Home আঞ্চলিক এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের রূপান্তর কার্যালয় পরিদর্শন

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের রূপান্তর কার্যালয় পরিদর্শন

15

খবর বিজ্ঞপ্তি।।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শেখ মোঃ মনিরুজ্জামান আজ দুপুরে রূপান্তর কার্যালয় পরিদর্শন করেন। তিনি সংস্থার সিনিয়র কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং সমাজ উন্নয়নে রূপান্তর-এর বহুমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
আজ দুপুরে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নগরীর শিরিশনগরস্থ রূপান্তর কার্যালয়ে পৌঁছালে সংস্থার দুই নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম গুহ তাকে অভ্যর্থনা জানান। পরে রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাকে রূপান্তর-এর কর্মকাণ্ড বিষয়ে বিষদভাবে অবহিত করা হয়। তিনি রূপান্তর থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় এসডিজি বিষয়ক পটগান উপভোগ করেন।
রূপান্তর-এর সিনিয়র কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্বজুড়ে সাম্প্রতিক প্রতিকূল সময়ে যাতে সাধারণ মানুষ দুর্দশাগ্রস্ত না হন সেজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাকেও একযোগে ভূমিকা পালন করতে হবে। রূপান্তর সাম্প্রতিক সময়ে করোনাদুর্গত মানুষদের দুর্দশা লাঘবে যে কর্মকাণ্ড পরিচালনা করছে তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মানুষকে সচেতন করার জন্য রূপান্তর-এর প্রয়াস যে স্বার্থক হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তার প্রমাণ মিলছে। রূপান্তর কর্মীদের এভাবেই মাঠ পর্যায়ে তাদের কর্মকাণ্ড বাস্তবায়ন অব্যাহত রাখার জন্য তিনি আহ্বান জানান।