহৃত হয়-খুলনাঞ্চল

বাজুয়ায় প্রধান শিক্ষক অর্ধেন্দু শেখর রায়ের বিদায় সংবর্ধনা

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্ধেন্দু শেখর রায়ের বিদায় সংবর্ধনা। তিনি দীর্ঘ দিন সুনামের সহিত অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন।দেখতে দেখতে কখন যেন তার কর্ম জীবনের সময় শেষ হয়ে গেল। তাই বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, সহ-কারি শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও স্কুল কমিটির সকলকে কাঁদিয়ে তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহন করেন। ৫ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় তার এই বিদায় সংবর্ধনা প্রধান করা হয়। যেতে নাই দিবো তবুও যে যেতে দিতে হয় এই প্রতিবাক্যকে সামনে রেখে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ, ছাত্র-ছাত্রী ও এস এম সি ও পি টি এ, কমিটির আয়োজনে অত্র বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি অচিন্ত সাহা, সাবেক সভাপতি দেবাশীষ মন্ডল, স্কুল কমিটির সদস্য মির্জা সাইফুল ইসলাম টুটুল, মনিরুল ইসলাম খান, শিক্ষিকা বর্ণা সিকদার, অনিতা মন্ডল, সালমা আক্তারসহ সকল শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক সদস্য ও বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীবৃন্দ।

 

যক্ষ্মারোগী সনাক্তকরণে শিক্ষকদের করণীয় শীর্ষক নাটাবের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি

বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) খুলনার আয়োজনে গতকাল সকাল ১১টায় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও যক্ষ্মা রোগী সনাক্তকরণে শিক্ষকদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা স্কুল হেলথ ক্লিনিক খুলনার সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

নাটাব খুলনার সদস্য হাসান জহির মুকুলের সভাপতিত্বে ও সাংবাদিক এস এম নূর হাসান জনি’র পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন খুলনা ডাঃ সুজাত আহমেদ। মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডা.সাহানা রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারিন জাহান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাটাব খুলনার এফএলএস তরুণ কুমার বিশ^াস। মতবিনিময় সভায় বক্তারা বলেন নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়। ফুসফুসে রক্ষার প্রধান লক্ষণ হল একনাগাড়ে দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি,এ ধরনের লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেন বক্তারা। এছাড়া যাদের যক্ষা আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কিন্তু কোন উপসর্গ নেই, পরীক্ষায় কোন জীবানু পাওয়া যায় না,বুকের এক্সরে করলে নরমাল আসে, তাদের জন্য যক্ষ্মা প্রতিরোধী চিকিৎসা অর্থাৎ ডিপিটি প্রযোজ্য। যেমন যক্ষা আক্রান্ত রোগীর বাড়ির লোক, বিশেষ করে পাঁচ বছরের নিচের বয়সের শিশু এবং ষাাটোর্ধ ব্যক্তি, ডায়াবেটিক ও কিডনি রোগী ধূমপায়ী মাদক সেবী ইত্যাদি।

 

 

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ বানচাল ও চলমান গণ-আন্দোলনকে দমন করার লক্ষে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকার পুলিশকে ব্যবহার করে পুণরায় গায়েবি নাশকতা ও বিস্ফোরক মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর নেতৃবৃন্দ।

সোমবার (৫ ডিসেম্বর) নগর স্বেচ্ছাসেবক দল দপ্তর সমপাদক মোঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন বিএনপি ও অংগসহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীদের বাড়ি-বাড়ি তল্লাশি ও হয়রানি করা হচ্ছে। নগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি ও খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খায়রুজ্জামান সজিব সহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনের নামে কথিত গায়েবী নাশকতা মামলা দায়ের করেছে খুলনা সদর থানা পুলিশ। এছাড়া নগরীর ৫ থানা ও জেলাব্যাপী পুলিশী তল্লাশীর নামে সাড়াশী অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মীকে, একদিকে সমাবেশে কোথাও বাধা দেওয়া হবে না বলেও নির্বিচারে আটক ও গ্রেফতার চালাচ্ছে পুলিশ। বিবৃতিতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এ ধরনের নিকৃষ্ট দমন নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

 

বিবৃতিতে অবিলম্বে মিথ্যা ও গায়েবি মামলা বন্ধ করে, মামলা গুলো প্রত্যাহারের দাবী জানানো হয়। গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির আহ্বান জানানো হয়। অন্যথায় উদ্ভুদ পরিস্থিতির সকল দায় সরকারকে বহণ করতে হবে।

 

বিবৃতি দাতাগণ একরামুল হক হেলাল, ফারুক হিল্টন, শফিকুল ইসলাম শাহীন, ময়েজ উদ্দিন চুন্নু, কেএম মাহবুব হোসেন, ইউসুফ মোল্যা, মুনতাসির আল মামুন, মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজি, সাইফুল ইসলাম মল্লিক, মহিদুল ইসলাম ,কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, বেল্লাল হোসেন, আল আমিন সরদার রতন, মঞ্জুর শাহিন রুবেল, প্রমুখ ।

 

 

 

 

গণতন্ত্রের অগ্রযাত্রা ও মানুষের কল্যাণে সোহরাওয়ার্দীর জীবনাদর্শ সাহস এবং প্রেরণা জোগায়: খালেক

খশর বিজ্ঞপ্তি

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানী সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিকামী মানুষের নেতা ছিলেন। তিনি ১৯৪৭ সালে মুসলিম সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনি ১৯৪৭ সালে সংবিধান প্রণয়ন করেছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর বাঙালি যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল তার নেতৃত্বসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শহীদ সোহরাওয়ার্দী। তাঁর রাজনৈতিক দূরদর্শীতার ফল হিসেবে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং অবিস্মরনীয় বিজয়। আর গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সুধীসমাজ তাকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত করে। তিনি একজন সৎ, নীতিবান, দূরদর্শী ও অসম্প্রদায়িক নেতা ছিলেন। তাই তাকে অসম্প্রদায়িক চেতনার পথিকৃৎ বলা হয়। তিনি আরও বলেন, শহীদ সোহরাওয়ার্দী উপমহাদেশের মেহনতী মানুষের আর্থসামাজিক উন্নয়ণ ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি একজন উদার ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীসহ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। গণতন্ত্রের অগ্রযাত্রা ও মানুষের কল্যানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনাদর্শ সবসময় সাহস ও প্রেরণা জোগায়। তাঁর এই আদর্শের প্রতি আনুগত্য ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে কারণেই বঙ্গবন্ধুকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভাব শিষ্য বলা হয়। বঙ্গবন্ধু যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আদর্শকে ধারণ করে রাজনীতি করেছেন আমাদেরকেও সে রকম বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

গতকাল সোমবার বাদ মাগরীব দলীয় কার্যালয়ে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায় ও এ্যাড. আইয়ুব আলী শেখ, মহানগর যুব লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, শেখ মো. আনোয়ার হোসেন, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, মনিরুল ইসলাম বাশার, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, এস এম আকিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, মীর বরকত আলী, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী নীপা, বাবুল সরদার বাদল, চ.ম মজিবুর রহমান, মো. ফয়েজুল ইসলাম টিটো, ওহিদুল ইসলাম পলাশ, মুন্সি মো. সেলিম হোসেন, জেসমিন সুলতানা শম্পা, রেখা খানম, নাছরিন ইসলাম তন্দ্রা, মো. শহীদুল হাসান, জব্বার আলী হীরা, জহির আব্বাস, বায়েজীদ সীনা, মাহমুদুর রহমান রাজেস, শংকর কুন্ডু, রাহুল শাহরিয়ারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহীম।

 

 

 

 

পরিকল্পনা প্রতিমন্ত্রী আজ খুলনা আসছেন                 

তথ্য বিবরনী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম দুই দিনের সফরে আজ ৬ ডিসেম্বর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৭ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় নগরীর সিএসএস আভা সেন্টারে খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত ‘ঐড়ষরংঃরপ অমৎরপঁষঃঁৎধষ কহড়ষিবফমব ভড়ৎ অপযরবারহম ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং’ (ঝউএং) শীর্ষক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুরে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

 

 

 

উপকূলীয় পানি সম্মেলন কমিটি কপ-২৭ এ ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠন ইতিবাচক

খবর বিজ্ঞপ্তি

সদ্য সমাপ্ত জাতিসংঘ জলবায়ূ (কপ-২৭) সম্মেলনে জলবায়ূ পরিবর্তনজণিত ক্ষতিপূরণের জন্য ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠন ইতিবাচক বলে মন্তব্য করেছেন তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন কমিটি। তারা বলেছেন, জলবায়ূ পরিবর্তনের ক্ষতিপূরণ আদায়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি হ্রাসে নীতি নির্ধারণী পর্যায়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সদ্য সমাপ্ত বিশ্ব জলবায়ূ সম্মেলন (কপ-২৭) এ জীবাশ্ম জ্বালানি ইস্যুর সমাধান হয়নি।

গতকাল সোমবার দুপুরে খুলনা নগর ভবনের শহীদ আলতাব মিলনায়তনে কপ-২৭ অংশ নেওয়া প্রতিনিধিরা এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন। তৃতীয় উপকূলীয় পানি সম্মেলন কমিটি (সিডব্লিউসি) ও অ্যাওসেড যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে আয়োজকরা উপকূলীয় পানি সম্মেলন কমিটি খুলনা অঞ্চলের সংকট ও সমস্যা নিরসনে উপকূলীয় পানি সম্মেলন কমিটির উদ্যোগে তৃণমূল পর্যায়ে ওয়টার এণ্ড ক্লাইমেট লানিং ফোরাম গঠন, জলবায়ূ পরিবর্তন ক্ষতি হ্রাসে সচেতনতা গড়ে তোলাসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান। তারা বলেন, আগামী ২২-২৪ মার্চ ২০২৩ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ পানি সম্মেলনের সাথে উপকূলীয় পানি সম্মেলনের অনুসন্ধানী ফলাফলকে সম্পৃক্ত করার প্রয়াস গ্রহন করা হবে। একই সাথে উপকূলীয় পানি সম্মেলনকে সকল স্টেকহোল্ডারের সমন্বয়ে একটি কার্যকরী অংশীদারিত্বমূলক সম্মেলন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের আয়োজক কমিটির পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনিরে প্রধান প্রফেসর ড. মোস্তফা সরোয়ার,  খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ,খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ এবং ২৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ আলী আকবর, খুলনা পানি অধিকার কমিটির সভাপতি রেহানা আখতার,পানি অধিকার কমিটি খুলনার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববি, পানিঅধিকার কমিটি সহ-সভাপতি জয়ন্তি রানী সরদার।

 

 

বাগেরহাটে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ৫

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক রাহাতসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় বিভিন্ন স্থান থেকে ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। এর আগে রবিবার (০৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট মডেল থানায় ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫-৪০জনকে আসামী করে পুলিশের এসআই মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। তবে এই মামলাকে গায়েবী ও হয়রানিমূলক মামলা বলে অভিযোগ করেছেন জেলা জামাতের সহ-সভাপতি এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ।

গ্রেফতারকৃতরা হলেন, শেখ আরিফুল ইসলাম (৩২), মোঃ মোক্তারুজ্জামান (২৪), হাম্মাম বিন আজাদ (৩৩), মোঃ তারিকুল ইসলাম (২৭) ও মোঃ জাকারিয়া (৪০)। এরা সবাই জামাত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি ককটেল ও লাঠি উদ্ধার করেছে পুলিশ।

জেলা জামাতের সহ-সভাপতি এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ বলেন, ১০ ডিসেম্বর মূলত বিএনপির সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে জামাতের নেতাকর্মীদের হয়রানি করতে পুলিশ এই গায়েবী মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মীরা কোন ধরণের অপরাধ করেনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ৫জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

রূপসায় লীজকৃত জায়গা দখলের চেষ্টার প্রতিকার চেয়ে ইউএনও বরাবর দরখাস্ত

রূপসা প্রতিনিধি:

উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়কার  সক্রিয় আঃলীগ কর্মী অসুস্থ মোঃ মনোয়ার হোসেনের জয়পুর মৌজায় বাংলাদেশ রেলওয়ের কৃষি ও জলাশয় শ্রেণীর বন্দোবস্তকৃত জায়গা কতিপয় ভূমিদস্যুদের লোলুপ দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করা হয়।গত  ৫ ডিসেম্বর দুপুর ২টায় ভুক্তভোগী  অসুস্থ মনোয়ারের পক্ষে তার ভাইপো মোঃ আনোয়ার সাদাত রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে উপস্থিত হয়ে এই অভিযোগ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম  আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে তাকে আশ্বস্ত করেন।

 

 

খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন কমিটি:  শেখ হারুন চেয়ারম্যান,জবা ভাইস-চেয়ারম্যান ও মিন্টু সেক্রেটারী

খবর বিজ্ঞপ্তি

বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদকে চেয়ারম্যান, জোবায়ের আহমেদ খান জবাকে ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুকে সেক্রেটারী করে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা  ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ঃ এস এম নজরুল ইসলাম,ফারহানা হালিম,জয়ন্তী রানী সরদার, ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ ও শহীদ-ই-শিরিন শারমিন।

গতকাল খুলনা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা  ইউনিটের বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এম আবুল বাসার মোল্লা। জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শেখ হারুনুর রশীদ পদাধিকার বলে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এবং অন্যসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনের সদস্য বিনয় কৃষ্ণ রায় এবং এস এম ফরিদ রানা এ সময় উপস্থিত ছিলেন।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (ইউনিট এফেয়ার্স বিভাগ) নাজমা পারভীন ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৩-২০২৫) কর্মকর্তা ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

 

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর উত্তর কাশিপুরের মো. আশিক এর ছেলে সহিদুল ইসলাম আব্দুল্লাহ (২৬) ও পিরোজপুর জেলার    ভান্ডারিয়া থানার পূর্ব ধাওয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে সালমা আক্তার (৩০)।

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

 

বৃহত্তর আমরা খুলনাবাসীর সভা: খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবি

খবর বিজ্ঞপ্তি

গত ২৫ জুন খুলনাসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘ দিনের দাবি স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এর ফলে যোগাযোগের ক্ষেত্রে এক নুতন অধ্যায়ের সুচনা সৃষ্টি হয়েছে। খুলনাসহ দক্ষিন অঞ্চল এখন উন্নয়ন সম্ভবনাময় অঞ্চল। যেখানে পাইপ লাইনে গ্যাস সংযোগ হলে নুতুন নুতুন শিল্প প্রতিষ্ঠান, কল কারখানা গড়ে উঠবে। সেখানে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতিদের নুতন নুতন কর্মসংস্থান সৃষ্টি হবে। যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।

সোমবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বৃহত্তর আমরা খুলনাবাাসীর কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় খুলনায় পাইপ লাইনে দ্রুত গ্যাস সরবরাহের দাবি জানিয়ে বক্তারা এসব কথা বলেন। সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় সভায় বক্ততা করেন এবং উপস্থিত ছিলেন শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, মনির মাহমুদ খোকন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, ক্বারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, আরিফ, জিসান, আলহাজ তাহেরুল আলম, শফিকুল ইসলাম অভি, ইকবাল হোসেন তোকা, রেজাউল ইসলাম রাজা, জাকির হোসেন চঞ্চল, রুহুল কুদ্দুস, রফিকুজ্জামান, সাজ্জাদ চঞ্চল, আলমগীর, কামরুল, আলাউদ্দিন, তৈয়বুর রহমান তপু, মিকাইল হোসেন, আনিসুর রহমান,  মাসুদ, মনির,  আবু বক্কার,  আজমল প্রমুখ।

 

আগামী সংসদ নির্বাচনের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গবন্ধু’র আদর্শের পথ ধরে শেখ হাসিনা’র নেতৃত্বে নানা অর্জনের মধ্যদিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামাজিক-অর্থনৈতিক সূচকেই বাংলাদেশের অগ্রগতি এখন পৃথিবীর বিস্ময়। হায়েনার দল মনে করেছিল বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করলেই দেশের পক্ষে কথা বলার আর কেউ থাকবে না। কিন্তু তাদের সেলক্ষ্য পূরণ হয়নি। জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে এগিয়ে চলছে দেশ। বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীন করেই ক্ষ্যান্ত হননি। দেশের মানুষ যাতে সুখে-শান্তিতে থাকে এ জন্য তিনি একটি সুখী সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে ছিলেন। বঙ্গবন্ধু ছোট বেলা থেকেই অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। আগামী সংসদ নির্বাচনের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে কোনো অপশক্তি ক্ষমতায় আসতে না পারে। বিজয়ের মাসের শুরু থেকেই সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

সোমবার (৫ ডিসেম্বর) বিকালে বাগেরহাট চিতলমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট চিতলমারী উপজেলা কমিটি করার লক্ষ্যে এক আলোচনা সভা এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন  মুক্তিযোদ্ধা সংসদ চিতলমারি উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবর শেখ। সভায় প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার। বিশেষ অতিথির হিসাবে বক্তব্যে রাখেন চিতলমারি উপজেলা সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল তালেব শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মাদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তাছেন উদ্দিন।  সভায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার যুগ্ন সম্পাদক রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক  ডা. সাজ্জাদ হোসেন লিমন, সাংগঠনিক সম্পাদক সারাফাত হোসেন সরু, দপ্তর সম্পাদক  মো. মুহিব্বুল্লাহ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন সম্পাদক মাহবুবুর রহমান বাদল, জেলা সন্মানীত সদস্য শাহীন হালদার, রনি মোল্লা, মো. মিফতাহ্ উদ্দিন খান, চিতলমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা সন্তান কমলেশ বিশ্বাষ, সাইফুল ইসলাম কবির, শংকর মজুমদার, অনুপম সাহা, মেরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, মো. মোজাহিদুর রহমান, আজিজুল শেখ, মো. এনায়েত উল্লাহ, অমিতাব বিশ্বাষ, মো. এমদাদুল হক, ইয়াছিন শেখ, মো. আব্দুল কাইয়ুম, হাফিজুল করিম, মো. আকতারুজ্জামান শেখ প্রমুখ । সভা শেষে মুক্তিযোদ্ধা  সন্তানদের মাঝে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ফর্ম বিতরন করা হয়।

 

 

 

টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলপার্টি অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

 

মোঃ আমিন উদ্দিন স্মৃতি পরিষদ খুলনার সহযোগিতায় সোমবার দুপুরে টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলপার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, দৈনিক কালের কন্ঠ পত্রিকা খুলনার ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, বিশিষ্ট সমাজসেবক শ্যামল সিংহ রায় ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান কবির। টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাসুদ মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সুলতানা শামসী। এসময় শিক্ষক ও অভিভাবক সমিতির সভাপতি মোঃ আমিরুল ইসলাম বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, ভবিষ্যৎ তৈরির জন্য শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। লেখাপড়া করে ভাল মানুষ হতে হবে। বাবা-মা ও শিক্ষকদের সম্মান করবে এবং দেশকে ভালবাসতে হবে। ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার মতো যোগ্যতাসম্পন্ন নিজেকে গড়ে তুলতে হবে। পরে অতিথিরা স্কুলপার্টি উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।

 

 

গিলাতলায় মানবপাচার প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাংস্কৃতিক প্রচারনা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গিলাতলা দক্ষিনপাড়ায় মানবপাচার প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাংস্কৃতিক প্রচারনা অনুষ্ঠান গতকাল সকাল ১০ টায় উইনরক ইন্টারন্যাশনাল এর আয়োজনে বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) এর পরিবেশনায় এবং দ্যএম্বেসি অব সুইজারল্যাান্ড এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত গ্রামের শত শত নারী,শিশু,কিশোর কিশোরীদের মানবপাচার প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাংস্কৃতিক প্রচারনামুলক  নাটক মুক্তি দেখানো হয়। অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ০৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য এস এম রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গিলাতলা যুব সংঘের সভাপতি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি”র সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক। অগ্রগতি সংস্থার জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মইনউদ্দীন, অগ্রগতি সংস্থার  মনিটরিং এন্ড ডকুমেন্টাশন অফিসার জিয়াউল ইসলাম প্রমুখ । অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

লায়ন্স স্কুল এন্ড কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

সোমবার বিকাল ৪টায় লায়ন্স স্কুল এন্ড কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। লায়ন্স এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ কুদরত ই খুদা এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইসরাত আরা হীরা এর  সঞ্চালনায় সভায় ৭ জানুয়ারি ২০২৩ গৌরবের ৬০ বছর সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ নাজমুল আজম ডেভিড,মোঃ আব্দুস সাত্তার বাবুল,মোঃ শোয়েব উদ্দীন,মোঃ মুস্তাহিদুল হক,মোঃ আব্দুর রাজ্জাক,এ্যাডঃ মোঃ কামাল হাসান,মোঃ শাকিল আহম্মেদ রাজা,মোঃ বাকের আহম্মেদ,মোঃ সাজ্জাদ হোসেন প্রিন্স,মোঃ সবুজুল ইসলাম,দিবাকর রায়,এ্যাডঃ মোঃ মাসুম বিল্লাহ,এস,এম শোয়াইব,কে,এম খাইরুল বাশার,নূপুর ব্যারেল,ফাতেমা ইয়াসমিন,রেজওয়ানুররহমান মিম,ইসমাইল হোসেন,মোঃ রুবেল পারভেজ,মোঃ মুরাদ খান,জেড,এন, সুমন,নিঝুম হাসান শ্রুতি প্রমুখ।

 

এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট :দৈনিক খুলনা দলের প্রথম জয়

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণে এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর রবিবারের খেলায় ‘দৈনিক খুলনা’ জয় পেয়েছে। লীগ ভিত্তিক টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় খেলায় ‘দৈনিক সময়ের খবর’র বিপক্ষে ১-০ গোলে দলটি জয় পায়। বিজয়ী দলের পক্ষে নূর ইসলাম রকি একমাত্র গোলটি করেন। এর আগে ‘দৈনিক প্রবাহ’ বনাম ‘খুলনার অর্থনীতি’ দলের মধ্যকার অপর খেলাটি গোলশুন্য ড্র হয়। টুর্নামেন্টে অংশ নেয়া ৪টি দলের মধ্যে প্রত্যেক দলেরই দু’টি করে খেলা সম্পন্ন হয়েছে। ‘দৈনিক খুলনা’ একটিতে  জয় ও একটি খেলায় ড্র করে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। অপরদিকে ‘দৈনিক প্রবাহ’ এবং ‘খুলনার অর্থনীতি’ দু’টি খেলায় ড্র করায় প্রত্যেক দল ২ পয়েন্ট করে পেয়েছে। এছাড়া সময়ের খবর দলটি একটি খেলায় ড্র এবং অপর খেলায় পরাজিত হলে দলের পয়েন্ট হয় ১।

আজ ৬ নভেম্বর মঙ্গলবার লীগপর্যায়ের শেষ দু’টি খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম খেলা দুপুর ২.৪৫ মিনিটে ‘দৈনিক খুলনা’ বনাম ‘দৈনিক প্রবাহ’ এবং দ্বিতীয় খেলা বিকাল ৩.৪৫ মিনিটে ‘খুলনার অর্থনীতি’ বনাম ‘সময়ে খবর’ এর মধ্যে অনুষ্ঠিত হবে। আগামী ৮ ডিসেম্বর বৃহস্পতিবার টুর্নামেন্টে অংশ নেয়া ৪টি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলায় একে অপরের মোকাবেলা করবে।

 

দাকোপে হারাতে বসেছে বাঙলার ঐতিহ্য “গরুর গাড়ি”

মোঃ শামীম হোসেন – বাজুয়া ( দাকোপ)

“ওকি গাড়িয়াল ভাই–কত রব আমি পন্থের দিকে চাইয়ারে” মাঠে ঘাটে পথে প্রান্তরে এমন গান আর শোনা যায়না। গরু বা মহিষের গাড়ি নিয়ে উচ্চ স্বরে এমন গানের হাঁক আর শোনা যায়না। গ্রামের মেঠোপথে কৃষিজ পণ্য পরিবহনের কাজে ব্যবহার হতো গরুর গাড়ি নামে একপ্রকার যান। গরুর গাড়ি হল দুই চাকাবিশিষ্ট গরু বা বলদে টানা একপ্রকার যান। এই যানে সাধারণত একটি মাত্র অক্ষের সাথে চাকা দুটি যুক্ত থাকে। সামনের দিকে একটি জোয়ালের সাথে দুটি গরু বা বলদ জুতে এই গাড়ি টানা হয়। সাধারণত চালক বসেন গাড়ির সামনের দিকে। এই হলো গরুর গাড়ি। শুধু যান হিসেবেই নয় সংস্কৃতির অংশ হয়ে ওঠে গরুর গাড়ি। গান, গল্প, কবিতার শেষ নেই। গরুর গাড়ি নিয়ে কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া বিখ্যাত গান “আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে- ধুতুর, ধুতুর, ধুতুর ধু সানাই বাজিয়ে, যাব তোমায় শ্বশুরবাড়ি নিয়ে” আজও জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু আধুনিক সভ্যতার বিবর্তনে যন্ত্রচালিত লাঙল বা পাওয়ার টিলার এবং নানা যন্ত্রযানের উদ্ভবের ফলে বিলুপ্তির পথে আজ ‘গরুর গাড়ি’। মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত উত্তরের নওগাঁ জেলার সর্বত্রই এক সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম গ্রামবাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহি গরুর গাড়ি আজ বিলুপ্তির পথে। নতুন নতুন প্রযুক্তির ফলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটেছে। পক্ষান্তরে হারিয়ে যাচ্ছে অতীতের এই ঐতিহ্য। জানা গেছে, গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন। খ্রীষ্টজন্মের ১৫০০ – ১৬০০ বছর আগেই সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গরুর গাড়ির প্রচলন ছিল। যা সেখান থেকে ক্রমে ক্রমে দক্ষিণেও ছড়িয়ে পড়ে। গ্রাম বাংলায় এ ঐতিহ্য আজ তা হারিয়ে যেতে বসেছে। একসময় উত্তরাঞ্চলের পল্লী এলাকার জনপ্রিয় বাহন ছিল গরুর গাড়ি। বিশেষ করে এই জনপদে কৃষি ফসল ও মানুষ বহনের জনপ্রিয় বাহন ছিল এটি। যুগের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে এই বাহন। বর্তমানে নানা ধরনের মোটরযানের কারণে অপেক্ষাকৃত ধীর গতির এই যানটির ব্যবহার অনেক কমে এসেছে। তাই এখন আর তেমন চোখে পড়ে না। বর্তমান যুগ হচ্ছে যান্ত্রিক যুগ। এখনকার মানুষ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় মালামাল বহনের জন্য বাহন হিসেবে ব্যবহার করছে ট্রাক, পাওয়ার টিলার, লরি, নসিমন-করিমনসহ বিভিন্ন মালবাহী গাড়ি। মানুষের যাতায়াতের জন্য রয়েছে মোটরগাড়ি, রেলগাড়ি, বেবিট্যাক্সি, অটোরিকশা ইত্যাদি। ফলে গ্রামাঞ্চলেও আর চোখে পড়ে না গরুর গাড়ি। অথচ গরুর গাড়ির একটি সুবিধা হলো, এতে কোনো জ্বালানি লাগে না। ফলে ধোঁয়া হয় না। পরিবেশের কোনো ক্ষতিও করে না। এটি পরিবেশবান্ধব একটি যানবাহন। আবার ধীর গতির কারণে এতে তেমন কোনো দুর্ঘটনারও আশংকা থাকে না। অথচ যুগের পরিবর্তনে কালের অতল গর্ভে হারিয়ে যাচ্ছে আমাদের প্রিয় এই গরুরগাড়ি প্রচলন। এক সময় দমক খুলনার পল্লী এলাকায় জনপ্রিয় বাহন ছিলো গরুর গাড়ি। বিশেষ করে এই জনপদে কৃষি ফসল ও মানুষ বহনের জনপ্রিয় বাহন ছিলো গরুর গাড়ি। যুগের পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই জনপ্রিয় পল্লী বহন। বর্তমানে নানা ধরণের মটোরযানের কারণে অপেক্ষাকৃত ধীর গতির এই যান বাহনের ব্যবহার কমে আসছে। বর্তমান যুগ হচ্ছে আধুনিক যান্ত্রিক যুগ। এখনকার মানুষ বিভিন্ন ধরণের প্রয়োজনীয় মালামাল বহণের জন্য ব্যবহার করছে ট্রাক, পাওয়ার টিলার, লড়ি, নসিমন, করিমনসহ বিভিন্ন মালবাহী গাড়ি। মানুষের যাতায়াতের জন্য মটোরসাইকেল, রেলগাড়ি, অটোরিকশা মাইক্রোবাস ইত্যাদি। ফলে গ্রামাঞ্চলেও আর চোখে পড়েনা গরুর গাড়ি। গরুর গাড়ির যানবাহনটি হলো নিরাপদ। এই বহনে অন্যতম সুবিধা হলো জ্বালানীর কোন প্রয়োজন হয়না। জ্বালানী না থাকায় দূর্ষিত ধোয়া তৈরী হয়না ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশের কোন ক্ষতি হয়না। এটি পরিবেশবান্ধব একটি যানবাহন। আবার ধীর গতির কারণে তেমন কোন দূর্ঘটনা ঘটার কোন আশংকা থাকেনা। দাকোপের বাজুয়া বাজারের ষাটোর্ধ আমজেদ গাজী জানান, শহরের ছেলে মেয়েরা তো দূরের কথা বর্তমানে গ্রামের ছেলে মেয়েরাও গরুর গাড়ি শব্দটির সাথে তেমন পরিচিত নয়। এটা দেখতে কেমন? চলে কীভাবে? ঐতিহ্যেবাহী গরুর গাড়ি দেখা তো যায না আজ শুধু গল্প হয়ে দাড়িয়েছে।

 

 

শরণখোলায় প্রয়াত আওয়ামীলীগ নেতার স্মরণসভা অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

শরণখোলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত কামাল উদ্দিন আকনের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামীলীগ। দিবসটি উপলক্ষে ৫ ডিসেম্বর সকালে কালো ব্যাজ ধারন, শোক র‌্যালী, মরহুমের কবরে পুস্পস্তাবক অর্পন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় স্মৃতিচারন করেন, জেলা আওয়ামীলীগের সদস্য সাউথখালী ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন আকনের পুত্র মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহ-সভাপতি ওয়াদুদ আকন, বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বদরুজ্জামন আবু গাজী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন নান্টু, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ রুমি, সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপু বিশ্বস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আল হাসান প্রমুখ। স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মনিরুজ্জামান।

 

 

ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

ডুমুরিয়া  প্রতিনিধি

“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এ  প্রতিপাদ্যকে সামনে রেখে  ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি বেইজড ক্লাইমেন্ট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়া কালচার ডেভেলপমেন্ট বাংলাদেশ  প্রকল্প’র আয়োজনে ও মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য এবং কৃষি সং¯’া বাস্তবায়নে আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন প্রকল্পের জেন্ডার স্পেশালিষ্ট জাকিয়া নাজনীন,  ফিল্ড কো-অর্ডিনেটর ড.রফিক খান, ক্লাইমেট স্পেশালিষ্ট মাসুদুর রহমান, আবাসিক মেড়িকেল অফিসার মৌমিতা দত্ত, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা ও  গাজী আব্দুল হালিম, মহিলা বিষযক কর্মকর্তা রীনা রানী মজুমদার, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ কুমার দাশ প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা উপ¯ি’ত ছিলেন।

 

 

বটিয়াঘাটায় সংবাদ পরিবেশকের মায়ের মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের শোক

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি

বটিয়াঘাটায় সংবাদপত্র পরিবেশক বিকাশ বিশ্বাস’র মাতা দ্বীপপ্রভা বিশ্বাস (৭৫) আর নেই।তিঁনি গত পরশু রবিবার রাত ৯ টায়  নিজস্ব বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন । তিনি উপজেলার ফুলতলা এলাকার মৃত বঙ্কিম চন্দ্র বিশ্বাসের স্ত্রী । মৃত্যু কালে তিঁনি ৪ পুত্র ও পুত্রবধূ,৩ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গনগ্ৰাহী রেখে গেছেন । তাঁর এই মৃত্যুতে আত্মার শান্তি ও  শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।প্রদত্ত বিবৃতিদাতারা হলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস,সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তফা বিলাল, সিনিয়র সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক নিখিলেশ গাইন, সাংবাদিক নিতিশ বাছাড়, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক পরাগ রায়, বিশ্বজিৎ মন্ডল, সাংবাদিক প্রদীপ হীরা , সাংবাদিক নৃপেন বিশ্বাস,সাংবাদিক  রিপন রায়, সাংবাদিক এ্যাডভোকেট বিজন রায় চৌধুরী প্রমূখ ।

 

 

খুবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্র দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্সের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে ৫ ডিসেম্বর (সোমবার) বেলা সাড়ে ১২টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স অফিসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাতকালে কালচারাল অ্যাফেয়ার্স অফিসার শার্লিনা হুসাইন-মর্গান যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা এবং এ সংক্রান্ত সুযোগ বিনিময়ের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাড়ে ১০ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা ও গবেষণায় অধ্যয়নরত। বাংলাদেশ উচ্চশিক্ষায় দ্রুত প্রসার লাভ করছে এবং বিদেশে তাদের জন্য শিক্ষা ও গবেষণায় নানাবিধ সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপসহ বিভিন্ন প্রোগ্রামে উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে। তরুণ শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা লাভের তথ্য জানতে বাংলাদেশের বিভিন্ন বিভাগে আমেরিকান কর্নার স্থাপন করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও সবিশেষ বৈশিষ্ট্য জেনে তিনি এ বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ অর্জনের আশাবাদ ব্যক্ত করেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যানগ্রোভ, পরিবেশ ও জীববৈচিত্র্যসহ বিভিন্ন দিকে যৌথ কাজ করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। এক্ষেত্রে কালচারাল অ্যাফেয়ার্স অফিস সেতুবন্ধনের কাজ করবে বলে তার পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, ২০০৮ সালে খুলনা বিশ্ববিদ্যালয় ইউএসএইড এর অর্থায়নে ৪টি বিশেষ প্রকল্প লাভ করে। এছাড়া ইইউ এর বিভিন্ন দেশে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ লাভ করেছে। তিনি ভবিষ্যতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণা ইনস্টিটিউটের মধ্যে এমওইউ’র ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। সুন্দরবন ম্যানগ্রোভ, উপকূলীয় জীববৈচিত্র্যসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। এসময় কালচারাল অ্যাফেয়ার্স অফিসের পক্ষ থেকেও উপাচার্যকে স্মারক উপহার প্রদান করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স অফিসের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কো-অর্ডিটেটর শাওন কর্মকার, আইআরসি অ্যাসোসিয়টস্ শাহিনা সুলতানা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও এ সংক্রান্ত সুযোগ বিনিময় বিষয়ে তথ্য সেশন অনুষ্ঠিত হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স অফিসের তিন সদস্য বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

 

 

 

 

খুলনা বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশনের পথে এগিয়ে নেওয়া হচ্ছে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ৫ ডিসেম্বর (সোমবার) ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর অনলাইন একাডেমিক রেজিস্ট্রেশন প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে ভার্চুয়ালি অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, সময়ের সাথে প্রযুক্তি সহজপ্রাপ্য হচ্ছে। এখন আমাদের প্রযুক্তির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। প্রযুক্তির কল্যাণে সবকিছুই এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আইসিটি সেলের সহযোগিতায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়কেও ডিজিটালাইজেশনের পথে এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আগে শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সময় লম্বা লাইন দেখা যেতো। শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করতে গিয়ে বিড়ম্বনায় পড়তো। এখন হার্ডকপির বদলে অনলাইনে শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও পেমেন্ট সিস্টেম চালু হওয়ায় শিক্ষার্থীদের সময় বেঁচেছে এবং ভোগান্তিও কমেছে। ইতোমধ্যে দুটো টার্মে রেজিস্ট্রেশন ও অনলাইন পেমেন্ট সম্পন্ন হয়েছে। এ কাজে সহযোগিতার জন্য তিনি আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশনের পথে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে। প্রযুক্তি সম্পর্কে যাদের ঘাটতি আছে, প্রশিক্ষণের মাধ্যমে সে ঘাটতি দূর করা হবে। তিনি যার যার অবস্থান থেকে সকলকে প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান। একই সাথে উপাচার্য বিশ্বমানের ওবিই কারিকুলা প্রণয়নের জন্য ডিসিপ্লিনসমূহের প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতার জন্য বিভাগীয় প্রধানদেরও ধন্যবাদ জানান। এছাড়া এমন একটি প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। ফিডব্যাক গ্রহণ ও সমাপনী বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে বিষয়ভিত্তিক টেকনিক্যাল সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সেকশন অফিসার মো. আইনুল মইন নূর এবং সেকশন অফিসার মো. ফারুক হোসেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টসহ বিভিন্ন পর্যায়ের ৩১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

 

 

মহেশপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র,প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু,প্রাণী সম্পদ কর্মকর্তা আতিবুর রহমান,বিআরডিবি অফিসার বাহবুল ইসলাম,সহকারী কৃষি অফিসার গোলাম মোস্তফা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী। উপজেলার ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

 

 

 

 

ঝিনাইদহে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে নিয়ম বহিঃভুত নিয়োগের প্রস্তুতি

ঝিনাইদহ প্রতিনিধি-

আবেদনের শর্ত ও নিয়মাবলী অনুযায়ী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে অন্যান্য জেলার মত ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নেও ১ জনকে নিয়োগ দেওয়া হবে। সে মোতাবেক সার্কুলার অনুযায়ী প্রার্থীরা আবেদন করেন। যাচাই বাছাই শেষে বেশ কয়েকজনকে লিখিত পরীক্ষার অংশ গ্রহনের জন্য প্রবেশপত্র দেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মাহমুদা সুলতানা পাপিয়া, হৃদয় মিয়া ও কাকলী বিশ^াসসহ ৩ জনকে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনের জন্য আহবান করা হয়। সেখানে ১ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় উত্তীর্ন করা হয়েছে। কিন্ত আবেদনের শর্ত অনুযায়ী কাকলী বিশ^াস’র এই পদে যোগদানের কোন যোগ্যতা নেই বলে অভিযোগ উঠেছে।

মাহমুদা সুলতানা পাপিয়া ও হৃদয় মিয়া অভিযোগ করে বলেন, সার্কুলারে সু-স্পষ্টভাবে উল্লেখ আছে যে, সিএইচসিপি এর ক্ষেত্রে শূন্য পদের বিপরীতে ইউনিয়নস্থ সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা একই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ও মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে। কিন্ত সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামের চৈতন্য বিশ^াসের মেয়ে কাকলী বিশ^াসকে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে। যা নিয়োগ বিজ্ঞপ্তির পরিপন্থি। কোন নিয়মেই কাকলী বিশ^াসকে চাকুরিতে নিয়োগ দেওয়ার সুযোগ নেই। তবুও ক্ষমতার বলে তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্ততি চলছে। অথচ পাপিয়া ও হৃদয় মিয়া মুক্তিযোদ্ধা কোঠা ও সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের মহিলা প্রার্থী হওয়া সত্বেও তাকে বাদ দিয়ে নিয়ম বহিঃভূতভাবে ওই প্রার্থীকে নিয়োগ দেওয়ার পায়তারা চালাচ্ছে। এতে করে একদিকে যেমন প্রধানমন্ত্রীর প্রকল্পের সুনাম ক্ষুন্ন হচ্ছে অপর দিকে মুক্তিযোদ্ধাদেরও অবমাননা করা হচ্ছে। ফলে বিষয়টি জানাজানি হলে সাধারন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের চতুর্থ এইচপিএনএসপি অর্ন্তভূক্ত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) ২০২০ সালে ৫ টি শূন্য পদে নিয়োগ সার্কুলার দেওয়া হয়। সে মোতাবেক চাকুরি প্রত্যাশিরা স্ব-স্ব পদে আবেদন করে থাকেন।

এ ব্যাপারে কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের লাইন ডাইরেক্ট ডাঃ মাসুদ রেজা কবীর বলেন, মৌখিক পরীক্ষায় উর্ত্তীর্ণ হলেও নিয়োগ প্রক্রিয়ায় পুলিশই তদন্ত সাপেক্ষে যদি প্রমানিত হয় প্রার্থীর বাড়ি অন্য ইউনিয়নে তাহলে তার নিয়োগ বাতিল করা হবে। পরবর্তীতে স্বস্ব ইউনিয়নের প্রার্থী যারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তাদের নিয়োগ প্রক্রিয়ায় আনা হবে।

 

 

 

কুয়েটে ইন্ট্রা-ইউনিভার্সিটি ইনোভেটিভ এন্ড প্রজেক্ট কম্পিটিশন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ফেব্রিকেশন ল্যাবরেটরি (ফ্যাব ল্যাব) এর আয়োজনে ইন্ট্রা-ইউনিভার্সিটি ইনোভেটিভ এন্ড প্রজেক্ট কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। ০৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়েল ইসিই বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাব ল্যাব এর কো-অর্ডিনেটর প্রফেসর ড. পল্লব কুমার চৌধূরী।

 

 

 

যশোরের সাবেক সাব রেজিস্ট্রার শাহজাহানের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ১ কোটি ২৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে যশোর সদরের সাবেক সাব রেজিস্ট্রার মো. শাহজাহান আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে সোমবার খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মো. শাহজাহান আলী সাব রেজিস্ট্রার হিসেবে চাকরি করে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে তার নামে এই সম্পদ অর্জন করে নিজ দখলে রেখেছেন। তিনি বর্তমানে পিআরএল এ রয়েছেন। মো. শাহজাহানের বাড়ি খুলনার কয়রা উপজেলার জায়গিরমহল গ্রামে। বর্তমানে তিনি নগরীর শিপইয়ার্ড এলাকার আলতাপ হোসেন সড়কের ডাক্তার বাড়ি গলির বাসিন্দা।

মামলার এজাহারে তার বিরুদ্ধে দুদকে ১ কোটি ৩১ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে দুদকে মিথ্যা তথ্য প্রদান এবং ১ কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ নিজ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

 

দুদক সূত্রে জানা গেছে, মো. শাহজাহান ২০২০ সালের ১৫ ডিসেম্বর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে তিনি মোট ১ কোটি ২১ লাখ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। কিন্তু যাচাই করে তার আরও স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। মামলাটি তদন্তকালে অভিযোগের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নড়াইলে ৩ শতাধিক শিক্ষার্থী পেলো জাপানি উপহার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় জাপানি উপহার সামগ্রী পেয়েছে চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইটকুমড়া-মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান টেককেন করপোরেশনের কর্মকর্তারা তিন শতাধিক শিশুকে টি-শার্ট, ক্যাপ ও মগ দেন। এ সময় উপস্থিত ছিলেন- টেককেন করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি, উপপ্রকল্প ব্যবস্থাপক তেছুয়া মাতুয়ামা, উপমহাব্যবস্থাপক হিরোকাজু ইপ্পনছুগ, ব্যবস্থাপক নাওমি ওয়াতানাবে, ব্যবস্থাপক (প্রশাসন) মো. আল আমিন সরকার ও জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) ফখরুল আলম।

প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি বলেন, টেককেন করপোরেশন কালনায় মধুমতী সেতু নির্মাণ করেছে। তাই কালনা এলাকার শিশুদের উপহারগুলো দেওয়া হলো। শিশুদের হাতে এগুলো দিতে পেরে আমরা খুশি।

 

 

 

নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের পাশে পড়ে ছিল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় হামিদুল ইসলাম জনি (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা শহরের কসাইমোড় এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানেরর পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত যুবকের ওই এলাকায় ‘মুন্সী মোবাইল হাউজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সকাল থেকে তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কেনাবেচা করছিলেন। দুপুরে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। পরে তার দোকানে ক্রেতারা এসে না পেয়ে ফিরে যেতে থাকেন। এর একপর্যায়ে বাজারের অন্য দোকানিরা তাকে খুঁজতে থাকেন। এসময় দোকানের পাশের একটি গলিতে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

 

নিহতের বাবা আতিয়ার রহমান মুন্সী জানান, তাদের গ্রামের এক ব্যক্তি তাকে জানান, তার ছেলেকে কারা যেন মেরে ফেলেছে। পরে তিনি এসে দোকানের পেছনে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

 

হরিণাকুন্ডু থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, নিহতের গলায় একটি ছুরি বিদ্ধ রয়েছে। তার দুই হাতের কব্জিতেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। হত্যার রহস্য উদঘাটন ও দুর্বৃত্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

 

খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

খুলনার টেলিকমিউনিকেশন ভবন ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধন ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

রোববার (৪ ডিসেম্বর) রাতে খুলনা সদর থানার এস আই শাহীন কবির মামলাটি করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৮০ জনকে আসামি করা হয়েছে। এসআই শাহিন কবির বিএনপি নেতাকর্মীদের নামে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এসআই বলেন, ৩ ডিসেম্বর রাত ৯টা ৫৫মিনিটে আসামিরা একত্রিত হয়ে বর্তমান সরকার উচ্ছেদ করার লক্ষে, টেলিকমিউনিকেশন ভবন, খুলনা (কেপিআই) ধ্বংসের উদ্দেশে সমবেত হয়। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে তিনটি ককটেলসহ তিনজনকে আটক করা হয়। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।

 

 

 

ঝিনাইদহে ১১ মাসে ২৬ কোটি টাকার সোনার বার উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি।।

সম্প্রতি সক্রিয় হয়ে উঠেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারতীয় সীমান্ত এলাকার সোনা চোরাকারবারিরা। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৩০৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৩৮ কেজি ৪০ গ্রাম এবং বাজার মূল্য ২৬ কোটি ২৯ লাখ ১৪ হাজার টাকা। এসব ঘটনায় হওয়া ১২টি মামলায় আট চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

যদিও সীমান্ত এলাকার স্থানীয়রা বলছেন, বিজিবির হাতে যা ধরা পড়ছে তার পরিমাণ খুবই কম। তাদের মতে, আন্তর্জাতিক এ চোরাকারবারি চক্রের সদস্যরা বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকার সোনা প্রতিবেশী দেশ ভারতে পাচার করছে।

 

 

২৯ নভেম্বর পৃথক দুই অভিযানে ৯১ পিস সোনার বার উদ্ধারের পর রাতে সংবাদ সম্মেলন করে মহেশপুর ৫৮-বিজিবি। খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ বলেন, চোরাকারবারিরা ভারতে সোনা পাচারের চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালায়। সেসময় সীমান্তের একটি কলাবাগানের মধ্যে মাটি চাপা অবস্থায় ৮৫ পিস সোনার বার জব্দ করে। একই সময় চুয়াডাঙ্গা জেলার নীমতলা বিওপির আকন্দবাড়িয়া থেকে সন্দেহজনক অবস্থায় আব্দুস শুকুর নামে একজনকে আটক করা হয়। পরে তার পায়ের জুতার নিচ থেকে ছয় পিস সোনার বার জব্দ করা হয়। উদ্ধার করা সোনার দাম আট কোটি ৫৫ লক্ষ ৫৯ হাজার টাকা।

 

এর আগে ২৯ সেপ্টেম্বর ঝিনাইদহ মহেশপুর সীমান্ত থেকে ৪০টি সোনার বারসহ মো. শওকত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮-বিজিবি)। যার মূল্য তিন কোটি ৩২ লাখ টাকা। ২৬ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলার জীবননগর গয়েশপুর গ্রাম থেকে তাজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে চারটি সোনার বারসহ আটক করে বিজিবি।

 

২২ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে ২৫ ভরি সোনাসহ মুক্তা খাতুন (৩৪) নামের এক নারীকে আটক করে ডিবি পুলিশ। এদিন দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের লক্ষ্মীপুর এলাকার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

১ এপ্রিল ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলুলী গ্রামের করিমপুর মোড় থেকে ৯৯টি সোনার বারসহ ইব্রাহীম খলিল (২৫) নামে এক চোরাকারবারিকে আটক করে ৫৮-বিজিবি। উদ্ধার করা সোনার মূল্য আট কোটি টাকা।

 

এছাড়া ১৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের মাঠ থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে ৫৮ বিজিবি। উদ্ধার করা সোনার ওজন এক কেজি ১৬৫.৩২ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৭৪ লাখ ১৩ হাজার টাকা।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রায় ৫৭ কিলোমিটার ভারতীয় বর্ডার রয়েছে। এরমধ্যে প্রায় ১১ কিলোমিটার রয়েছে কাটাতারবিহীন। ওই এলাকাজুড়ে রয়েছে কোদলা নদী। ঝিনাইদহ সীমান্তে মাটিলা, লেবুতলা, মোকদ্দাসপুর, সামান্তা, বাদ্দেরআটি, কচুরপোতা, বাঘাডঙ্গা, খোসালপুর, মাসলিয়া, আন্দুলিয়া, বন্নিশাহাপুর, শ্রীনাথপুর, জলুলী ও যাদবপুর সীমান্ত এলাকা দিয়ে মূলত রাতের অন্ধকারে এসব সোনা ও মাদকদ্রব্য এবার-ওপার হয়ে থাকে।

 

২০১৮ সালে মাদক বিরোধী অভিযানে ঝিনাইদহে পুলিশ ও র্যাবের ক্রস ফায়ারে নিহত হন সাত মাদক কারবারির। এরপরই এ জেলার মাদক কারবারিরা গা ঢাকা দেন। অনেকে এলাকা ছেড়ে অন্যত্রে বসবাস শুরু করে। সম্প্রতি আবারো সক্রিয় হয়ে উঠেছে এসব চোরাকারবারিরা।

 

এ ব্যাপারে খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ বলেন, বিজিবি সব সময়ই সীমান্তে অবৈধ যাতায়াত ও চোরাচালান রোধে সক্রিয় এবং কঠোর অবস্থানে রয়েছে। নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে তথ্য নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ফলে চোরাকারবারিদের তৎপরতা কমে এসেছে। এছাড়া আটক স্বর্ণ ও চোরাকারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা সোনা রাজস্ব তহবিলে জমা করা হয়েছে।

 

 

বিএনপির যুগ্ম আহবায়ক শের আলম সান্টুর মায়ের সুস্থতা কামনা

।। খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শের আলম সান্টুর মায়ের সুস্থতা কামনা করেছেন। সোমবার (৫ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে তার আশু সুস্থতা কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মোঃ রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ। উল্লেখ্য, বিএনপি নেতা শের আলম সান্টুর মাতা অসুস্থ অবস্থায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।

 

 

 

 

 

লিমন, হত্যাচেষ্টা, পিবিআইয়ের, প্রতিবেদনের, মায়ের, নারাজি  

খুলনাঞ্চল রিপোর্ট

ঝালকাঠিতে ছয় র‌্যাব সদস্যর বিরুদ্ধে কলেজছাত্র লিমন হত্যাচেষ্টার মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দাখিল করেছেন তার মা হোনোয়রা বেগম। সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১২টায় ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নারাজি দাখিল করা হয়। আদালতের বিচারক এ এইচ এম ইমরুনুর রহমান শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আইন ও সালিশ কেন্দ্র নিয়োজিত লিমনের মায়ের আইনজীবী অ্যাডভোকেট আক্কাস সিকদার। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তৎকালীন কলেজছাত্র লিমন হোসেন গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে লিমনের বাম পা, হাঁটু থেকে কেটে ফেলেন পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা। এ ঘটনায় লিমনের মা বাদী হয়ে ২০১১ সালের ১০ এপ্রিল তৎকালীন সময়ে বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি লুৎফর রহমানসহ ছয় র‌্যাব সদস্যের নামে ঝালকাঠির আদালতে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

 

মামলাটি রাজাপুর থানার এসআই আব্দুল হালিম তালুকদার তদন্ত করেন। তিনি ২০১২ সালের ১৪ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে র‌্যাব সদস্যদের অব্যহতি দেওয়ার সুপারিশ করেন। লিমনের মা হোনোয়রা বেগম ওই প্রতিবেদনের বিরুদ্ধে ২০১২ সালের ৩০ আগস্ট ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নারাজি দাখিল করেন। আদালত ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি তার নারাজি আবেদন খারিজ করে দেন। নারাজি খারিজ আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে ২০১৩ সালের ১৮ মার্চ রিভিশন দায়ের করেন হেনোয়রা বেগম (রিভিশন নং ৩৫-১৩)।

 

 

২০১৮ সালের ১ এপ্রিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান রিভিশন মঞ্জুর করেন। রিভিশন মঞ্জুর হওয়ার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা মামলাটি তদন্তের জন্য ২০১৮ সালের ২২ এপ্রিল পিবিআইকে নির্দেশ দেন। দীর্ঘদিন তদন্ত শেষে পিবিআই প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম চলতি বছরের ১৭ সেপ্টেম্বর আদালতে আবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

 

প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, লিমন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সত্য। তবে কারা তাকে গুলি করেছে তার কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। ভবিষ্যতে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে।

 

এ কারণে তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে লিমনের মা হেনোয়ারা বেগম আদালতে সোমবার নারাজি দাখিল করেন। লিমনের মায়ের দাবি, তার ছেলে সন্ত্রাসী ছিল না। একটি ভালো ছেলেকে র‌্যাব গুলি করে তাকে পঙ্গু করে দিয়েছে। এ ঘটনার তিনি সুষ্ঠু ও সঠিক বিচার দাবি করেছেন।

 

উল্লেখ্য, র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে এক পা হারানো লিমন হোসেন ২০১৩ সালে এইচএসসি, ২০১৮ সালে আইন বিষয়ে অনার্স, ২০১৯ সালে এলএলএম পাস করেন। ২০২০ সালে লিমন হোসেন সাভারের গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী প্রভাষক হিসেবে চাকরিতে যোগদান করেন।

 

লিমন হোসেন সাংবাদিকদের বলেন, র‌্যাব অন্যায়ভাবে আমাকে গুলি করে পঙ্গু করেছে। আমি অনেক কষ্ট করে মানুষের ভালোবাসায় পড়ালেখা শেষ করেছি ঠিকই, কিন্তু আমার পা হারানোর কষ্ট ভুলতে পারছি না। যতদিন বেঁচে আছি, ততদিন যারা আমাকে পঙ্গু করেছে, তাদের বিচার দাবি করব।

 

২০১১ সালে ঘটনার পর লিমনকে সন্ত্রাসী দাবি করে র‌্যাব লিমনসহ আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছিল। সেই দুটি মামলাতেই লিমনসহ সব আসামিরা আদালত থেকে ২০১৮ সালে নির্দোষ প্রমাণিত হয়েছিল। ঘটনার শুরু থেকে লিমনকে আইনি সহায়তা দিচ্ছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

 

 

 

 

গোপালগঞ্জে কংশুর খালের পুনঃখনন কাজ উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি

জেলার কংশুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। কংশুরে ৫৫ বছর পূর্বে পাকিস্তান আমলে বন্ধ হয়ে যাওয়া কংশুর খাল মধুমতি নদীর সাথে সংযোগ সৃষ্টি করতে সড়ক বিভাগের উদ্যেগে খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। রোববার সকালে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া মহাসড়কের কংশুর নামক স্থানে এ খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ।

এসময় গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুনন্নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি)  মো. মামুন খান, সওজ উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার, স্থানীয় করপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নোয়াব আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মোল্লা, ইউনিয়ন যুবলীগ  সভাপতি খায়রুল মোল্লাসহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ৫৫ বছর পূর্বে পাকিস্তান আমলে বন্ধ হয়ে যাওয়া কংশুর খাল নদীর সাথে সংযোগ সৃষ্টি করতে এলাকাবাসীর দীর্ঘদিনে দাবী ছিল। এ এলাকার কৃষকরা স্থায়ী জলাবদ্ধতার কারনে যুগ যুগ ধরে চাষাবাদ করতে পারছিল না। কুমার ও মধুমতি নদীর সাথে কংশুর খালের সংযোগের ফলে করপাড়া, দুর্গাপুর, উলপুর ইউনিয়নের কৃষকরা ব্যাপক উপকৃত হবে।