খবর বিজ্ঞপ্তি।।
আজ ২৮ নভেম্বর ২০২২ তারিখ বিকাল ৪.৩০ মিনিটে ৩য় উপকূলীয় পানি সম্মেলনের খুলনা জেলা কমিটির উদ্যোগে Water and Climate Learning Forumএর ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন সভা খুলনা সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৩য় উপকূলীয় পানি সম্মেলনের খুলনা জেলা কমিটির সভাপতি ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আলী আকবর টিপু। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩য় উপকূলীয় পানি সম্মেলনের খুলনা জেলা কমিটির সেক্রেটারী কৌশিক দে বাপী, মাছরাঙা টেলিভিশনের স্পেশাল করেস্পন্ডেন্ট আবু হেনা মোস্তফা জামাল, ২৫ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবী এ্যানী আক্তার শান্তা, অ্যাওসেড’র মনিটরিং অফিসার মোঃ সালাহ উদ্দিন ও সহকারী সমন্বয়কারী হেলেন খাতুন। Water and Climate Learning Forumগঠনের উদ্দেশ্য বর্ণনা করেন ৩য় উপকূলীয় পানি সম্মেলন কমিটির সেক্রেটারী ও অ্যাওসেড’র নির্বাহী পরিচালক শামীম আরফীন। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠিত হয়। ফোরামের ২৫ নং ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবু হান্নান, সহ-সভাপতি হিসেবে নজরুল নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খাতুন ও আহমেদ আলী শিকদার মনোনিত হন। এছাড়াও যুগ্ম সম্পাদক হিসেবে খাদিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইসরাত আরা হীরা, দপ্তর সম্পাদক হিসেবে মাসুদুর রহমান রানা মনোনিত হন।











































