Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

8

 

এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২এর উদ্বোধন কাল

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ব্যবস্থাপনায় ‘এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২’র উদ্বোধন অনুষ্ঠান আগামীকাল ২৩ নভেম্বর বুধবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে রঙিন বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ সাইফুল ইসলাম এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু। সভাপতিত্ব করবেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সার্বিক পরিচালনায় থাকবেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণে লীগভিত্তিক এই টুর্নামেন্ট আগামী ১লা ডিসেম্বর থেকে খুলনা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।

 

মহানগর যুবদলের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে তারেক রহমানের জন্মদিন পালিত

খবর বিজ্ঞপ্তি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর যুবদল। গতকাল সোমবার (২১ নভেম্বর) সকালে কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ‘মাদার অব ডেমেক্রোসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থ্যতা ও  নিঃশর্ত মুক্তি কামনা এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধার কামনায় মহান আল¬াহ্’র রহমত প্রার্থনায় বিশেষ দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়। তার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে দরিদ্য জনগোষ্ঠির মাছে খাবার বিতরণ করা হয়।

নগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের সঞ্চালনায় এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপি’র সংগ্রামী সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বক্তৃতা করেন নগর বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন নগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

ইন্দুরকানীতে বিএনপির কর্মী সমাবেশ

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

ইন্দুরকানী উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অহিদুজ্জামান লাভলু, শেখ রিয়াজ রানা প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদারের সমর্থকরা মিছিল নিয়ে সভাস্থলে আসলে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে সভা পরিচালনা করেন। কর্মী সভা ঘিরে সভাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট  সহ অতিরিক্ত পুলিশ মোতায়ন ছিল।

ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক এর কাছে অতিরিক্তি পুলিশ মোতায়েনের বিষয় জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

 

আশাশুনিতে সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর স্বেচ্ছাসেবকদের ২ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দু’দিনের এ প্রশিক্ষণ শেষ হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপি’র আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান ও সিপিপি খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল লতিফ। এছাড়া কমিউনিটি ট্রেইনার সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলকৃষ্ণ মন্ডল, বিদ্যোৎসাহী সদস্য সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক আ ন ম আলমগীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন স্বেচ্ছাসেবককে দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

 

বুধহাটায় অমল সাধু ও চেইন হাইজ্যাকের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বাড়িতে ঢুকে অমল সাধু ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

ইউনিয়নের নৈকাটি মাঝের পাড়ার মৃত আঃ রহিম ওরফে আদর আলির ছেলে শাহাজান মোড়ল জানায়, সে খুলনা শহরে গাড়ি চালানসহ বিভিন্ন কাজ করে থাকে। নৈকাটি পশ্চিম পাড়ার আকিম উদ্দিনের ছেলে নাসির হোসেনও খুলনায় থেকে কাজ করে। প্রায় ৩ বছর শাহজাহান খুলনা থাকে। সেখানে হোটেল ব্যবসায়ী আলামিনের কাছ থেকে সুদে টাকা নিয়ে লেনদেন করে আসছে। গত ১ অক্টোবর শাহজাহান মহাজনের সাথে কথা বলে তার কাছে পাওনা সুদে আসলে ১৯ হাজার টাকা আস্তে আস্তে শোধ করে দেবে বলে বাড়িতে আসে। বাড়িতে এসে আয় কমে যাওয়ায় টাকা দিতে পানেনি। তকে ৩/৪ মাসের মধ্যে ৬ কিস্তিতে টাকা শোধ করে দেবে জানালেও এখনো মহাজস মেনে না নেওয়ায় টাকা দিতে পারেনি বলে সে জানায়। এদিকে নাসির মহাজনের সাথে যোগসাজস করে তার অজ্ঞাতে একটি ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ভুয়া টাকা গ্রহেনর চুক্তিনামা তৈরি করে সেখানে তারসহ অনেকের স্বাক্ষর করেছে। যা সম্পূর্ণ তার অজ্ঞাতে ও ষড়যন্ত্রমূলক। সেই তথাকথিত চুক্তিপত্রের ফটো কপি ঘটনার সময় তাদের কাছে দিয়ে নাসির, তার স্ত্রী, তার দুই বোন ও ভগ্নিপতি তাদের বাড়িতে ঢুকে হুলুস্থল কান্ড ঘটিয়ে অমল সাধু যার মূল্য ৮০ সহস্রাধিক টাকা ছিনতাই করে নিতে থাকলে বাধা দিলে মারপিট করে ভয়ভীতি দেখিয়ে নিয়ে যায়। এসময় তার মায়ের গলায় থাকা একটি স্বর্ণের চেইনও খুজে পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। তারা বিষয়টি দেখার কথা বলায় এখনো থানায় অভিযোগ করা হয়নি বলে তিনি জানান।

 

বুধহাটায় ব্রিধান-৯০ ক্ষেতে নমুনা শস্য কর্তন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে কৃষি বিভাগের উদ্যোগে নমুনা শস্য কর্তন করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে প্রদর্শনী ক্ষেতে শস্য কর্তন করা হয়।

বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের ইমান আলী সরদারের ছেলে আঃ সামাদ ৩ বিঘা জমিতে ব্রিধান- ৯০ জাতের ধান চাষ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও পরামর্শ পেয়ে কৃষক আঃ সামাদ নিয়মিত তদ্বির করে চাষ কাজ করেন। তার ক্ষেতে ভাল ফসল ফলেছে। ফসলের পরিমান নিরীক্ষণ করতে ধান ক্ষেতে নমুনা ফসল কর্তন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান উপস্থিত থেকে শস্য কর্তন পর্যবেক্ষণ করেন। ধান কর্তন শেষে পরিমাপ করে দেখা যায় তার ক্ষেতে প্রতি হেক্টর জমিতে ৪.৫৫ মেট্রিন টন ধান উৎপাদন হয়েছে। পাশের কৃষকরা ব্রিধান-৯০ এর ফলন ও চাষাবাদে খরচের হিসাব দেখে কৃষক সামাদ অধিক লাভভান হয়েছেন বুঝতে পেরে তারাও আগামীতে এই জাতের ধান চাষ করবে বলে অভিমত ব্যক্ত করেন। এসময় উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

 

 

আশাশুনি হাসপাতালে সিজারিয়ান অপারেশন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির মানুষের চাহিদার কথা বিবেচনা করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন অব্যহত রাখা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) একটি সফল অপারেশনের মাধ্যমে সিজার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

হাসপাতালটিতে নানা সমস্যা ও প্রয়োজনীয় অপারেশন সংশ্লিষ্ট শক্তির অভাবে সিজারিয়ান অপারেশন করা বন্ধ ছিল। ফলে ফলে এলাকার অসহায় গরীব পরিবারের পাশাপাশি হঠাৎ করে প্রসব যন্ত্রণা ওঠা মহিলাদের নিয়ে পরিবারের লোকজন জটিল পরিস্থিতির মধ্যে ছিল। সার্বিক দিক বিবেচনা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক সিজারিয়ান অপারেশন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে এলাকার মানুষের চাহিদা ও দাবী পুরনে এগিয়ে আসেন। তার সার্বিক তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশ চালু করা হয়েছে। সোমবার অপারেশন পরিচালনা করেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জী। এ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন, ডাঃ মোঃ ফরহাদ হোসেন। সহযোগিতায় ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ মিনাক কুমার বিশ্বাস।।

 

 

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ সেই নেতা স্থানীয়দের হাতে আবার ধরা

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছসেবক লীগ নেতা মিজানুর রহমান সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীর সাথে জোরপূর্বক অনৈতিক কাজ করতে গিয়ে ধরা পড়েছে স্থানীয়দের কাছে। এ সময় তাকে উলঙ্গ অবস্থায় আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আলাইপুর গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে আটক দেখিয়েছে পুলিশ।

 

অভিযুক্ত মিজানুর রহমান উপজেলার আলাইপুর গ্রামের মকসেদ আলীর ছেলে ও ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

 

স্থানীয়রা জানায়, এর আগেও আলাইপুর গ্রামের আলুকদিয়াপাড়ার মিজানুর দাসপাড়ায় এসে সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন করেছে। রোববার রাত সাড়ে ১১ টার দিকে গ্রামের অমরেশ দাসের বাড়িতে যায় মিজানুর। এ সময় অমরেশ ও তার স্ত্রী সন্তানদের নিয়ে শুয়ে ছিলেন। এ সময় ঘরের দরজা খোলা ছিল। হঠাৎ মিজানুর ঘরে প্রবেশ করে তার স্ত্রীর শরীরে থাকা লেপ সরিয়ে নেয়। এসময় টের পেয়ে অমরেশ মিজানুর রহমানকে উলঙ্গ অবস্থায় ধরে ফেলে। এ সময় মিজানুর তাকে মারধর করতে থাকে। অমরেশের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উলঙ্গ অবস্থায় ধরে ফেলে। এ সময় তাকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশকে খবর দিলে মিজানুর রহমানকে থানায় নিয়ে যায়।

 

জানা গেছে, গত বছরের (২০২১) সেপ্টেম্বর মাসে উপজেলার আলাইপুর গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনকারী স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রামবাসীরা ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগের প্রেক্ষিতে দৈনিক সংবাদ,সমকাল, যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে নড়েচড়ে বসে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো। এরপর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমানের এমন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে সে সময় বিষয়টি মিমাংসা করা হয়।

 

এরপর ২০২১ সালের গত ১১ সেপ্টেম্বর রাতে আলাইপুর গ্রামে স্থানীয়দের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রশান্ত কুমার খাঁ, উজ্জ্বল অধিকারীসহ স্থানীয় নেতৃবৃন্দরা। সভায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নির্দেশ দেন- এখন থেকে আলাইপুর গ্রামের দাসপাড়ায় প্রবেশ করতে পারবে না মিজানুর। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কেউ নীরিহ মানুষের উপর নির্যাতন করতে পারবে না।

 

ভুক্তভোগী ওই নারী জানান, তিনি ও তার স্বামী সন্তানদের নিয়ে একটি কক্ষে শুয়ে ছিলেন। হঠাৎ মিজানুর রহমান তার শরীরের উপর থাকা লেপ সরিয়ে নেয়। এসময় তিনি তার স্বামীকে হাত দিয়ে ডাকেন। এ সময় মিজানুর উলঙ্গ অবস্থায় ছিল। মিজানুর জোরপূর্বক তার সাথে অনৈতিক কাজ করতে চেয়েছিল। এ সময় সবাইকে চুপ করতে বলে মিজানুর। কথা বললে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় তার স্বামী মিজানুর রহমানকে ধরে ফেলে।

 

ভুক্তভোগী ওই নারীর স্বামী অমরেশ দাস বলেন, তিনি এ ঘটনার বিচার দাবি করেন। এর আগেও মিজানুর তাদের উপর নির্যাতন করেছে। মিজানুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

 

স্থানীয় ইউপি সদস্য মোন্তাজ আলী জানান, রাতে এক হিন্দু পরিবারের বাড়িতে গিয়ে ধরা পড়ে মিজানুর। তিনি যাওয়ার আগেই পুলিশ তাকে নিয়ে যায়।

 

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, আটক মিজানুর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।

 

 

 

 

সুন্দরবন কমিউনিটি ড্রিংকিং ওয়াটার প্লান্ট  এর চুক্তি সম্পাদন অনুষ্ঠান

শ্যামনগর  (সাতক্ষীরা) প্রতিনিধি

বৃহস্পতিবার (২১ নভেম্বের, ২০২২) বিকাল ৩:০০ টায় লিডার্স প্রধান কার্যালয়ে সুইসকন্ট্রাক্ট এর আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্টার কালিনগরে সুন্দরবন কমিউনিটি ড্রিংকিং ওয়াটার প্লান্ট  এর চুক্তি সম্পাদন অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) চিত্তরঞ্জন মৃধা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সুন্দরবন কমিউনিটি ড্রিংকিং ওয়াটার প্লান্ট এর চুক্তি সম্পাদন পত্র হস্তান্তর করেন মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা। আরও উপস্থিত ছিলেন সুইসকন্ট্রাক্ট এর প্রজেক্ট অফিসার সাঈদুল আরেফীন, মোঃ আশরাফ, সাংবাদিক বেলাল হোসেন, উদ্যোক্তা মোঃ আফজাল হোসেন সহ সুজিত মন্ডল, পারুল মন্ডল, ঊমা রানী, রহিমা খাতুন, লিডার্স এর প্রশাসনিক কর্মকর্তা অসিত মন্ডল, প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকত হোসেন প্রমূখ।

 

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের কারণে বংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র পানি সংকট বেড়েছে। নদীভাঙন জনিত বন্যা, চিংড়ি চাষ, ভুগর্ভস্থ পানির লবনাক্ততার কারনে গত কয়েক বছরে সুন্দরবন এলাকায় সুপেয় পানির সংকট বেড়েছে। সুন্দরবন উপকুলে ৭৩% পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত বা খারাপ পানি খেতে বাধ্য হয় । জীবিকা দুর্বলতা সূচক এবং পানি সম্পদ সূচকে সবচেয়ে উপরে রয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ।

 

উপকূলীয় এলাকায় সরকারী বেসরকারীভাবে যেসকল পানি প্রযুক্তি স্থাপন করা হয়েছে সেগুলি উৎস্য নষ্ট হওয়া, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, প্রযুক্তি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ জটিলতার কারনে পানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদে কার্যকরী হচ্ছে না। এইমুহুর্তে রিভার্স অসমোসিস লবনাক্ত পানিকে নিরাপদ পানি হিসাবে পানযোগ্য করার একটি সফল কার্যকরী পানি প্রযুক্তি। উপকূলীয় এলাকার পানি সংকট প্রবণ এলাকার মধ্যে মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্টার কালিনগরে সুইসকন্ট্রাক্ট এর আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় রিভার্স অসমোসিস স্থাপন করার পরিকল্পনা করেছে। এই পানি বিশুদ্ধকরণ প্লান্ট এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০০০ লিটার সুপেয় পানি জনগণের মাঝে সরবরাহ করা সম্ভব হবে।

 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “পানির অপর নাম জীবন। উপকূলের এই সংকট কাটিয়ে উঠতে এমন ধরনের প্রযুক্তি খুবই প্রয়োজন। কিন্তু এই প্রযুক্তি শুধু স্থাপন করলে হবে না। এটিকে দেখভাল করারও প্রয়োজন আছে। সেন্টার কালিনগরে যে ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে তারা এটিকে সংরক্ষণ করবেন এবং পরিচালনা করবেন। চুক্তিপত্রে উল্লেখিত বিষয় অনুযায়ী কমিটি ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রত্যাশা করছি।”

 

 

হাইড্রোলিক হর্ন বন্দের দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি

সর্বদা অনিয়ন্ত্রিত যান চলাচল, হাইড্রোলিক হর্ন ব্যবহার ও উচ্চ শব্দে মাইক ব্যবহারসহ নানা কারনে শব্দ দূষণ সহনীয় মাত্রা ছাড়িয়েছে। পুর্বের তুলনায় যানবাহন বহু গুনে বেড়েছে, অটো রিক্সা, মাহেন্দ্রসহ বিভিন্ন ধরনের যান চলাচল করায় যান যট সরাতে বিভিন্ন চালককে হর্ন দিতে হয়। তাছাড়া বিভিন্ন রিক্সা ভ্যান গাড়িতে বিভিন্ন পন্য নিয়ে বিক্রির উদ্দেশ্য উচ্চ শব্দে মাইক ব্যবহার ফলে এক দিকে মানুষের শ্রবনশক্তি নষ্টসহ শারিরীক বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ায় হাইড্রোলিক হর্ন ও বিভিন্ন পন্য বিক্রিতে ব্যবহৃত মাইক বন্দের দাবি জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুল সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মঈন উদ্দিন, কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, মনির মাহমুদ খোকন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কামরুল ইসলাম ভুট্রো, কাওসারী জাহান মঞ্জু, বেগ মফিজুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, ক্বারী শরিফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, জিসান, তাহেরুল ইসলাম, শফিকুল ইসলাম অভি, ইকবাল হোসেন তোহা, জাকির হোসেন চঞ্চল, মো. আরিফ, আনিসুর রহমান, রুহুল কুদ্দুস, রফিকুজ্জামান, সাজ্জাদ চঞ্চল, মুন্নাফ, আলমগীর কামরুল, মনির, মাসুৃদ, আবু বক্কার, আজমল প্রমুখ।

 

বীর মুক্তিযোদ্ধা নাজির মোল্লার ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

খবর বিজ্ঞপ্তি

নগরীর ইসলামপুর রোডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. নাজির মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। ২০ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।

সোমবার (২১ নভেম্বর) আছর বাদ ইসলামপুর জামে মসজিদ সংলগ্ন কাজীর মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকশ দল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

দাকোপের পশ্চিম বানীশান্তা সার্ব জনীন শ্রী শ্রী হরি মন্দিরের ফাউন্ডেশন কাজের শুভ উদ্বোধন

মোঃ শামীম হোসেন – বাজুয়া

খুলনার দাকোপ উপজেলার ৯নং বানীশান্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের “পশ্চিম বানীশান্তা সার্ব জনীন শ্রী শ্রী হরি মন্দিরের” ফাউন্ডেশন কাজের শুভ উদ্ভোধন সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। উল্লেখিত মন্দিরের ফাউন্ডেশন কাজের শুভ উদ্ভোধন করেন ৯নং বানীশান্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বানীশান্তা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান সুদেব কুমার রায়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মৃণাল কান্তি মন্ডল, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা পাপিয়া মিস্ত্রী, সাবেক ইউপি সদস্য মনোজ রায়, শিক্ষক সঞ্জয় রায়, যুবলীগ নেতা বরকত উল্লাহ, শিপন খলিফা, সুশান্ত রায়, সুজিত রায় সহ অত্র গ্রামের সুধীজন। “পশ্চিম বানীশান্তা সার্ব জনীন শ্রী শ্রী হরি মন্দিরের” ফাউন্ডেশন কাজের শুভ উদ্ভোদন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন উক্ত হরি মন্দিরের সভাপতি ও ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেবব্রত মন্ডল এবং উক্ত হরি মন্দিরের সম্পাদক ও পশ্চিম বানিশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল।

 

 

যথাযোগ্য মর্যাদায় নৌঅঞ্চলসমূহে সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উদ্যাপিত

ঢাকা অফিস

যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার   ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলসমূহে সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ঢাকা, চটগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের মসজিদসমূহে বাদ ফজর মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদগণের আত্মার মাগফেরাত, দেশের সুখ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া নৌবাহিনীর সকল জাহাজ ও ঘাঁটিসমূহে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী স্কুল ও কলেজসমুহে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে ঢাকার সদর ঘাটে বানৌজা সুরমা, চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডবি¬উটিএ রকেট ঘাটে বানৌজা সালাম, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা সাংগু, বরিশাল বিআইডবি¬উটিএ ঘাটে বানৌজা বরকত এবং চাঁদপুর বিআইডবি¬উটিএ ঘাটে বানৌজা পদ¥া দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিপুল সংখ্যক জনসাধারণ নৌবাহিনীর জাহাজসমূহ ঘুরে দেখেন। এর আগে খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুল¬াহ্র মাজারে ‘গার্ড অব অনার’ ও পুস্পস্তবক অর্পণ করেন।

 

জেলা যুবদল সভাপতি শামীম কবিরের ওপর হামলার ঘটনায় জেলা বিএনপি’র নিন্দা

খবর বিজ্ঞপ্তি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবিরের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দলের ভিতর ঘাপটি মেরে থাকা চিহিৃত সন্ত্রাসীরা। গত রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের এঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিহিৃত ওইসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে খুলনা জেলা বিএনপি। গতকাল সোমবার (২১ নভেম্বর) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের এই চরম ক্রান্তিকালে ভোট ও ভাতের অধিকার আদায়ের দাবিতে খুলনা তথা সারাদেশের গণসমাবেশে সর্বস্তরের মানুষ যখন বিএনপি’র নেতৃত্বে ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার হটাও আন্দোলনের একদফার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছে। ঠিক তখনই নিশিরাতের ভোট ডাকাত আওয়ামী এজেন্টদের গাত্রদাহ শুরু হয়েছে। বিএনপি’র ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের মনোবল বিনষ্ট করতে দলের ভিতরে ঘাপটি মেরে থাকা চিহিৃত সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা দিচ্ছে। গত রবিবার দেশনায়ক তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবিরের ওপর অতর্কিত হামলা চালিয়ে তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে ওই মাদক বিক্রেতা সিন্ডিকেটের হোতা ও সন্ত্রাসীরা। রাজনৈতিক শিষ্টাচার ও দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করে দলের জেষ্ঠ্য নেতাদের সামনে চরম ঔদ্ধত্যপূর্ণ আচারণ শুধু বিএনপি নেতাকর্মীদের মানসিকভাবে আহত করেনি, বরং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্মদিনের কর্মসূচি পণ্ড করার অপচেষ্টা করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ওই সন্ত্রাসীদ্বয়। দলের ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী এজেন্ট, চিহিৃত মাদক সিন্ডিকেটের হোতা ও দাগী সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সাথে এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

 

 

 

তেরখাদায় জাতীয় শিক্ষক ফোরামের কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শিক্ষক ফোরাম তেরখাদা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকাল ৩ টায় উপজেলার অ¯’ায়ী কার্যলয়ে উপজেলা সভাপতি মোঃ সভাপতিত্ব  কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন  জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল্লাহ ইমরান বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম এর খুলনা জেলা সভাপতি মাওঃ মুোহাঃ শায়েখুল ইসলাম বিন হাসান, ও  ইসালামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব। সভায় মাওঃ মোহাম্মাদ আল আমীনকে সভাপতি এবং মাওলানা  ওলিউর রহমানকে সিনিয়র  সহঃ সভাপতি এবং মাওলানা আব্দুর রহমানকে সেক্রেটারী, ও হাফেজ মাওলানা সালমান হোসেন কে জয়েন্ট সেক্রেটারি এবং  মুফতী ইমদাদুল্লাহ কে সাংগঠনিক সম্পাদক,  ও মাওলানা আব্দুল কুদ্দুস কে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে তেরখাদা উপজেলা জাতীয় শিক্ষক ফোরামের কমিটি ঘোষনা করা হয়।

 

 

তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে খুলনা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহঙ্কার দেশনায়ক তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ২১ নভেম্বর রবিবার বেলা ১২.০০টায় ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে তার প্রতিভা দীপ্ত কর্মময় জীবনের উপর আলোচনা সভা, এবং তার সুস্থ্যতা কামনায় কুরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে এবং নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলালের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, আনোয়ার হোসেন আনো,  ইউসুফ মোল্লা, মুন্তাসির আল মামুন, গোলাম মোস্তফা তুহিন, সাইফুল ইসলাম মল্লিক, খায়রুজ্জামান সজীব, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম, আলামিন সরদার রতন, বিল্লাল হোসেন, মঞ্জুর শাহীন রুবেল, মিজান সরদার, এমদাদ মোড়ল, নজরুল ইসলাম বাবু, তৈয়বুর রহমান তপু, নাইম হাসিব, রিপন সিকদার, আলামিন সেখ, সাইফুর রহমান জাহিদ, জাহিদুল ইসলাম, জামাল হোসেন ভূট্টো, আলাউদ্দিন জমাদ্দার, মোশাররফ শিকদার,ব্রোজেন ঢালী, এস এম শামীম আহসান,  মোহ নুরুল ইসলাম খোকা, সোহাগ মুন্সি, হুমায়ন কবীর, মোঃ আসাদুল ইসলাম বিল্পব, মোঃ হেলাল উদ্দিন, মোঃ শাহাবুদ্দিন আহমেদ,আবুল কাশেম,  হুমায়ুন কবির রুবেল,মাসুদ খান, মোঃমুজিবর হোসেন মোল্লা,  লিটন মোল্লা, মোঃ ফিরোজ, মোঃ জাহিদুর রহমান লিটন, আব্দুর রহিম, মোঃ মাসুদুর রহমান,  এনামুল হক, মোঃ ফেরদাউস আহমেদ, মোঃ ফরিদ আহমেদ,  মোঃ মোকছেদ আলী, মোঃ ফারুক মোল্লা, মোঃ রাজু মল্লিক,  মোঃ এনায়েত, মোঃ আল আমিন,  মোঃ আক্তার,  মোঃ লিটন হাওলাদার, মোঃ নাসিম, মফিজুর রহমান,মোঃ নাঈম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শাহিন, মেঃ মোস্তাাকিন, মহসিন, জলিল,ফজলুল,আনিছ,ইকবল,রুস্তম,আনিছুর,জহিরুল,মাসুদ,ছালাম, শহিদুল  মালী, মাসুম, ফেরদাউচ, দেলয়ার, লাভলু প্রমূখ। আলোচনা সভা শেষে দেশনায়ক তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করে মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

 

কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. সোবহান মিয়া এর দায়িত্ব গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

প্রফেসর ড. সোবহান মিয়া ২১ নভেম্বর, ২০২২ খ্রিঃ সোমবার বেলা সোয়া ০৪টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সোবহান মিয়াকে এ বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ দেন। কুয়েটের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করায় প্রফেসর ড. সোবহান মিয়া বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু স্কয়ার’ এ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’ এবং ‘শহীদ মিনার’ এ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, বিশ্ববিদ্যালয়ের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তর প্রধান, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সোবহান মিয়া ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (ছাত্র-কল্যাণ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, আইইবি-খুলনা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান ও সম্মানী সম্পাদক, বাংলাদেশ ইউনিভার্সিটি শিক্ষক সমিতি ফেডারেশনের একাডেমিক এবং গবেষণা সেক্রেটারি, কুয়েটের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি। তাঁর ৫৬টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস এ প্রকাশিত হয়েছে। প্রফেসর ড. সোবহান মিয়া ১৯৯৯ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথমস্থান অর্জন করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী, জাপানের সাগা ইউনিভার্সিটি থেকে ২০০৭ সালে এম ইঞ্জিনিয়ারিং এবং ২০১০ সালে পিএইচডি সম্পন্ন করেন। তিনি ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৬ সালে সহকারী অধ্যাপক, ২০১৪ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৫ সালে অধ্যাপক হিসেবে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। প্রফেসর ড. সোবহান মিয়া ১৯৭৮ সালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী মিয়া বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মৃত: এসকেন্দার মিয়া ও মৃত:  মোসা. মনোয়ারা বেগম এর সর্বকনিষ্ঠ সন্তান। তিনি বিবাহিত এবং এক সন্তানের পিতা।

 

 

মহেশপুরে এম,পি চঞ্চলের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার যশোর আগমনকে স্বাগত জানিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় মহেশপুরে এম,পি চঞ্চলের নেতৃত্বে বিশাল একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্তরে শেষ হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্তরে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।

পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর আওয়ামীলীহের সভাপতি অমল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আবুল হাসেম পাঠান,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন,সাধারণ সম্পাদক মানিক বিশ^াস,সহ সভাপতি মনিরুল ইসলাম, প্রভাষক মুকুল গাজি,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী, শ্রমিকলীগ নেতা মীর সাহেব আলী প্রমুখ।

 

 

 

অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশেষ প্রতিনিধি –

অভয়নগরের বীর মুক্তিযোদ্ধা রবিউলকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। গত সোমবার (২১নভেম্বর) সকাল সাড়ে বারোটায় বার্ধক্য জনিত কারণে নওয়াপাড়া ইনস্টিটিউটের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে গার্ড অব অনার প্রদান করেন অভয়নগর থানা পুলিশের একটি দল। এসময় উপস্থিত ছিলেন, থান্দার কামরুজ্জামান উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খাঁন বাবু, অধীর কুমার পাড়ে, মুজিবুর রহমান, বাবু দুলাল চন্দ্র, রাজ্জাক, আব্দূল আজিজ, এস আই ইসরাফিল শামীম। বাদ মাগরিব নামাজে জানাজা শেষে তার দাফন করা হয়।

 

পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক রূপান্তর-এর প্রচারাভিযান

খবর বিজ্ঞপ্তি

পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষার্থীদের প্রচারাভিযান উপলক্ষে আজ দাকোপে দিনভর নানান কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, পটগান পরিবেশন, প্রচারপত্র বিলি, পোস্টার ও চিত্র প্রদর্শনী, সুবিধাভোগীদের স্টল পরিচালনা, বর্জ্যরে বিনিময়ে উপহার প্রদান, রচনা, পোস্টার, চিত্রাঙ্কন, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী, দাকোপ ঘোষণা পাঠ, আলোচনা সভা প্রভৃতি।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ ময়দান থেকে পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উন্নয়নকর্মীগণসহ কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন। চারটি কবুতর উড়িয়ে এই শোভাযাত্রার সূচনা করা হয়। শোভাযাত্রাটি দাকোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চালনা পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় “করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী পুনর্বাসন উদ্যোগ” প্রকল্পের পক্ষ থেকে এই প্রচারাভিযানের আয়োজন করা হয়। রূপান্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। চালনা পৌরসভা চত্বরে মূল অনুষ্ঠান মঞ্চ স্থাপন করা হয়। এর পাশেই ছিল পোস্টার ও চিত্র প্রদর্শনী, সুবিধাভোগীদের স্টল পরিচালনা, বর্জ্যরে বিনিময়ে উপহার প্রদান কার্যক্রম কেন্দ্র।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া মুল অনুষ্ঠানের শুরুতেই পরিবেশ বিষয়ক পটগান পরিবেশন করেন রূপান্তর থিয়েটারের শিল্পীবৃন্দ। রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কৃমার গুহ’র সভাপতিত্বে এবং সংস্থার কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা এবং প্রচারাভিযানের উদ্দেশ্য বর্ণনা করেন রূপান্তর-এর কর্মসূচী পরিচালক ফারুক আহমেদ। প্রধান অতিথি ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ^াস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন এবং পরিবেশবিদ, সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। অনুষ্ঠানে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিদ্যালয় সমূহের পক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী। এই প্রচারাভিযানের বিভিন্ন প্রতিযোগিতার বিচারকদের পক্ষ থেকে বক্তৃতা করেন দাকোপ প্রেস ক্লাবের সভাপতি শিপন ভূঁইয়া, শিক্ষার্থীদের পক্ষে চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার আতকিয়া ইয়াসমিন, চালনা কেসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ মুরছালিন আলম। শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০ দফার দাকোপ ঘোষণা পাঠ করেন চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাপলি বৈরাগী। ১০ দফার মধ্যে ছিল- সুষ্টু বর্র্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্ভাবনী এবং কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় দাকোপ উপজেলাকে রোল মডেল করতে উদ্যোগ নিতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে দাকোপের প্রশাসন এবং জনপ্রতিনিধিগণ সমন্বিত উদ্যোগ গ্রহণ করবেন। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে চালনা পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাস্তা ও নদীর দুপাশ দিয়ে সবুজ বনায়ন তৈরী করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি দাকোপের উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, পরিবেশ সুরক্ষার সাথে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি ওৎপ্রোতভাবে জড়িত। জনগণের অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়। এ কাজে স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সম্ভব সব কিছু করবে।

 

 

 

গিলাতলায় নৌকা বাইচ উপলক্ষে উন্মাদনা: দুর-দুরান্ত থেকে অংশ নেবে  প্রতিযোগীরা

ফুলবাড়ীগেট  প্রতিনিধি

আধুনিকতার সাথে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতাগুলো। এর মধ্যে অন্যতম প্রতিযোগিতা হলো নৌকা বাইচ। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ধরে রাখার জন্য গিলাতলা আদর্শ যুব পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।নৌকা বাইচ এ অঞ্চলের ঐতিহ্যবাহী একটি প্রতিযোগিতা। গিলাতলা বাজারঘাট সংলগ্ন ভৈরব নদী নদীর দু’ধারে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আগামী ২৫ নভেম্বর এই নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। গিলাতলার এ নৌকা বাইচ ঘিরে চলছে উৎসবমুখর পরিবেশ। দেশের দুর-দুরান্ত থেকে প্রতিযোগীরা তাদের নৌকা নিয়ে বাইচে অংশগ্রহণ করবে।নৌকা বাইচ দেখতে নদীর দু’ধারে প্রায় ৩ কিলোমিটার জায়গা জুরে ব্যাপক জনসমাগম হয়। এ বছর বাইচে,যশোরের বসুন্দিয়ার জগন্নাথপুরের আল্লাহর দান, নড়াইল এর লোহাগড়ার কালিশংকর পুরের বাংলার বাঘ, গোপালগজ্ঞের মোকসেদ পুরের সোনারতরী ও ভাই ভাই জলপড়ি এবং  খুলনার ঘোষগাতি এলাকা থেকে সোনার বাংলা নামে মোট ৫ টি দল   বাইচে অংশগ্রহন করবে । নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে গঠিত প্রস্তুতি কমিটির সদস্য সচিব খান আঃ হালিম জানান , আয়োজন প্রায় শেষ পর্যায়ে। প্রতিবারের মতো এবারও ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন ও ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নবাসির সার্বিক তও¦াবাধয়নে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর বেলা ২ টায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিনে সন্ধায়   জারিগান পরিবেশন করবেন শিল্পি অধ্যক্ষ রওশন বয়াতী বনাম বয়াতী বেবী খাতুন। ২ দিন ব্যাপি অনুষ্ঠানের ২য় দিনে ২৬ নভেম্বর শনিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে ৮ দলীয় হা-ডু-ডু প্রতিযোগীতা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান রাত ৮ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান (নাটিকা ও কৌতুক অভিনয়)  করবেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কাজল। গিলাতলা আদর্শ যুব পর্ষদের উদ্যোগে ২ দিনের এ প্রতিযোগিতার উদ্ভোধন করবেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ¦ শেখ আকরাম হোসেন । প্রধান অতিথি থাকবেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( এ এ্যান্ড ও) সরদার রকিবুল ইসলাম ( বিপি এম ) বিশেষ অতিথি থাকবেন কেএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন , হ্যামকো গ্রপের পরিচালক মোঃ কবির হোসেন তালুকদার, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান। সভাপতিত্ব করবেন গিলাতলা আদর্শ যুব পর্ষদের সভাপতি মোঃ আমির হোসেন খান। আটরা গিলাতলা ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া পৃষ্ঠপোষক আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম নৌকাবাইচের স্মৃতিচারণ করে জানান, আবহমান বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্য নৌকাবাইচ নানা প্রতিকূলতার পথ পাড়ি দিয়ে আজ ক্লান্ত। পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে মেহনতি মানুষের উৎসাহ-উদ্দীপনা আর আনন্দের নৌকাবাইচ। গ্রামবাংলার ঐতিহ্য সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

 

 

 

রামপালে সাজাপ্রাপ্ত প্রতারক উজ্জ্বল গ্রেফতার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত উজ্জ্বল কুন্ডু (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার সন্ধায় উপজেলার ফয়লাহাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সে উপজেলার দলদাহ গ্রামের মৃত পুলিন বিহারী কুন্ডুর পুত্র।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অভিযানিক দলের এসআই রিফাজ সংগীয় ফোর্সসহ উজ্জ্বল কে রবিবার সন্ধায় গ্রেফতার করেন। গ্রেফতারকৃত উজ্জ্বলের বিরুদ্ধে বাগেরহাটের বিজ্ঞ আদালতের ৫ মাসের কারাদণ্ডাদেশ ও ৫ লক্ষ টাকা জরিমানার আদেশ রয়েছে। আটককৃত উজ্জ্বলকে সোমবার সকলে আদালতে প্রেরন করা হয়েছে।

 

রামপালে প্রবাসী নারীর বাড়ি দখল চেষ্টার অভিযোগ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের রামপালে প্রবাসী স্বপ্না রহমান নামের এক নারীর বাড়ি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ওই নারীর পক্ষে রামপাল থানায় একটি জিডি করেছেন তার ভাই শেখ আরিফুল ইসলাম। জিডি নং ৮৮৩, তারিখ ১৬-১১-২০২২।

 

জিডিতে তিনি উল্লেখ করেন,  উপজেলার বাইনতলার কুমলাই গাবতলা গ্রামের মৃত ব্যারিস্টার মনির জামানের কন্যা ও মৃত ব্যারিস্টার হাফিজুর রহমান মিনারের স্ত্রী স্বপ্না রহমান প্রবাসে থাকেন। তার ক্রয়কৃত জমিতে পাকা বাড়ি করে তার ভাই আরিফুল ইসলামকে দেখাশুনা করার দায়িত্ব দেন। শোলাকুড়া গ্রামের গাজী মাহাবুবের পুত্র গাজী আরাফাত আলম গত ১৬ নভেম্বর সকালে স্বপ্না রহমানের ভোগদখলীয় বাড়িতে চড়াও হয়ে গাছপালা কেটে সাবাড় করেন। ওই সময় সে তার সঙ্গীয় লোকজন নিয়ে বাড়ীর জায়গা ঘিরে নিতে থাকেন। খবর পেয়ে স্বপ্নার ভাই আরিফুল তাদের বাঁধা দিলে তাকে মারপিট করতে উদ্যত হয়, গালাগাল করে ও জীবন নাশের হুমকি দেয়। অভিযোগ কারী আরিফুল ইসলাম জানান, গাজী আরাফাত আলমের বিরুদ্ধে একটা হত্যা মামলা রয়েছে। সে খুব বিপদজনক লোক। আমরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।

 

এ বিষয়ে গাজী আরাফাত আলমের মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমার মা ওই জমির শরীক। আমার মামারা দাড়িয়ে থেকে আমার মায়ের অংশ মেপে বুঝিয়ে দেন। এ সময় আরিফ এসে আমাদের সাথে বিবাদ সৃষ্টি করে। আপনারা খোঁজ নিয়ে দেখুন আমার মা জমি পাবেন কি না ?

 

 

বটিয়াঘাটায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে “বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২২” পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা গত পরশু রবিবার সকাল ১০ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় । স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অভিজিৎ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, মেডিকেল অফিসার ডাঃ অণ্যন্যা সরকার,মেডিকেল ডাঃ মোঃ আবু হোসেন, পরিদর্শক মোঃ মোস্তফা আকুঞ্জী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

 

বটিয়াঘাটায় উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটা অফিসার্স ক্লাব’র আয়োজনে জনস্বার্থে অন্যত্র বদলী জনিতকারনে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র এক বিদায়ী সংম্বর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার বিকাল ৩ টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম’র  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান । বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাস, সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুবকর মোল্লা,নির্বাচন কর্মকর্তা অপূর্ব বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম,পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার দেবু টিকাদার,পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, তথ্য সেবা কর্মকর্তা মিতালী মন্ডল, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার সিফাত হোসাইন জয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান জি এম মিলন গোলদার, ইউআরসি ইন্সট্রাক্টর গুলশান আরা, ইউআরসি সহকারী ইন্সট্রাক্টর বি,এম, আসিক বিন আজাদ, সহকারী সমাজ সেবা কর্মকর্তা সত্যজিৎ দাস, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রমূখ। পরবর্তীতে একই স্থানে বিদায়ী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রীতিলতা দাসকেও বিদায় সংবর্ধনা প্রদান করা হয় ।

 

গুণীজন স্মৃতি পরিষদের শোকসভায় নারায়ণ চন্দ্র চন্দ

অধ্যাপক অসিতবরণ ঘোষ সমাজকে নাড়া দিতে পারতেন তাইতো এতো স্মরণীয়

খবর বিজ্ঞপ্তি

অধ্যাপক অসিতবরণ ঘোষ সমাজকে নাড়া দিতে পারতেন তাইতো তিনি এতো স্মরণীয় । তিনি বেঁচে থাকলে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানো যেতো, যা দিয়ে সমাজ উপকৃত হতো। তিনি ছিলেন শিক্ষকের শিক্ষক। তার মতো পন্ডিত লোক হারিয়ে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। তাঁর ধর্মীয় অনুভূতি থাকলেও মানুষকে ভালবাসতেন।

 

খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ সোমবার সকালে খুলনার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে অধ্যাপক অসিতবরণ ঘোষের শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মিলনায়তনে বরেণ্য শিক্ষক, বুদ্ধিজীবী, চিন্তাবিদ, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের লেখক, অরোতীর্থ বিদ্যাপিঠের পরিচালক অধ্যাপক অসিতবরণ ঘোষের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শোকসভা প্রস্ততি কমিটির আহবায়ক ও সমাজসেবক  মাসুদ মাহমুদ। সভা পরিচালনা করেন গুণীজন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, গুণীজন স্মৃতি পরিষদের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট মাধুরী বিশ^াস, সহকারী সুপারিনটেনডেন্ট বিমল কৃষ্ণ সরকার, খুলনা সদর টিআরসি ইনট্রাক্টর জগজ্জীবন বিশ^াস, গুণীজণ স্মৃতি পরিষদের কোষাধ্যক্ষ বিধান চন্দ্র  রায়, ডিইও নাজমুন নাহার ডালিয়া, মোঃ হাফিজ আল আমিন, হুমায়ুন কবীর, মোঃ সোহেল রানা, এস এম শামছুল আলম, ফারজানা ইয়াসমীন, সুপা দাস, চন্দন কুমার দাস, মনিকা বিশ^াস, মিতা সান, নুরুন্নাহার খাতুন, তানজীয়া সুলতানা প্রমুখ।

 

সহকর্মী হাফিজুর রহমান বলেন, তিনি ছিলেন সদালাপী। সমাজ পাল্টাতে তিনি অক্লান্ত কাজ করেছে। তাঁর কাছে ছিল মানব ধর্মই বড়। সঠিক পরিকল্পনা করতে পারতেন তিনি। যে কাজটি করতেন সেই কাজটি মন দিয়ে করতেন।

 

বক্তারা বলেন, তিনি যে দান করতেন তা অন্য কাউকে বলতেন না। সমাজে অনেক মানুষকে প্রতিষ্ঠিত করতে কাজ করে গেছেন। মানুষের সাথে বন্ধু সুলভ ভাবে মিশতেন। শিশু প্রসঙ্গে বক্তারা বলেন, তাদের পছন্দ অপছন্দের প্রতি গুরুত্ব দিতে অভিভাবকদের বলতেন। ভালভাবে গাছ রোপণ করতে সেই গাছে ভাল ফল হবেই। শুধু লক্ষ্য রাখতে হবে পরিচর্যার দিকে। পরিচর্যা করতে পারলে আজ হোক কাল হোক ভাল ফল দেবেই।

 

 

বাগেরহাটে ২২ বছর পরে বেরিবাঁধ সংস্কার কাজ শুরু

স্টাফ রিপোটার,বাগেরহাট

দীর্ঘ ২২ বছর পরে বাগেরহাটের ভাতছালা থেকে মুনিগঞ্জ পর্যন্ত বেরিবাঁধের সংস্কার কাজ শুরু হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভাতছালা এলাকা থেকে এই সংস্কার কাজের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ। এসময়, পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার সস্তিক, বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগরসহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

নাজিরপুর উপ প্রকল্পের অধীনে ৯০ লাখ টাকা ব্যয়ে ভাতছালা থেকে মুনিগঞ্জ পর্যন্ত তিন কিলোমিটার বাঁধ সংস্কার করা হবে। দীর্ঘদিন পরে সংস্কার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

চরগ্রাম এলাকার ব্যবসায়ী খোকন শেখ বলেন, দীর্ঘ ২২ বছর ধরে নদীর জোয়ার ভাটার উপর নির্ভর করে আমাদের জীবন-যাপন করতে হত। জোয়ারের পানিতে প্লাবিত হত আমাদের বাড়িঘর। অনেক সময় কৃষি ক্ষেত এবং গবাদী পশুও ক্ষতিগ্রস্থ হত আমাদের। বাঁধ নির্মান হলে অনাকাঙ্খিত পানির হাত থেকে রক্ষা পাব আমরা।

মারুফ হোসেন বলেন, বাঁধ না থাকায় যখন তখন লবন পানি উঠে আমাদের ফসল নষ্ট হয়ে যেত। ঘের ও পুকুরের মাছ ভেসে যেত। এই বাঁধ হলে বর্ষা মৌসুম ও ভরা জোয়ারের পানি থেকে আমরা রক্ষা পাব। এই এলাকার মানুষ স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে।

পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পানির উচ্চতা নির্ধারণ করে এই বাঁধ নির্মান করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাঁধ নির্মান কাজ সম্পন্ন করা হবে। এই বাঁধের ফলে বেমরতা ও গোটাপাড়া ইউনিয়নের ৪টি গ্রামের মানুষের দীর্ঘ দিনের দূর্ভোগ লাঘব হবে বলে দাবি করেন তিনি।

 

 

বাগেরহাটে দেড় হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়ছ। সোমবার সকালে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাস।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের বক্তব্য দেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান মুসতাহিদ সুজা, উপজেলা কৃষি কর্মকর্তা কষিবিদ মো: নাছরুল মিল্লাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান প্রমুখ।

বক্তারা বলেন, তেল জাতীয় ফসলের চাষ এখন অনেক লাভ জনক। বিদেশ থেকে খাদ্যদ্রব্য ও ভোজ্য তেল আমদানি কমাতে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহন করেছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে তাদের ফসল উৎপাদনে আগ্রহী করে তোলা হচ্ছে।

রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী,গম, ভুট্টা ও খেসারি আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৪৩০জন কৃষকের মাঝে   বিনামূল্যে ২ হাজার ৪৯০ কেজি বীজ, ১৪ হাজার ৭০০ ডিএপি সার, ১৪হাজার ২৫০ কেজি পটাশ সার  বিতরণ করা হয়।

 

 

ডুমুরিয়ায় পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় প্রতিপক্ষের লোহার রডের আঘাতে এএম আমিনুর ইসলাম আকুঞ্জি নামের এক ব্যবসায়ী গুরুতর জখম হয়েছে। আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন। টাকা পয়সার লেনদেন কে কেন্দ্র করে গত শনিবার বিকেলে উপজেলার আন্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতর ব্যবসায়ীর স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আন্দুলিয়া এলাকায় ব্যবসায়ী আমিনুর ইসলামের সাথে একই এলাকার প্রতিপক্ষ ইনছার আলী খানের সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন বিকেলে ইনছার খান ও তার ছেলে মিঠু খান লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমিনুর রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে স্ত্রী সুরাইয়া বেগম ঘটনা¯’লে পৌঁছালে তাকেও মারপিট করা হয়। ঘটনা প্রসঙ্গে প্রতিপক্ষ মিঠু খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে মারপিট করা হয়েছে। অভিযোগ পেয়েছি এমনটি উল্লেখ করে ওসি সেখ কনি মিয়া বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।

 

 

দাকোপে বর্জ্য ব্যবস্থাপনা প্রচারাভিযান বিষয়ক সভা 

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে বেসরকারি এনজিও রূপান্তরের আয়োজনে পরিবেশ সচেনতা ও বর্জ্য ব্যাবস্থাপনা প্রচারাভিযান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চালনা পৌরসভা মিলনায়তনে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ^াস। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, পানখালী ইউপি চেয়ারম্যান সাব্বির আহম্মেদ শেখ, লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর কাউন্সিলর আব্দুল গফুর, মেহেদী হাসান বুলবুল, শিক্ষক হাসেম আলী, প্রেসক্লাব সভাপতি শিপন ভুইয়া প্রমুখ।

 

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা রবিন গাঙ্গুলী জখম

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রবীন্দ্রনাথ গাঙ্গুলী রবিন (৭২) নামের এক বীর মুক্তিযোদ্ধা মারাত্বক জখম হয়েছেন। তিনি বর্তমানে উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। ঘটনাটি রোববার বিকেলে মূলঘর এলাকায় ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতের পরিবার জানান, এলাকার একটি প্রভাবশালী মহলের সাথে দীর্ঘদিন ধরে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে প্রতিপক্ষরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। হামলাকারিরা এসময় ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাত কুপিয়ে রক্তাক্ত করে। এ ব্যাপােের আহতের ছেলে তন্ময় গাঙ্গুলী নিজ বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ সহ আরো ৩/৪জন অজ্ঞাতনামা আসামী করে করে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

ফকিরহাটে বসতঘরে আগুন ব্যাপক ক্ষায়-ক্ষতি:আহত-১

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় আকবর আলী শেখ নামের দরিদ্র এক কৃষকের বসতঘরে আগুন লেগে ব্যপক ক্ষতি-ক্ষতি হয়েছে। ঘটনাটি সোমবার (২১শে নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে। স্থানীয়রা ধারনা করছেন বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। আগুন লাগার সাথে সাথে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতর সকল জিনিসপত্র ও মালামাল সহ দুইটি ঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্তলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা আকবর আলী শেখ (৬০) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানান, এই অগ্নিকান্ডের ঘটনায় তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

 

খুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট অভিযান

 

তথ্য বিবরণী

খুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নগরীর বড় বাজারে সোমবার দুপুরে বাজার তদারকিসহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি, মসলা জাতীয় পণ্য, ফলের দোকান এবং বীজ বিক্রয় কেন্দ্রগুলোয় খুলনা জেলা প্রশাসন এবং কৃষি বিপণন  দপ্তরের সমন্বয়ে অভিযান পরিচলনা করা হয়।

 

অভিযানকালে ব্যবসায়িক লাইসেন্স না থাকা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও বীজ বিক্রি, সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিবি করিমুন্নেসা, জেলা সিনিয়ন কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জীসহ সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় ।

 

 

বেনাপোলের শিকারপুর সীমাšত থেকে ২০টি স্বর্ণের বার জব্দ

নিজস্ব সংবাদদাতা বেনাপোল

ভারতে পাচারের সময় বেনাপোলের শিকারপুর সীমাšত থেকে ২০ টি স্বর্ণের বার জব্দ  করেছে বিজিবি সদস্যরা।

সোমবার সকালে শিকারপুর সীমাšেত একটি সরিষা ক্ষেতের মধ্য থেকে অভিযান চালিয়ে ২.৩৩০ কেজি ওজনের ২০ টি স্বর্নের বার জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সুত্রে খবর আসে শিকারপুর সীমাšত দিয়ে বিপুল পরিমান স্বর্ন পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। তারিকুল ইসলাম তারেক নামে একজন লোক মাঠের মধ্যে সরিষা বাগানে অবস্থান করছে বিজিবি তাকে ধাওয়া দিলে সে একটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশী করে ২.৩৩০ কেজি ওজনের ২০ টি স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্নের মূল্য-২ কোটি ১৮ লাখ টাকা বলে বিজিবি জানায়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারতে পাচারের সময় শিকারপুর সীমাšত থেকে বিজিবির সদস্যরা ২.৩৩০ কেজি ওজনের ২০ টি স্বর্ণের বার জব্দ করেছে। তবে পাচারকারী তারিকুল ইসলাম তারেক পালিয়ে যায় ভারতে। এ ঘটনায় মামলা হয়েছে থানায়।

 

 

 

জীবন দেব তবু তিন ফসলি জমিতে বালু ভরাট করতে দেব না

দাকোপ (খুলনা) প্রতিনিধি

মাঠ ভরে আছে সবুজ ধানে। ভোরের সূর্য্যরে আলোয় শিশিরে ভেজা সবুজ ধানখেত চিকচিক করছে। সেই সঙ্গে কৃষকের মনে দোলা দিচ্ছে সোনালী ধান গোলায় তোলার স্বপ্ন। কিন্তু শত শত কৃষকের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিনত হতে চলেছে। কারণ খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের এই ৩০০ একর উর্বর কৃষি জমিতে পশুর নদের বালু ফেলার প্রক্রিয়া শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। কৃষকরা বলছেন, এটি করলে নিঃস্ব হয়ে যাবেন তারা, কারণ বালু ফেলার পর এই জমিতে আর কোন ফসল ফলবে না, বিরান বালুর চর হয়ে যাবে পুরো এলাকা। তাদের একটাই কথা: জীবন দেব, কিন্ত তিন ফসলি কৃষি জমিতে বালু ভরাট করতে দেব না। কৃষকরা বলছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা দুর্ভিক্ষের কথা স্মরণ করিয়ে দিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর কথা বলেছেন। কৃষি জমির ক্ষতি করে কোনো ধরনের উন্নয়ন করা যাবে না এবং এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না বলে বারবার সতর্কবার্তাও উচ্চারণ করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই নির্দেশনা মোংলা বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন মানছে না।

সরেজমিন কৃষকদের সাথে আলাপ করে জানা যায়, ২০২০ সালে মোংলা বন্দর কর্তৃপক্ষ ইনার বার প্রকল্পের আওতায় পশুর নদী ড্রেজিংয়ের সিদ্ধান্ত নেয়। ড্রেজিং করা বালুমাটি ফেলার জন্য ১ হাজার একর জমি হুকুম-দখলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৭০০ একর জমি সরকারিভাবে হুকুম-দখলের মাধ্যমে বালুমাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। ইতি মধ্যে প্রায় ৪০০ একর জমিতে বালু ফেলা সম্পন্নও হয়েছে। এছাড়া খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর উর্বর কৃষি জমিতে বালু ফেলার প্রক্রিয়া শুরু করেন বন্দর কর্তৃপক্ষ। এ জন্য ঐ জমি বন্দর কর্তৃপক্ষ ৩টি পোল্ডারে বিভক্ত করেন। এই তিনটি জায়গা হচ্ছে বানিশান্তা আমতলা পুলিশ ফাঁড়ির সামনে গ্রিন টাউন এলপি গ্যাস কম্পানির উত্তর পাশে, বানিশান্তা ভোজনখালী সংযোগ সড়কের পূর্ব ও পশ্চিম পাশে। ঐ কৃষি জমির আশে পাশে রয়েছে বানিশান্তা, আমতলা, ভোজনখালী, ঢাংমারী ও খেজুরিয়া গ্রাম। এখানে ১০ থেকে ১২ হাজার লোকের বসবাস এবং অধিকাংশ হিন্দু সম্প্রদায় লোক। গত ফেব্রুয়ারী মাসে খুলনা জেলা প্রশাসন বানিশান্তা এলাকার ২৫০ জন কৃষি জমির মালিককে হুকুম-দখলের নোটিশ দেওয়া শুরু হলে জমির মালিকেরা আপত্তি জানান। তারা তাদের জমিতে বালুমাটি না ফেলার জন্য অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। তখন প্রশাসন অভিযোগ নিষ্পত্তির জন্য গণশুনানির আয়োজন করলেও সেখানে ক্ষতিগ্রস্থ কৃষকদের মতামত উপেক্ষা করে মোংলা বন্দরের অনুকূলে বানিশান্তা ইউনিয়নের ঐ কৃষি জমি হুকুম-দখলের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে হুকুম-দখল বাতিল এবং কৃষি জমিতে পশুর নদী খননের মাটিবালু ফেলার বিরুদ্ধে আন্দোলন করে আসছেন এলাকার কৃষকরা। তাদের সাথে একমত পোষণ করে ১১টি পরিবেশবাদি সংগঠনও নানা কর্মসূচি পালন করছে।

বানিশান্তা এলাকার ষাটোর্ধ্ব অশোক রায় জানান, যতটুকু জানতে পেরেছি বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসন ছলনার আশ্রয় নিয়ে আমাদের তিন ফসলি কৃষি জমিকে অকৃষি, অনুর্বর, ডোবা নালা, এসব জমিতে একটি মাত্র ফসল হয় এসব কথা বলে সরকারকে ভুল তথ্য দিয়েছে এবং তা জনমত যাচাই ছাড়াই হুকুম-দখল করে বালুমাটি ফেলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আসলে প্রস্তাবিত বানিশান্তা এলাকায় ৩০০ একর উর্বর তিন ফসলি কৃষি জমি। এই জমিতে আষাঢ় থেকে পৌষ মাস পর্যন্ত আমন ধান, পৌষ থেকে বৈশাখ পর্যন্ত প্রধান অর্থকারি ফসল তরমুজসহ অন্যান্য রবিশস্য চাষ করা হয়। এছাড়া বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত কিছু জমিতে আউশ ধানের চাষ করা হয়। এখন এই জমিতে বালুমাটি ফেলানো হলে আমরা এলাকার হাজারো প্রান্তিক কৃষকরা অনেক ক্ষতিগ্রস্থ হবো। পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে আমাদের। তাছাড়া পুকুর, জলাশয়, মৎস্যসম্পদ ও গবাদিপশু কিছুই থাকবে না আমাদের। ফলে সহায় সম্বল সব হারিয়ে বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হবে। তার মত একই অভিমত ব্যক্ত করেন মনোজিত দেব, বিজন বিহারী মন্ডল, পাপিয়া মিস্ত্রী, বৈশাখি রায়, বিভাষ মন্ডল, গৌতম রায়, সমির রায়, ধ্রুব বৈদ্য, খোকন শেখ, জামাল গাজী, সুশান্ত হালদারসহ আরো অনেকে।

বানিশান্তা কৃষি জমি রক্ষা কমিটির সভাপতি সত্যজিৎ গায়েন বলেন, পশুর নদী খনন বন্ধ হোক আমরা সেটি চাই না। আমরা চাই তিন ফসলের কৃষি জমি নষ্ট না করে বিকল্প জায়গায় বালু ফেলা হোক।

বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায় জানান, গত মাসে মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘোষণা দিয়েছিলো যে সরকার বালু লোনো স্থগিত করেছে। সঙে সঙে এই খবর ছড়িয়ে পড়লে এলাকার কৃষকের মধ্য স্বস্তি ফিরেছিলো। সম্প্রতি আবার বালু ফেলানোর তোড়জোড় শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এতে কৃষকরা আবার হতাশ ও দিশেহারা হয়ে পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান জানান, কৃষি জমি মাটিবালু দিয়ে ভরাট করলে জমিতে কোন ফসল হবে না। এতে এলাকার কৃষকদের অনেক ক্ষতি হবে। আমার কাছে মতামত চেয়েছিল ওখানকার জমিতে কি কি ফসল হয়। আমি মত দিয়েছি ঐ জমিতে ধান, তরমুজসহ নানা রকমের সবজি হয়। সে মোতাবেক হয়তো জমির মূল্য নির্ধারণ করতে পারে। তাছাড়া জমি তো রাষ্ট্রের এবং রাষ্ট্র চাহিলে দিতে হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ^াস বলেন, যদি নিউজ করতে চান তাহলে সরাসরি সেখানে যান। এব্যাপারে আমি কিছু বলব না। এব্যাপারে জানতে চাইলে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, জমির ক্ষতিপূরণ বাবদ সরকার ক্ষতিগ্রস্থদের ৫ কোটি টাকা দিয়েছে। বেসরকারি সংস্থা এনজিওদের পৃষ্ঠপোষকতায় ভুয়া আন্দোলন করা হচ্ছে। যারা এই আন্দোলন করছে তারা দেশের উন্নয়ন চায় না।

 

 

 

 

                                                

 

ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যানের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ড.এম হারুন-অর রশীদ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শপথ গ্রহন শেষে জেলা পরিষদের দায়িত্বভার গ্রহন করে প্রথমেই তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প মাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। সেসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ মৃধা, মোস্তাকিম মনির, মোঃ আলাউদ্দীনসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ। ড.এম হারুন-অর রশীদ বলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে আমি বদ্ধপরিকর।

 

 

 

 

 

 

কপিলমুনিতে স্কুল থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ

কপিলমুনির ৭৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে রাতের আধারে চুরি হওয়া সামগ্রী উদ্ধার হলেও চোরের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। যা নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।

বিদ্যালয়টির নির্মাণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি হিরক মোল্লা জানান, নির্মাণাধীন ভবন থেকে সম্প্রতি সিমেন্ট, ড্রিল মেশিন, পাথরের খোয়া, বাঁশ ও তকতাসহ বিভিন্ন উপকরণ মিলে তিন লক্ষ টাকার মামামাল চুরি হয়। এরপর অতি সম্প্রতি গোপাল চন্দ্র মিশ্রের বাড়ি থেকে কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ার্দারের উপস্থিতে ৯ ব্যাগ সিমেন্ট, ২০ ফুট খোয়া ও কিছু বাঁশ ও তকতা উদ্ধার করা হয়। বাকি মালামাল এখনো উদ্ধার হয়নি। অজ্ঞাত কারণে এ বিষয়ে আইনানুগ কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

কেন এ বিষয়ে কোনো মামলা করলেন না এমন প্রশ্নের উত্তরে ঠিকাদার হিরক বলেন, চেয়ারম্যান এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে নিষেধ করেছেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ার্দারের মুঠোফোন একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

 

 

খুলনা জেলায় পহেলা ডিসেম্বর থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু

তথ্য বিবরণী

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, প্রতিষ্ঠান, ডিলার, এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংদের লাইসেন্স ২০২৩ সালের জন্য বার্ষিক নবায়ন আগামী ১ ডিসেম্বর হতে শুরু হবে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফি (ভ্যাটসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি, লাইসেন্সের মূল কপি, লাইসেন্সভূক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করতে হবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় বা সেফ কিপিং এ জমা থাকলে তার রশিদ প্রদর্শন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী রূপসা উপজেলার লাইসেন্সধারীরা ১ ডিসেম্বর; তেরখাদা ৪ ডিসেম্বর; দিঘলিয়া ৫ ডিসেম্বর; ফুলতলা ৬ ডিসেম্বর; ডুমুরিয়া ৭ ডিসেম্বর; বাটিয়াঘাটা ৮ ডিসেম্বর ও দাকোপ উপজেলা ১১ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা হতে লাইসেন্স  নবায়ন করতে পারবেন। পাইকগাছা এবং কয়রা উপজেলার লাইসেন্সধারীরা ১২ ডিসেম্বর তারিখে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। এছাড়া খুলনা সদর ও খালিশপুর মেট্রোপলিটন থানা এলাকার লাইসেন্সধারীরা ১৩ থেকে ১৮ ডিসেম্বর (ছুটির দিন ব্যতীত); সোনাডাঙ্গা, হরিণটানা ও লবনচরা মেট্রোপলিটন থানা ১৯ ও ২০ ডিসেম্বর;  দৌলতপুর, আড়ংঘাটা ও খানজাহান আলী থানা ২২ ও ২৬ ডিসেম্বর তারিখে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা হতে লাইসেন্স নবায়ন করতে পারবেন। আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, প্রতিষ্ঠান, ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠান বা সেফ কিপিংরা ২৭ ও ২৮ ডিসেম্বর লাইসেন্স নবায়ন করতে পারবেন। নির্ধারিত তারিখে বাদপড়া লাইসেন্সধারীগণ এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণ ২৯ ডিসেম্বর তারিখে লাইসেন্স নবায়ন করতে পারবেন। খুলনার জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

সেবাদানের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন মানসিকতার পরিবর্তন : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ২১ নভেম্বর (সোমবার) ‘সিটিজেন চার্টার এন্ড গ্রিভেন্স রেড্রেস সিস্টেম (জিআরএস)’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের ইংরেজি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, সেবাদানের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন মানসিকতার পরিবর্তন। যে বিষয়ে জ্ঞান সীমিত প্রশিক্ষণের মাধ্যমে তা প্রসারিত করা যায়। সময়ের সাথে এখন অনেক কিছু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ধারায় নিজেদেরকে মানিয়ে নিতে না পারলে টিকে থাকা যাবে না। পৃথিবীতে যতো জীবসত্ত্বা রয়েছে তার মধ্যে যারা পরিবেশের সাথে মানিয়ে নিতে পেরেছে তারা টিকে আছে। মানুষেরই ক্ষমতা এই ব্যাপারে সবচেয়ে বেশি যে পরিবেশের সকল প্রতিকূলতার সাথে খাপ খাইয়ে টিকে আছে।

তিনি আরও বলেন, আমরা মানুষ মাত্র ক্ষমতা দেখাতে পছন্দ করি। উপমহাদেশে সামন্তবাদী ধারায় এ প্রবণতা লক্ষ্য করা যায়। কিন্তু আমরা যার সাথে ক্ষমতা দেখাই, যার ফাইলটা আটকে রেখে দিনের পর দিন ভোগান্তি সৃষ্টি করি, তার প্রাপ্যতা থেকে বঞ্চিত করি, তা আমরা বিবেচনা করি না। এখান থেকেই মানুষের মধ্যে অভিযোগ বা ক্ষোভের সৃষ্টি হয়। এই মানসিকতা পরিহার করতে হবে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার পীঠস্থান হিসেবে এখান থেকে সবাই অনেক কিছু শিখতে চায়। তাই বিশেষ করে এখান থেকে শিক্ষার্থীরা যেনো এমন শিক্ষা নিয়ে বের হয়, যারা সেবাদানে মানুষের পাশে দাঁড়াবে। দেশের কল্যাণে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তাদের দক্ষতা ও আন্তরিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেউ ভালো কাজ করলে, আন্তরিক হলে, ভালো আচরণ করলে তার জন্য স্বীকৃতি প্রেরণা জোগায়। এমনকি শুধুমাত্র তাকে প্রশংসা করলেও সে উৎসাহিত হয়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে পৌঁছাতে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অব্যাহত রাখা হবে বলে জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার এবং ফিডব্যাক গ্রহণ ও সমাপনী বক্তব্য রাখেন  আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।

দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, খুলনা সিটি কর্পোরেশনের সচিব মো. আজমুল হক এবং ইউজিসির যুগ্ম সচিব (প্রশাসন) জাফর আহম্মদ জাহাঙ্গীর। উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসার পর্যায়ের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

 

 

নগরীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

রাজধানীতে আদালত এলাকা থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি নেতা পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতারা। তারা বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে জঙ্গি ও সন্ত্রাসীরা আবার খোলস ছেড়ে বেড়িয়ে আসছে। এখনই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সন্ত্রাস-জঙ্গিদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টায় নগরীর বিএমএ মিলনায়তনের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন। খুলনা মহানগর কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে চাল, ডাল, চিনি, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উদ্ধগতির সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। এ অবস্থায় শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

সংগঠনের মহানগর আহ্বায়ক আরিফুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা হানিফ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানান সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, শ্রমিক নেতা মোজাম্মেল হক খান, সাম্যবাদী দলের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এফ এম ইকবাল, অধ্যাপক রিপন আহম্মেদ, অধ্যাপক আলী আকবর, অধ্যাপক তারক চন্দ্র রায়, পোল্ট্রি ফিশ ফিড মালিক সমিতির এ এম সোহরাব হোসেন, কামাল হোসেন জোয়াদ্দার, মাহবুবুর রহমান সজল, শেখ ফরহাদ হোসেন, নাজিউর রহমান নজরুল, শেখ শফিকুল ইসলাম প্রমুখ। ঘোষণা পত্র পাঠ করেন অধ্যাপক নাহিদ আকরাম।

ছুরিকাহত স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদ মারা গেছেন

যশোর অফিস

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছের। ঢাকা মেডিকেলে ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। গত ৮ অক্টোবর রাতে শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাত তিনি গুরুতর আহত হয়েছিলেন। আসাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে স্থানীয় আধিপত্য বিস্তার কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে।

আসাদুজ্জামান আসাদের ছোট ভাই সাইদুর রহমান জানান, গত ৮ অক্টোবর রাতে বেজপাড়া সাদেক দারোগার মোড়ে তার ভাইকে ছুরিকাঘাত করে চিহ্নিত সন্ত্রাসীরা। তাকে প্রথমে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সোমবার বেলা ১২টার দিকে তাকে অপারেশন করার সময় তিনি মারা যান।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, আসাদ মারা যাবার ঘটনাটি জানা নেই। এ ঘটনায় আসাদের ভাই সাইদুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছিলেন। পুলিশ এ মামলার এজাহারভুক্ত আসামি খাবড়ি হাসানকে আটক করেছে। অন্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

হরিণাকুণ্ডুতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার তৈলটুপি গ্রামে এই সংঘর্ষ হয়।

এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

আহত ১৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ১নং ভায়না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াকুব হোসেন মণ্ডল ও আওয়ামী লীগ নেতা আলাল হোসেন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। ইয়াকুব হোসেন মারা যাওয়ার পর তার ছেলে রিপন এবং ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা তুষার গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন। মাঝে মধ্যেই তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গত ২০ নভেম্বর স্থানীয় সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে ১৯ নভেম্বর মঞ্চ তৈরি এবং সংসদ সদস্যের কম্বল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদ হয়। এরই জের ধরে সোমবার ভোরে দুই পক্ষ দা, ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা ইটপাটকেলও নিক্ষেপ করে।

উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিন দাবি করেন, ভোরে তার লোকজন গ্রামের মাঠে পানের বরজে গেলে প্রতিপক্ষরা তাদেরকে বাধা দেয় ও মারধর করে। এ সময় লোকজন তাদেরকে উদ্ধার করতে গেলে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

 

তিনি অভিযোগ করে জানান, বর্তমান চেয়ারম্যান রাতে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার ইবি থানার বিভিন্ন এলাকা থেকে লোক এনে অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহতরা সবাই তার পক্ষের লোক। হামলার পর তাদের কয়েকজনের বাড়িঘর ভাঙচুর, ফসলের ক্ষেত নষ্ট ও লুটপাট করা হয়।

 

তবে এই অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বলেন, বিনা কারণে প্রায়ই আলাল উদ্দিন লোকজন নিয়ে তাদের লোকজনের ওপর চড়াও হয়। ঘটনার দিনও প্রতিপক্ষরা তার লোকজনের ওপর আক্রমণ করে। এতে সংঘর্ষ বাধে।

 

হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

রান্নাঘরের পাশে গাঁজা চাষ, যুবক কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ১৯ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ রুহুল আমিন মধু (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

মাদক মামলা আইনে গ্রেফতার দেখিয়ে সোমবার (২১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। রুহুল আমিন উপজেলার নন্দনালপুর ইউনিয়নের হাবাসপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।

 

 

পুলিশ জানায়, রুহুল আমিন রান্নাঘরের পাশে সাত মাস ধরে একটি গাঁজা গাছ চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে তার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে প্রায় ১৯ ফুট উচ্চতার গাঁজা গাছটি জব্দ করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সাড়ে তিন মাসে খুলনায় ৭৩৯ ডেঙ্গু রোগী, ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনায় গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৭৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন সাত জন। গতকাল (২১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভব বাড়ছে। খুলনায় সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা রয়েছে। জেলার নয়টি উপজেলা ও খুলনা সিটি করপোরেশন এলাকায় গতকাল পর্যন্ত মোট ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

 

 

তিনি আরও জানান, খুলনায় এ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুই লাখ ৫৫ হাজার ৫০৭ জন শিশুকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

 

 

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সুহাস রঞ্জন হালদার বলেন, ‘রাজ সকাল ৮টা পর্যন্ত এখানে ৮১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ জন।’

 

এদিকে রবিবার (২০ নভেম্বর) জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক বলেন, ‘খুলনাসহ সারা দেশে ডেঙ্গু রোগের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। এ সময় মশার বংশ বিস্তাররোধে সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানাই।’

 

খুলনায় শব্দ দূষণ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শব্দ দূষণের কারণে মানুষের শারীরিক ও মানসিক ক্ষতির আশঙ্কা রয়েছে। শব্দ দূষণরোধে পরিবেশ অধিদফতরসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলো কাজ করতে পারে। খুলনার বিভিন্ন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে হবে।’

 

সচিবের সঙ্গে দুর্ব্যবহার, মোংলা বন্দরের ২ কর্মচারী বরখাস্ত

খুলনাঞ্চল রিপোর্ট

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিবের সঙ্গে অসদাচরণ ও দুর্ব্যবহার করায় দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) তাদের সাময়িক বরখাস্ত করেন।

বরখাস্ত কর্মচারীরা হলেন– বন্দর কর্তৃপক্ষের পানির জাহাজ এমভি তৃষ্ণার চালক কামাল হোসেন এবং হারবার বিভাগের টোপাস (জাহাজ পরিছন্নতাকর্মী) মিখাইল মণ্ডল।

এর আগে গত ৯ নভেম্বর বরখাস্ত ওই দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা বরাবর সচিব লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৮ নভেম্বর বন্দরের গুরুত্বপূর্ণ কাজ শেষে হিরণ পয়েন্ট থেকে ফিরে আসার সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের পানির জেটিতে নোঙর করা এমভি তৃষ্ণা জাহাজে ওঠেন সচিব। এরপর জাহাজে থাকা টোপাস মিখাইল মণ্ডল চরম উত্তেজিত হয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। নিজেকে বন্দর কর্তৃপক্ষের সচিব পরিচয় দেওয়ার পর মিখাইল আরও ক্ষিপ্ত হন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন তৃষ্ণা জাহাজের চালক কামাল হোসেন। তিনি এ ঘটনার প্রতিবাদ না করে টোপাসকে উসকে দেন। এই ঘটনার জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে অসদাচরণ ও অবহেলা এবং সম্মান ক্ষুণ্ন হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় জন্য অভিযোগ দেন সচিব।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহীনুর আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বরখাস্ত কর্মচারী কামাল এবং মিখাইলের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। এরপর তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে সচিবের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমভি তৃষ্ণা জাহাজের মাস্টার, লস্কর ইনচার্জ, লস্কর এবং আনসারদের সঙ্গে কথা বলে এ ঘটনার সততা পান শাহীনুর আলম। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হয়েছে বলেও জানান তিনি।

 

৩ দিন পর নদীতে ভেসে উঠলো জেলের লাশ

খুলনাঞ্চল রিপোর্ট

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিন দিন পর জেলে বশির শেখের (৩৮) লাশ ভেসে উঠেছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ৮টায় লাশ ভাসতে দেখে উদ্ধার করেছেন কানাইনগর এলাকার লোকজন।

 

এর আগে গত শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১১টায় পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জেলে বশির। তিনি উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার তৈয়ব আলি শেখের ছেলে।

 

 

চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন জানান, শুক্রবার রাতে পশুর নদীর ধানসিদ্ধ চরে মাছ ধরছিলেন বশির। নৌকার পেছনের দিকে ছিলেন আরেক জেলে সজীব। বশিরের মৃগি রোগ ছিল। মাঝে মাঝে রাস্তাঘাটে হঠাৎ পড়ে যেতেন তিনি। শুক্রবার রাতেও মাছ ধরার সময় হঠাৎ নদীতে পড়ে যান।

 

 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে নদীতে নিখোঁজ হওয়া জেলে বশিরের লাশ আজ সকালে উদ্ধার করা হয়েছে। এখন পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ২ তরুণের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছে তিন জন। রবিবার (২০ নভেম্বর) রাত ৮টায় উপজেলার চন্ডিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পের ডাব বিক্রেতা আব্দুল আলিমের ছেলে আনিজুল ইসলাম (১৮) এবং একই উপজেলার চন্ডিপুর গ্রামের স্কুলপাড়ার তরিকুল ইসলামের ছেলে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাতুল হোসেন (১৯)।

 

 

আহতরা হলেন, কার্পাসডাঙ্গা গ্রামের কলেজপাড়ার শহিদুল ইসলামের ছেলে রাহুল (১৯), একই গ্রামের পূর্বপাড়ার মিজানুর রহমানের ছেলে হৃদয় হোসেন (১৯) এবং একই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যধারা গ্রামের আবু কাশেমের ছেলে রাজু আহমেদ (২১)।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে একই মোটরসাইকেলে আনিজুল ও রাতুলসহ তিন জন কার্পাসডাঙ্গা থেকে দর্শনার দিকে যাচ্ছিলেন। চন্ডিপুর গ্রামের কবরস্থানের কাছে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত আলমসাধুকে পাশ কাটাতে যান আনিজুল। এ সময় সামনে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আনিজুল মারা যান। এতে আহত হন চার চন।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে রাতুলসহ দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। হাসপাতালে নেওয়ার পথে রাতুলের মৃত্যু হয়।

 

রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চন্ডিপুর গ্রামের ইউপি সদস্য আবু সিদ্দিকী বলেন, ‘আহত রাতুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতলের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের বলেন, ‘হাসপাতালে আনার আগেই আনিজুলের মৃত্যু হয়। দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছিল।’

 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘আলমসাধুর ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা গেছেন বলে শুনেছি।’