Home আঞ্চলিক সাতক্ষীরায় গাছ কর্তনের বক্তব্য নেওয়ায় প্রতিবেদককে হুমকি

সাতক্ষীরায় গাছ কর্তনের বক্তব্য নেওয়ায় প্রতিবেদককে হুমকি

13

 

খান নাজমুল হুসাইন।।

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের চত্ত্বর থেকে নিয়মবহির্ভূত ভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ইংরেজি ০২-১২-২২ তারিখ সকাল আনুমানিক ৭.৩০ মিনিট সময় সরুলিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বরত সচিব প্রবীর হাজারী ধুলিহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের চত্ত্বর থেকে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে এমনকি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পেশিশক্তি বলে সরকারি লক্ষাধিক টাকা মুল্যের শিশু গাছের ডাল কর্তন করেন। সাতক্ষীরা ধুলিহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মাহফুজুর রহমান বলেন, ঘটনার দিন সকালে আমি সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তার কাছে রির্পোট জমা দেওয়ার জন্য গিয়েছিলাম। ওখান থেকে ফিরে এসে দেখি ধুলিহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র চত্ত্বরের মুল্যবান শিশু গাছের মোটা বেশ কয়েকটি ডাল কর্তনকৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি তাৎক্ষণিকভাবে লোকমুখে জানতে পারি সরকারি মুল্যবান শিশু গাছটির ডাল সরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী নিয়মবহির্ভূত ভাবে কর্তন করেছেন। পেশিশক্তি বলে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অদৃশ্য শক্তিবলে সরকারি লক্ষাধিক টাকা মুল্যের শিশু গাছের ডাল কর্তন করেছেন। তিনি আরও বলেন কেউ চাইলেই সরকারি গাছের পাতা কিংবা ডাল কর্তন করা যায় না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী খামখেয়ালি পনা এবং বদ মেজাজি লোক।

তারা আরও অভিযোগ করে বলেন, গত ইংরেজি ০২-১২-২২ তারিখ ধুলিহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র চত্ত্বর থেকে শুধু মাত্র গায়ের জোরে সচিব প্রবীর হাজারী নিয়মবহির্ভূত ভাবে দীর্ঘদিনের বেড়ে ওঠা লক্ষাধিক টাকা মুল্যের সরকারি শিশু গাছটির মোটা বেশ কয়েকটি ডাল কর্তন করেছেন। গাছের প্রতি তার এমন অমানবিক নিষ্ঠুর জুলুম বলে দেয় তিনি নিচু প্রকৃতির একজন মানুষ। প্রবীর হাজারী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার ইউনিয়নের তালতলা গ্রামের বিকাশ হাজারীর ছেলে। এ বিষয় সাতক্ষীরা সরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারীর সাথে মুঠো ফোনে আলাপকালে ধুলিহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের চত্ত্বর থেকে সরকারি শিশু গাছের ডাল কর্তনের ব্যাপারে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন আমি কয়েকটি শিশু গাছের ডাল কেটেছি। কারো অনুমতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি মৌখিকভাবে ধুলিহর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ডাঃ মাহফুজুর রহমান এর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। যদিও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মাহফুজুর রহমান মৌখিক ভাবে এমনকি কোন প্রকার অনুমতি দেননি বলে প্রতিবেদককে জানান দেন।

তিনি আরও বলেন, সচিব প্রবীর হাজারী বাঁচার তাগিদে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এদিকে সরকারি শিশু গাছের ডাল কর্তনের হোতা সরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারীর বক্তব্য নেওয়ার কিছুক্ষণ পর কথিত কিছু সাংবাদিকরা প্রতিবেদককে রির্পোট না করার জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করেন। একপর্যায় প্রতিবেদকে থামাতে প্রবীর হাজারীর কথিত লালনকারী সাংবাদিক পরিচয় দানকারী শাওন নামে এক ব্যক্তি গতকাল সন্ধ্যা ৬.০৮ মিনিট সময় তার ব্যবহৃত ০১৭১২-৬৩২৬৫৫ মোবাইল নম্বর থেকে প্রতিবেদক মোঃ ইব্রাহিম খলিল কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ জীবন নাশের হুমকি দেয় বলে দাবি করেন ভুক্তভোগী মোঃ ইব্রাহিম খলিল। ভুক্তভোগী মোঃ ইব্রাহিম খলিল বলেন, কথিত সাংবাদিক পরিচয় দানকারী শাওন কর্তৃক হুমকির কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে।