Home আঞ্চলিক নগরীতে উচ্চ আদালতের জামিনে থাকা আসামীকে গ্রেফতারের অভিযোগ

নগরীতে উচ্চ আদালতের জামিনে থাকা আসামীকে গ্রেফতারের অভিযোগ

7

স্টাফ রিপোর্টার।।
উচ্চ আদালতের আদেশ লঙ্ঘন ও আদালতের নির্দেশ উপেক্ষার অভিযোগ উঠেছে কেএমপির দৌলতপুর থানার এসআই মো. মিকাইল হোসেন’র বিরুদ্ধে। দৌলতপুর থানায় ১২ (১) ২২ ধারা ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৫০৬ এ দায়েরকৃত মামলার আসামী দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার আব্দুল করিম মোল্লার পুত্র মাহবুবু রহমান গত ৩ নভেম্বর মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলাম-এর দ্বৈত বেঞ্চ হইতে ক্রি মিস কেস নং-৫৭৯১৪/২০২২-এ ৬ সপ্তাহের জন্য জামিনপ্রাপ্ত হয়। পরবর্তীতে তিনি বিজ্ঞ দায়রা জজ আদালত, খুলনা এর ক্রিঃ মিস কেস নং-১০৮৭/২২ এ গত ০১ ডিসেম্বর বেলবন্ড দাখিল করে জামিনে থাকা সত্ত্বেও ৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন এবং তিনি জেল হাজতে আটক আছে।

খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. তৌহিদুর রহমান রহমান চৌধুরী তুষার বলেন, দৌলতপুর থানার দায়েরকৃত মামলার এজাহারে ২০ নং ক্রমিকে আসামী জামিনে থাকা অবস্থায় গ্রেফতার করে মামলার তদন্ত কর্মকর্তা মোঃ মিকাইল হোসেন মহামান্য উচ্চ আদালতের আদেশ লঙ্ঘন ও আদালত অবমাননা করেছেন।

তিনি বলেন, এ ব্যাপারে আজ সংশ্লিষ্ট আদালতে মুক্তিনামা ইস্যুর আদেশ সহ ন্যায়সংগত আদেশ পেতে আবেদন করা হবে।