খান নাজমুল হুসাইন||
সাতক্ষীরা কলারোয়ায় দেওয়ানি মামলা উপেক্ষা করে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান প্রস্তুতির অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ইংরেজি ১৩-১১-২২ তারিখ বিজ্ঞ কলারোয়া সহকারী জজ আদালত সাতক্ষীরায় ১০ জন বাদী হয়ে দেওয়ানি ৩৬৭/২২ মামলা দায়ের করেন। মামলার বিবাদী করা হয় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষে জেলা প্রশাসক সাতক্ষীরা ও সাতক্ষীরা কলারোয়া সহকারী কমিশনার (ভূমি)। মামলার বাদীরা হলেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলার হেলাতলা গ্রামের ১। রুহু বকস, ২। ইনছান আলী, ৩। আব্দুস ছাত্তার, ৪। আহম্মেদ আলী, ৫। মোঃ আকবার আলী, ৬। মোছাঃ ফুলছুরাত খাতুন, ৭। মোছাঃ আরিছন বিবি, ৮। সুখ সুরাত সর্ব পিতা – মৃত রতন সরদার। মৃত রতন সরদার এর ছেলে মৃত আলী হোসেনের ওয়ারেশ, ৯। মোঃ জুলফিকার আলী, ১০। আনোয়ারা খাতুন। মামলা সুত্রে প্রকাশ, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা মৌজায় এস,এ ৩০৭ ও ৪০৩ নং খতিয়ানে লিখিত ৯৬ শতক ভূমিতে মন্মথ বসু ষোলো আনা রকমাংশের ২ টি থাকে। প্রোক্ত মন্মথ বসু তাহার স্বত্ব দখলীয় ভুমিতে স্বত্ববান ও দখলীকার থাকাকালে তৎকালীন সময়ে ভারত বাংলাদেশ যৌথ হওয়ায় তাহার নালিশি এস,এ ৩০৭ ও ৪০৩ নং খতিয়ানে সাবেক ১৭৫ দাগে ৩৭ শতক সাবেক ১৬৯ দাগে ২৬ শতক ও সাবেক ১১৯ দাগে ৩৬ শতক ভূমি স্বত্ববান ও ভোগ দখলীকার থাকা অবস্থায় তৎকালীন সময়ে ভারত বাংলাদেশ বিভিক্ত হওয়ার প্রাক্কালে প্রোক্ত এস,এ রেকর্ডীয় প্রজা মন্মথ বসু স্থায়ী ভাবে বসবাসের জন্য ভারতে চলিয়া যাওয়ার ইচ্ছা পোষণ করিলে এবং অত্র মোকদ্দমায় বাদী পক্ষের পূর্বাধিকারী ভারত বাংলাদেশ বিভক্ত হওয়ার প্রাক্কালে চিরস্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করার ইচ্ছা পোষণ জরিলে তৎকালীন বাদী পক্ষের পূর্বাধিকারী তৎকালীন সময়ে ও নিয়ম অনুসারে গত ইংরেজি ১৮-০১-৬৮ তারিখে ১৪৭৯ নং দলিলে বাদীপক্ষের পূর্বাধিকারীর ভারতের সম্পত্তি মন্মথ বসু দিং এর নিকট লিখিয়া দেন। তিনি বিক্রিত জমির অর্থ না লইয়া টাকার বিপরীতে বিনিময় সুত্রে বাংলাদেশের অবস্থিত কলারোয়া থানাধীন হেলাতলা মৌজার এস,এ ৩০৭ ও ৪০৩ নং খতিয়ানের প্রজা মন্মথ বসু দিং এর সাবেক নালিশী সাবেক ১৭৫,১৬৯,১১৯ নং দাগের ভূমি সহ বেনালিশী ভূমি বাদী পক্ষের পূর্বাধিকারীর নিকট গত ইংরেজি ১৭-০১-৬৮ তারিখে মন্মথ বসু বিনিময় দলিলের মাধ্যমে নালিশী সাবেক ১৭৫ দাগে ৩৭ শতক, ১৬৯ দাগে ২৬ শতক ও ১১৯ দাগে ৩৬ শতক ভূমি সহ বেনালিশী ভূমি বিনিময় করেন। বিনিময়কৃত ভূমির দখল বাদীপক্ষের পূর্বাধিকারীর নিকট হস্তান্তর করিয়া চিরস্থায়ী ভাবে বাংলাদেশে বসবাস শুরু করেন। উক্ত প্রকারে বাদীপক্ষ বিনিময় মুলে নালিশী জমি প্রাপ্ত হইয়া তৎকালীন সময় হইতে অদ্যাবধি নালিশী ও বেনালিশী ভূমি প্রাপ্ত হইয়া মালেক সরকারের সেরেস্তায় খাজনাদি পরিশোধে ও দাখিলা প্রাপ্তে ৫০ বছরের বহু উর্ধ্বকাল যাবত শান্তিপূর্ণ ভাবে ঘরবাড়ি, গাছ গাছালী, পুকুর, ইত্যাদি তৈয়ার করিয়া ভোগ দখলে ছিলেন ও আছেন। বর্তমান এতদাঞ্চলে বি,আর,এস জরীপ শুরু হইলে বাদীপক্ষ জমি জায়গায় বিষয় সম্পর্কে অনভিজ্ঞ ও বৈষয়িক জ্ঞান না থাকায় এবং নালিশী ভূমিতে কোন প্রকার দখল ব্যবহারে অসুবিধা না হওয়ায় বি,আর,এস জরীপে বাদী পক্ষের নামে রেকর্ড প্রস্তুত না হইয়া ভ্রমাত্মক ভাবে সরকার বাহাদুরের নামে রেকর্ড হয়। উল্লেখ থাকে যে, তৎবুনিয়াদে বর্তমান সময়ে সরকারি কর্মকর্তা বাদীপক্ষের নামে বি,আর,এস ১/১ খতিয়ানে অনুমতি দখল থাকার পজেশনে হস্তক্ষেপ না করিলে কিছু স্বার্থন্বেষী মহল বাদীপক্ষের জমি জোর পূর্বক দখল করিবেন বলিয়া গত ইংরেজি ১০-১১-২২ তারিখে ভয় ভীতি প্রদর্শন ও আস্ফালন করেন। যাহা নিতান্ত অন্যায় ও অনধিকার মুলক হইতেছে। বিবাদীপক্ষ তাহাদের দাবীর বুনিয়াদে আদালতের প্রমানস্থলে কোন কাগজ পত্রাদি, দলিলাদী, সাক্ষ্য প্রমানাদী উপস্থাপনে সমর্থ হইলে সেক্ষেত্রে এই বাদীপক্ষ দৃঢ় ভাবে বলেন ও বিশ্বাস করেন যে, উহা জাল, তঞ্চকী, ভূয়া পনবিহীন অকার্যকরী, ভূয়া লোক খাড়া করিয়া সৃষ্ট ও তৈয়ারী কাগজের কারবার মাত্র। উহা দ্বারা বিবাদী পক্ষ কোন প্রকার প্রতিকার পাইতে পারেন না। বাদীপক্ষ প্রার্থিত মতে প্রতিকার পাইতে হকদার হইতেছেন। নালিশের কারন হিসেবে উল্লেখ করা হয় বাদীপক্ষ এযাবত কাল নালিশী ভূমিতে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে থাকিলে বাদীপক্ষের নামে বি,আর,এস খতিয়ানে রেকর্ড না হওয়ায় এবং দখল ব্যবহারে অসুবিধা হওয়ায় গত ইংরেজি ১০-১১-২২ তারিখে বাদীপক্ষের অত্র নালিশের কারন উদ্ভব হয়েছে। আরজির তপশীল বর্ণিত বি,আর,এস ১/১ খতিয়ানে সাবেক ১৭৫ দাগের হাল ২৮০ দাগে ৩৭ শতক, সাবেক ১৬৯ দাগের হাল ১২৬ দাগে ২৩ শতক, সাবেক ১১৯ দাগের হাল ২০০ দাগে ৩৬ শতক মোট ৯৬ শতক ভূমি বাদীপক্ষের নামে স্বত্ব ঘোষণার ডিক্রী পান।এদিকে বিজ্ঞ কলারোয়া সহকারী জজ আদালত সাতক্ষীরা দেওয়ানি ৩৬৭/২২ মামলা মোকদ্দমা চলাকালীন সময়ে গত ইংরেজি ০১-১২-২২ তারিখে কোন প্রকার অবহিত না করে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এবং কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল হাসান এর পরস্পর যোগসাজশে নালিশী ও বেনালিশী ভূমির উপর সরকারি আশ্রয়ন প্রকল্পের চতুর্থ ধাপের ১৪ টি ঘর নির্মান কার্যক্রম শুরু হয়েছে বলে এ দাবি করেন বাদীপক্ষ। তারা আরও অভিযোগ করে বলেন, বিজ্ঞ আদালতের ধার্য দিনের পূর্বে নিয়মবহির্ভূত ভাবে তড়িঘড়ি করে ১৪ টি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান কার্যক্রম শুরু করেছে ইউএনও। এ বিষয় বাদীপক্ষের আইনজীবী এ্যড. মেহেদী হাসান বলেন, যেহেতু বিজ্ঞ কলারোয়া সহকারী জজ আদালত সাতক্ষীরা দেওয়ানি ৩৬৭/২২ মামলা মোকদ্দমা চলমান আছে সেহেতু নালিশী ও বেনালিশী ভূমির উপর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান প্রস্তুতি কার্যক্রম শুরু করা সম্পুর্ন বে-আইনি। এ বিষয় কলারোয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল হাসান এর সাথে মুঠো ফোনে আলাপকালে দেওয়ানী মামলা মোকদ্দমা চলাকালীন সময়ে নালিশী জমিতে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান করার বিষয়ে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা না থাকায় ঘর বাঁধা যায়। সে কারণে আমরা আশ্রয়ন প্রকল্পের ১৪ টি ঘর বাঁধার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ধরা হয়েছে ২ লক্ষ ৮৪ হাজার পাঁচশত টাকা। এ বিষয় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সাথে মুঠো ফোনে আলাপকালে বিজ্ঞ কলারোয়া সহকারী জজ আদালত সাতক্ষীরা দেওয়ানি ৩৬৭/২২ মামলা মোকদ্দমা চলাকালীন আশ্রয়ন প্রকল্পের ঘর বাঁধার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় কথা বলতে হলে আগামীকাল অফিসে আসেন আমি ব্যস্ত আছি। এ বিষয় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, আমি খোজ নিয়ে দেখবো বিষয়টি। যেহেতু আদালতের কোন নিষেধাজ্ঞা নেই সেহেতু ঘর নির্মান করা যায়। তিনি আরও বলেন, আমি কাগজপত্র দেখে খোজ খবর নিবো।











































