Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

11

নবগঠিত মহানগর শ্রমিক লীগের আহবায়ক কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর শ্রমিকলীগের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য ও নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। শুক্রবার বিকাল পাঁচটায় খুলনা জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন খুলনা মহানগরের আহবায়ক মোঃ হারুন অর রশিদ , সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদসহ এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আজম খসরুর স্বাক্ষরিত নবগঠিত কমিটির যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার মুন্সি শিমুল, মোঃ হানিফ শেখ, হাফিজ সরদার, আবুল হোসেন সিকদার, মনিরুজ্জামান মনির, সৈয়দ মনজুরুল হক রাজু, সদস্য রকিবুল ইসলাম, মোঃ সেলিম, জুয়েল শেখ , প্রকাশ হালদার জয়, আপন আহমেদ, ,লিটন তালুকদার, আল আমিন সরদার ,নাজমুল হাসান সাজু, আবুল কালাম আজাদ ,কাজী ইমরান হোসেন, ইলিয়াস হোসেন হাওলাদার, প্রণব সরকার, শেখ রাশেদুল ইসলাম,সাইফুল ইসলাম, কাজী ইমরান হোসেন, নাসরিন আক্তার, লতা আক্তার, জেসমিন বেগম, খোদেজা বেগম, আবুল হালিম, নাসিম শেখ , লিটন হাওলাদার, এছাড়া মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

পাইকগাছায় প্রতিবন্ধী দিবসে হুইল চেয়ার ও শিতবস্ত্র বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
“প্রতিবন্ধী প্রতিভাবন্দি নয়” প্রতিপাদ্য নিয়ে পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গত কাল শনিবার সকালে লক্ষীখোলা কলেজিয়েট বিদ্যালয়ের মাঠে কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট, উপজেলা অভিভাবক প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা, হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন। সভাপতিত্ব করেন কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কে,এম, মেছবাহুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বিশেষ অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্বেল) মোঃ সাইফুল ইসলাম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পাইকগাছা প্ৰজিৎ কুমার রায় শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, বিকাশ চন্দ্র সরকার, বিভুতি ভূষন সানা, শিক্ষক মরুরী মোহন সরকার, শফিকুর রহমান গাজী, ব্রজেন মন্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে ২০ জন প্রতিবন্ধির হুইচেয়ার, শ্রবন প্রতিবন্ধীদের ইয়ার ফোন, ২ শতাধিক শীতবস্ত্র দেয়া হয় এবং ক্রীড়া প্রতিযোগীদের পুরস্কার দেয়া হয়।
খুলনায় ‘সুশান্ত কুমার নন্দী স্মৃতি পরিষদ’ গঠন
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৬০ দশকের প্রখ্যাত ছাত্রলীগ নেতা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, সাবেক বৃহত্তর খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রয়াত সুশান্ত কুমার নন্দীর ১৫তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ‘সুশান্ত কুমার নন্দী স্মৃতি পরিষদ’ গঠন হয়েছে। স্মৃতি পরিষদ গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৬০ দশকের ছাত্র নেতা সৈয়দ মনোয়ার আলী।
শনিবার বেলাবারটায় খুলনা নাট্যনিকতন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ মনোয়র আলীকে সভাপতি এবং মো: আব্দুস সবুরকে সদস্য সচিব করে মোট ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, বাসব নন্দী, অসীম আনন্দ দাস, এস এম জাহিদ হোসেন, পল্লব নন্দী, মোঃ খালিদ হোসেন, রফিকুল হক খোকন, মোখলেসুর রহমান বাবলু, শেখ সিরাজুল ইসলাম, মোকবুল হোসেন মিন্টু, এডভোকেট অলোকা নন্দা দাস, খান লোকমান হাকিম, অধ্যক্ষ দেবব্রত ঘোষ, মোতাহার হোসেন বাবু, ওয়াহিদুজ্জামান বুলু, রেজাউল কবির দুলাল, সাজ্জাদুর রহমান পান্থ, নির্মল কুমার পাল, খন্দকার মতিউর রহমান, শমিতা নন্দী, সাকিল আহমেদ আনসারী, মোঃ মোস্তাকুজ্জামান, ফারুক আহমেদ, প্রীতম নন্দী।

কালিগঞ্জে হাইকোর্টের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লিজ দিয়ে চালানো হচ্ছে ব্রাদার্স ব্রিকস
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে একেবারেই গ্রামের ভিতরে জনবসতি বহুল ও কৃষি জমি এলাকায় বিজিবি (বর্ডার গার্ড) ক্যাম্প সংলগ্ন গড়ে উঠেছে পরিবেশ ছাড় পত্র ছাড়াই অবৈধ ব্রাদার্স ব্রিকস নামের ইটের ভাটা। উক্ত ভাটার মালিক উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও একাধিক সহিংস মামলার আসামি আব্দুল ওয়াদুদ, আব্দুস সেলিম ওরফে বাবলু, শামসুল আলম কয়েশ সহ সহ ৩ ভাই মিলে মহামান্য হাইকোর্টের আদেশ এবং সাতক্ষীরা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লিজ দিয়ে ভাই ভাই অর্থাৎ ব্রাদার্স ব্রিকস থেকে এখন সিয়াম ব্রিকস এর নামে চালানো হচ্ছে।

উক্ত ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে কাঠ এবং পরিবেশ নিষিদ্ধ টায়ারের গুঁড়া। বিষয়টি নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুর, গণপতি, বসন্তপুর, সনকা, চরদহ গ্রামের জনসাধারণের জীবন বাঁচাতে এবং কৃষি জমি, চলাচলের রাস্তা রক্ষার্থে বছরের পর বছর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ভাটা বন্ধের দাবিতে অভিযোগ, প্রতিকার চেয়েও কোন লাভ হয়নি। বরং অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তের নামে সাপ, লুডু খেলার মত তদন্তের নামে নগদ নারায়ণে কোন ব্যবস্থা না নেওয়ায় ফাইল বন্ধি হয়ে পড়ে আছে বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে ২০২০ সালের ৯ নভেম্বর বেলা ১টার সময় সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক শরিফুল ইসলাম পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে ব্রাদার্স ব্রিকস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এ বিষয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অবৈধভাবে ভাটা পরিচালনা না করার মুচলেকা দিয়ে রক্ষা পায়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি হওয়ার পরে আবারও কর্মকান্ড শুরু করে।

এর আগে উক্ত ভাটায় কোন প্রকার কাগজপত্র পরিবেশ ছাড়পত্রের কোন অনুমতি না থাকায় সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মৃত এলাহি বক্স এর পুত্র মেসাস ব্রাদার্স ব্রিকসের স্বত্বাধিকারী জামায়াত নেতা আব্দুল ওয়াদুদের নামে গত ১২/২/২০২০ ই; তারিখে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫( সংশোধিত ২০১০) এবং ১২(৪) ২( ঙ্) এবং ১৫ (১)৯ এবং ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩( সংশোধিত ২০১৯) ১৪ ধারায় কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ২২। উক্ত মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম গত ২৫/১/২০২২ ইং তারিখে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতে ভাটা মালিক আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগপত্র নং ১৫। বর্তমান মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

এ ছাড়াও এলাকাবাসীর পক্ষে শীতলপুর গ্রামের মৃত জোবেদ আলী গাজীর পুত্র নুরুল ইসলাম গাজী, ভাটা বন্ধের দাবিতে বাদী হয়ে গত ৩০-১২- ২০২০ ইং তারিখে মহামান্য হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করে। উক্ত রিটের প্রেক্ষিতে গত ২/১ /২০২১ ইং তারিখে হাইকোর্ট ডিভিশনের মহামান্য বিচারপতি ফারহা মাহবুব এবং বিচারপতি এস,এম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে পরিবেশ অধিদপ্তরের সচিব, অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক, সাতক্ষীরা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কালিগঞ্জকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দাখিলের জন্য রুল জারি করেন। রুল শেষে ভাটা বন্ধ ঘোষণা করায় ধুরন্ধর ভাটা মালিক আব্দুল ওয়াদুদ এবং তার ২ সহোদার আব্দুস সেলিম এবং শামসুল আলম কয়েস মিলে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে গণপতি গ্রামের মৃত আলহাজ্ব আব্দুস সামাদের পুত্র সৌদি প্রবাসী আব্দুস সবুর ও তার স্ত্রী রুমা খাতুনের নামে বছরে ২৫ লক্ষ টাকা চুক্তিতে ২ বছরের অগ্রিম অর্ধ কোটি টাকা নিয়ে ইজারা প্রদান করেছে বলে এলাকাবাসী জানায়। বর্তমান সৌদি প্রবাসী আব্দুস সবুর তার স্ত্রী রুমা খাতুনকে দিয়ে তার পুত্র সিয়ামের নামে অবৈধ ভাঁটাটির নামকরণ করে পুরাদমে ইট তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। আর এখন ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য লোক দেখানো কয়লার স্তুপ রেখে হাজার হাজার মন কাঠ স্তুপ করা হয়েছে। এবং পাশের একটি গোপন গুদামে জ্বালানি ও পরিবেশ নিষিদ্ধ টায়ারের গুড়ার বস্তা স্তুপ করে রাখা হয়েছে। যা দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। এ বিষয়ে হাইকোর্ট ডিভিশন এর অ্যাডভোকেট মনজুর মুর্শিদের দায়ের করা রিটের প্রেক্ষিতে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধ অপসারণের জন্য সকল জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ।

এমনিতে উক্ত ভাটাটি জনবসতি এলাকায় হওয়ায় এলাকায় কালো বিষাক্ত ধোঁয়ায় সর্দি কাশি জ্বর অ্যাজমা সহ প্রায় রোগ বালাই লেগে থাকা ছাড়া এবং কৃষি জমিতে ফসল উৎপাদন করা যাচ্ছে না। অন্যদিকে ভাটার কাজে ব্যবহৃত অবৈধ ট্রলি, ট্রাক্টর এবং ট্রাক, ড্রাম্পার বালু টানা, মাটি টানার কাজে ব্যবহার হয়। যে কারণে রাস্তাগুলো নির্মাণ না হতেই নষ্ট হয়ে যাচ্ছে। একটু বর্ষা হলেই পিচ্ছিল রাস্তার মাটিতে পড়ে অনেকে নিহত আহত ও পঙ্গুত্বের মতো ঘটনা ঘটে চলেছে । এলাকায় ধুলাবালি এবং কালো ধোঁয়ায় জীবন ধারণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে ভুক্তভোগীরা জানান।

বৃহস্পতিবার বেলা ১১টার সময় সরে জমিনে ব্রাদারস ব্রিকস ওরফে সিয়ামব্রিকস এ গেলে শীতলপুর গ্রামের আব্দুর রশিদ আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, আবু জাফর, হাফিজুর গণপতি গ্রামের আজিজুর নাজিমগঞ্জের রবিউল চরদোহা গ্রামের শহিদুল বসন্তপুর গ্রামের জসিম আলী সহ শত শত গ্রামবাসী সাংবাদিকদের জানায় ২০০১ সালে বিএনপি, জামায়েত জোট ক্ষমতায় আসলে শীতলপুর গ্রামের আব্দুল ওদুদ তৎকালীন কালিগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি হওয়ায় প্রভাব খাটিয়ে ২০০৪ সালে শীতলপুর গ্রামের পাশে পানি উন্নয়ন বোর্ডের চরের জায়গা দখল করে। এবং ওয়াবদা ভেড়ি বাঁধের পাশে প্রথমে ৩বিঘা জমির উপরে ব্রাদার্স ব্রিকস বা ভাই ভাই ভাটা নাম দিয়ে ভাটা পরিচালনা এর কাজ শুরু করে। ওই সময় এলাকাবাসী বাধা দিলেও প্রভাব খাটিয়ে তৎকালীন এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দিনের নাম ভাঙিয়ে ও প্রভাব খাটিয়ে জোরপূর্বক ভুয়া ট্রেড লাইসেন্স দিয়ে ভাটার কাজ শুরু করে। এইভাবে আস্তে আস্তে গ্রামের ভিতরে পরিবেশ নষ্ট করে ভাটা গড়ে তুললে আমাদের জীবন ধারণ ও গাছপালা, কৃষি জমির ব্যাপক ক্ষতি সাধন হতে থাকে। ভাটার আশেপাশে বসবাসহ ফসল ফলাতে পারি না।
বিষয়টি নিয়ে ওই সময় আমরা অভিযোগ দিয়েও প্রতিকার পাইনি। এইভাবে ভুয়া কাগজপত্র তৈরি করে ২০১০-১২ সাল পর্যন্ত চালাতে থাকে। ২০১২ সাল হতে তদন্ত করে পরিবেশ অধিদপ্তর ছাড় না দেওয়ায় এটা কি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইট ভাটা পরিচালনা করে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

এলাকাবাসীর প্রতিবাদের মুখে ২০২০ সালে ভাটাটি গুঁড়িয়ে দিয়ে সিলগালা করে বন্ধ করে দেয়। ভাটা পরিচালনার সময় শতশত লোকের নিকট থেকে কম টাকায় ইট দেওয়ার কথা বলে অগ্রিম দাদন হিসাবে কোটি কোটি টাকা গ্রহণ করে। পরে ইট না দেওয়া এবং টাকা ফেরত না দেওয়ায় ৩ ভাইয়ের নামে ভুক্তভোগীরা এ পর্যন্ত বহু প্রতারণার মামলা দায়ের করেছে আদালতে। বাকি ভক্তিভোগীরা টাকার আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। যে কারণে ভাটার কোন কাগজপত্র বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা সহ মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা, জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা থাকায় ছলচাতুরি করে আব্দুল ওয়াদুদ ও তার ভাইয়েরা মিলে অর্ধ কোটি টাকা অগ্রিম নিয়ে প্রবাসী সবুরকে দিয়ে অবৈধ ভাটা পরিচালনা করাচ্ছে।
এলাকাবাসী অচিরেই অবৈধ ইট ভাটা বন্ধের দাবি জানিয়েছেন জেলা প্রশাসক মহোদয়ের নিকট। এ বিষয়ে ব্রাদার্স ব্রিকসের স্বত্বাধিকারী আব্দুল ওয়াদুদকে না পাওয়া গেলেও তার ভাই আব্দুস সেলিম সাংবাদিকদের জানান কাগজপত্র আছে তবে এর সত্যতার জন্য কোন কাগজপত্র দেখাতে সে অস্বীকৃতি জানায়। লিজ গ্রহীতা প্রবাসী আব্দুস সবুরের স্ত্রী রুমা খাতুন গত এক সপ্তাহ যাবত সাংবাদিক দেখে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার গিয়ে তাকে পাওয়া গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা এবং কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানায়। অবৈধভাবে ভাটা পরিচালনার বিষয় মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চিকিৎসার জন্য ভারতে অবস্থান করায় বর্তমান প্যানেল চেয়ারম্যান ইউ পি সদস্য মোদাচ্ছের হোসেন সাংবাদিকদের জানান বেআইনিভাবে ভাটাটি পরিচালিত হচ্ছে ঠিকই এ বিষয়ে এলাকাবাসী অনেকবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত ময়না ব্রিকসের স্বত্বাধিকারী শেখ রিয়াজুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান ভাটা পরিচালনার জন্য যে সমস্ত নিয়ম-নীতি আইন কানুন আছে সেগুলো মেনে না চললে আইনানুগ ভাবে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এতে আমাদের করার কিছু নাই। এ প্রসঙ্গে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আমি সবেমাত্র যোগদান করেছি বিষয়টি আমার জানা নাই আমি খোঁজ নিয়ে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেব।

কালীগঞ্জে বাঘারপাড়াকে হারিয়ে ফাইনালে হরিণাকুণ্ডু
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের চাপালী মাঠে মরহুম সিরাজুল ইসলাম মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় যশোরের বাঘারপাড়া ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে উঠেছে হরিণাকুণ্ডু ফুটবল একাদশ।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার চাপালী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রথম থেকেই দুটি দল গোল করতে মরিয়া হয়ে ওঠে। কিন্ত উভয় দল বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে গোল শূন্য থেকে বিরতিতে যায় দল দুটি।
বিরতির পর মাঠে ফিরে একে অপরের জালে বল জড়াতে মরিয়া হয়ে ওঠে। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলতে থাকে দুই দলের খেলোয়াড়দের পায়ের জাদু। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় হরিণাকুণ্ডু ফুটবল একাদশের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় কৌশলী সৌহার্দ্য গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেয়। অপরদিকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বাঘারপাড়া ফুটবল একাদশ। কিন্তু আক্রমনভাগেরে খেলোয়াড়েরা বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়ার মাধমে বাকি সময় পার করেন। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে হরিণাকুণ্ডু ফুটবল একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হরিণাকুণ্ডু ফুটবল একাদশের সৌহার্দ্য। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম। সহকারী হিসেবে ছিলেন খোকা ও বাবু।

শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ
খবর বিজ্ঞপ্তি
সমাজের অসহায় দু:স্থ এবং অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান এবং শিক্ষা ও সংস্কৃতি মানোনয়ন্ননে গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন নামে সম্পূর্ণ অরাজনৈতিক এবং জনকল্যাণমূলক একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ লক্ষ্যে গত ২ডিসেম্বর শুক্রবার রাত ৮টায় দিলখোলা রোডস্থ কার্যালয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজ সেবক রোটা: এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে সংগঠনের প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়। সবায় সংগঠনের গঠনতন্ত্র এবং কার্যনির্বাহী কমিটি অনুমোদন হয়। প্রতিষ্ঠাকালীন এই দ্বি-বার্ষিক কমিটিতে সভাপতি এস এম শাহনওয়াজ আলী, সহ সভাপতি মো: ওয়াহেদুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলু, অর্থ সম্পাদক শেখ সাইদুর রহমান সাইদ এবং নির্বাহী সদস্য হিসেবে জান্নাত নাজিলা, মো: হাবিবুল বাসার সুমন, এস এম ফারহান সাদিক উচ্ছ্বাস এবং এস এম রায়হান সাদিক আভাসকে অনুমোদন দেয়া হয়।
প্রাথমিকভাবে বিভিন্ন কার্যক্রম চলমান রাখার জন্য সভাপতি এস এম শাহনওয়াজ আলী সংগঠনের ফান্ডে ৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন। ইতোমধ্যে সংগঠন খুলনা বিশ^বিদ্যালয়ের একজন অস্বচ্ছল মেধাবী ছাত্রীর মাস্টার্স এবং বিএসসি পরীক্ষা পর্যন্ত যাবতীয় খরচ বহনের দায়িত্ব গ্রহণ করেছে। একইসাথে খুলনার অন্যান্য বিশ^বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের কিছু অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদেরও শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এ ধরণের সংগঠণের উদ্যোগ নেয়ায় সভার শেষে উপস্থিত নিতৃবৃন্দ সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই সংগঠনের কার্যক্রম শিক্ষা ও সংস্কৃতির বিকাশে যথাযথ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

তৃণমূল পার্টির উদ্যোগে মিরেরডাঙ্গা শিল্প এলাকায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ তৃণমূল পার্টির উদ্যোগে কেসিসি ০২ নং ওয়ার্ড এর মিরেরডাঙ্গা শিল্প এলাকার এ্যাযাক্স ক্লাব প্রাঙ্গণে গতকাল সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ২ শতাধিক অসহায় হতদরিদ্র মানুষকে পিকেএস পরিবার কল্যান সমিতি, যশোর এর সহযোগিতা বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয় । এর আগে প্রধান অতিথি হিসাবে ক্যাম্পের শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ তৃনমূল পার্টির, চেয়ারপার্সন জুলিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ রশিদ শেখ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন, খুলনা মহানগর আহবায়ক কমিটির আহবায়ক, আঃ মান্নান পাটোয়ারী, সদস্য সচিব মোঃ মাকসুদ শেখ, যুগ্ম আহবায়ক মোঃ তাহমিদ হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ ইমরান হোসেন, খানজাহানআলী থানার আহবায়ক মোঃ সাইদুল ইসলাম বাবুল, সদস্য সচিব মোঃ জসিম হাওলাদার, দৌলতপুর থানার আহবায়ক মোঃ শেখ শাহীন, সদস্য সচিব মোঃ মাহাবুবুর রহমান শামীম, খালিশপুর থানা আহবায়ক মোঃ সেলিম শিকদার, সদস্য সচিব নান্নু খান, মহিলা নেত্রী শিরীনা আক্তার, শেফালী বেগম, লিমা খাতুন, নাজনীন আক্তার, সহ স্থানীয় নেতৃবৃন্দ। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ শেখ আতাউর রহমান, সহকারী ডাঃ মৌসুমি আক্তার, সেবিকা সাদিয়া রহমান হ্যাপি।

খালিশপুরে ৩য় শহীদ শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
নগরীর খালিশপুরে ৩য় শহীদ শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ এর উদ্বোধন হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার দুপুরে প্রভাতী স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ও সাবেক ক্রিকেটার কাজী ফয়েজ মাহমুদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম মুন্না, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম মোর্শেদ আহম্মেদ মনি, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজি তালাত হোসেন কাউট, ৯নং ওয়ার্ড কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন ও গাজী প্রোপার্টিজের প্রোপাইটার মোঃ হাবিবুল্লাহ্ গাজী। অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান মিলন ও নিয়াজ মোরশেদ পল্টু এবং উপস্থাপনা করেন আয়োজক কমিটির সদস্য আমিরুল ইসলাম পিন্টু ও সমীর সরকার। খালিশপুর থানা ও সকল ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এ টুর্ণামেন্টটি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং ৩২টি দল টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে। টুর্ণামেন্টে প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। ৩য় শহীদ শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে এ বছর টাইটেল স্পন্সর হিসেবে থাকছেন গাজী প্রোপার্টিজ এবং মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছেন খুলনার বহুল প্রচারিত পত্রিকা দৈনিক সময়ের খবর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা শনিবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি ইউনিটের চেয়ারম্যান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, আর্তমানবতার সেবায় সুনাম ও সফলতার সাথে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বর্তমানে বিশ্বের ১’শ ৯২টি দেশে এ সংস্থাটির কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে। করোনা সংক্রমণের সংকটকালে রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট-এর কর্মীগণ ঝুঁকি মাথায় নিয়ে মানুষের সেবায় নিবেদিত হয়ে কাজ করেছে যা ভুলে যাওয়ার নয়। সিটি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর তিনি দেশে রেড ক্রিসেন্ট আন্দোলনকে নতুনভাবে সূচনা করেন। যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নে রেড ক্রিসেন্টকে সাথে নিয়ে ঝাপিয়ে পড়েন। সিটি মেয়র আরো বলেন, খুলনার মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে মহানগরীতে রেড ক্রিসেন্ট হাসপাতাল ও একটি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে এই সংস্থার দ্বারা আরো একটি সেবামূলক কর্মকান্ডের দ্বার উম্মোচিত হবে বলে তিনি উল্লেখ করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি-সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম, জেলা ইউনিটের সেক্রেটারী সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম, সিটি ইউনিটের সদস্য এ্যাড. মো: আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর মো: শামসুজ্জামান মিয়া স্বপন, জোবায়ের আহমেদ খান জবা, শফিকুর রহমান পলাশসহ আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। বার্ষিক রিপোর্ট পেশ করেন সিটি ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদন হোসেন কবির ও বার্ষিক আয়-ব্যয় বিবরণী পেশ করেন ইউনিট লেভেল কর্মকর্তা মো: মইনুল ইসলাম পলাশ।

যাচাই বাছাই অনুষ্ঠানে নগর সভাপতি; জনতা বলে বলিয়ান হতে হবে কোন দৈবশক্তির বলে নয়
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জনতা বলে বলিয়ান হতে হবে কোন দৈবশক্তির বলে নয়। বিএনপি-জামায়াতের সাংগঠনিক কোন ভীত নেই, তারা এখন শুধু দৈবশক্তির বলে বলিয়ান হয়ে দেশ ও জাতির ক্ষতি সাধণ করছে। যে কারনে জনগণ বিএনপি-জামায়াতকে পরিহার করেছে। তিনি বলেন, দেশে মানুষের শিক্ষার বেড়ে যাওয়ায় তারা এখন অনেক সচেতন। কোন মিথ্যা, অপপ্রচার করে তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠন শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী করতে গিয়ে কোন অনুপ্রবেশকারীদের দলের সদস্য করা যাবে না। পংখানুপুঙ্খ ভাবে যাচাই বাছাই করে কমিটি গঠন করা হবে। সকলকে সতর্ক দৃষ্টি রেখে বিএনপি-জামায়াতের সকল অপপ্রচারের উপযুক্ত জবাব দিতে হবে।
গতকাল শনিবার বিকাল ৪টায় ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির যাচাই বাছাই কালে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাই সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, এস এম আকিল উদ্দিন, জাকির হোসেন, আলী আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দীর মৃতবার্ষিকী কাল আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দীর ৫৯তম মৃতবার্ষিকী কাল সোমবার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে ৫ ডিসেম্বর সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

টুঙ্গিপাড়ায় পিতার সম্পত্তি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সম্পত্তি দখলে রাখার জন্য কতটা নিচে নামা যায়; কতটা হীন মানুসিকতার পরিচয় দেয়া যায় তা দেখতে হলে যেতে হবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পারঝনঝনিয়া গ্রামে। সে গ্রামের জনৈক এবাদাত আলী গং আপন ভাইয়ের সম্পত্তি দখলে রাখার জন্য ভাইপো-ভাইজিকে করেছেন অস্বীকার, ভাইপোর নামের আগে জারজ তকমা দিতেও ছাড়েননি তারা। বিষয়টি নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। প্রতিবাদের ঝড় উঠেছে এবাদত আলীদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগের ভিত্তিতে আমরা গিয়েছিলাম ওই গ্রামে। সেখানে গিয়ে কথা হয় ভুক্তভোগী শাহরিয়ার নেওয়াজ রানার সাথে। ১৫ বছর আগে রানারা চাচাদের চক্রান্তে দেশের মায়া ছেড়ে পাড়ি জমায় ফ্রান্সে। ওই সময় রানার বয়স ছিলো ১০ বছর। ফ্রান্স প্রবাসী রানা স্পষ্ট করে বাংলা বলতে পারেন না। আধো আধো বাংলায় তিনি বলেন তার বাবা নেয়ামত শেখ ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও অঢেল সম্পত্তির মালিক। ২০০৭ সালে হঠাৎ স্ট্রোক তিনি মারা যান। অবশ্য ওই সময়ে বাবার মৃত্যু স্বাভাবিক ছিলো কিনা তা নিয়েও তার প্রশ্ন রয়েছে। বাবা মারা যাওয়ার সময় রানা’র বয়স ছিলো ১০ বছর, ছোট বোন সুমাইয়া আক্তারের ৮ বছর। রানার অসহায় মা শাহান আক্তার ছোট্ট দুইটি সন্তান নিয়ে যখন দিশেহারা তখন চাচারা হাল ধরেন ব্যবসাসহ সকল সম্পত্তি রক্ষার। বাবা (নেয়ামত শেখ) মারা যাওয়ার পরে চাচারা তার মাকে বলেন, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে হলে দেশে না থাকাই ভাল। বড় চাচা এবাদত আলী শেখ বিভিন্নভাবে বোঝায়ে রানা, রানার বোন ও মাকে ফ্রান্সে নিয়ে যান। ওই সময়ে চাচা এবাদত আলী ভুল পরিচয়ে পাসপোর্ট (গলাকাটা পাসপোর্ট) ও ভিসা তৈরী করে তাদের ফ্রান্সে নিয়ে যায়। ফ্রান্সে যাওয়ার পর তাদের ওপর নেমে আসে চরম নির্যাতন। খেয়ে না খেয়ে দিনকাটে তাদের।
ফ্রান্সে যেমন কেটেছে রনিদের জীবন: শুরুতে রানার মা মোটেই টের পায়নি গোপালগঞ্জ থেকে দুটি অবুঝ বাচ্চাকে নিয়ে কেন ফ্রান্সে নিলো দেবর। অনেকটা ঘটা করে মমত্ববোধ নিয়ে অসহায় পরিবারের পাশে দাড়িয়ে ছিলো সুচতুর এবাদত শেখ। গোপালগঞ্জ থেকে ফ্রান্সে নেয়ার পর পরই এবাদতের আসল চরিত্র বেড়িয়ে আসতে শুরু করে। মায়ের কাছ থেকে শোনা গল্পে সেই সময়ের শিশু রনি আজ পচিশ বছরের যুবক রানা; সে জানায়, ফ্রান্সে গিয়ে তাদের দিন কেটেছে পার্ক, বিভিন্ন স্টেশন বা হাসপাতালের বারান্দায়। পরবর্তীতে ওই দেশের সরকারি অনুদানে থাকার জন্য একটি ঘর পায়। সেই অনুদানের ঘরে প্রায় ১০ বছর বসবাস করার পরে তারা ওইদেশে (ফ্রান্সে) তারা বৈধতা পেয়েছে। ওই সময়ে তাদের কোন খোঁজ খবর নেয়নি চাচা ও ফুফুরা।
নানাকে দেখতে ঢাকায় রনি: চলতি বছরে ফ্রান্সে বসে খবর পায় ঢাকা বসবাসরত নানা (মায়ের বাবা) মঞ্জিল উদ্দীন তালুকদার বেশ অসুস্থ। গত মে মাসে নানাকে দেখতে সে ঢাকায় আসেন। তখন যোগাযোগ হয় ফুফু শিল্পী আক্তারের সাথে। জানতে পারে ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকায় বাবার নামে জমি রয়েছে। সেখানেই থাকেন শিল্পী ফুফু। ফুফুর সাথে কথা বলে গ্রামের বাড়ি গোপালগঞ্জে আসে রনি। তবে তার ফিরে আসাটা গ্রামের সবাই ভালো চোখে দেখলেও, ভালো ভাবে নেয়নি তার চাচারা। গ্রামে এসে জানতে পারে বাবার রেখে যাওয়া গ্রামের বাড়িটি দেখাশোনা করে তার আরেক চাচা বন্দে আলী শেখ। রনি গ্রামে ফিরে রনি প্রথমে চাচা বন্দে আলীর বাড়িতে ওঠেন। বাড়িতে থাকা অবস্থায় একদিন মেঝ চাচা রনির মাকে সকল সম্পত্তি তাদের নামে লিখে দিতে বলে। ওই প্রস্তাবে তার মা রাজি না হলে, তাদেরকে চাচা বাড়ী থেকে বের করে দেয়। তখন রনি বাবার ঘরটি ফেরত চাইলে, চাচারা রাগন্বিত হয়ে উঠে। এমনকি তাড়াহুড়ো করে বাবার তৈরী ঘরটি রাতারাতি ভেঙে বিক্রি করে দেয়।
দ্বারে দ্বারে ঘুরছে রানা: দীর্ঘদিন প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফিরে বাবাহারা রানা পিতার রেখে যাওয়া চাচাদের দখলে থাকা বিপুল পরিমান সম্পত্তি উদ্ধারের জন্য রানা এখন দ্বারে দ্বারে ঘুরছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারেশকাম সার্টিফিকেট আনতে গেলে সেখানেও বাধা দেয় চাচারা। এমনকি চাচারা তার নামে আদালতে মামলা দায়ের করেন। মামলায় দাবি করেছেন রানা ও তার বোন তার ভাইয়ের সন্তান না। তাদের ডিএনএ টেস্টে ছাড়া যেন নামজারি না করার জন্য।
বন্দে আলী শেখ যা বললেন: রানার বাবা মারা যাওয়ার পরে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে তার মা। রানাকে সেই টাকা পরিশোধ করতে বলেছি। রানার বাবার কোন সম্পত্তি নেই। যারা আমাদের এলাকার শত্রু, তাদের সাথে মিশে রানা এলাকায় এসে এসব অবৈধ দাবি করছে। বন্দে আলী শেখ আরো বলেন, রানা তার বাবার সম্পত্তি পাবে। তবে রানাদের পাসপোর্টে বাবার নাম অন্য একজনের নাম রয়েছে। তাই আমরা মামলা করেছি। আদালত সিদ্ধান্ত দিবে।
রানার বক্তব্য: ভুক্তভোগী রানা’র প্রতিবেদককে জানান, বাবার মৃত্যুর আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন। বাবা মারা যাওয়ার পরে ওই সম্পত্তি ভোগ করে আসছেন তার চার চাচা। গ্রামের বাড়ি দেখাশোনা করেন বন্দে আলী শেখ। ঢাকার সম্পত্তি দেখভাল করেন ওই চাচা এবাদত শেখ। বাকি দুইজন চাচার একজন আয়াতুল্লাহ থাকেন ফ্রান্সে এবং ওবাইদুল্লাহ বসবাস করেন গোপালগঞ্জে। তার বাবার সম্পত্তি অবৈধ, অনৈতিকভাবে চাচারা আত্মসাত করার জন্য বানোয়াট ও কাল্পনিক মামলা দায়ের করেছেন। তিনি বলেন, পিতার রেখে যাওয়া সম্পত্তি উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

৫ জানুয়ারি থেকে ৩ দিনব্যাপী পিঠা ও বস্ত্র মেলা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের আয়োজনে আগামী বছরের শুরুতে ৩ দিনব্যাপী পিঠা ও বস্ত্র মেলার আয়োজন করা হয়েছে। ব্যস্ত নাগরিক জীবনে পিঠা-পুলির স্বাদ ছড়িয়ে দিতে আগামী ৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৭ জানুয়ারি রাত ৯ টা পর্যন্ত খুলনা প্রেসক্লাব চত্বর এবং লিয়াকত আলী মিলনায়তনে এ মেলা চলবে। পিঠা ও বস্ত্র মেলায় স্টল নিতে আগ্রহী স্টল মালিকদের খুলনা প্রেসক্লাবের টেলিফোন নম্বরে (০২-৪৭৭৭২৩০২০) অথবা সরাসরি রিসিপশনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শনিবার খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় পিঠা ও বস্ত্র মেলা-’২৩ আয়োজন সম্পর্কে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় খুলনা প্রেসক্লাবের সদস্যদের সন্তানদের মধ্যে থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের আগামী ২৯ ডিসেম্বর ক্লাবের বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা প্রেসক্লাবের সদস্যদের এ বিষয়ে ক্লাবের রিসিপশনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও নির্বাহী সভায় ক্লাবের উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।
সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য মো: তরিকুল ইসলাম, মোঃ আঃ হালিম, মোঃ শাহ আলম, সোহরাব হোসেন, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মোঃ সেলিম প্রমুখ।

কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের জনসাধারনের সাথে সংসদ সদস্য বাবু’র মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের গাববুনিয়া ও কাটকাটা বাজারে গত শুক্রবার বিকালে স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় করেন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ এ, কে, এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, খান সাহেব কোমর উদ্দিন কলেজের অধ্যক্ষ চয়ন কুমার রায়, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ গাজী, আছের আলী মোড়ল, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, আওয়ামী লীগ নেতা হারুন আর রশীদ, সমরেশ সরকার, খায়রুল ইসলাম, গনেশ চন্দ্র মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম সহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।#

মোংলায় ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার জয়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ৩-২ গোলে ব্রাজিলকে হারিয়ে জয়ী হয়েছেন আর্জেন্টিনা। মোংলা পোর্ট পৌরসভার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আর্জেন্টিনা ও ব্রাজিলের এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন পৌর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের আয়োজনে শনিবার বিকেল সাড়ে তিনটায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। খেলায় ৩-২ গোলে আর্জেন্টিনা বিজয়ী হয়। এতে আর্জেন্টিনা ৩ গোল দেয় ব্রাজিলকে, আর ব্রাজিল দেয় আর্জেন্টিনাকে ২ গোল। খেলা শেষে বিজয়ী আর্জেন্টিনা দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। খেলায় সেরা খেলোয়াড় আবু বকর মিলন, সেরা গোলদাতা শরীফুল ইসলাম ও সেরা গোল কিপার নির্বাচিত হন মোঃ জামাল। তারা তিনজনই আর্জেন্টিনা দলের খেলোয়াড়। এ প্রীতি ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনা ও ব্রাজিল দলে খেলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। উল্লেখ্য, ১লা ডিসেম্বর ছিলো মোংলা পোর্ট পৌরসভার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রুটস বাংলাদেশ’র উদ্যোগে প্রতিবন্ধিদের কম্বল বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা রুটস বাংলাদেশ এর উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধি দিবস-২০২২ পালন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও কম্বল বিতরন অনুষ্ঠান শনিবার (৩রা ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার কর্মকর্তা জয়ন্তি রানী দাশ এর সভাপতিত্বে ও মোঃ সাজ্জাদ হোসেন নান্নুর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, পল্লী মঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, শিক্ষক অসিত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, সংস্থার কর্মকর্তা এসএম আলফাজ আল মেহেবুব, রাখলগাছি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও পল্লী চিকিৎসায়ক দিলিপ কুমার দেবনাথ, রাখালগাছি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা শোভা রানী ভদ্র, ইউপি সদস্য রনি কুমার দাশ, আব্দুর সালাম বিশ্বাস, রনজিৎ কুমার, সিতেন্দ্রনাথ দাস, সংস্থার কর্মি যথাক্রমে সঞ্জিতা রানী দত্ত, সাদিয়া খাতুন, রুকাইয়া খাতুন, রাবেয়া বাসরী, সোমাইয়া খাতুন, জামান টিসা ও আবির হোসেন চপল প্রমুখ। সভা শেষে ১০জন শীতার্থ প্রতিবন্ধিকে ১০টি কম্বল প্রদান করা হয়।

ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সুসম্পন্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ও কমিটি গঠন অনুষ্ঠান শনিবার (৩রা ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি শেখ ফারুক হোসেন এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সুমন কুমার কর্মকার’র সঞ্চালনায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষনা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য খাঁন মাহামুদ আরিফুল হক। সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের মাধ্যমে প্রস্তাবকারী ও সমর্থনকারীর সমর্থনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সে মোতাবেক সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহাবুবুর রহমান দুলুর প্রস্তাবে এবং প্রচার সম্পাদক সৈয়দ অনুজের সমর্থনে শেখ ফারুক হোসেনকে আগামী তিন বছরের জন্য পুনঃরায় সভাপতি নির্বাচিত ঘোষনা করা হয়। একইভাবে সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কামরুল আহসান হীরকের প্রস্তাবে এবং অর্থ বিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমানের সমর্থনে আগামী তিন বছরের জন্য মোঃ মোজাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সভায় ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাদ্দামের দুটি কিডনী নষ্ট: অসহায় পিতার আকুতি
ঝিনাইদহ প্রতিনিধি-
সাদ্দামের দুটি কিডনী নষ্ট, ডায়ালিস করে বেঁচে আছে, সহযোগিতা পেলে হয়তো নতুন জীবন ফিরে পেতো। অসহায় পিতার আকুতি। ঝিনাইদহ শহরের আরাপপুর চাঁন পাড়ায় বাস করে সাদ্দামের পিতা। সাদ্দামের পিতা একজন ইজিবাইক চালক। এনজিও থেকে ঋন নিয়ে ইজিবাইক কেনা। সেটিও বিক্রয়ের উপক্রম হয়েছে।
পরিবার ও ডাক্তার জানান, সাদ্দাম ৯ মাস আগে হঠাৎ করে ফুলে যায় ও প্রসাব বন্ধ হয়ে যায়। এমত অবস্থায় পরিবারের লোকজন ঝিনাইদহের ডাক্তার নোমান এর নিকট দেখায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানায় কিডনীতে সমস্যা। এরপর সাদ্দামের পরিবার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজের কিডনী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সিদ্দিকুর রহমানের নিকট যায়। সেখানে পরীক্ষা করার পর ডাক্তার সিদ্দিকুর জানান সাদ্দামের দুটি কিডনী নষ্ট। তখন কিডনীর খারাপ ছিলো ৭৫% ভাগ। এরপর পরিবার ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে চিকিৎসার জন্য যায়। সেখানে ডাক্তার সন্তোস ভারুঘিস এর নিকট দেখায়। তিনি তার বায়োফসি করতে বলে। বায়োফসি করতে গেলে ডাক্তার তার বায়োফসি করা সম্ভব নয় বলে জানান। ডাক্তার সন্তোস ভারুঘিস বলেন সাদ্দামের দুটি কিডনীই ৯৫ ভাগ নষ্ট হয়ে গেছে। এখন অতিদ্রুত কিডনী প্রতিস্থাপন করতে হবে। কিডনী প্রতিস্থাপন করতে ৫০লক্ষ টাকা খরচ হবে। অসহায় পিতার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তখন সাদ্দামের পিতা ভারত থেকে দেশে ফেরত নিয়ে আসেন। সাদ্দামের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সাদ্দামের কুষ্টিয়ায় সপ্তাহে দুইদিন করে কিডনীর ডায়ালাইসিস করতে হয়। এতে ডায়ালাইসিস বাবাদ সপ্তাহে ১৫ হাজার টাকা করে খরচ হচ্ছে। কিন্তু ইজিবাইক চালক বাবার দিনে আয় ৪০০ থেকে ৫০০ টাকার মত। এর মধ্যে সপ্তাহে দুইদিন ছেলেকে নিয়ে কুষ্টিয়ায় যেতে হয়, বাবার সংসারে ৭ জন সদস্য, সংসার চালাতে হয়। সাদ্দামের বাবা বলেন, ঠিক মতো খাবার কিনতে পারি না সেখানে ছেলের চিকিৎসার টাকা জোগাড় করবো কীভাবে? — বলে কেঁদে ফেলেন তিনি। বাবার সামনে টগবগে যুবক ছেলেটি ধীরে ধীরে মৃত্যুর প্রহর গুনছে, সেই বাবাই বোঝে বুকের চাপা কষ্ট, তারপরেও ধারদেনা করে চিকিৎসা চলছে। এমতাব্যস্থায় সমাজের বিত্তবানসহ সকলের সাহায্য ও সহযোগিতা একান্ত প্রয়োজন। প্রত্যেকের ক্ষুদু ক্ষুদ্র সাহায্যই পাওে, মহান আল্লাহ তায়ালা ছেলেটিকে তার বাবার কোলে ফিরে যেতে। সাহায্যে ও সহযোগিতার জন্য সরাসরি যোগাযোগ করুন মো: ফারুক হোসেন, বিকাশ নং:-০১৯৬৫-৮৩১৮৪৫, নগদ নং:-০১৮৩০-১৪৪৯৮৫, ব্যাংক হিসাব নং: ২০৫০১৭৫০২০৪৮৯২০৪(মো: ফারুক হোসেন), ইসলামী ব্যাংক বাংলাদেশ, ঝিনাইদহ শাখা, ঝিনাইদহ।

রূপসায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান আজ ৩ ডিসেম্বর সকালে অফিসার্স ক্লাব অনুষ্ঠিত হয়। সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা – ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। বিশেষ অতিথি বক্তৃতা করেন সব জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া তাছনিম।
স্বাগত বক্তৃতা করেন উপজেলা সামাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। রূপসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ শফিকুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরফদার সাইফুল ইসলাম, ডা: বিজন কুমার বিশ্বাস , রূপসা পল্লী বিদ্যুতের এজি এম হালিম খান,একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,তথ্য কর্মকর্তা দিলশানারা,এস আই শেখ রাজু আহম্মেদ,আওয়ামীলীগ নেতা বিনয় কৃষ্ণ হালদার,মাধূরী সরকার,ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ,জেজেএস কর্মকর্তা আব্দুর রহমান,শিক্ষক রবিউল ইসলাম,সাংবাদিক খান আব্দুর জব্বার শিবলী,আয়ূব আলী ফকির,চিত্ত রঞ্জন সেন প্রমুখ । আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

নড়াইলে তাস খেলাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে তুচ্ছা ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে সাগতম বৈরাগী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগতম বৈরাগী ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১ টার দিকে শোলপুর দক্ষিণপাড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আগে সময় কাটানোর জন্য তাস খেলা নিয়ে বন্ধু পিন্টু বিশ্বাসের সাথে বাকবিতন্ডতা ও হাতাহাতি হয় সাগতম বৈরাগীর। একপর্যায়ে সাগতমকে ছুরি দিয়ে আঘাত করে পিন্টু। আঘাত করে সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পিন্টু। পরে স্থানীয়রা গুরুতর আহত সাগতমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দাকোপে চলছে রেশন কার্ডের চাউল বিতরণে অনিয়ম
মোঃ শামীম হোসেন – বাজুয়া
খুলনার দাকোপে চলছে রেশন কার্ডের চাউল বিতরণে অনিয়ম। এলাকাবাসির অভিযোগ ছেড়া বস্তু, হুকমারা বস্তা, চালে কম দেওয়া, আবার অতিরিক্ত ২০ থেকে ৩০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। দাকোপ উপজেলার সকল ইউনিয়ন গুলোতে ওয়ার্ডে ওয়ার্ডে রেশন কার্ড বিতরণে চলছে চরম অনিয়ম। ত্রিশ কেজির টাকা দিয়ে নিতে হচ্ছে গরীব অসহায় মানুষের ২৩ থেকে ২৫ কেজি চাউল। সরোজমিনে উপস্থিত হয়ে দাকোপ চালনা বাজার গুদাম ঘরে গিয়ে খবর নিয়ে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক কুলি, তিনি সাংবাদিকদের বলেন, আমি তো সর্বক্ষণ গুদাম ঘরে মাল উঠানো নামানোর কাজে দায়িত্ব পালন করি। তাছাড়া আমাদের দলে আরো লোক আছে। আমরা গুদাম ঘর থেকে কোন ছেড়া, হুক ব্যবহার করা, বা পুরানো বস্তা বের করি না। তিনি আরো বলেন, যদি দেখি কোন বস্তা ছেড়া বা জায়গা পর্যন্ত পৌছাতে চাল পড়ে নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। তখন তৎক্ষনিক ভাবে বস্তা শেলাই করার ব্যবস্থা করা হয়। গুদাম ঘরে খবর নিয়ে আরো জানা যায়, প্রত্যেক ইউনিয়নে তিন ওয়ার্ড মিলে একজন ডিলার নিয়োজিত রয়েছে, এ ডিলার গন ১০ থেকে ১২ দিন পূর্বে চাউল নিয়ে তাদের ব্যক্তিগত গুদামে রাখেন। এবং তাদের ইচ্ছা মতো তারিখ নির্ধারণ করে চাউল বিতরন করেন। দাকোপ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ঘুরে দেখা যায়, প্রত্যেক জায়গায় চালের বস্তা ছেঁড়া আর হুকমারা। এবং ধূলা বালি আর ময়লা। যাহা খাবার উপযোগী নয়। দাকোপ উপজেলার মধ্যে সব চেয়ে বেশি বানিশান্তা ইউনিয়নে চাউলে চরম অনিয়ম চলছে। অনেকের অভিযোগ ৪৫০ টাকা জমা দিয়ে চাল দেওয়া হচ্ছে ২৩ থেকে ২৫ কেজি। অথচ ত্রিশ কেজির নাম করা হচ্ছে কেন? বানিশান্তা ইউনিয়নের ৭ ৮ ৯ নং ওয়ার্ডের দায়িত্বে থাকা চেয়ারম্যানের আপন মেজ ভাই সিদ্ধাংশু রায়ের নিকট জানতে চাইলে কিভাবে চাল দেওয়া হচ্ছে, তিনি বলেন, আমি রাজনীতি করি, আমাদের কথায় লোক জন চলা ফেরা করে, আমার ব্যবসা বাণিজ্য আছে। তাছাড়া দাকোপের সাংবাদিক আমি চিনি এবং তাদের সাথে আমার পরিচায় আছে। আমি চালনাতে বেশি সময় পার করি। তিনি সাংবাদিকের কথার উত্তর না দিয়ে তার ব্যাক্তিগত পরিচায় ক্ষমতা দাপটের পরিচায় দিলেন। ডিলার সিদ্ধাংশু রায়ের নিকট সাক্ষাৎকার নিতে চাইলে, তিনি বলেন, আমি চেয়ারম্যানের আপন ভাই, আমি কোন কথা বলতে বা এই মর্মে সাক্ষাৎ দিতে রাজি নয়। তাই বলে তিনি (সিদ্ধাংশু রায়) চেয়ার থেকে উঠে গিয়ে বললেন চেয়ারম্যান ওখানে এসেছে আসেন। তারপর চেয়ারম্যানের সামনে হাজির জানতে চাওয়া হলো, চাউল কোন নিয়মে দেওয়ার কথা? চেয়ারম্যান জবাবে তিনি জানালেন, বস্তায় কম, ছেঁড়া রয়েছে তা আমি জানি। কিন্তু অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নাই। তাছাড়া আমার জানা মতে আমার ইউনিয়নে কোন অনিয়ম অভিযোগ এখনও পর্যন্ত কেউ দেয়নি বা জানা যায়নি। চাউল দেওয়ার ব্যাপারে ৭,৮,৯ নং ওয়ার্ডের ডিলার তিনি জানান, দাকোপ উপজেলার ট্যাক অফিসার উপস্থিত ছিলেন। পরে ট্যাক অফিসারের মুটো ফোনে কথা হয়, তিনি জানান, ট্রেনিংয়ে ঢাকা রয়েছেন। তার পক্ষ থেকে সহকারী প্রতিনিধি আছেন। কিন্তু দুঃখের বিষয় কাউকে সেখানে পাওয়া যায়নি। পরে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের নম্বরে কল করা হলে ফোন রিসিভ হয়নি। এবং পরে আবার দুপুর ১২ টা ৩৯ মিনিট ফোন দেওয়া হয়। তখন ফোন বার বার কেটে দেওয়া হয়। দাকোপ উপজেলার অধিকাংশ ইউনিয়ন গুলোতে চাউল নিয়ে এমন অনিয়ম চলছে। তাই এলাকার নিরীহ ভুক্তভোগী জনগণের দাবি যারা এভাবে প্রতিনিয়ত বিভিন্ন অজুহাত দার করে দিয়ে গরীবের চাউল মেরে খাচ্ছে এবং নিজেদের প্যাকেট ভারী করছে তাদের আইনের আয়ত্বে এনে উপযুক্ত শাস্তি দিয়ে সঠিক নিয়মে চাউল বিতরণ করার ব্যবস্থা করানোর জন্য দাকোপ উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তাসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

বাজুয়া ও লাউডোব স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আগামী ১০ ডিসেম্বর খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ও লাউডোব ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে ইউপি স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় লাউডোব ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে এবং বাজুয়া ইউনিয়নের আহবায়ক জয়ন্ত রায় জয়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তপন কুমার রায়, বাজুয়া ইউপি আ’লীগের সভাপতি অপরাজিত মন্ডল অপু, সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, লাউডোব ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক নিহার মন্ডল। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা। বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা প্রিন্স বিশ্বাস, তুষার গোলদার, বাবুরাম সরদার, কৈলাশঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রনব কান্তি গাইন, যুগ্ম আহ্বায়ক সমীর মন্ডল, লাউডোব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব গৌতম মন্ডল, বাজুয়া ইউনিয়নের সদস্য সচিব জলিল শেখ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগনেতা দেবব্রত মন্ডল, হিমাদ্রী জদ্দার, অমল মন্ডল, ছোট বাবু, বিশ্বজিত পদ্দার প্রমুখ। সভায় আগামী ১০ ডিসেম্বর সম্মেলন সফল করার জন্য সকলকে আহবান জানানো হয়।

কলারোয়ায় প্রায়ত মমতাজ আহমেদের কর্মময় জীবনের উপর আলোচনা সভা
সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি
কলারোয়ায় প্রায়ত মমতাজ আহমেদ এর কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শনিবার সকাল ১০টায়। বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ চত্বরে। উক্ত দোয়া- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সদর ২ আসনের সাংসদ সদস্য এমপি জনাব বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুব রহমান,প্রেসক্লাবের সভাপতি মাষ্টার দীপক শেঠ, অবসার প্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবু নসর, পাবলিক ইনস্টিটিউট সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড, কামাল রেজা, প্রায়ত মমতাজ আহমেদের বড়পুত্র অধ্যাপক এম এ ফারুক, পুত্র আর এম ফরহাদ,জে এম ফাত্তাহ,জে এম ফরিদ, প্রফেসর আব্দুল মজিদ,অ্যাড,আছাদুজ্জামান দিলু,কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহ্ঙ্গীর আলম লিটন, সাংবাদিক জুলফিকার আলী, প্রিমিয়ার ছাত্র সংঘ, উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীসহ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার করেন,অ্যাড, আব্দুল্লাহ আল হাবিব।

খুলনায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
তথ্য বিবরনী
সমাবেশ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার খুলনায় ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। দিবসের এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ^ বিনির্মাণের উদ্ভাবনের ভূমিকা’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততৃায় সিটি মেয়র বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলা করার কোন সুযোগ নেই। যথাযথ পরিচর্যা, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ দিলে তারাও দেশের সম্পদ হয়ে উঠবে এবং জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে। প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রতিবন্ধী ব্যক্তিরা সামনে এগিয়ে যাচ্ছে। প্রত্যেক শিশু বিশেষ গুণাবলি ও বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। প্রতিবন্ধীরাও তার ব্যতিক্রম নয়। আমাদের কাজ হলো তাদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসা। তিনি আরও বলেন, সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। তাদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে সরকার অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ, সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন ও দেশ-বিদেশের সংস্থাগুলোকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহবান জানান সিটি মেয়র।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সমাজসেবা দপ্তরের পরিচালক মোঃ আব্দুর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অরুণ কান্তি মন্ডল ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। স্বাগত জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বায়েজিদ খান। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় জানানো হয়, সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ৫৪টির বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। সারাদেশে থেরাপি সহায়তাসহ অন্যান্য সহায়তা দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষা প্রদানে একশত চারটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কাজ করছে। খুলনা জেলা সমাজসেবা কার্যালয় ৪৮ হাজার ১৪৪ জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র প্রদানের মাধ্যমে তাদের প্রাপ্য সহায়তা নিশ্চিত করেছে। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আওতায় জেলায় সাতশত ২৭জন প্রতিবন্ধী শিক্ষার্থী বছরে মোট ৮৮ লাখ টাকার বেশি সহায়তা পাচ্ছেন। চলতি অর্থবছরে জেলার ৩৮ হাজার ৬৪৬ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তি মাসিক ৮৫০ টাকা হারে ভাতার আওতায় মোট ৩৯ কোটি ৪১ লাখ ৮৯ হাজার দুইশত টাকা পেয়েছেন। অনুষ্ঠান শেষে মেয়র ৮০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বিতরণ করেন। এর আগে মেয়রের নেতৃত্বে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

খুলনা মহানগর ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল শনিবার বেলা ১২ ঘটিকায় দলীয় কার্যালয় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মশিউর রহমান সুমন, খুলনা মহানগর ছাত্রলীগ নেতা রণবীর বাড়ই সজল, মাসুদ হোসেন সোহান, জব্বার আলী হীরা, দিদারুল আলম, মাহামুদুল হাসান সুজন, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, বায়েজিদ সিনা, জোয়েব সিদ্দিকী, মো: সুমন শেখ, আহনাফ অর্পন, শংকর কুন্ডু, শাহ্ আরাফাত রাহীব, তৌহিদুল ইসলাম সানি, মো: গালিব হোসেন, মেহেদী হাসান সজিব, অভিজিৎ সরকার রাহুল
নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, শোভন হাওলাদার, তুরাণ, মুরাদ হাওলাদার, ফাহিম ফয়সাল ওপল, আবু রাসেল, রাহুল শাহরিয়ায়, রায়হান শিকদার, তামিম হোসেন, সজল হোসেন তালুকদার, শেখ ইমন হোসেন, আল আমিন, ইয়াসিন আরাফাত, শোভন, রাজু, শিপন প্রমুখ।

দাকোপে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে আমন মৌসুমে উচ্চ ফলনশীল আগাম জাত উফসি ব্রি ধান ৮৭ চাষাবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক ফসল কর্তন, কৃষক মাঠ দিবস ও বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসিআইএআর অষ্ট্রেলিয়া ও কেজিএফ বাংলাদেশ‘র প্রকল্পের অর্থায়নে উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ গাজীপুর এ মাঠ দিবসের আয়োজন করেন।
গতকাল শনিবার বেলা ১১টায় খোনা জাইকা ব্রিজ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বারি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-পরিচালক ডিএই কৃষিবিদ হাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বেলাল হোসেন, ইউপি সদস্য রাসেদুল ইসলাম বাবু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকল্পের মাঠ কর্মি শরিফুল ইসলাম, কৃষক রাসেল মোল্যা, ইমরান গাজি প্রমুখ। এসময় এলাকার কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

দাকোপে নব জাগ্রত যুব সংঘের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনার দাকোপে ঐতিয্যবাহী নব জাগ্রত যুব সংঘের বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি সরুপ সংগঠনের সভাপতি শিক্ষক প্রসেনজিৎ রায়কে গণ-সংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধা, গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, দুঃস্থ ও পীড়িতদের মাঝে আর্থিক চেক বিতরণ, বিনা খরচে চিকিৎসা সেবা ও মনোজ্ঞ সাংস্কৃতিক।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় কামারখোলা ইউনিয়নের শ্রীনগর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের শিক্ষা কল্যান তহবিলের প্রধান উপদেষ্ঠা আ‘লীগনেতা অ্যাডঃ জি.এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ভার্চুয়ালী উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের সভাপতি শিক্ষক (সংবর্ধিত) প্রসেনজিৎ রায়, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি আ‘লীগনেতা অসিত বরণ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, পাইকগাছা উপজেলার কালিনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দিবাকর মন্ডল, কামারখোলা সাবেক ইউপি চেয়ারম্যান উমাশংকর রায়, দাকোপ সাবেক ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মোড়ল, অ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য। ভার্চুয়ালী শুভেচ্ছা বক্তৃতা করেন অষ্ট্রেলিয়া বাংলাদেশ আ‘লীগ সভাপতি আইনজীবী ড. সিরাজুল হক, সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিমউদ্দিন আল আজাদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনোবধি ভিক্ষু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জয়শ্রী রায়, মলিনা জোয়াদ্দার, তন্ময় মন্ডল, ধর্মেন্দ্রনাথ মন্ডল, চিত্তরঞ্জন রায়, সুনিল বাওয়ালী, নিহার রায়, মানষ রায় প্রমুখ। এসময়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোংলায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় শেলাবুনিয়া ক্যাথলিক চার্চ চত্বর থেকে বের হওয়া র্যালী শেলাবুনিয়া এলাকা প্রদক্ষিণ করে। পরে সেন্ট পলস ক্যাথলিক মিশন হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সেন্ট পলস ক্যাথলিক মিশনের সহকারী পালক পুরোহিত ফাদার অমিও মিস্ত্রী, চাঁদপাই ইউপির প্যানেল চেয়ারম্যান রোকন উদ্দিন হাওলাদার, কারিতাসের মোংলা এরিয়া ম্যানেজার রবিন সরকার ও কারিতাসের এসডিডিবি প্রকল্পের ক্লাব কমিটির সভাপতি জেমস শরৎ কর্মকার। আর এ অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাসের মিতা হালদার। অনুষ্ঠানে ৮টি ক্লাবের শতাধিক নারী, পুরুষ ও শিশু সদস্যরা অংশগ্রহণ করেন। মোংলায় কারিতাস এসডিডিবি প্রকল্পের আওতায় দীর্ঘ ৭ বছর ধরে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছেন।

খুবিতে দু’দিনব্যাপী সিজেইএন নেটওয়ার্কিং সম্মেলন শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ডয়চে ভেলে (ডিডব্লিউ) অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আজ থেকে দু’দিনব্যাপী ‘সিক্সথ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স-২০২২’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে সকাল সাড়ে ৯টায় এই সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলন আয়োজক কমিটির আহবায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. নাসিফ আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিডব্লিউ একাডেমির বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক প্রিয়া ইসেলবরর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল মনসুর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত। প্রারম্ভিক বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির সহ-আহবায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের এমসিজে ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুনুর রশীদ। সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য-সচিব সহকারী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সারা মোনামী হোসেন এবং ফারজানা তাসনিম পিংকি। উদ্বোধনী পর্বে বক্তারা গঠনমূলক সাংবাদিকতার বিষয়টিকে অনেটা নতুন ভাবনা বলে আখ্যায়িত করে এর চর্চার মাধ্যমে সকলক্ষেত্রে ইতিবাচক দিক-নির্দেশনা পাওয়া সম্ভব বলে উল্লেখ করেন। এই সম্মেলনের মাধ্যমে সাংবাদিকতার ক্ষেত্রে পরস্পর যোগাযোগ ও মতবিনিময়ের গুরুত্বপূর্ণ প্লাটফরম তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে বেলা ১১ টায় টেকনিক্যাল সেশন শুরু হলে বিষয়বস্তুর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা অজয় দাসগুপ্ত। এ পর্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল মনসুর আহমেদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পিআইডি খুলনার প্রাক্তন উপ-প্রধান তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম এর স্পেশাল এ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর। এ পর্বে মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মোঃ শামীম হোসেন। সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপর আজ ৫টি এবং আগামীকাল ২টি মোট ৭টি সেশন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলন আগামীকাল শেষ হবে।

 

ট্রাকচাপায় মোটরাসাইকেল চালকসহ নিহত ২
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বাহিরচর এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)।

ভেড়ামারা থানা ও কুষ্টিয়া চৌড়হাস পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাজ্জাদ হোসেন নিজ মোটরসাইকেল যোগে নিকট আত্মীয় শারমিনকে নিয়ে ঈশ্বরদী যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি সকাল সাড়ে সাতটার দিকে লালন শাহ সেতুর আগে বাহিরচর এলাকায় পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়লে দুই আরোহী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চৌড়হাস হাইওয়ে থানার পরিদর্শক দেবব্রত রায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়। এতে দুজন নিহত হয়। ট্রাকটি স্থানীয় জনতা আটকে রাখে। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকের চালককে পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

 

 

সাতক্ষীরায় গাছ কর্তনের বক্তব্য নেওয়ায় প্রতিবেদককে হুমকি
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের চত্ত্বর থেকে নিয়মবহির্ভূত ভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ইংরেজি ০২-১২-২২ তারিখ সকাল আনুমানিক ৭.৩০ মিনিট সময় সরুলিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বরত সচিব প্রবীর হাজারী ধুলিহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের চত্ত্বর থেকে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে এমনকি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পেশিশক্তি বলে সরকারি লক্ষাধিক টাকা মুল্যের শিশু গাছের ডাল কর্তন করেন। সাতক্ষীরা ধুলিহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মাহফুজুর রহমান বলেন, ঘটনার দিন সকালে আমি সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তার কাছে রির্পোট জমা দেওয়ার জন্য গিয়েছিলাম। ওখান থেকে ফিরে এসে দেখি ধুলিহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র চত্ত্বরের মুল্যবান শিশু গাছের মোটা বেশ কয়েকটি ডাল কর্তনকৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি তাৎক্ষণিকভাবে লোকমুখে জানতে পারি সরকারি মুল্যবান শিশু গাছটির ডাল সরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী নিয়মবহির্ভূত ভাবে কর্তন করেছেন। পেশিশক্তি বলে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অদৃশ্য শক্তিবলে সরকারি লক্ষাধিক টাকা মুল্যের শিশু গাছের ডাল কর্তন করেছেন। তিনি আরও বলেন কেউ চাইলেই সরকারি গাছের পাতা কিংবা ডাল কর্তন করা যায় না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী খামখেয়ালি পনা এবং বদ মেজাজি লোক। তারা আরও অভিযোগ করে বলেন, গত ইংরেজি ০২-১২-২২ তারিখ ধুলিহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র চত্ত্বর থেকে শুধু মাত্র গায়ের জোরে সচিব প্রবীর হাজারী নিয়মবহির্ভূত ভাবে দীর্ঘদিনের বেড়ে ওঠা লক্ষাধিক টাকা মুল্যের সরকারি শিশু গাছটির মোটা বেশ কয়েকটি ডাল কর্তন করেছেন। গাছের প্রতি তার এমন অমানবিক নিষ্ঠুর জুলুম বলে দেয় তিনি নিচু প্রকৃতির একজন মানুষ। প্রবীর হাজারী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার ইউনিয়নের তালতলা গ্রামের বিকাশ হাজারীর ছেলে। এ বিষয় সাতক্ষীরা সরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারীর সাথে মুঠো ফোনে আলাপকালে ধুলিহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের চত্ত্বর থেকে সরকারি শিশু গাছের ডাল কর্তনের ব্যাপারে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন আমি কয়েকটি শিশু গাছের ডাল কেটেছি। কারো অনুমতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি মৌখিকভাবে ধুলিহর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ডাঃ মাহফুজুর রহমান এর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। যদিও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মাহফুজুর রহমান মৌখিক ভাবে এমনকি কোন প্রকার অনুমতি দেননি বলে প্রতিবেদককে জানান দেন। তিনি আরও বলেন, সচিব প্রবীর হাজারী বাঁচার তাগিদে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এদিকে সরকারি শিশু গাছের ডাল কর্তনের হোতা সরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারীর বক্তব্য নেওয়ার কিছুক্ষণ পর কথিত কিছু সাংবাদিকরা প্রতিবেদককে রির্পোট না করার জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করেন। একপর্যায় প্রতিবেদকে থামাতে প্রবীর হাজারীর কথিত লালনকারী সাংবাদিক পরিচয় দানকারী শাওন নামে এক ব্যক্তি গতকাল সন্ধ্যা ৬.০৮ মিনিট সময় তার ব্যবহৃত ০১৭১২-৬৩২৬৫৫ মোবাইল নম্বর থেকে প্রতিবেদক মোঃ ইব্রাহিম খলিল কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ জীবন নাশের হুমকি দেয় বলে দাবি করেন ভুক্তভোগী মোঃ ইব্রাহিম খলিল। ভুক্তভোগী মোঃ ইব্রাহিম খলিল বলেন, কথিত সাংবাদিক পরিচয় দানকারী শাওন কর্তৃক হুমকির কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে।
লতিরাজের বাম্পার ফলন: প্রতিবিঘায় বিক্রি লক্ষাধিক টাকা
স্টাফ রিপোর্টার
এক সময়ের গরীবের কচুর লতি এখন বিত্তবানদের খাবার। লতিরাজ জাতের কচু চাষ করে কৃষক অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছেন। সবজি ও ভেজষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ক্যালশিয়াম অক্সালেট কম থাকায় গলা চুলকায়না। কচু থেকে সবুজ রংয়ের লতিরাজ জন্ম নিচ্ছে। কচু গাছ থেকে ৯মাস লতি সংগ্রাহ করা যায়। এদের জীবনকাল ৯মাস। প্রতিবিঘায় ৫০মন লতি সংগ্রহ করা হয়।
সূত্র জানিয়েছেন, গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট -সাতক্ষীরা-পিরোজপুর জিকেবিএসপি প্রকল্প গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে ১০বিঘা জমিতে লতিরাজ কচুর ৪টি প্রদর্শনী প্লট স্থাপন করেছে। সেপ্টেম্বর মাসে রোপন করা হয়েছে। লতি সংগ্রহ করা শুরু হয়েছে অক্টোবর মাস থেকে।
দু’দিন পর পর লতি সংগ্রহ করা হয়। সব শেষে কচু তোলা হবে। দীর্ঘ ৯মাস পর্যন্ত লতি সংগ্রহ করা হয়। কৃষক প্রতিকেজি লতি পাইকারী বিক্রি করছেন ৪০-৪৫টাকা দরে। স্বল্প খরচে অধিক লাভবান হচ্ছেন কৃষক। কচু চাষে সামান্য সার ব্যবহার করওেত হয়। প্রতি বিঘায় লতি বিক্রি হচ্ছে ৮০হাজার টাকা। সব মিলিয়ে বিঘায় বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকা। বারি-১লতিরাজ পানিকচু চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন এবং বদলে গেছে কৃষকের জীবন। তাদের উৎপাদিত কচু ও লতি স্থানীয় চাহিদা মিটিয়ে পদ্মা সেতু পার হয়ে চলে যাচ্ছে ঢাকায়। তাদের সংসারে অভাব দূর হয়েছে। যে জমিতে পানি ধরে রাখতে পারে সে জমিতে চাষ করতে হয়। লতিরাজ কচু বেশ জনপ্রিয় সবজি। পুিিষ্টর দিক থেকে লতির প্রধান্য বেশী। দেশের বাইরেও যাচ্ছে লতি। রয়েছে ভিটামিন ও প্রচুর পরিমান লৌহ। লতি বিক্রির পর প্রতিটি কচু বিক্রি হবে হবে ২০-২৫টাকা দরে।
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক মো. রাজিব, পবন বালা ও গোবিন্দ কির্তনিয়া বলেন, জিকেবিএসপি প্রকল্প বিনা মূল্যে প্রশিক্ষণ, সারসহ বিভিন্ন প্রকার সহযোগিতা করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকায় পাঠানো হয়। পতিত জমিতে লতিরাজ কচু চাষ করে লাভবান হয়েছি।
গোপালগঞ্জ-খুলনা- বাগেরহাট -সাতক্ষীরা-পিরোজপুর জিকেবিএসপি প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ^াস বলেন, লতিরাজ কৃষক লাভবান হচ্ছেন। ভালো দামে বিক্রি করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও বিক্রি করছেন। কৃষক অর্থনৈতিক ভাবে উপকৃত হচ্ছেন। তিনি বেশী করে কৃষকদের সবজি আবাদ করার আহবান জানান।

স্কুল ছাত্রী মীম হত্যাকারী স্বামীর ফাঁসি দাবি মানববন্ধনে কান্নায় ভেঙ্গে পড়লেন মা ও বোন
স্টাফ রিপোর্টার
স্কুল ছাত্রী সাদিয়া আক্তার মীম হত্যাকারী স্বামী রাব্বি ও হত্যাণ্ডের সাথে জড়িত পরিবারের সদস্যদের ফাঁসি দাবি করলেন মা ও বোনসহ এললাকাবাসী। শনিবার বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে পাবলিক হলের সামনে এক মানবন্ধনে এই দাবি করেন। পরিবারের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তৃতা করেন নিহত মীমের মা পারভীন বেগম, বোন সুমি আক্তার ফারজানা, মো. রুবেল, মিনারা বেগম ও মো. রুবেল হোসেন। বক্তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত স্বামী রাব্বি ও তার পরিবারের সদস্যদের ফাঁসি দাবি করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় রূপসা থানা পুলিশ মামলা গ্রহণ না করায় আদালতে মামলা করা হয়। এই ঘটনা দু’মাস আতিবাহিত হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেনি। সুরাতহাল রিপোর্টে মীমের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। অথচ মেডেকেল রিপোর্টে আঘাতের চিহ্ন নেই বলে উল্লেখ করা হয়েছে। অবৈধ অর্থের লেনদেনের কারণে মেডেকেল রিপোর্ট উল্টে দেয়া হয়েছে।
উদায়ন পুলিশ স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ও টুটপাড়া ছোট খালপাড় এলাকার মৃত নাসির উদ্দিন হাওলাদারের কন্যা সাদিয়া আক্তার মীম (১৩)কে রূপসা উপজেলার যুগিহাটি গ্রামের প্রবাসী আবুল শিকদারের পুত্র রাব্বি শিকদার প্রেম করে বিয়ে করে পরিবারের অমতে। বিয়ের কিছু দিন না যেতেই এবং হাতের মহেদির রং না শুকাতেই যৌতুকের জন্য স্বামী রাব্বি ও তার পরিবারের সদস্যরা সাদিয়া আক্তার মীমকে নির্যাতন করে গত ৩০ সেপ্টেম্বর হত্যা করে রাত ১০টায় খুলনা মেডেকেল কলেজ হাসপাতালের বারান্দায় লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় রূপসা থানায় মামলা করতে গেলে পুলিশ ৪-৫দিন ঘুরাতে থাকে। পরে ২৬ অক্টোবর বড় বোন সুমি আক্তার ফারজানা বাদি হয়ে রাব্বি, ফিরোজা বেগম, রুমিচা বেগম, টুম্পা ও জাহিদুল এই ৫জনকে আসামী করে আদালতে মামলা করা হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেনি। পরিবারের পক্ষ থেকে আসামীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগনের প্রতিপক্ষ হবেন না : বিএনপি
খবর বিজ্ঞপ্তি
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণ-সমাবেশ বানচাল করতে বিশেষ অভিযানের নামে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি-বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) খুলনার বিভিন্ন থানায় ছয়জন নেতাকে গ্রেফতারের পাশাপাশি অসংখ্য নেতাকর্মীর বাড়িতে অভিযান চালিয়েছে তারা। ঢাকায় কর্মসূচিতে কারা অংশ নেবেন তার এলাকাভিত্তিক তালিকা তৈরি করে চলছে পুলিশের এই অভিযান।
খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে নিজেদেরকে জনগনের মুখোমুখি দাঁড় না করাতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। দেশ আজ এক কঠিন সংকট সময় অতিক্রম করছে এবং জাতি এক মাহেন্দ্রক্ষণে উপনীত দাবি করে বিএনপি নেতারা বলেন, এই মুহুর্তে আপনাদের ভূমিকা কালের কষ্ঠিপাথরে বিচার করা হবে। প্রজাতন্ত্রের সেবক হিসেবে আপনাদের কর্তব্য হবে মুক্তিকামী ১৮ কোটি মানুষের বিপক্ষে না দাঁিড়য়ে, অবৈধ নিশিরাতের সরকারের অন্যায় হুকুম তামিল না করে, সরকারি চাকরিবিধি অনুযায়ী দায়িত্ব পালন করা।
বিবৃতিতে জানানো হয়, শনিবার খানজাহান আলী থানা পুলিশের অভিযানে ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এমদাদুল হক, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী ও বিএনপি কর্মী আরেফিন গ্রেফতার হয়েছেন। সদর থানা পুলিশ গ্রেফতার করেছে হোসেন ও ইয়াসিনকে। লবনচরা থানা পুলিশের অভিযানে আটক হয়েছেন ৩১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ এইচ এম আসলাম। তাদের বিরুদ্ধে কোন মামলা বা ওয়ারেন্ট নেই। এছাড়া বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীর বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদের খোঁজ নিচ্ছে পুলিশ। এ সময় পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক কথাবার্তা বলছে এবং ঢাকায় গণ-সমাবেশে যোগ না দিতে হুঁশিয়ার করছে। ঢাকায় গেলে পরবর্তীতে পরিণতি খারাপ হবে বলে জানিয়ে দিচ্ছে তারা।
বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী লুটেরা সরকার দেশটাকে খাদের কিনারে পৌঁছে দিয়েছে। দ্রব্যমূল্যের নজিরবিহীন ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ^াস সৃষ্টি করেছে। জনগনকে ঋণের বোঝায় ডুবিয়ে দিয়ে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারা বেগমপাড়া গড়ছে। দেশের রিজার্ভ আজ তলানিতে। অনিশ্চিত আগামীর দূর্ভাবনায় সারা দেশে বিভাগীয় সদরে বিএনপির গণ-সমাবেশে লাখো সাধারণ মানুষের উপস্থিতি, এই সরকারের জনবিচ্ছিন্নতাকে প্রমাণ করে দিয়েছে। জনদাবির সমর্থনে বিএনপির কর্মসূচি নানা চক্রান্ত ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা সত্ত্বেও মানুষ সফল করেছে। ১০ ডিসেম্বরেও ঢাকার কর্মসূচি নয়াপল্টনেই সফল ভাবে পালন করা হবে। বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে পালিত হওয়া বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি থেকে ফ্যাসিবাদী সরকার পতনের চূড়ান্ত দিকনির্দেশনা আসবে। গণতান্ত্রিক এই কর্মসূচি বানচালে কোন অনির্বাচিত মধ্যরাতের ভোটের সরকারের অন্যায়ের সহযোগী না হতে পুলিশ প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মোঃ রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ।