Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

46
হেমন্তে গ্রামবাংলার ঘরে ঘরে উঠতে শুরু করেছে নতুন ধান, আর সেসব ধান প্রক্রিয়া জাত শেষ করে চাল দিয়ে তৈরি করেন পিঠা, পায়েস ও ক্ষীরসহ নানান রকমের বাহারী খাবার। তাই পিঠাপুলি তৈরির জন্য গ্রামাঞ্চলের সেই পুরানো ঢেকিতে নতুন চালের আটা ভাঙছেন দুই নারী: পিবিএ

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের রূপান্তর কার্যালয় পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শেখ মোঃ মনিরুজ্জামান আজ দুপুরে রূপান্তর কার্যালয় পরিদর্শন করেন। তিনি সংস্থার সিনিয়র কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং সমাজ উন্নয়নে রূপান্তর-এর বহুমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
দুপুরে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নগরীর শিরিশনগরস্থ রূপান্তর কার্যালয়ে পৌঁছালে সংস্থার দুই নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম গুহ তাকে অভ্যর্থনা জানান। পরে রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাকে রূপান্তর-এর কর্মকাণ্ড বিষয়ে বিষদভাবে অবহিত করা হয়। তিনি রূপান্তর থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় এসডিজি বিষয়ক পটগান উপভোগ করেন।
রূপান্তর-এর সিনিয়র কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিশ^জুড়ে সাম্প্রতিক প্রতিকূল সময়ে যাতে সাধারণ মানুষ দুর্দশাগ্রস্ত না হন সেজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাকেও একযোগে ভূমিকা পালন করতে হবে। রূপান্তর সাম্প্রতিক সময়ে করোনাদুর্গত মানুষদের দুর্দশা লাঘবে যে কর্মকাণ্ড পরিচালনা করছে তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মানুষকে সচেতন করার জন্য রূপান্তর-এর প্রয়াস যে স্বার্থক হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তার প্রমাণ মিলছে। রূপান্তর কর্মীদের এভাবেই মাঠ পর্যায়ে তাদের কর্মকাণ্ড বাস্তবায়ন অব্যাহত রাখার জন্য তিনি আহ্বান জানান।

দেখার মতো চোখ দিয়ে দেখলে আ,লীগ সরকারের আমলের উন্নয়ন চোখে পড়বে: এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)ঝিনাইদহঃ
দেখার মতো চোখ দিয়ে দেখলে আওয়ামলীগ সরকারের আমলের উন্নয় গুলো চোখে পড়বে। আগে যেখানে ছেলে-মেয়েরা টিনের ছাপড়া চাটাইয়ের বেড়ার ঘড়ে ক্লাস করতো এখন সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে ৪তলা ভবন নির্মান করা হয়েছে। ঝড় বৃষ্টিতে আর টিনে ঝাপড়া উড়ে যাওয়ার ভয় নেই। পাঁকা ক্লাস রুমে বসে লেখা পড়া করছে ছাত্র-ছাত্রীরা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর দাখিল মাদরাসার নব- নির্মিত ৪ তলা ভবন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।
মহেশপুর দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আ,লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল, মহেশপুর দাখিল মাদরাসার সুপার আব্দুল মালেক, সহ সুপার হোসেন আলী,শিক্ষক আশরাফুর ইসলাম,শিক্ষক ওমেদুল প্রমুখ।

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ৮জন আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির নেবুতলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করলে নারী-পুরুষ ও শিশুসহ ৮জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল রবিবার ভোররাতে সীমান্ত পিলার ৫১/৬-এস হতে আনুমানিক ২০০ গজ দেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার টুকান হাওলাদারের ছেলে মানিক হাওলাদার (৩২), বাগেরহাটের জাকির আকনের ছেলে বিল্লাল আকন (২২), গোপালগঞ্জ জেলার জিন্দার আলী শেখের ছেলে বেলাল শেখ (৩০), যশোরের এজার আলী মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যা (৩৪) একই জেলার জাহিদ আলীর স্ত্রী চায়না খাতুন (২৩) তার চার বছরের শিশুকন্যা (জুই), সাতক্ষিরা জেলার আজিজুল ইসলামের মেয়ে আরিনা খাতুন (১৬) ও মাদারীপুর শিবচরের নওয়াব মাতুব্বরের ছেলে শওকত আলী (২৮)।
বিজিবির অতিরিক্ত পরিচালক মসলিম মোঃ তারেক জানান, রাতের আঁধারে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটককৃত সকলেই বাংলাদেশী নাগরিক। তাদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনায় ৭৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং ৭জন মৃত্যু বরণ করেছেন
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভব দৃশ্যমান হচ্ছে। খুলনায় সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ শনাক্তের ব্যবস্থা রয়েছে। গত ২৪ ঘন্টায় খুলনা জেলার নয়টি উপজেলা ও খুলনা সিটি কর্পোরেশন এলাকায় মোট ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিগত সেপ্টেম্বর মাস থেকে এপর্যন্ত খুলনায় মোট সাতশত ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং সাত জন মৃত্যু বরণ করেছেন। জেলায় এ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুই লাখ ৫৫ হাজার পাঁচশত সাতজন শিশুকে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ সভায় জানান, জেলায় চুরির ঘটনা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এর সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি অভিযান চলমান রয়েছে। নভেম্বর মাসে আদালত থেকে পাওয়া ছয়শত ৭৭টি ওয়ারেন্টের বিপরীতে এপর্যন্ত চারশত ৩৭টি নিষ্পত্তি করা হয়েছে। সড়ক ও জনপথ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ সভায় জানান, মধুমতি নদীর উপর কালনা সেতু নির্মাণ সম্পন্ন হওয়ার ফলে ঐ পথে খুলনার সাথে ঢাকার দুরত্ব অনেকটা কমেছে। ফুলতলা উপজেলার সিকিরহাট নামক স্থানে চলমান ফেরিঘাট স্থাপনের কাজ সম্পন্ন হলে সড়ক পথ ব্যবহার করে ঐ পথে সহজেই খুলনা থেকে ঢাকা যাওয়া যাবে। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, খুলনাসহ সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। এসময় মশার বংশ বিস্তাররোধে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানান জেলা প্রশাসক। খুলনায় শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, শব্দ দূষণের কারণে মানুষের শারীরিক ও মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। শব্দ দূষণরোধে পরিবেশ অধিদপ্তরসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলো কাজ করতে পারে। খুলনার বিভিন্ন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

নৌ পরিবহণ কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশনের নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার খুলনা বিভাগীয় নৌ পরিবহণ কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়। শপথ পড়েন ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি মোঃ মাহাবুব আলম, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন তালুকদার, সহ-সভাপতি মোঃ বশির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক, মোঃ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ এম,এম,আজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ দিদারুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য ঠাকুর মোঃ শাহ আলম তুহিন, কার্যনির্বাহী সদস্য মোঃ সাদেকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ ফারুক হোসেন শিকদার । অনুষ্ঠানটি পরিচালনা ও শপথ পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ সামছুল আলম, সদস্য মুহাম্মদ মুমিনুল ইসলাম, সদস্য সেলিমুজ্জামান জনি।

দাকোপে সরকারি গাছ কাটায় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে ২টি বড় কড়াই চটকা বা ইপিল-পিল সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জড়িত তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা হলে বটবুনিয়া এলাকার কৃষ্ণ কবিরাজ ও তার স্ত্রী তৃপ্তি কবিরাজ এবং ছেলে দেবকান্ত কবিরাজ। গতকাল রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত খুলনা অঞ্চলে উপজেলা সামাজিক বন কর্মকর্তা ফেরদাউস খান বাদি মামলাটি দায়ের করেন। এর পূর্বে ঘটনার দিন শুক্রবার উপজেলার তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া এলাকার কবিরাজ বাড়ির সামনে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের পাশে সামাজিক বনায়ন থেকে গাছগুলো কাটার সময়ে এলাকার লোকজনের কাছে খবর পেয়ে গাছগুলো তিনি জব্দ করেন বলে জানান।
ডুমুরিয়ায় সাহস আন্তঃ ইউনিয়ন ৮দলীয় হা-ডু-ডু টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন ৮নং ওয়ার্ড, রানার্সআপ ৯নং ওয়ার্ড
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সাহস আন্তঃ ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক ৮দলীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টা হতে রাত ১১টা পর্যন্ত কুখিয়া যুব সমাজের আয়োজনে দিনব্যাপী কুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় ৮টি ওয়ার্ড হা-ডু-ডু দল অংশগ্রহণ করে। শত শত নারী পুরুষ দর্শানার্থী উপ¯ি’ত থেকে খেলা উপভোগ করেন। এতে তুমুল হাড্ডা-হাড্ডি লড়াইয়ে ৮নং ওয়ার্ড ৪-২ গোলে ৯নং ওয়ার্ড কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। খেলা পরিচালনা করেন আবু আল জাদিদ। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় ¯’ানীয় ইউপি সদস্য শেখ হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান। এস এম জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন অধ্যক্ষ আব্দুল জলিল, শিক্ষক দেবাশীষ চন্দ, অরুন কুমার বিশ্বাস, যুবলীগ নেতা শাহাজালাল মোড়ল, এসআই শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এয়াকুব আলী শেখ, গোলাম মাওলা, শেখ মশিউর রহমান, মোস্তাইন শেখ, ইউপি সদস্য সরদার সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম শেখ, শাহাবুদ্দিন মোড়ল, ইয়াছিন আরাফাত খান, বিবেকানন্দ বিশ্বাস, প্রশান্ত মল্লিক,নুর আলী গাজী, ইয়াসিন আরাফাত শেখ, হাসিনা বেগম, ঝর্ণা বেগম, রোজিনা বেগম, বাবুল শেখ, মোকতের শেখ, নাঈম শেখ, গ্রামপুলিশ হারান চন্দ্র রায় প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের একটি ১৯ ইঞ্চি এলইডি এবং রানার্স আপ দলের একটি খাসি ছাগল তূলে দেন।

ডুমুরিয়ায় আগুনে পুড়ে এক কৃষকের ৪ লাখ টাকার ক্ষতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের বসত বাড়ি পুড়ে ভূস্মিভুত হয়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার মাগুরখালী গ্রামে এ অগ্নিকান্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘটনার রাতে মাগুরখালী গ্রামের শুক্রাচার্য রায় বাড়িতে না থাকায় হঠাৎ লোক মারফত জানতে পারে তার বসত বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। ছুটে এসে কোন কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়লে নিমিশে পুড়ে সব ছাই হয়ে যায়। এ সময় তার ঘরে থাকা যাবতীয় মালামাল ও নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়। তবে কিভাবে অগ্নিকান্ড ঘটেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি।

কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি অনুমোদন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মোঃ আব্দুল্লাহ আল মামুন সভাপতি, মোঃ লোকাম গাজী সাঃ সম্পাদক ও মোঃ আকাশ শেখকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কপিলমুনি ইউনিয়ন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে মোঃ আব্দুর রউফ গাজী সভাপতি, মোঃ আবুল কাশেম মোড়ল সাঃ সম্পাদক ও মোঃ শাহিনুর সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট হরিঢালী ইউনিয়ন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার দলের উপজেলা সভাপতি মেছের আলী সানা ও সাঃ সম্পাদক মোঃ আবুল কাশেম গাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নব গঠিত কমিটির নের্তৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন হরিঢালী কপিলমুনি ও লতা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, শেখ আব্দুল গফুর, মোঃ ইব্রাহিম গাজী, শেখ শাহ্ আলম, মোঃ আবু হানিফ, মোঃ বিল্লাল শেখ, কামরুল শেখ, হাবিবুর রহমান হবি, আব্দুস সামাদ সরদার, জাহাঙ্গীর শেখ, আবু ইছহাক, মোঃ কামরুল, মাসুদ মোল্লা, আলাল সরদার, তৈয়েবুর রহমান প্রমূখ।

কপিলমুনিতে সাংবাদিকদের সুস্থতায় বিএমএসএস এর দোয়া
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ( বিএমএসএস) এর কেন্দ্রীয় মহাসচিব মো: সুমন সরদার ও পাইকগাছা কমিটির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান সহ সংগঠনের সকল অসুস্থ্য সহযোদ্ধাদের সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় কপিলমুনি নিউজ প্লেসে বিএমএসএস এর পাইকগাছার সভাপতি শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে ও আব্দুল মজিদ এর সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.এম মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, জি এম আসলাম হোসেন, শেখ সেকেন্দার আলী, আব্দুর সবুর আল-আমিন, পলাশ কর্মকার, মহানন্দ অধিকারী মিন্টু, আসাদুল ইসলাম, মানসুর রহমান জাহিদ, মিলন দাশ, আব্দুল আলিম, শাফিয়ার রহমান, শাহজামান বাদশা, কাজী সোহাগ, খাইরুল ইসলাম প্রমূখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মাওলানা আমিনুর রহমান সিরাজী।

সীমাšেত মরিচ বাগানের মাটি খুড়ে ৯ কেজি ৩১০ গ্রাম ওজনের ৮০ টি স্বর্নের বার জব্দ
বেনাপোল প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমাšেত একটি মরিচ বাগান থেকে মাটি খুঁড়ে ৮০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শনিবার (১৯ নভেম্বর) রাত ১১ ট্রা দিকে সন্ধ্যার দিকে উপজেলার শাহজাদপুর সীমাšেতর শূন্যরেখার কাছে একটি মরিচ বাগানের ভেতরে মাটি খুঁড়ে দুটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়। পরে কাপড়ের ব্যাগ খুলে তার ভেতর থেকে ৯ কেজি ৩১০ গ্রাম ওজনের ৮০ টি স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মুল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে শনিবার রাতে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, শনিবার রাতে টহলরত বিজিবি সদস্যরা মরিচ বাগানের কাছে দু’জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে অনুসরণ করতে থাকে। বিষয়টি চোরাকারবারিরা বুঝতে পেরে সোনার বার গুলো মাটি খুড়ে সেখানে লুকিয়ে রেখে পালিয়ে যায় তারা। পরে বিজিবি সদস্যরা মরিচ বাগান তল্লাশি করে মাটি খুড়ে সেখান থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩১০ গ্রাম। যার বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা। স্বর্ণ উদ্ধারের বিষয়ে মামলা হয়েছে চৌগাছা থানায়।

অবৈধ অভিবাসন ঠেকাতে নতুন চুক্তি করল তিন দেশ
খুলনাঞ্চল ডেস্ক
বলকান রুটে অবৈধ অভিবাসী ঠেকাতে ও সীমান্তের নিরাপত্তা বাড়াতে নতুন চুক্তি সাক্ষর করেছে ইউরোপের তিনটি দেশ অস্ট্রিয়া, সার্বিয়া এবং হঙ্গেরি। এই তিন দেশ মনে করছে, অবৈধ অভিবাসন ঠেকাতে ইউরোপের নীতি ব্যর্থ হয়েছে।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেড সীমান্তে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে চুক্তি সাক্ষর করে এই তিন দেশ। বলকান রুট দিয়ে অবৈধ অভিবাসন ঠেকাতে নিরাপত্তা বাড়ানোর অংশ হিসেবেই মূলত এমন চুক্তি করল দেশ তিনটি।
চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যেই নিরাপত্তা বাড়াতে নর্থ মেসিডোনিয়া সীমান্তে গাড়ি, থার্মাল ভিশন গগলস এবং ড্রোন পাঠানো হয়েছে। তার আগে অভিবাসনপ্রত্যাশীদের সীমান্ত পারাপার ঠেকাতে ২০১৫-১৬ সালে সার্বিয়া সীমান্তে ধারাল বেড়া স্থাপন করেছিল হাঙ্গেরি। বিশেজ্ঞরা বলছেন, খারাপ আবহাওয়ার কারণে ভূমধ্যসাগর এবং এজিয়ান সাগর বিপজ্জনক হয়ে উঠায় অভিবাসনপ্রত্যাশীরা বলকান রুট ধরে ইউরোপে পোঁছানোর চেষ্টা করেছেন। এদিকে তিন দেশের সরকারপ্রধান অবৈধ অভিবাসন ঠেকাতে ইউরাপিয়ান ইউনিয়নের পদক্ষেপের সমালোচনা করেন। অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেন, ‘অবৈধ অভিবাসন ঠেকাতে ইউরাপিয় ইউনিয়নের নীতি ব্যর্থ হয়েছে। আমরা এখন এমন একটি অবস্থায় পৌঁছেছি, ইউনিয়নের আশ্রয়কাঠামোর বাইরে গিয়ে ইউরোপের দেশগুলো আলাদা আলাদাভাবে জোট করার প্রয়োজন বোধ করছে।’ নিজের দেশের উদাহরণ দিয়ে তিনি জানান, ‘চলতি বছরের শেষ পর্যন্ত অস্ট্রিয়াতে আশ্রয় আবেদনের সংখ্যা হবে আনুমানিক এক লাখ। গত বছর এই সংখ্যা ছিল ৪০ হাজার।’ দেশ তিনটির দাবি, পশ্চিম বলকান রুট ধরে আসা অভিবাসনপ্রত্যাশীদের চাপ মূলত তাদেরকে সামলাতে হয়। তুরস্ক, বুলগেরিয়া এবং মেসিডোনিয়া থেকে অভিবাসনপ্রত্যাশীরা সার্বিয়ায় প্রবেশ করেন। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ বলেন, ‘উত্তর মেসিডোনিয়াকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে। এতে ইউরোপের অন্যান্য দেশসহ আমাদের নিজেদের দেশগুলো বাঁচবে।’

যষ্টিমধুর যত গুণ
মিলি রহমান
সূর্য ডুবতেই শিরশিরে হাওয়া আর হিম পড়তে শুরু করেছে প্রকৃতিতে। আবহাওয়া বদলের এই সময়ে ঘরে ঘরে এখন সর্দি, কাশি, গলা ব্যথা দেখা দিচ্ছে। শিশু থেকে প্রবীণ সকলেই ভুগছেন ঠান্ডা লাগার সমস্যায়। গরম পানীয় খেলে ক্ষণিকের স্বস্তি মিললেও আবারও দেখা দিচ্ছে সমস্যা। সর্দি, কাশি হলে বা গলা পরিষ্কার রাখতে যষ্টিমধু অসাধারণ কার্যকর। এজন্য এই সময় নিয়মিত যষ্টিমধু খেতে পারেন। যষ্টিমধু এটা আসলে গাছের শেকড়। যা আয়ুর্বেদীয় ওষুধ তৈরির অন্যতম উপাদান হিসেবে বহু বছর ধরে ব্যবহার হচ্ছে।
যেভাবে খাবেন যষ্টিমধু-
যষ্টিমধুর পানি : গলা ব্যথা, কাশি ও সর্দি প্রতিরোধ করার গুণ রয়েছে যষ্টিমধুতে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ভেষজ। তাই, শীতকালে ঠান্ডা লাগা বা গলা ব্যথা থেকে বাঁচতে প্রতিদিন এক গ্লাস হালকা গরম পানিতে এক টেবিল চামচ যষ্টিমধু গুঁড়া মিশিয়ে পান করুন।

যষ্টিমধুর চা : এক কাপ পানিতে যষ্টিমধুর একটি ছোট টুকরা দিয়ে ফোটান কিছুক্ষণ। এতে আদা গ্রেট করে দিন এবং আরও কয়েক মিনিট ফোটান। এবার কাপে এই মিশ্রণটি ছেঁকে নিন, এতে টি ব্যাগ দিয়ে পান করুন।
যষ্টিমধু চেবান: শুধু যষ্টিমধুও চিবিয়ে খেতে পারেন। যষ্টিমধুর এক টুকরো চিবিয়ে খেলে কাশি, সর্দি, গলা ব্যথা থেকে তাৎক্ষণিক পরিত্রাণ পাওয়া যাবে, গলাও পরিষ্কার হবে।
যষ্টিমধুর মিশ্রণ : যষ্টিমধুর গুঁড়ো, এক চিমটি দারুচিনির গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং কয়েকটি তুলসি পাতা পানিতে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন। এতে এক চামচ মধুও মেশান। দিনে দু’বার পান করুন এটি। উপকার পাবেন।

ঐন্দ্রিলা হেরে গেলেন মৃত্যুর কাছে
বিনোদন ডেস্ক
একবার নয়, দুই দুই বার ক্যান্সার থাবা বসিয়েছিল কলকাতার টিভি অভিনেত্রী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শরীরে। কিন্তু দু’বারই ক্যানসারকে জয় করেন তিনি। জীবনজয়ী হয়ে ফিরেছিলেন কাজেও। কিন্তু শেষ রক্ষা হল না। ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকে টানা ১৯ দিন লড়ে হেরে গেলেন তিনি। শেষ হলো ঐন্দ্রিলা শর্মা অধ্যায়ের। রোববার দুপুর ১২টা ৫৯ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। যদিও মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর আশা ছিলো হয়তো ফিরবেন তিনি। কিন্তু তারপরই আবার হার্ট অ্যাটাক। গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর ফেরেনি জ্ঞান। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী। দুইবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। সুস্থ হওয়ার পরই ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে হাজির হয়েছিলেন। তার ক্যানসার জয়ের গল্প অনুপ্রাণিত করেছিল ভক্তদের। এরপর জি-বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে দেখা গিয়েছিল তাকে।
কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয়ে পথ চলা শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়।

পাখির ক্ষুধা থেকে পাখিপ্রেম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
ঘড়িতে তখন দুপুর দেড়টা। কদম গাছের ডালে কিচিরমিচির করছে শালিক, কাক, কোকিলসহ শতাধিক পাখি। গাছের ডালে ডালে অপেক্ষা করছিল পাখিগুলো। দুপুর ২টার দিকে মাঝবয়সী এক ব্যক্তি প্লাস্টিকের বালতি হাতে গাছের নিচে ছড়িয়ে দেন কিছু খাবার। খাবার দেখে নিমেষেই হুমড়ি খেয়ে পড়ল পাখিগুলো। খাবার খেতে খেতে একটি অন্যটির সঙ্গে কিছুটা ঝগড়াও করছিল।
পাখিকে খাবার দেওয়া ব্যক্তির নাম মনিউর রানা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সদর হাসপাতাল সড়কে রানা এক্সরে নামে প্রতিষ্ঠানের মালিক তিনি।
প্রতিদিন দুপুরে এমন দৃশ্য দেখা যায়। প্রায় চার বছর ধরে পাখিগুলোকে খাওয়াচ্ছেন মনিউর। এ জন্য প্রতিদিন প্রায় ২০০ টাকা ব্যয় হয় তাঁর। ১০০ থেকে ৩০০ পাখি আসে খাবার খেতে।
মনিউর রানা জানান, প্রায় চার বছর আগে এক দিন দুপুরের খাবার খেয়ে উচ্ছিষ্ট অংশ দোকানের বাইরে ফেলে দেন। সেদিন খাবার দেখে বেশ কিছু পাখি এসে খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। অল্প পরিমাণ হওয়ায় নিমেষেই শেষ হয়ে যায়। অনেক পাখি খাবার না পেয়ে চলে যায়। সেদিন পাখিদের এমন ক্ষুধার্ত অবস্থা দেখে পাখির জন্য মনে অন্যরকম মায়া জন্ম হয় তাঁর। ভাবেন- পাখিগুলো খাবারের জন্য এদিক-ওদিক ছুটে বেড়ায়, কষ্ট করে। নিষ্পাপ পাখিগুলোর জন্য সহানুভূতি জন্ম হয় তাঁর।
মনিউর বলেন, ‘পাখিগুলো আমার সন্তানের মতো। তাই সেদিন থেকে খাবার দিয়ে আসছি। তাদের বাসস্থানের ব্যবস্থা করতে পারলে কিছুটা স্বস্তি পাব।’
গত শুক্রবার দুপুরে দেখা যায়, শতাধিক পাখির এমন খাবার খাওয়া উপভোগ করছেন উৎসুক পথচারীরা।
মনিউর রানার এক্সরে ব্যবসা থেকে প্রতিদিন গড়ে ৭০০ টাকা আয় হয়। হাসপাতালপাড়ার একটি ভাড়া বাসায় থাকেন স্ত্রী-কন্যাসন্তানসহ। চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণিতে পড়ালেখা করছে তাঁর মেয়ে জান্নাতুল ইসলাম জিম। স্বল্প আয়ে মেয়ের পড়ালেখা ও সংসার চালাতে হিমশিম অবস্থা তাঁর। প্রতিদিন পাখির খাবার কেনায় স্বস্তি নেই। তুলির আঁচড়ে গ্রামবাংলার মনোরম দৃশ্যের ছবি আঁকেন। এ জন্য তিনি শিল্পী নামে পরিচিতি পেয়েছেন। স্থানীয় ব্যবসায়ী মো. জুয়েল রানা বলেন, ‘পাখির প্রতি তাঁর (মনিউর) অসাধারণ ভালোবাসা। পাখিরাও তাঁকে খুব ভালোবাসে। তিনি ডাক দিলে কোথা থেকে যেন ঝাঁকে ঝাঁকে পাখি ছুটে আসে। পাখির প্রতি তাঁর এমন ভালোবাসার প্রমাণ মিলেছে।’

সরকারি বই বিক্রির সময় জনতার হাতে ধরা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি বই বিক্রির অভিযাগ উঠেছে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার বিরুদ্ধে। রোববার ভোরে বইগুলো বিক্রি করার সময় স্থানীয়রা হাতেনাতে তাকে ধরে। জানা গেছে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে স্কুলটির একটি কক্ষ থেকে ২৬ মণ বিভিন্ন শ্রেণির সরকারি বই আলিম হোসেন নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা। এ সময় শ্যালোইঞ্জিনচালিত আলমসাধু ভর্তি গাড়িটি বিদ্যালয়ের বাইরে বের হলে স্থানীয়রা আটকে দেন। পরে বিক্রি হওয়া বইগুলো আবার স্কুলে পাঠিয়ে দেন স্থানীয়রা।
বই ক্রেতা আলিম হোসেন জানান, রোববার ভোরে তিনি সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যান বইগুলো নিয়ে আসতে। ২৬ মণ বই ছিল। প্রতি মণ ১৬০০ টাকা দরে তিনি কিনেছেন। বিক্রির সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রেজাউল ইসলাম ও নাইটগার্ড ইমান আলী ছিলেন। বইগুলো কিনে স্কুল থেকে বের হওয়ার সময় স্থানীয়রা আটকে দেন। এর পর সেগুলো আবার স্কুলে রেখে আসা হয়। বিদ্যালয়টির নৈশপ্রহরী ইমান আলীও বই বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। স্কুলের শিক্ষক রেজাউল ইসলাম জানান, সরকারি বইয়ের দায়িত্বে তিনি আছেন। কিন্তু বইগুলো বিক্রির সময় তিনি উপস্থিত ছিলেন না। অভিযুক্ত সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বই বিক্রির অভিযোগ অস্বীকার করে জানান, সরকারি পুরাতন বই রাখা কক্ষটি রঙ করার জন্য কিছু বই অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল, এ ছাড়া কিছু না। বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল্লাহ জানান, ইউএনও ছুটিতে আছেন। বিষয়টি জানার পর উপজেলা মাধ্যমিক অফিসারকে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার দাকোপের লাউডোবে সৃজনী বহুমুখি মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সৃজনী বহুমুখী মহিলা সমবায় সমিতির আয়োজনে বার্ষিক সাধারন সভা সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। সৃজনী বহুমুখী মহিলা সমবায় সমিতির সভাপতি মিনক্ষী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য্য নির্বাহী কমিটির সদস্য ও আইন বিচার বিভাগীয় সংসদীয় কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। এসময় তিনি বলেন- সমাজের সকলের উচিত স্বপ্ন দেখা, যে স্বপ্নের মাধ্যমে সে নিজের ও সমাজের জন্য কিছু করতে পারবে। সৃজনশীল বহুমুখি মহিলা সমবায় সমিতি লিঃ-এর কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যেতে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে আরো বলেন, সততা ও পরিচ্ছন্নতার সাথে কাজ করতে হবে। মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী সমবায় অফিসার লস্কর সাহবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ, লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব কুমার রায়, ভরসা বহুমুখি ম্যানেজার বিশ্নেববজিত মন্ডল, প্রধান শিক্ষক সুকল্যান রায়, রম্যান নিহার মন্ডল, ইউপি সদস্য বিভাস পাইক, গৌতম রায়, বক্তৃতা করেন নিলিমা রায়, ডলি রায়, স্বরসতী রায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নিখিলেশ বর্মন।

খুবিতে সদ্য যোগদানকৃত প্রভাষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে প্রভাষক পদে সদ্য যোগদানকৃত শিক্ষকদের পাঁচদিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং শীর্ষক এক প্রশিক্ষণ ২০ নভেম্বর (রবিবার) শুরু হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সিএসই ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের।
তিনি বলেন, দেশে উচ্চশিক্ষার পরিসর বাড়লেও এটা ঠিক বিশ্বমানে পৌঁছানোর ক্ষেত্রে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। বর্তমান সরকারের উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় ইউজিসি এ লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে শিক্ষকদেরকে শিক্ষাদান ও গবেষণায় আরও দক্ষ করে উন্নত বিশ্বের সারিতে নিয়ে যেতে প্রশিক্ষণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি প্রশিক্ষণ একাডেমি স্থাপন সম্ভব হবে বলে তিনি আশা করেন। এক্ষেত্রে প্রথমেই নবীন শিক্ষক এবং যাদের কোনো প্রশিক্ষণ নেই এমন প্রভাষক/সহকারী অধ্যাপক পর্যায়ের শিক্ষকদের অগ্রাধিকারভিত্তিক এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে আগে শিক্ষকের দক্ষতা বাড়াতে হবে। শিক্ষকের শিক্ষাদান, গবেষণা ও উদ্ভাবনা একটি বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক স্তরে নিয়ে যেতে পারে। তিনি শিক্ষাদানের ক্ষেত্রে সুবিধা সৃষ্টিতে প্রত্যেক ডিসিপ্লিন বা বিভাগে কমপক্ষে একটি স্মার্ট ক্লাসরুম তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষকদের গবেষণামুখী হওয়ার তাগিদ দেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। দেশে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে যে অগ্রগতি, সুনাম ও ভাবমূর্তি অর্জন করেছে তার উল্লেখ করে বর্তমান উপাচার্যের নেতৃত্বে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি বিভিন্ন বিষয়ের ওপর তিনটি সেশন পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, নবীন শিক্ষকদের জন্য ফাউন্ডেশন ট্রেনিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউজিসি বা কেন্দ্রীয়ভাবে এখনো শিক্ষকদের এমন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি না হলেও খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইকিউএসির মাধ্যমে বেশ কিছুদিন ধরে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে। তবে এবার কেবলমাত্র নবীন শিক্ষকদের জন্য ৫ দিনব্যাপী এই ফাউন্ডেশন ট্রেনিং তাদের পেশাগত জীবনে অনেক উপকারে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের এর মতো বিদগ্ধ শিক্ষককে পেয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম তৈরিসহ অন্যান্য ব্যাপারে ইউজিসির আরও সহায়তা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। এছাড়াও উদ্বোধনী দিনে সেশন পরিচালনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ।
এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন নবীন প্রভাষক অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

তারেক রহমানের জন্মবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন
গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেয়া সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে
স্টাফ রিপোর্টার
ফ্যাসিবাদী সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। জনগনের সরকার প্রতিষ্ঠা করে বিএনপি এই ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থাকে পরিপূর্ণভাবে মেরামত করবে। চলমান গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেয়া সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। যার নেতৃত্ব দেবেন দেশনায়ক তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন। রবিবার সকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে ‘তারেক রহমান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।
তারেক রহমানকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম নেতা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, তার নির্দেশে দেশের বিভাগীয় সদর গুলোতে লাখ লাখ মানুষ গণসমাবেশ সফল করতে রাস্তায় নেমে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারের নিয়মতান্ত্রিক যুদ্ধে বিভাগীয় সদরগুলোতে বিএনপি জয়লাভ করেছে। এরপরও যদি সরকারের ঘুম না ভাঙ্গে তবে ১০ ডিসেম্বরের পরে আন্দোলন দ্বিতীয় পর্বে উন্নীত হবে। সরকারকে বিদায় করার পর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সব পক্ষকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি।
জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের প্রতিহিংসায় তারেক রহমান দেশের বাইরে অবস্থান করলেও দেশের মানুষ আজ তার নির্দেশে শত মাইল পথ পাড়ি দিচ্ছে। এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে ভয় পায়। আর তাই তারা বিএনপির বিভাগীয় গণসমাবেশ নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করছে। সিলেটের সমাবেশকে বাঁধাগ্রস্থ করতে বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়নকে হত্যা করেছে। এরআগে দেশের বিভিন্ন স্থানে আরও ৮ নেতাকর্মীকে হত্যা করেছে। সরকার বিএনপির আন্দোলনকে রক্তাক্ত করতে চায়। ভয় ভীতি দেখাতে চায়। বিভ্রান্তি ছড়াতে চায়। নিয়মতান্ত্রিক আন্দোলনকে সহিংস করে তুলতে চায়। সব ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করেই বিএনপি এই যুদ্ধে জয়ী হবে।
সাবেক এমপি জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে। দুদককে সরকারের অন্যায় কাজের হাতিয়ারে পরিণত করেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য দুদককে ব্যবহার করা হচ্ছে। পার্লামেন্টে যা খুশি তাই করা হচ্ছে। যাকে তাকে পার্লামেন্টে ঢোকানো হচ্ছে। জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে আদালত ও দুদকের অসুস্থতা চিরতরে শেষ করা হবে। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা হবে।
বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশের সংকট নিয়ে কথা বললেই সরকার অস্থির ও উত্তেজিত হয়ে ওঠে। মন্ত্রীরা আবোল তাবোল বকতে থাকে। স্বপন বলেন, ব্যাংকে যাদের আমানত আছে তারা টাকা ফেরৎ পাওয়া নিয়ে হতাশায়। শেয়ার বাজারের বিনোয়াগকারীরা হতাশায়। প্রতি বছর এক লক্ষ কোটি টাকা এ দেশ থেকে পাচার হয়ে সুইস ব্যাংকে যাচ্ছে। খেলাপি ঋণ এক লক্ষ ৩৪ হাজার কোটি টাকা। বিদ্যুৎ খাতে লুটপাটকে জায়েজ করতে সংসদে ইনডেমনিটি পাশ হয়েছে। এ দেশের টাকা পাচার করে ফারুক খানের কোম্পানি সিঙ্গাপুরে শীর্ষ ধনীর তালিকায়।
তারেক রহমানের আগামী জন্মবার্ষিকী বাংলাদেশে পালিত হবে আশা করে জহির উদ্দিন স্বপন বলেন, তার আগে ফ্যাসিবাদী শাসকের পতন হবে, অবাধ নির্বাচনের মাধ্যমে জনগন ভোটাধিকার ফিরে পাবে এবং ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।
বক্তব্যের শুরুতে আধা মিনিটব্যাপী করতালির মাধ্যমে তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান জহির উদ্দিন স্বপন। এ সময় মিলনায়তন ও বাইরে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মী সম্মিলিতভাবে করতালিতে মুখর হয়ে ওঠেন।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স ম বাবর আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, বিএফইউজের সহ সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, মুসলিম লীগের মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, এনটিভি’র খুলনা ব্যুারো প্রধান আবু তৈয়ব মুন্সি, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং পরে দোয়া মোনাজাত করেন ওলামা দল নেতা ম্ওালানা ফারুক হোসাইন।
বিশেষ অতিথি আজিজুল বারী হেলাল বলেন, তারেক রহমান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতিতে বিশ^াসী ছিলেন। সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসলে তিনি চিঠি পাঠিয়ে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। ঈদে ও বিশেষ দিবসে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে শুভেচ্ছা উপহার পাঠাতেন। তিনি টিএসসিতে বাংলাদেশ উৎসব নামে দেশ ব্যান্ড শিল্পীদের কনসার্ট করেছিলেন। ঢাকা ও আশেপাশে ৬ লক্ষ নিমের চারা লাগিয়েছিলেন। গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে নিহত ও আহতদের পাশে দাঁড়ায় বিএনপি। প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত মানুষকে তার নির্দেশে সহায়তা পৌঁছে দেন দলের কর্মীরা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে দুঃস্থ অসহায় মানুষকে সহায়তা করা হয়।
হেলাল বলেন, তারেক রহমান বাংলাদেশের হৃদয়। তাকে নির্বাসনে রেখে বাংলাদেশ ভালো থাকতে পারেনা। তিনি বলেন, নেতা তিনি, যিনি জনগনকে উজ্জীবিত করতে পারেন। তারেক রহমানের ডাকে দেশের মানুষ মুক্তির জন্য পাগল হয়ে উঠেছে। মাফিয়া সরকারের পতন ঘটিয়ে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে, অবাধ নির্বাচনে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে, সবাইকে নিয়ে জাতীয় সরকার এবং দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন কারই এখন আমদের লক্ষ্য।
এর আগে মহানগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে একের পর এক মিছিল আসতে থাকে। প্রেসক্লাব মিলনায়তনের নির্ধারিত আসন পূর্ণ হয়ে লোকসমাগম ছড়িয়ে যায় আশেপাশের সড়কে। এ সময় ওই পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এস এ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, আব্দুর রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশারফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, শেখ তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল,
চৌধুরী কওসার আলী, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ডাঃ আব্দুল মজিদ, আশফাকুর রহমান কাকন, খায়রুল ইসলাম খান জনি, বেগ তানভিরুল আযম, শাহিনুল ইসলাম পাখী, রোবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, ইলিয়াস মল্লিক, শেখ আসগর আলী, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, মোঃ হাফিজুর রহমান, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, মোঃ আনিসুর রহমান, কাজী মিজানুর রহমান, সুলতান মাহমুদ, এহতেশামুল হক শাওন, অ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, মনিরুজ্জামান লেলিন, একরামুল কবির মিল্টন, এস এম মুর্শিদুর রহমান লিটন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ^াস, খন্দকার ফারুক হোসেন, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, সেলিম সরদার, রবিউল হোসেন, সরোয়ার হোসেন, শেখ জামালউদ্দিন, রুিফকুল ইসলাম বাবু, আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাইদুজ্জামান খান, গাজী আফসারউদ্দিন, হাসনাত রিজভী মার্শাল, মোল্লা ফরিদ আহমেদ, সরদার আব্দুল মালেক, আনসার আলী, আব্দুস সালাম, মনির হাসান টিটো, আলমগীর হোসেন, হাবিুবুর রহমান রিটু, কাজী শাহনেওয়াজ নীরু, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, শাহাদাত হোসেন ডাবলু, গাজী আব্দুল হালিম, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মোঃ জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা,
যুবদলের ইবাদুল হক রুবায়েদ, আব্দুল আজিজ সুমন, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ^াস, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, শফিকুল ইসলাম শাহিন, জাকির হোসেন, ওয়াহিদুজ্জামান হাওলাদার, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, মহিলা দলের এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, এ্যাড, কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা, আনজিরা খাতুন, নিঘাত সীমা, মঞ্জুয়ারা বেগম, কওসারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল, রাবেয়া ফাহিদ হাসনা হেনা, শামসুন নাহার লিপি, মৎস্যজীবী দলের হেমায়েত হোসেন, আজিজুল ইসলাম, জাসাসের শহিদুল ইসলাম,
থানা বিএনপির মোল্লা সাইফুর রহমান, আব্দুল মান্নান খান, এনামুল হক,
ওয়ার্ড বিএনপি নেতা এমদাদ হোসেন, মোঃ আব্দুল ওহাব, মোঃ লিটন খান, কাজী আব্দুল লতিফ, মোঃ মোকসেুদল আলম, কোদাবক্স কোরাইশী কাল্লু, জাহিদুর রহমান রিপন, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, শেখ আব্দুল আলিম, ওয়অহিদুজ্জামান হাওলাদার, ইব্রাহিম হাওলাদার, আসাদুজ্জামান আসাদ, শেখ হাবিবুর রহমান হাবিব, কাজী কামরুল ইসলাম বাবু, মনিরুজ্জামান মনি, জিএম মইন উদ্দিন, ডাঃ আব্দুস সালাম, হাসান আল মামুন বাপ্পী, মোঃ নজরুল ইসলাম, মাহবুব উল্লাহ শামীম, মোঃ শহীদ খান, হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ। #

কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের দাবি
ইলিয়াস হোসেন, তালা প্রতিনিধি
খুলনার বাণিজ্য নগরী কপিলমুনির সঙ্গে সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) তালা উপজেলার জালালপুর ইউনিয়নবাসীর আয়োজনে কানাইদিয়া খেয়াঘাটের পাশে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তি, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইউপি সদস্য শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। মাস্টার আজিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন আনন্দ কুমার পাল, ইউপি সদস্য আমজাদ হোসেন, মাওলানা আব্দুস সোবহান, হাফেজ রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জালালপুরের ১০টি গ্রামের কৃষকের শস্য বিক্রি হয় কপিলমুনিতে। এ অঞ্চলের অনেক ছেলেমেয়ে কপিলমুনি স্কুলে লেখাপড়া করেন। জরুরি অবস্থায় রোগীদের কপিলমুনি হাসপাতালে নিয়ে যেতে হয়। কিন্ত নড়বড়ে বাঁশের সেতু দিয়ে নিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

 

প্রতিটি হত্যার জবাব সরকারকে দিতে হবে: রিজভী
ঢাকা অফিস
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন দমাতে বেছে বেছে নেতাকর্মীদের হত্যা করছে সরকার। প্রতিটি হত্যার জবাব সরকারকে দিতে হবে।

তিনি বলেন, সরকারের নির্দেশেই বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়নকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সরাসরি তার গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়। এর আগে ভোলার নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন প্রধান এবং মুন্সিগঞ্জে শাওন, যশোরে আব্দুল আলিমকে হত্যা করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কর্তৃত্ববাদী শেখ হাসিনার মসনদ এখন ভেঙে পড়ার উপক্রম। দেশের অর্থনৈতিক অবস্থা দেউলিয়া হয়ে গেছে। সারাদেশের মানুষ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে। বিএনপির সমাবেশে সাধারণ মানুষের ঢল নামছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার বুঝতে পেরেছে- তারা আর টিকে থাকতে পারবে না। তাই রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। বেছে বেছে বিএনপির তরুণ নেতাদের হত্যা করা হচ্ছে। জনপদের পর জনপদ রক্তে রঞ্জিত করছে। কিন্তু নেতাকর্মীদের হত্যা করে সরকারের শেষ রক্ষা হবে না। এ সরকারের পতন ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না।

এসময় আরও উপস্থিত ছিলেন- জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, মহাসচিব প্রফেসর এমতাজ হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, অধ্যক্ষ নজরুল ইসলাম ও ডা. জাহিদুল কবিরসহ অন্য নেতারা।

এক জেলায় বাড়ি, একই বিভাগে পড়াশোনা, একসঙ্গে পেলেন স্বর্ণপদক
সাতক্ষীরা প্রতিনিধি
স্নাতকে (বিবিএ) অসাধারণ ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তনে স্বর্ণপদক পেয়েছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মো. নাজমুছ সাকিব এবং সদর উপজেলার দক্ষিণ কাটিয়া গ্রামের মো. মাসুদ রানা। নাজমুছ সাকিব বিশ্ববিদ্যালয়ের কর্নেল মালেক স্বর্ণপদক-২০১৮ এবং মাসুদ রানা অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম স্বর্ণপদক-২০১৯ পেয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদের কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন তারা। সম্প্রতি নাজমুছ সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ শিক্ষকতা করেছেন।

অন্যদিকে, মাসুদ রানা রাজধানীর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ প্রভাষক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলেন।
নানা অর্জনে শিক্ষাজীবন বর্ণিল করেছেন সাকিব ও মাসুদ।

খোঁজ নিয়ে জানা গেছে, নাজমুছ সাকিব জিপিএ-৫ পেয়ে ২০১২ সালে মাধ্যমিক ও ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চ মাধ্যমিকের ফলে তিনি সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান অর্জন করেন। এর আগে ৫ম ও ৮ম শ্রেণিতে তিনি ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেন। ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন।

অন্যদিকে, মাসুদ রানা সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে ২০১৩ সালে সাতক্ষীরা পিএন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও ২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। মাধ্যমিকের ফলে তিনি যশোর শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান অর্জন করেন। ২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন।

নাজমুছ সাকিব বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতক ও ২০২১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তরে তিনি সর্বোচ্চ ফল সিজিপিএ-৪ অর্জন করেন এবং উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন।

মাসুদ রানাও একই বিভাগ থেকে ২০২০ সালে স্নাতক ও ২০২২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তরে তিনি সর্বোচ্চ ফল সিজিপিএ-৩.৯৬ অর্জন করেন এবং উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন। শিক্ষাজীবনের অসাধারণ কৃতিত্বস্বরূপ অস্ট্রেলিয়া সরকার তাকে ‘অ্যানডিয়াভর লিডারশিপ প্রোগ্রাম অ্যাওয়ার্ড’ প্রদান করে এবং সপ্তাহব্যাপী স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে আমন্ত্রণ জানায়।

ছাত্রজীবনে দুজনেই বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি উভয়ে ব্যবসায় সংক্রান্ত গবেষণায় নিজেদের নিয়োজিত রেখেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাদের বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

নাজমুছ সাকিব তার নিজ ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক সংগঠন ‘মাতৃভূমি শোভনালী’ এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক।

অন্যদিকে মাসুদ রানা তার নিজ জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরার (ডুসাস) সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

খুলনার দাকোপের লাউডোব ফেরীঘাটে আজ থেকে নিয়মিত ফেরি চলাচল শুরু
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপের লাউডোব ফেরীঘাটে আজ থেকে নিয়মিত নতুন ফেরীর যাত্রা শুরু। সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপির উপস্থিতিতে লাউডোব ফেরি ঘাট থেকে সাধারণ যাত্রী নিয়ে ফেরি চলাচল শুরু হয়। আজ দৃশ্যমান লাউডোব ফেরিঘাট স্বপ্ন পূরণ হয়েছে এলাকাবাসীর। অবশেষে দাকোপের বঞ্চিত অবহেলিত দাকোপ উপজেলার লাউডোব ও বানীশান্তা ইউনিয়নের সংযোগ স্থলে লাউডোব ফেরীঘাটে ফেরীর চলাচল শুরু হয়েছে। পাঁচটি ইউনিয়নের অর্থনৈতিক উন্নয়নে মিলবে এবার পরিবর্তন। দাকোপের ৩৩ নং পোল্ডারে অবস্থিত বাজুয়া, লাউডোব, বানিশান্তা, কৈলাজগঞ্জ দাকোপ ইউনিয়ন। এই পাঁচটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটা ফেরিঘাট। আর সেই স্বপ্ন আজ বাস্তবে পূরণ হয়েছে দাকোপের কৃতি সন্তান লাউডোবের মাটিতে জন্ম গ্রহন করা নেত্রী গন- মানুষের নেতা বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রচেষ্টায়। লাউডোব ইউনিয়নের চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন পদ্মাসেতু দক্ষিণ এলাকার মানুষের স্বপ্ন ছিল, কিন্তু আমাদের এই পশুর নদীতে একটা ফেরি হবে তাও আবার আমাদেরই লাউডোব ঘাটে এটা কোনদিন কল্পনাও করিনি, আমার জীবদ্দশায় কর্দমাক্ত পায়ের স্বৃতি নিয়ে বৈদ্যতিক আলোয় পিচের রাস্তা বেয়ে প্রিয় মাতৃভূমি চষে বেড়াবো একথা স্বপ্নেও ভাবিনি। যা আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লাউডোবের মাটিতে জন্ম গ্রহণ করে তিল তিল করে বেড়ে উঠে আজ দাকোপকে সাজানোর স্বপ্ন নিয়ে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে যিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন সেই সংসদ সদস্য আমাদের প্রানপ্রিয় দিদি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপিকে। যার ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই অসাধ্য সাধন হয়েছে। মহান সৃষ্টিকর্তা তার মঙ্গল করুক। লাউডোব ফেরিঘাটে নতুন ফেরি চলতে দেখে এলাকাবাসী এসকল কথা আবেগ ভরে প্রকাশ করেন। ফেরি চলতে দেখে এলাকাবাসী কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সাথে সাথে ধন্যবাদ জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য লাউডোবের কৃতি সন্তান এ্যাডঃ গ্লোরিয়া ঝরনা সরকার এবং সড়ক ও জনপদ বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীগনকে।

দৌলতপুরে সন্ত্রাসী হামলায় আমেরিকা প্রবাসী রক্তাক্ত জখম, হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুরে সন্ত্রাসী হামলায় আমেরিকা প্রবাসী মোঃ তারিকুজ্জামান ও তার ছোট ভাই রক্তাক্ত জখম খুমেক হাসপাতালে ভর্তি। ভুক্তভোগী জানান,দৌলতপুরে কুলিবাগান ইস্পাহানী কলোনীর মোড়ে পূর্বের ফুটবল খেলা কে কেন্দ্র করে মারামারির জের ধরে কলোনির সামনে খুলনা যশোর মহাসড়কের উপরে প্রাইভেট কার হাইওয়ে ওঠার সময় রাস্তায় গাড়ি গতিরোধ করে সোবাহান খার চায়ের দোকানের সামনে প্রথমে প্রাইভেট কারের গ্লাস নামানো থাকায় খবির গড়িয়ার ছেলে রবিউল প্রাইভেট কারের চালক শহিদুল ইসলামকে আঘাত করে। ছোট ভাই শহিদুল ইসলামকে আঘাত করলে আমেরিকা প্রবাসী মোঃ তারিকুজ্জামান ওরফে আফজাল হোসেন (৪২) গাড়ি থেকে নামলে রবিউল সহ আরো কয়েক জনের একটি দল প্রাইভেট সহ আমেরিকা প্রবাসী মোঃ তারিকুজ্জামান ও তার ছোট ভাই গাড়ির চালক শহিদুল ইসলামের উপরে লাঠি,লোহার রড নিয়ে হামলা চালায়। এই হামলায় মোঃ তারিকুজ্জামান ও শহিদুল ইসলাম রক্তাক্ত গুরুতর জখম হয়।এলাকাবাসী উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল তিনি গুরুতর মুমূর্ষ অবস্থায় রয়েছেন। তার মাথায় ৭ টি সেলাই দেওয়া হয়েছে ও গায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রবাসীর ছোট ভাই শহিদুল ইসলাম জানান,তার ভাইয়ের কাছে থাকা নগদ টাকা,হাতে থাকা স্বর্নেও ভেজলেট ও গলায় থাকা স্বর্নেও চেইন সহ প্রায় ৩ লক্ষ টাকার জিনিস ছিনিয়ে নিয়ে গেছে।।দৌলতপুর থানার কর্তব্যরত ডিউটি অফিসার এ এস আই মোঃ আলমগীর জানান, আমেরিকা প্রবাসী মোঃ তারিকুজ্জামান ওরফে আফজাল হোসেন রক্তাক্ত অবস্থায় থানায় এসেছিল তখন তাকে জরুরী চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বলেছেন ওসি তদন্ত। তিনি আমাদের মৌখিক অভিযোগ দিয়েছে। ্খন ও কোন মামলা হয়নি।তার পরিবারের পক্ষ থেকে আমেরিকা প্রবাসী উপরে হামলায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান।এলাবাসী সুত্রে জানা যায়, মোঃ তারিকুজ্জামান আমেরিকা থেকে এসে মধ্যডাঙ্গা প্রাইমারি স্কুল মাঠে ৩২ দলের একটি ফুটবল টুর্নামেন্টের নামিয়ে ছিলেন। গত ১৫ ই নভেম্বর ফুটবল খেলাকে কেন্দ্র করে কুলি বাগান বনাম গাইকুর খেলায় হাতাহাতি হয়। প্লেয়ারদের সাথে সেই খেলা মিটানোর জন্যই মূলত তারিকুজ্জামান চেষ্টা করে। তারই জের ধরে রবিবার দুপুরেমহেশ্বরপাশা মধ্যডাঙ্গার বাড়ী থেকে দৌলতপুর জরুরী প্রযোজনে দৌলতপুর যাওয়ার পথে আমেরিকা প্রবাসীর উপরে হামলা হয়।

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে যুবলীগের আয়োজনে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কেশবপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যশোরের জনসভা সফল করতে কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে প্রচার মিছিল ও সমাবেশ রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রচার মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে বঙ্গবন্ধূ ম্যুরাল চত্ত্বরে এস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ এর সভাপতিত্বে ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপি শাহীন চাকলাদারের এপিএস এইচ এম এ হুমায়ুন কবির বাপ্পী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর আওয়ামী লীগনেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগনেতা আলমগীর সিদ্দিক টিটো, আল হেলাল সরদার, পৌর যুবলীগনেতা জয় ভদ্র জগাই, লিটন গাজী, রাজিব খান, ফারুক হোসেনসহ কেশবপুর উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরের জনসভা সফল করতে কেশবপুর উপজেলা যুবলীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পৃথিবীতে এই প্রথম বাংলাদেশর মানচিত্রের আদলে গীটার তৈরী
খবর বিজ্ঞপ্তি
খুলনা শহরে শৈশব থেকে বেড়ে উঠেছে লাবনান জামি ও তারি বন্ধু অহিদ আল হক। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বেড়ে উঠেছে দুই বন্ধু মিলে উদ্যোগ নিলেন বাংলাদেশের মানচিত্র দিয়ে গিটারের অবকাঠামো তৈরি করা।বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে ইলেকট্রিক গিটার প্রচলন রয়েছে বেশি। বড় বড় শিল্পীরা ইলেকট্রিক গিটারে গান পরিবেশন করে তারা পেইনকিলার নামে একটি ব্যান্ড এর দল পরিচালনা করেন। তাই গিটারের প্রতি রয়েছে তাদের অধিক ভালোবাসা। তাই নবীনদের মাঝে যদি গিটারকে সহজলভ্য ও কম দামের ভেতর নিয়ে আসা এবং নিজস্বতা অর্জন করতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের কাছে দুই বন্ধু আসে।স্যার আপনার সহযোগিতা চাই কাঠের উপরে আমরা একটি বাংলাদেশের মানচিত্র তুলে ধরে গিটারের রূপ দিতে ইচ্ছুক।আপনি আমাদের সহযোগিতা করুন।আমি নবীনদের উদ্যোগ দেখে আনন্দে আপ্লুত। নবীদের উদ্দেশ্য শুনে আমি তাদেরকে অনুমতি দিলাম এবং তখন তারা বলেন স্যার আমরা গুগলে অনেক সন্ধান করে দেখেছি এখন পর্যন্ত মানচিত্রের রূপে কোন গিটার তৈরি হয়নি।তাই আমরা এই উদ্যোগ নিয়েছি।তারা কাজ শুরু করে ৫ই আগষ্ট ২০২১ সালে।এই গিটারের ডিজাইন চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সহযোগিতায় বাংলাদেশের মানচিত্রে রূপ পায় গিটারের আনুসঙ্গীক কাজ শেষ হয় ২৫অক্টোবর, ২০২২ ইং। গিটারের সম্পূর্ণ রূপ কার্যক্রম শেষ করে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের কাছে পুনরায় দুই ছাত্র আসে। এ সময় শিক্ষার্থীদের হাতে গিটার দেখে শিক্ষকের প্রাণ ভরে যায়।ছাত্র লাবনান দুইটি গান বাজিয়ে শোনায়। গান শুনে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অভিভূত হয়ে বলে আমার জীবন ধন্য, লাবনান ও অহিদ তোমাদের মতো শিক্ষার্থীদের শিক্ষক হতে পেরে।প্রথমেই আমি তোমাদের পিতা-মাতাকে অভিনন্দন জানাই তারা তোমাদের সহযোগিতা করেছে তাই তোমাদের মেধা কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে পেরেছো।আমি ছোট থেকে উদ্যোক্তাদের খুব পছন্দ করি। কোন কিছু দেখে করার মাঝে কোন আনন্দ নেই।যারা সৃষ্টি করতে জানে তাদের চেয়ে গুণী মানুষ আমার দৃষ্টিতে আর নেই ।আমি আশীর্বাদ করি তোমাদের জীবন অনেক সুন্দর হবে।সর্বোপরি বলবো যারা সংস্কৃতি চর্চা করেন তারা ভালো মনের অধিকারী হয়ে থাকেন। তাই তোমাদের যদি কখনো আমাকে প্রয়োজন হয় সর্বক্ষণ তোমাদের জন্য আমার দরজা খোলা থাকবে।সারা বিশ্বে তোমাদের এই সৃষ্টি ছড়িয়ে পড়ুক ইতিহাসের পাতায় লেখা হোক তোমাদের নাম। যদি
বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যেসকল বিজ্ঞ মহোদয় রয়েছেন আপনারা অবশ্যই এই নবীনদের সরকারি স্বীকৃতি সহ তাদের মেধার মূল্যায়ন করবেন। তবে ভবিষ্যতে তারা অনেক বড় হতে পারবেন আমি একজন চিত্রশিল্পী হিসেবে এমনটা আশা করি। তাদের নাম গ্রিনিস বুকে স্থান পেলে এটি বাংলাদেশের সুনাম বয়ে আনবে।খুলনার দুই কৃতি সন্তান এরকম একটি মহতী সুন্দর উদ্যোগ নেওয়ায় খুলনা আর্ট একাডেমি তাদের জন্য শুভ কামনা করছেন তাদের মত নবীন উদ্যোক্তা পেয়ে তাদের গিটারের ডিজাইন অংকন করার সুযোগ পেয়েছি। এই গিটারের গান শুনতে চাইলে ইউটিউবে ভিজিট করলে পাবেন কযঁষহধ অৎঃ অপধফবসু দেখুন।সর্বশেষে তাদেরকে বুকে জড়িয়ে নিয়েছি এবং এই নবীদের উদ্যোগ সফল হওয়ায় আমি আনন্দিত হয়ে আশাবাদ ব্যক্ত করি। তোমরা দেশের গর্ব তোমরাই পারবে এই দেশের সুনাম বয়ে আনতে দেশবাসী আপনারা সবাই আমার ছাত্রদের জন্য শুভকামনা করবেন। সকলের মঙ্গল কামনায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

ভোট ও ভাতের অধিকার আদায়ে বাংলার জনগন ঐক্যবদ্ধ-মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
যে সরকার মানুষের জান ও মালের নিরাপত্তা দিতে পারে না, জনগনের মাল লুট করে খায়, যে সরকারের অধিনে কখনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং হতে দেয়া হবে না। জাতীয়তাবাদী আদর্শে সকল দল ঐক্যবদ্ধ ভাবে দল মত নির্বিশেষে এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের প্রতিটি পাড়া-মহল্লায় সরকার বিরোধী আন্দোলন চলছে। আওয়ামী সরকার মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে আটক করে রেখেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নির্বাসিত করেছে। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফেরার পথ মশ্রিণ করতে হবে। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। জনগনের সরকার প্রতিষ্ঠা করুন, তা না হলে এ দেশের সাধারন জনগন কখনও ক্ষমা করবে না। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে বিএনপির নেতা-কর্মিদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। পুলিশ দিয়ে হয়রানি করছে। নির্বিচারে মিছিলে, সমাবেশে গুলি করে কর্মীদের হত্যা করছে। দ্রব্য মুল্যের উর্দ্ধগতি সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজ মানুষ তাদের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে। তারা তাদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।
রবিবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর ৫৮তম জন্মদিন উপলক্ষে খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় সদর থানার ৩০নং ওয়ার্ডের রূপসা শ্বশান ঘাট এলাকায় অন্ধ, বধির, ছিন্নমুল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এ কথা বলেন। তিনি আরও বলেন, মেগা প্রকল্পের নামে চলছে মেগা দুর্ণীতি। সকল দুর্ণীতির অবসন ঘটাতে হবে ঐক্যবদ্ধ আন্দোলন এর মাধ্যমে। জনগনই সকল ক্ষমতার উৎস। বিএনপির বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ দেখে সরকার দিশেহারা।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মহিবুজ্জামান কচি, জালু মিয়া, মীর কবির হোসেন, ইশহাক তালুকদার, সরদার রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, জাহিদ কামাল টিটু, নিয়াজ আহমেদ তুহিন, মাহবুব হোসেন, ইকবাল হোসেন, মোহাম্মদ আলী, সাইমুন ইসলাম রাজ্জাক, হেদায়েত হোসেন হেদু, মিজানুর রহমান মিজান, নুরুল ইসলাম লিটন, সেলিম বড় মিয়া, শাহাবুদ্দিন আহমেদ, আব্দুর রহমান, নুরুল ইসলাম নুরু, স্বপন হাওলাদার, শুকুর আলী, শামীম আশরাফ, আল আমিন তালুকদার প্রিন্স, ইমরান হোসেন, রাজিবুল আলম বাপ্পি, কবির বিশ্বাস, রবিউল আলম, পারভেজ আলম, মিজান শিকারী, আব্দুল করিম, আসাদুজ্জামান সানা, কামরুল আলম খোকন, দিহান ইসলাম, রবিউল ইসলাম রবি, মো. মুন্না, মনিরা বেগম, কাকলী বেগম, কামরুল বিশ্বাস, রিফাত পারভেজ, নজরুল ইসলাম মান্না, মারুফ হোসেন, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, মিরাজ হাওলাদার, শাহাআলম, মঞ্জুর রহমান খান, মেহেদী হাসান প্রমুখ।

আশাশুনিতে স্কুলের জমি দখল ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের জমি জবর দখল, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ নভেম্বর) স্কুল ছুটির পর স্কুল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, আছাফুর রহমান, ইউছুপ আলী প্রমুখ। বক্তাগণ ও স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভীন সুলতানা বলেন, স্কুলের জমি অবৈধ দখল নিয়ে স্কুলের গেটের মুখ জুড়ে দোকান ঘর বেধে গানবাজনাসহ নানা সমস্যা সৃষ্টি করা, পয়ঃ নিস্কাশনে বাধা ও লোনা পানিতে স্কুল চত্বর নিমজ্জিত করে পরিবেশ বিনষ্ট করা, স্কুলের নাম ‘বঙ্গবন্ধু’ পরিবর্তন করা, পুনরায় বঙ্গবন্ধু নাম সংযুক্ত করে সরকারি করণের প্রচেষ্টায় বাধা ও ষড়যন্ত্র করা, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রমের বিরুদ্ধে ও প্রধান শিক্ষককে (ভারপ্রাপ্ত) নিয়ে ষড়যন্ত্র, মিথ্যাচার, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ষড়যন্ত্রকারীরা। তাদের চক্রান্তের প্রতিবাদ জানিয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। বক্তাগণ আরো বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহনের পর থেকে স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি ও পাসের হার খুবই ভাল। যারা স্কুলের বিরুদ্ধে মাঠে নেমেছে তারা স্কুল সরকারি হোক চায়না, স্কুলের জমি অবৈধ দখল বজায় রাখতে, খেলাধুলা বন্ধ রাখা, স্কুলের সুনাম নষ্ট করতে ষগযন্ত্রে তারা লিপ্ত রয়েছে। বক্তাগণ বঙ্গবন্ধুর নামীয় বিদ্যালয়টিকে চক্রাস্তকারীদের হাত থেকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

খাজরায় আদালতে বিচারাধীন জমি দখল নিতে বাদী পক্ষকে হুমকীর অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা গ্রামে ভোগদখলীয় পৈত্রিক ভিটেবাড়ীর জমি নিয়ে আদালতে মামলা চললেও জবর দখল নিতে বাদী পক্ষকে হুমকীর অভিযোগ পাওয়া গেছে।
খাজরা গ্রামের মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে আঃ রাজ্জাক গাজীসহ অন্য বাদীরা জানান, তারা বংশ পরম্পরায় ৪০ শতক জমিতে ঘরবাড়ি গাছগাছালী লাগিয়ে দীর্ঘকাল বসবাস করে আসছেন। এখানে ১৮ শতক জমি বিবাদী মোকিম গাজীর কন্যা ফাতেমার পাওনা আছে, পক্ষান্তরে তাদের দখলীয় স্থানে আমাদের ১৮ শতক জমি রয়েছে, যা বিবাদীরা দখল করেন। আমরা মুর্খ ও স্বামী-স্ত্রী সবাই খেটে খাওয়া মানুষ। আমাদের অজান্তে সমুদয় জমি তাদের নামে রেকর্ড হয়ে যায়। সেই থেকে বিবাদীরা আমাদেরকে নানা ভাবে হয়রানী, জমি জবর দখল চেষ্টা, মারপিট ও হুমকী ধামকী দিয়ে আসছে। আমরা বিজ্ঞ আশাশুনি সহকারী জজ আদালতে দেং ৯৬/২০০০ নং মোকদ্দমায় গত ১৭/৫/২২ তাং ভ্রমাত্মক রায় ও ২৪/৫/২২ তাং ভ্রমাত্মক ডিক্রীর দ্বারা বাদী/আপীলকারী পক্ষ ক্ষুব্ধ, ব্যাথিত ও ক্ষতিগ্রস্থ হওয়ায় উক্ত রায় ও ডিগ্রীর বিরুদ্ধে আপীল করি। দেং আপীল মামলা নং ৬৫/২০২২। বিজ্ঞ আদালত আপীল গ্রহন করেন এবং মামলা চলমান রয়েছে। এছাড়া স্থানীয় ভাবেও বিষয়টি মিমাংসার চেষ্টা করা হলেও ফাতেমা দিং সেখানে তাদের পক্ষের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। ইউনিয়ন পরিষদে ধার্য দিনের আগেই আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে দাবী করে তারা আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল বিধায় তাদের উপর বিবাদী পক্ষের রক্তচক্ষু, ষড়যন্ত্র ও হুমকী ধামকীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসন, আইন আদালত ও জন প্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর মাদার তেরেসা এ্যওয়ার্ড প্রদান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কোদণ্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী মাদার তেরেসা গোল্ডেন এ্যওয়ার্ড-২০২২ এ ভূষিত হয়েছেন। ১৯ নভেম্বর ঢাকার একটি রেস্তোরায় অনুষ্ঠিত সম্মেলনে তাকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
কবি সুকান্ত স্মৃতি সংসদ ঢাকার আয়োজনে সেগুন বাগিচা ঢাকায় সেগুন রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুণীজনদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। কবি সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি কাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রেম সাগর মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন ও আদ দীন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ শামছুন নাহার।

আশাশুনিতে পুলিশী অভিযানে গ্রেফতার-২
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রবিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম এর নির্দেশ এএসআই হাবিবুর রহমান চালিয়ে ননজিআর মামলার আসামী বুধহাটা গ্রামের মৃত দবির উদ্দিন ঢালির ছেলে আব্দুল মালেক ঢালিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে নন জিআর ৫১/২২ নং মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার বাদী মেজবাহুল আলম। এছাড়া তার বিরুদ্ধে সিআর ২০১/২১ প্রতারনা মামলা জামিনে আছেন এবং বিচারধীন রয়েছে। সিআর ২০২/২১ মামলা সিআইডি তদন্তাধীন। সিআর ৪১২/২২ চুরি মামলা পিবিআই তদন্তাধীন আছে। নং অন্য মামলা রয়েছে বলে বাদী জানান।
অপর দিকে এসআই জাহিদুর রহমান অভিযান চালিয়ে শ্রীউলা গ্রামের মহির উদ্দিন সরদারের ছেলে জিআর মামলার আসামী সফি সরদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

গুণীজন স্মৃতি পরিষদের শোকসভায় বক্তারা
অধ্যাপক অসিতবরণ ঘোষ শিশুদেরকে স্বপ্ন দেখাতে পচ্ছন্দ করতেন
খবর বিজ্ঞপ্তি
অধ্যাপক অসিতবরণ ঘোষ শিশুদের দেবতারূপে দেখতেন। তাদেরকে স্বপ্ন দেখাতে পচ্ছন্দ করতেন। খেলাধূলার মাধ্যমে পড়াশুনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিতেন। বিজ্ঞানভিত্তিক চিন্তা করতেন। তিনি বলতেন, শিশু থেকে যেভাবে গড়া হবে ঠিক তেমনি ভাবে তারা গড়ে উঠবে। উড়া নিস্পাপ, ফুলের মত পবিত্র। তাইতো তিনি শিশুদের কারিকুলাম নিয়ে ভাবতেন। শিশুদের পাঠদান কিভাবে করা উচিত তাই নিয়ে আলোচনা করতেন। পড়াশুনার নামে মানষিক নির্যাতন করা প্ছন্দ করতেন না। জ্ঞানচর্চ্চার জন্য বই পড়ার উপদেশ দিতেন। তিনি বলতেন কোন কিছু বলতে গেলে তা আগে নিজে যেনে মননে নিয়ে আসতে হবে। কোন ভাবে যেন শিশুদের ভুল তথ্য না দেওয়া হয়। এসব কথা বললেন গুণীজন স্মৃতি পরিষদের শোক সভায় বক্তারা।
রবিবার বিকাল ৩টায় গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে বরেণ্য শিক্ষক, বুদ্ধিজীবী, চিন্তাবিদ, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের লেখক, অরোতীর্থ বিদ্যাপিঠের পরিচালক অধ্যাপক অসিতবরণ ঘোষের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শোকসভা প্রস্ততি কমিটির আহবায়ক ও সমাজসেবক মাসুদ মাহমুদ। সভা পরিচালনা করেন গুণীজন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুণীজন স্মৃতি পরিষদের উপদেষ্ঠা ও মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি শ্যামল সিংহ রায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা সদর থানার কর্মকর্তা শেখ মোঃ নূরুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোৃটার অমিয় কান্তি পাল, বাংলাদেশ বেতারের সংগীত শিল্পী মাজেদ জাহাঙ্গীর, খুলনা সদর টিআরসি ইন্সট্রাক্টর জগজ্জীবন বিশ^াস, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস কুমার রায়, শ্রী অরবিন্দ সোসাইটি খুলনার সম্পাদক প্রকৌশলী মৃণাল কান্তি বড়াল, অঞ্জনা রানী দাশ, শাহানাজ পারভীন, মোঃ মোর্শেদ আলী বিশ^াস, রেবেকা রহমান, আসমা আক্তার, নাজমুন হিরা, মৌসুমি সুলতানা, অতনু পাল প্রমুখ।
বক্তারা বলেন, চিন্তা মননে তিনি বিশ^াস করতেন এই শিশুদের গড়তে পারলে একদিন তারাই পারবে সোনার বাংলাদেশ গড়তে। অভিভাবকদের উদেশ্যে তিনি বলতেন শিশুদের কিছু শিক্ষাতে হলে আগে নিজেকেই সেই বিষয়টি শিখে নিতে হবে। শিশুদের মধ্যে রয়েছে সম্ভাবনাময়। তাদের যেভাবে চেনানো হবে তেমনি সে পৃথিবীকে চিনবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করে যেতে হবে।
সভায় বক্তারা আজ ২১ নভেম্বর সকাল ১০টায় প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউটে শোকসভায় অধ্যাপক অসিতবরণ ঘোষের ছাত্র,শুভ্যানুধায়ীদের উপস্থিত হওয়ার আহবান জানান।

দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ ডিসেম্বর পুনর্মিলনী সফলে সভা
খবর বিজ্ঞপ্তি
জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মামনা প্রদান অনুষ্ঠান আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান সফলে গত শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পূনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক হরষিত কুমার মন্ডলের সভাপতিত্বে সদস্য সচিব আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাবেক প্রধান শিক্ষক হরষিত কুমার মন্ডল, সাবেক সহকারী শিক্ষক ও এডহক কমিটির সভাপতি আব্দুল মতলেব গাজী, বর্তমান প্রধান শিক্ষক পারভীন আক্তার বানু, ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি এসএম আব্দুর রউফ ফারুকী টোটন, সাবেক সভাপতি এসএম আব্দুর রহমান বাচ্চু ও মাসুদ পারভেজ, সমরেশ সরকার, রমেশ সরকার, শেলি মহব্বত, মোঃ আনিরুজ্জামান, মশিউর রহমান মিলন, আনিছুর রহমান, আসমাউল হোসাইন সোহাগ, আলহাজ্ব কবিরুল ইসলাম, গোপাল মিস্ত্রি, তৃদ্বীপ মন্ডল, আব্দুল¬াহ্ আল মামুন, সুধাংশু মন্ডল, নূর মোহাম্মদ গাজী, অপূর্ব মন্ডল, মোঃ মোস্তফা গাজী, প্রিয়োতম মন্ডল, দিবাকর মন্ডল, নিলোৎপল গাইন, এসএম আসাদুজ্জামান বুলবুল, দেবব্রত বিশ্বাস, শরিফা খাতুন, ভৈরব মন্ডল, প্যানেল চেয়ারম্যান-২ দিদারুল আলম, এসএম আলতাফ হোসেন মিন্টু, দেবাশীষ মন্ডল, ভবসিন্ধু মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা অসীম সরকার, ত্রিদিপ মন্ডল, অরবিন্দু মন্ডল, শংকর কুমার বিশ্বাস ও রুবেল ইসলাম আকাশ প্রমুখ। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে স্কুলটির সাবেক শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠাকাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এক হাজার টাকা, ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ৮০০টাকা, ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫০০টাকা এবং অতিথিদের প্রতিজন ৭০০টাকায় রেজিষ্ট্রেশন করতে আনুরোধ করা হয়েছে। এ লক্ষ্যে কয়েকটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। জরুরি প্রয়োজনে ০১৭১৯ ২১০৯২১ (আহবায়ক) ও ০১৭১১ ৩৭৩৫৮৭ (সদস্য সচিব) এ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
ঢাকা অফিস
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও পদযাত্রা করেছে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর অফিসের সামনে মোমবাতি প্রজ্বলন করা হয়। মোমবাতি প্রজ্বলন শেষে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। মোমবাতি প্রজ্বলন ও পদযাত্রা কর্মসূচিতে আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তা-কর্মচারি ও পথচারীরা অংশ নিয়ে প্ল্যাকার্ডের মাধ্যমে দুর্ঘটনা কমানোর জন্য দাবি জানান।
বিশ্বে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু অষ্টম বৃহত্তম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অব রোড সেফটি ২০১৮-এর তথ্য অনুসারে প্রতি বছর বিশ্বে ১৩ লাখ ৫০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। ৫-২৯ বছর বয়স সীমার মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। আর এসব ৃৃত্যুও ৯০ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে সংগঠিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতি বছর বাংলাদেশে প্রায় ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান।
মহাসড়কে যত দুর্ঘটনা ঘটে, তার শতকরা ৮০ ভাগ ঘটে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর জন্য। গাড়ির গতি ঘণ্টায় ১ কিলোমিটার বাড়লে ৪-৫ শতাংশ দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। যানবাহনের গতি যত বেশি কম হবে, পথচারীদের জন্য আহত ও মৃত্যু-ঝুঁকি তত বেশি কম হবে। ৩০ কিলোমিটার ঘণ্টা বেগে বেঁচে থাকার সম্ভাবনা ৯৯ শতাংশ। ৫০ কিলোমিটার ঘণ্টা বেগে বেঁচে থাকার সম্ভাবনা ৮০ শতাংশ।

 

যুব ও ছাত্র সমাজকে জনসম্পদে পরিণত করতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সঠিক পথে পরিচালনার মাধ্যমে যুব ও ছাত্র সমাজকে জনসম্পদে পরিণত করতে হবে।
সিটি মেয়র রবিবার বেলা ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন ওবার্ট হেলপারস-এর খালিশপুরস্থ আইটি সেন্টারে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। ওবার্ট থিংক ট্যাংক-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে। সিটি মেয়র জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।

আর্তমানবতার সেবায় ওবার্ট থিংকট্যাঙ্ক-কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সিটি মেয়র আরো বলেন, অবহেলিত ও বিপদগ্রস্থ মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটির কার্যক্রম দৃষ্টান্ত হয়ে থাকবে এবং যুব সমাজকে ভালো কাজে অনুপ্রাণিত করবে। তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলার আয়োজন তাদের সুকুমার বৃত্তির উন্মেষ ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটায় বলে উল্লেখ করেন। একাডেমিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি জ্ঞানে উদ্বুদ্ধ করার জন্য সিটি মেয়র সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

ওবার্ট হেলপারস-খুলনার প্রজেক্ট অফিসার হুমায়ুন কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক আশরাফ উল হক, ওবার্ট হেলপারস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান ও ওবার্ট হেলপার্স, ইউএসএ-এর নির্বাহী সহকারী মিস ক্যাটালিনা।

এর আগে ওবার্ট আইটি সেন্টারে নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, ওবার্ট হেলপারস-এর চেয়ারম্যান মোঃ আনোয়ার খানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আয়োজকবৃন্দ সিটি মেয়রকে ক্রেস্ট ও ফুলের তোড়া উপহার দেন। পরে সিটি মেয়র শিক্ষার্থীদে বিজ্ঞান বিষয়ক স্টলসমূহ পরিদর্শন করেন।

বাগেরহাটে তারেক রহমানের ৫৮তম জন্মদিন পালন করেছে বিএনপি
স্টাফ রিপোটার,বাগেরহাট
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি ও তার অঙ্গ- সহযোগী সংগঠন। রবিবার দুপুরে বাগেরহাট শহরের থানার মোড়ে দলীয় অফিসে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সভাপত্বিতে তারেক রহমানের জন্মদিনের আলোচনা সভা ।ন্রান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, ডা. আব্দুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, বিএনপি নেতা আব্দুল হালিম পাটোয়ারী, শেখ এসকেন্দার হোসেন, আবুল কালাম আজাদ বুলু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি দুলাল ফরাজি, সম্পাদক হারুন শেখ, জেলা তাঁতি দলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, মহিলা নেত্রী শিরিনা আক্তার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাবৃন্দ।

বাগেরহাটে ফুটপাত দখলমুক্ত ও পরিস্কার রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট শহরের বিভিন্ন সড়ক এবং বাজারের ফুটপাত দখলমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের স্বাধনার মোড়, ফলপট্টি-মাছবাজার, নাগের বাজার, শালতলা মোড়, মিঠাপুকুর পাড়, রেলরোড, নুর মসজিদ মোড়সহ বিভিন্ন এলাকায় চারটি টিম এই অভিযান পরিচালনা করেন। এসময়, ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ সড়কের দুইপাশে ফুটপাতে থাকা বিভিন্ন ব্যবসায়িক মালামাল ও বর্জ্য অপসারণের নির্দেশ প্রদান করেন। ব্যবসায়ীরা স্বেচ্ছায় তাদের দোকানের সীমানার বাইরে থাকা পন্য ও ময়লা-আবর্জনা পরিস্কার করে ফেলেন। ভবিষ্যতে দোকানের সীমানার বাইরে ফুটপাতে কোন প্রকার ময়লা এবং পন্য রাখতে ফুটপাত ব্যবহার না করার অঙ্গিকার করেন ব্যবসায়ীরা।
এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। তবে ফুটপাত দখলমুক্ত ও পরিস্কার রাখার এই প্রচেষ্টা অব্যাহত রাখার দাবিও রয়েছে তাদের।
নবিরুদ্দীন শেখ নামের এক ব্যক্তি বলেন, দোকানের সামনের পন্য ও ময়লা অপসারণ করার ফলে যানজট অনেক কমবে। পায়েহেটে মানুষ অনেক স্বাচ্ছন্দে তাদের গন্তব্যে পৌছাতে পারবে। তবে এই অভিযানের ধারাবাহিকতা না থাকলে কিছুদিন পরে আবারও ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ফেলবে বলেও অভিযোগ করেন এই ব্যক্তি।
ভ্রাম্যমান আদালতের চারটি টিমের নেতৃত্বে থাকা বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধ এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে বাগেরহাট পৌরসভার বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন একাধিক টিম অভিযান করছে। শুধু বাগেরহাট সদর উপজেলায় নয়, জেলার প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল স্থানে এই অভিযান করা হচ্ছে। যারা অবৈধভাবে ফুটপাত আটকে রেখেছে তাদেরকে এখন শুধু সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে যদি এভাবে ফুটপাত আটকে পন্য রাখে বা ফুটপাতে দোকানের ময়লা আবর্জনা ফেলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

২৫ বছর পর মধুমতি নদীতে নৌকা বাইচ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী ও পাশর্^বর্তি গোপালগঞ্জ জেলার মধ্যদিয়ে বয়ে চলা মধুমতি নদীতে দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগীতা।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে শনিবার (১৯ নভেম্বর) বিকালে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ উপলক্ষে মধুমতির নদীর দু’পাড়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। দীর্ঘদিন পর নৌকা বাইচ উপভোগ করতে বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার সকল বয়েসী নারী, পুরুষ ও শিশুদের আগমনে ঘটে নদীর দু’পাড়ে। দেশের বিভিন্ন জেলা থেকে ৩টি গ্রুপে মোট ২৭টি নৌকা এ প্রতিযোগীতায় অংশ নেয়। এছাড়া ৩টি দলে নারীদলও এ প্রযোগীতায় অংশ নেয়।
প্রতিযোগীতায় গ্রুপ-এ থেকে প্রথমস্থান অধিকার করেন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার কালিপদ তালুকদারের নৌকা, ২য় স্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার অংশপতি বৈরাগির নৌকা ও তৃতীয় স্থান অধিকার করেন মাদারিপুর জেলার অমিত
বৈদ্য’র নৌকা। গ্রুপ-বি থেকে প্রথমস্থান অধিকার করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার ভাই ভাই জলপরি নৌকা, ২য় স্থান অধিকার করেন একই এলাকার জয় মা কালি নৌকা ও তৃতীয় স্থান অধিকার করেন একই এলাকার মা দূর্গা নৌকা।
এছাড়া গ্রুপ-সি থেকে অংশ নেয়া নারী দলের মধ্যে প্রথম হয়েছেন টুঙ্গিপাড়া, ২য় হয়েছেন ও তৃতীয় হয়েছেন কোটালিপাড়া নারী দল। নৌকা বাইচ শেষে
প্রতিযোগীতায় অংশ নেয়া প্রতিটি গ্রুপের প্রধান বিজয়ী দলকে ১ লক্ষ টাকা, দ্বিতীয় দলকে ৬০ হাজার টাকা, তৃতীয় অবস্থানকারীকে ৪০ হাজার টাকাসহ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগীয় অংশগ্রহনকারী প্রতিটি দলকেই ১০, ১৫ ও ২০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।
নৌকা বাইচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমদ। এসময় সম্মানিত অতিথি
হিসাবে নৌকা বাইস উপভোগ করেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শেখ হেলাল
উদ্দিন এমপির সহধর্মিনী রুপা চৌধুরী, সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার,বাগেরহাট পুলিশ সুপার কে,এম আরিফুল হক, শেখ হেলাল এমপির একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলামপ্রমুখ।

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা রফিউদ্দীনের মৃত্যু,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে সাবেক শিক্ষা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা রফিউদ্দীন শনিবার বিকালে ঢাকায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন ইন্না লিল্লাহি……….রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮২) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল রোববার বিকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্ত্বরে গার্ড অব অনার ও জানাযা শেষে রাষ্ট্রীয় মার্যদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, যোদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ ফসিয়ার রহমান, সহ সভাপতি জাহাঙ্গীর আলম , সাধারণ সম্পাদক আফাজ উদ্দীদ পরাগ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, আব্দুর রহমান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, সাধারণ সম্পাদক অসীম মোদক, নির্বাহী সদস্য আশরাফুল আলম, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, সাংবাদিক শামীম খান প্রমুখ।

শেখ হাসিনার যশোরের জনসভা সফল করতে মহেশপুরের নেপা ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি সভা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
আগামী ২৪ নভেন্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে গতকাল রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নেপা ইউনিয়ন পরিষদ চত্তরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাধারিণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সধারণ সম্পাদক আবুল হাসেম,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম স্বপন,জেলা পরিষদের সাবেক সদস্য প্রভাষক এম এ আসাদ প্রমুখ।
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মহেশপুর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীসহ নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বিশ^াস প্রোপার্টিজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দৈনিক খুলনা চ্যাম্পিয়ন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও বিশ^াস প্রোপার্টিজ এর ব্যবস্থাপনায় “বিশ্বাস প্রোপার্টিজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’’ এর শিরোপা জিতেছে দৈনিক খুলনা। রবিবার খুলনা জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় দৈনিক পূর্বাঞ্চলকে ৭ উইকেটে পারাজিত করে দৈনিক খুলনা এবারের টুর্নামেন্টের অপারাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, বিশ^াস প্রোপার্টিজ এর সিইও মোঃ আজগর বিশ্বাস তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিষ্ণু পদ পাল, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দেশ সংযোগ সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও দৈনিক খুলনার সম্পাদক এস এম মাহাবুবুর রহমান, ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম ও শেখ মোঃ সেলিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ প্রমুখ।
লীগ ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নেয়া সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল দৈনিক খুলনা-দৈনিক পূর্বাঞ্চলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে দৈনিক পূর্বাঞ্চল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান করতে সক্ষম হয়। ৯৬ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দৈনিক খুলনা মাত্র ১০ ওভারে ৯৭ রান তুলে বিজয় নিশ্চিত করে। বিজয়ী দলের এজাজ আলী ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়া পুরো টুর্নামেন্টে ব্যাটিং ও বোলিং-এ অসামান্য নৈপুন্য প্রদর্শন করে আজিজুর রহমান তন্ময় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
বিশ^াস প্রোপার্টিজ এর ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণে লীগভিত্তিক এই টুর্নামেন্ট গত ১৫ নভেম্বর থেকে খুলনা জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয়েছিল। টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ নেয়। টুর্নামেন্টের বিজয়ী দল দৈনিক খুলনা দলকে ট্রফি ও প্রাইজমানি বাবদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। রানার আপ দৈনিক পূর্বাঞ্চল দলকে ট্রফি ও ১৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়া প্রতিটি খেলার ম্যান অব দ্যা মাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্টকে আলাদাভাবে পুরস্কৃত করা হয়।

বটিয়াঘাটায় বিশ্ব এন্টিমাইক্রো বিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা
কাজী আতিক, বটিয়াঘাটা (খুলনা)থেকে
র‌্যালি পরবর্তী আলোচনা সভা বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে রবিবার সকাল দশ টায় উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এন্টি মাইক্রো বিয়াল রেজিস্ট্যান্স কন্টেনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর মহখালী, ঢাকা এর আয়োজনে এন্টি বায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে এন্টি মাইক্রো বিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি কবীর আহমেদ খান, অন্যান্েযর মধ্েয উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অভিজিৎ মল্লিক, ডাঃ সাবেরা শারমিন, ডাঃ ইভানা নাসরিন, ডাঃ মাহফুজুর রহমান, সাংবাদিক মনিরুজ্জামান মনি, মোঃ আহসান কবির, তরিকুল ইসলাম, ইমরান হোসেন প্রমূখ।

ট্রাকে পিষে দিলো অটোরিকশা, ৫ যাত্রী নিহত
খুলনাঞ্চল রিপোর্ট
মহাসড়কে ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঘটেছে দুর্ঘটনাটি।রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বালিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন মহিলা। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক ও সিএসজি অটোরিকশা দুটিই বালিপাড়ার দিকে যাচ্ছিল। এসময় বালিপাড়া মোড়ের ছোট পুল এলাকায় ট্রাকটি ওভারটেক করার সময় সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধারে কাজ করছে।

নিম্নচাপে প্রভাবে সমুদ্রে সতর্ক সংকেত, আরও কমবে তাপমাত্রা
ঢাকা অফিস
স্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিনত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় বিরাজমান রয়েছে।
এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এই সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও পরবর্তী দুই দিনে তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়।

সোমবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে । ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্র তুলে ধরে বলা হয়, রবিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এসডো’র গবেষণা প্রতিবেদন// ভারত থেকে প্রতিদিন আড়াই হাজার টন প্লাস্টিক বর্জ্য আসছে বাংলাদেশে
খুলনাঞ্চল রিপোর্ট
ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশের ১৮টি আন্তঃসীমান্ত নদীতে প্রতিদিন প্রায় ১৫ হাজার ৩৪৫ টন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্রবেশ করে। এর মধ্য থেকে ২ হাজার ৫১৯ টন ভারত থেকে এবং ২৮৪ টন মিয়ানমার থেকে আসে। এভাবে প্রতি বছর প্রায় অর্ধ মিলিয়ন টন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করে।
গত দুই বছর ধরে বেশ কয়েকটি আন্তসীমান্ত নদীতে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডো’র করা এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। রবিবার (২০ নভেম্বর) এসডো আয়োজিত এক আলোচনা সভায় গবেষণা ফলাফলটি তুলে ধরা হয়। গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপন করেন এসডো’র সহকারী প্রোগ্রাম অফিসার হৃদিতা ফেরদৌস। এছাড়াও, কর্পোরেট, সরকার, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ, সাংবাদিকগণ এবং এসডো’র বোর্ড মেম্বারস ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসডো জানায়, প্লাস্টিক সল্যুশনস ফান্ড এবং গ্লোবাল অ্যালাসেন্স ফর ইনসিনেরেশন অল্টারনেটিভস –গায়া এর সহযোগিতায় এই গবেষণাটি করেছে তারা। এই গবেষণার উদ্দেশ্য ছিল বিপজ্জনক প্লাস্টিক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল হ্রাস করার জন্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা এবং নীতিগত সিদ্ধান্ত অগ্রসর করার জন্য সরকার ও নিয়ন্ত্রকদের সাথে পরামর্শ করা।

জানানো হয়, এই গবেষণার জন্য বাংলাদেশের যে সকল আন্তঃসীমান্ত নদীগুলোকে মূল্যায়ন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল আপস্ট্রিমের ক্ষেত্রে মহানন্দা, ডাহুক, করতোয়া, তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা; মিডস্ট্রিমের ক্ষেত্রে গঙ্গা এবং ডাউনস্ট্রিমের ক্ষেত্রে ইছামতি-কালিন্দি এবং নাফ নদী।

গবেষণার জন্য ডিসেম্বর ২০২০ থেকে জুলাই ২০২২ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৭,০২০ জনের সাথে জরিপ করা হয় যার মধ্যে ছিল সাধারণ পেশার মানুষ যেমন শিক্ষক, শিক্ষার্থী, মাঝি, জেলে, দোকানদার, ইত্যাদি। দেশের বিভিন্ন আন্তঃসীমান্ত এবং পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ১১,৭০০ ধরণের প্লাস্টিক বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। গবেষণার জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ ও নিশ্চিত করার জন্য কাঠামোগত প্রশ্নাবলীর মাধ্যমে জরিপটি পরিচালনা করা হয়।

এই গবেষণার বিষয়ে গবেষক দলের প্রধান ড. শাহরিয়ার হোসেন ওশানটাইমস বিডিকে বলেন, ‘এসডো এর গবেষণার মূল উদ্দেশ্য ছিল আমাদের দেশের জলজ ব্যবস্থায়, বিশেষ করে আন্তঃসীমান্তে প্লাস্টিক দূষণের গতিবিধি বিশ্লেষণ করা’।

এই গবেষণা বাংলাদেশের নদী বাস্ততন্ত্র সংরক্ষণ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে বলেও মনে করেন তিনি।

এ বিষয়ে এসডোর নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা বলেন, ‘এটা সত্যিই চিন্তার কারণ যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম প্লাস্টিক-দূষিত দেশ। প্লাষ্টিক তৈরির কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এসব সবারই জানা, কিন্তু বাংলাদেশে প্লাস্টিক দূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কারণ এটি একটি বিশ্বব্যাপী সমস্যা, সমাধানটিও বিশ্বব্যাপী হতে হবে।

বিইউপির সমাজবিজ্ঞান বিভাগের অ্যাডজান্ট ফ্যাকাল্টি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মাহফুজুল হক বলেন, “আমাদের নদী রক্ষার্থে শুধুমাত্র সরকারের একাই কাজ করলে চলবে না। আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। এছাড়াও যে সকল দেশ থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকগুলো ভেসে আসছে, সে সকল দেশ এর সাথের আমাদের আলোচনা করতে হবে একটি সঠিক সমাধানের জন্য।”

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। কিন্তু এই নদী-ই এখন হুমকির মুখে। এই ভয়াবহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যা কখনই পঁচে না আমাদের নদীগুলোর ধ্বংসের জন্য দায়ী। আমরা আশাবাদী যে আমাদের সরকার আবশ্যই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিবেন।’

যুক্তরাষ্ট্রে সমকামীদের নৈশক্লাবে গুলি, নিহত ৫
খুলনাঞ্চল ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সমকামীদের একটি নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) মাঝরাতের ওই গুলির ঘটনায় আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন বলে কলোরাডো পুলিশ জানিয়েছে।
কলোরাডো স্প্রিংস পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো এক সংবাদ সম্মেলনে বলেছেন, কলোরাডোর ক্লাব কিউয়ে গুলির ঘটনায় এক সন্দেহভাজনকে জিম্মায় নেওয়া হয়েছে। সন্দেহভাজন এই হামলাকারীও আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাস্ত্রো বলেন, ক্লাব কিউয়ে গুলির ঘটনায় প্রাথমিক ফোন কল পেয়েছিলো পুলিশ। কর্মকর্তারা পৌঁছানোর পর ক্লাবের ভেতরে একজনকে খুঁজে পান; যাকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে মনে করা হচ্ছে। তবে এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দেননি কাস্ত্রো। এছাড়া কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়েছিলো সেবিষয়ে তথ্য দিতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

গুগলের তথ্য অনুযায়ী, কলোরাডোর ক্লাব কিউ প্রাপ্তবয়স্ক সমকামী পুরুষ ও নারীদের একটি নাইটক্লাব। এই ক্লাবে প্রায়ই কারাওকে, ডিজে ও মদ্যপানের আসর বসানো হয়।

ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ বলেছে, আমাদের সম্প্রদায়ের ওপর বিবেকহীন হামলার ঘটনায় আমরা বিধ্বস্ত… সাহসী পদক্ষেপের জন্য গ্রাহকদের ধন্যবাদ জানাই। কারণ আমাদের গ্রাহকরাই বন্দুকধারীকে দমন এবং এই ঘৃণাত্মক হামলার অবসান ঘটিয়েছেন।

গুলির পর ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, অনুষ্ঠানস্থলের কাছাকাছি রাস্তায় নিরাপত্তাবাহিনী এবং জরুরি সেবার যানবাহন পার্ক করে রাখা হয়েছে। স্থানীয় সময় ভোর ৪টার মাঝেই পুলিশ ওই ক্লাবের আশপাশের এলাকা ঘিরে ফেলে। ক্লাবটি কলোরাডো স্প্রিংসের উপকণ্ঠের একটি স্ট্রিপ মলে অবস্থিত।

এর আগে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের নৈশক্লাবে হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যা করেছিল এক হামলাকারী। সূত্র: রয়টার্স

বেআইনি হত্যাকাণ্ড চালাবেন না, পুলিশকে মির্জা ফখরুলের সতর্কবার্তা
ঢাকা অফিস
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান আন্দোলনে গত কয়েক মাসে আমাদের ৬ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। তাদের অপরাধ তারা গণসমাবেশ সফলের জন্য লিফলেট বিতরণ করছিলো। আমি পুলিশকে বলবো- বেআইনি হত্যাকাণ্ড চালাবেন না, প্রত্যেক অন্যায় কাজের জবাব দিতে হবে।
রবিবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য দিচ্ছিলেন তখন ঢাকা মেডিকেলের মর্গে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত হওয়া ছাত্রদল নেতা নয়ন মিয়ার পোস্টমর্টেম চলছে।

বিএনপি নেতাদের দাবি, ৮০০ থেকে প্রায় ১ হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী কুমিল্লা বিএনপির গণ সমাবেশকে কেন্দ্র করে শান্তিপূর্ণ মিছিল করে। কোনো রকম উস্কানি ছাড়াই পুলিশ অতর্কিত গুলি ছোড়ে। এতে ছাত্রদল নেতা নয়ন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। তার আহ্বানে মানুষ রাস্তায় নেমেছে। চরম বৈরি পরিবেশে যাচ্ছি। এখানে মানুষ কথা বলতে পারে না। ভোট দিতে পারে না। স্বাধীনতার ৫০ বছর পরও আমরা অধিকার হারা। এখনো আমাদের অধিকার আদায়ে লড়াই করতে হচ্ছে। জীবন দিতে হচ্ছে।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, শেখ হাসিনার লোকজনের লুটপাট ও চুরি ঠেকাতে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পতন ঘটাতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই। এই আন্দোলনে আমাদের সঠিক নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেজন্য সারাদেশে আমাদের সমাবেশে লোকজন ঝাঁপিয়ে পড়ছে। আমাদেরকে আরো সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমরা বর্তমানে সরকার উৎখাতের সংগ্রামে আছি। তারেক রহমানের পরিচয় তার কর্মকান্ডেই মিলবে। তিনি যে প্রকৃত রাষ্ট্রনায়ক সেটা তার কর্মকান্ডেই মিলবে। আমাদেরকে বাঁচতে হলে লড়াইয়ের কোনো বিকল্প নেই।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের অনেক সাথী হারিয়ে যাচ্ছে। আমরা আশা করছি তারেক রহমানের যোগ্য নেতৃত্বে আগামীদিনে পরিবর্তন সাধন করতে পারবো।

 

সমাবেশের নামে বিএনপি পিকনিক করছে: তথ্যমন্ত্রী
ঢাকা অফিস
বিএনপির সমাবেশের নামে এক একটি বড় পিকনিক করছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, পিকনিকের টাকা জোগাতে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে বিএনপি। রবিবার (২০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে ধরনের সমাবেশ করতে চায় তার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে পূর্বাচল, সোহরাওয়ার্দী উদ্যান নয়। বিএনপি যখনই যেসব সমাবেশ করতে চায়, সেক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপিকে। অতীতে বিএনপি সরকার আওয়ামী লীগকে এ সহযোগিতা করেনি।

মন্ত্রী আরও বলেন, বিএনপি ঘোষিত ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ন্ত্রণের কোনো চিন্তা নেই সরকারের। তবে সমাবেশের নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, অতীতের মতো জ্বালাও-পোড়াও করে, তাহলে জনগণই তাদের প্রতিহত করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির সমাবেশকে সামনে রেখে সরকার কোনো গায়েবি মামলা করছে না বরং মির্জা ফখরুল গায়ের জোরে গায়েবি কথাবার্তা বলছেন।

তিনি বলেন, ডিসেম্বর মাসে পাকিস্তানপন্থী মির্জা ফখরুল ও বিএনপি নেতাকর্মীরা যদি সমাবেশের নামে কিছু করতে চায় তাদের আত্মসমর্পণ করিয়ে ছাড়বে জনগণ।

কৌশলে বিয়ে আটকালো কিশোরী, পড়ালেখার দায়িত্ব নিলো পুলিশ
ফরিদপুর প্রতিনিধি
পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রবল আগ্রহ সত্বেও অভিভাবকেরা সেই ইচ্ছার লাগাম টেনে নবম শ্রেণিতে থাকতেই বিয়ে ঠিক করেছিলো। আগামীকাল সোমবার ছিলো বিয়ের ধার্য দিন। তার আগের দিনে রবিবার (২০ নভেম্বর) সাহসী বীরকন্যার মতো পুলিশকে ফোন করে নিজেই অভিভাবকদের বিরুদ্ধে অভিযোগ জানানোর পর অবশেষে বন্ধ হয়েছে তার বাল্যবিয়ে।
অপরিণত বয়সে সংসারের দায় থেকে মুক্তি মিলেছে জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এই অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীর। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের দরগা গট্টি গ্রামে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক জানান, আছিয়া নামের মেয়েটি রবিবার সকালে আমাকে ফােন দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিয়ের কথা জানায়। সে জানায় যে সে পড়াশোনা করতে চায় কিন্তু তার পিতামাতা ইচ্ছার বিরুদ্ধে জাের করে তাকে বিয়ে দিতে চাইছে। আগামীকাল সােমবার ফরিদপুরের কাের্টে নিয়ে তার কাবিন সম্পন্ন করে বিয়ে দেয়া হবে। এই সংবাদ পেয়ে একজন সাব ইন্সপেক্টরকে মেয়েটির বাড়িতে পাঠাই।

ওই স্কুলছাত্রীর বাবা আতিক মাতুব্বর একজন ভূমিহীন কৃষক। নিজের বলতে এক টুকরো জমিও নেই। পরের বাড়িতে কামলা দিয়ে তার সংসার চলে। এক মেয়ে ও তিন ছেলে তার। এদের মধ্যে এই মেয়েটিই সবার বড়। সংসারের দায় কমাতে আর উঠতি বয়সী মেয়ের নিরাপত্তার কথা ভেবেই তিনি মেয়ের বিয়েতে রাজি হন।

আতিক মাতুব্বর বলেন, আমার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে দুই-তিন আগে ছেলেপক্ষ দেখতে এসে তাদের পছন্দ হলে মেয়েকে নাকফুল পড়িয়ে যায়। তবে বিয়ের দিন তারিখ এখনও নির্ধারিত হয়নি। এ অবস্থায় রবিবার সকালে সালথা থানার ওসি আমাদের থানায় ডেকে বিয়ে বন্ধ করতে বলেন। আমরা তার বাল্য বিয়ে না দেওয়ার মুচলেকা দিয়ে আসি থানায়। দুপুরে ওসি সাহেব আমাদের বাড়িতে এসে আমার মেয়ের লেখাপড়ার দ্বায়িত্ব নিবেন বলে জানান। মেয়েটি পড়াশোনা করতে পারবে জেনে আমরাও খুশি।

জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান মাে. মিরাজ আলী বলেন, সালথা থানার ওসি মেয়েটাকে নিয়ে দুপুরে আমার স্কুলে আসেন। তিনি মেয়েটির বাল্য বিয়ে বন্ধের কথা জানান এবং তার পড়াশোনার যাবতীয় খরচ বহনের আশ্বাস দেন। পড়াশোনার প্রতি প্রবল আগ্রহী মেয়েটির উচ্চ শিক্ষার পথ সুগম করতে পারায় তিনি ওসি সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাল্যবিয়ে ঠিক হওয়ার পরে নিজেই পুলিশকে ফোন করে বন্ধের ব্যাপারে আছিয়া বলেন, আমার পড়াশোনা করার প্রচন্ড ইচ্ছা। আমি এখনই বিয়ে করতে চাই না। কিন্তু দারিদ্রতার কারণে অজ্ঞতাবশত বাবা-মা আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করেছিলো। এজন্য আমি ওসি স্যারকে ফােন করে বিয়ের কথা জানালে তিনি বিয়ে বন্ধ করে দেন।

বিয়ে বন্ধের জন্য পুলিশকে ফোন দেয়ার কথা মনে এলো কেনো এ প্রশ্নের জবাবে মেয়েটি জানায় যে, তার বান্ধবীদের নিকট থেকে জেনে ফোন নম্বর জোগাড় করে সে ওসি সাহেবকে ফোন দিয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, এখন থেকে মেয়েটির পড়াশোনার সমস্ত খরচের দায়িত্ব আমি নিয়েছি। আমি যখন এখান থেকে চলে যাবো তখন যিনি আসবেন তাকেও এই দ্বায়িত্ব দিয়ে যাবাে এবং আমি নিজেও সবসময় ওর খঁোজখবর রাখবাে।

 

গরীব-দুঃখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে শেখ হাসিনার বিকল্প নেই: সালাম মূর্শেদী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর দেশের মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটি স্বর্ণ যুগ অতিক্রম করছে। আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগের আমলে দেশ একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ায় বিরোধী চক্র নানামূখি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এমপি বলেন, বিএনপি বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এখন সক্রিয় হয়ে উঠেছে। শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ আজ সুখে শান্তিতে বসবাস করছে। গরীব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে শেখ হাসিনার বিকল্প নেই।
রবিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তেরখাদা উপজেলার কালিনগর সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, দুপুর ২টার দিকে আজগড়া ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভায়,বিকেল সাড়ে ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের চত্তরে ২০২২-২০২৩ অর্থ বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং বিকেল সাড়ে ৫টায় সড়ক ও জনপথ বিভাগের অধীনে কাটেঙ্গা সেতু নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের জন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর পৃথক পৃথক সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি,মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান, উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফ এম অহিদুজ্জামান, সেক্রেটারি কে এম আলমগীর হোসেন ও আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোল্যা জিয়াউর রহমান ও শেখ শারাফাত হোসেন, সমাজসেবক সন্তোষ সমাজপতি, যুবনেতা এস এম ওবায়দুল্লাহ বাবু, পলাশ বিশ্বাস, শেখ আনিচুল হক, কৃষকলীগ নেতা এস এম নাজমুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু, খান ফরাদুজ্জামান সুমন,ছাত্রনেতা শেখ হোসাইন আহমেদ ও শেখ আনারুল ইসলাম।

যশোরে ছাত্রলীগের বর্ধিত সভায় দু’পক্ষের হাতাহাতি
যশোর অফিস
যশোরে ছাত্রলীগের বর্ধিত সভায় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় যশোর জেলা পরিষদের অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। এসময় উপস্থিত নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বাইরে বের হতে গিয়ে আহত হন কয়েকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দীর্ঘ ৫ বছর পর আগামী ২৪ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের আয়োজনে যশোর স্টেডিয়ামে দলীয় সমাবেশে বক্তব্য রাখবেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ সফল করতে রোববার সন্ধ্যায় বর্ধিত সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। যশোর জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিকেল থেকেই ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে মিছিল সহকারে উপস্থিত হন সভাস্থলে। একপর্যায়ে মিলনায়তনে প্রবেশ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

তবে হাতাহাতির কোন ঘটনা ঘটেনি বলে দাবি করে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, এমন কোন ঘটনাই ঘটেনি। অনুষ্ঠানকে কেউ বিতর্কিত করতে এমন অপ্রচার চালাচ্ছে।

ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, এই অনুষ্ঠানের আগে জেলা যুবলীগের বর্ধিত সভার প্যানা টাঙানো নিয়ে মারামারি হয়েছিলো, ছাত্রলীগের বর্ধিত সভা শান্তিপূর্ণভাবে হয়েছে।
নিরাপত্তার দায়িত্বে থাকা যশোর কোতোয়ালি মডেল থানার এস আই মনিরুজ্জামান বলেন, তেমন কিছু না। নিউজ করার মতো কোন ঘটনা ঘটেনি। একটু ঠেলাঠেলি হয়েছে; তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনা হয়েছিলো।

এদিকে হাতাহাতির ঘটনার প্রায় ৪০ মিনিট পর বর্ধিত সভায় আসেন প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। এসময় তিনি বলেন, আগামী ২৪ নভেম্বর যশোরের সমাবেশের মধ্যে দিয়ে প্রমাণ হবে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা। যশোরের স্টেডিয়াম জনমানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব প্রমুখ।

 

জঙ্গি ছিনতাই : রিমান্ডে ১০ আসামি
ঢাকা অফিস
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় দশ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে সিএমএম আদালতের পরিদর্শক জুলহাস বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় এ মামলা করেন।

রোববার (২০ নভেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন। এদিন তাদের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাইদ। আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন শাহীন আলম ওরফে কামাল, শাহ আলম ওরফে সালাউদ্দিন, বি এম মজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, মইনুল হাসান শামীম, খাইরুল ইসলাম ওরফে সিফাত, মোজাম্মেল হোসেন, শেখ আব্দুল্লাহ, আ. সবুর, রশিদুন্নবী ভূঁইয়া।
আদালতের প্রধান ফটকের সামনে ছিনিয়ে নেওয়া আসামিরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব। তারা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
গত বছরের ১০ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবের নাম রয়েছে।

২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিন বিকেলে তার স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৮ সালের ১৫ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান। চার্জশিটে ৮ জনকে অভিযুক্ত এবং ১১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

২০১৯ সালের ১৩ অক্টোবর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।