Home আঞ্চলিক খুবির ৩ শিক্ষককে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

খুবির ৩ শিক্ষককে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

14

 

স্টাফ রিপোর্টার।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত এবং দুই শিক্ষকের অপসারণ করাকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তিন শিক্ষককে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছে।

তিন শিক্ষক হলেন- বাংলা ডিসিপ্লিনের সহকারী শিক্ষক মো. আবুল ফজল, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।

আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ূয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক আবুল ফজল, শাকিলা আলম ও হৈমন্তি শুক্লা কাবেরীকে ২০২০ সালের ১ ও ২ জানুয়ারী শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানোর কারণে চাকরিচ্যুত করা হয়। গত বছরের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা তাদের বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্ত নেয়।

সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তারা। পরে ওই রিটের শুনানি নিয়ে গত বছরের ৯ ফেব্রুয়ারি রুল জারি করা হয়। এরই ধারাবাহিকতায় রুলের চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল রায় দেন হাইকোর্ট।