Home আঞ্চলিক  ওয়েভ ফাউন্ডেশন’র ইউ এম আই এম সি সি প্রকল্পের আওতায় ব্ল্যাক বেঙ্গল...

 ওয়েভ ফাউন্ডেশন’র ইউ এম আই এম সি সি প্রকল্পের আওতায় ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ 

16

খবর বিজ্ঞপ্তি।।

 

“জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন প্রকল্প”-এর অধীনে ১৪ নং ওয়ার্ডের আনছারউদ্দিন সড়কে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়।

 

ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (বি এম জেড) এর যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রিজিলিয়েন্ট এন্ড লাইভলিহুড প্রোগ্রামের আওতায় (জি আই জেড) -এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন খুলনা সিটি কর্পোরেশনের রায়েরমহলস্থ ১৪ নং ওয়ার্ড এলাকায় ৫৯ টি পরিবারে প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে। ২০১৮ সালের নভেম্বর মাসে প্রকল্পটির আওতায় খুলনা সিটি কর্পোরেশনের রায়েরমহল এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ ৫৯ টি পরিবারকে ০২ টি করে মা ছাগল ও ছাগল পালনের জন্য মাচাসহ ছাগলের ঘর প্রদান করে। এদের মধ্যে থেকে ৫৫টি পরিবার ২০২১ সালের ৪ এপ্রিল রায়েরমহলের নতুন ৫৫ টি পরিবারকে একটি করে মা ছাগল প্রদান করেছিল। এভাবে বাচ্চা প্রদানের প্রক্রিয়াকে হাইফার এপ্রোচ বলা হয়। এবারে রায়েরমহলের হাইফার এপ্রোচের ৫৫ টি পরিবারের মধ্যে থেকে আনছারউদ্দিন সড়কের ২০টি নতুন পরিবারকে ব্ল্যাক বেঙ্গল মা ছাগল প্রদান করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র এ্যাড. মেমোরী সুফিয়া রহমান শুনু -এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব শেখ মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ পেরু গোপাল বিশ্বাস, কে সি সি, খুলনা ও জনাব আতিয়ার রহমান, এ্যাডভাইজার, জি আই জেড। সার্বিক অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা সোহেলী সুলতানা ও ফিল্ড সুপারভাইজার উজ্জ্বল সানা।