খবর বিজ্ঞপ্তি।।
সরকারি কর্মকর্তাদের অংশগ্রহনে তথ্য ভিত্তিক এ্যাডভোকেসি সভার ৪র্থ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ১৫ নভেম্বর, ২০২২ সকাল ১০ টায় খুলনা সিটি কর্পোরেশন এর শহীদ আলতাফ মিলনায়তনে। “খুলনা সিটি কর্পোরেশনে বসবাসরত জনগোষ্ঠীর নাগরিক চাহিদা পূরণে পরিবেশগত সক্ষমতা তৈরি” ই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটির কাজ শুরু হয়েছে মে ২০২১ থেকে খুলনা সিটি কর্পোরেশনের ৫ ও ৯ নং ওয়ার্ডে। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন ও পরিবর্তন- খুলনা এ কার্যক্রমটি একত্রে আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক এবং সভাপতিত্ব করেন সিএসও’র সভাপতি মিনা আজিজুর রহমান এর সভাপতিত্বে অধিবেশনের স্বাগত বক্তব্য রাখেন পরিবর্তন-খুলনা নির্বাহী পরিচালক এম নাজমুল আজম ডেভিড। এছাড়াও উপস্থিত ছিলেন KCC, KDA, KWASA, DoE, DPHE, সুসমাজ, শুভশক্তি ও মডিয়া।
পরিবর্তন-খুলনার শিরিন পারভিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লষ্কার তাজুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশন, জনাব মো: আজমুল হক, সচিব, খুলনা সিটি কর্পোরেশন, মো: আব্দুল আজিজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশন, মোঃ এমদাদুল হক, উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর খুলনা, মো: মাহফুজুর রহমান লিটন
কাউন্সিলর, ওয়ার্ড-০৯, শেখ মোহাম্মাদ আলী, কাউন্সিলর, ওয়ার্ড-০৫, আব্দুল্লাহ আল-মামুন, সিটি কোঅর্ডিনেটর,টিআইবি, খুলনা, কে.ইউ.এস.এস.সি এর প্রেসিডেন্ট শেখ আশরাফুজ্জামান সোনালী দিন প্রতিবন্ধী এর নির্বাহী পরিচালক ইসরাত আরা হীরা, বেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ডিএসকে প্রকল্প সমন্বয়কারী শিবানি চক্রবর্তী, প্রমুখ।
সকলের সম্মতিতে সরকারি কর্মকর্তাদের অংশগ্রহনে তথ্য ভিত্তিক এ্যাডভোকেসি সভার ৪র্থ সভার আলোচনা শুরু করা হয়।
মানসীয় সিটি মেয়র তার বক্তব্যে বলেন, বর্ষার আগে খুলনার সড়ক-মহাসড়কের জলাবদ্ধতা নিরসনে কী কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি। তারই ধারাবাহিকতায় সারা নগরীতে চলছে রাস্তা ও ড্রেন সংস্কারের কাজ, যা দৃশ্যমান। কাজ শেষে নগরবাসী সুফল দেখতে পাবেন বলে আশা করছি। আমি চাই যে, প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) প্রকল্পটি যতদূর পর্যন্ত কাজ করেছে এবং এই কাজের সুবিধাগুলি দীর্ঘস্থায়ী হোক। প্রকল্পের শেষে আমাদেরকে জানাবেন যে আপনারা কতদূর এলাকায় কাজ করেছেন এবং আপনাদের অগ্রগতি যাতে আমরা কাজটি আরও প্রসারিত করতে পারি। এ বিষয়ে আপনাদের কোন পরামর্শ থাকলে আমাদের জানান, কেসিসি তা সমাধানের যথাসাধ্য চেষ্টা করবে। তিনি ইউএসএআইডি, সিপিআই, সুশীলন এবং পরিবর্তন-খুলনাকে তাদের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
জনাব লষ্কার তাজুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশন – বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে সিটি করপোরেশন। বেশ কিছু নতুন যন্ত্রাংশ কেনা হয়েছে, শীঘ্রই একটি প্ল্যান্ট তৈরি হতে চলেছে যেখানে সরকারের 3R (Reduce, Reuse & Recycle) নীতি কার্যকর করা হবে।
ইউএসএআইডি-এর প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচিটি কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল ইউএসএইড এবং স্থানীয় সংস্থা সুশীলন কনসোর্টিয়ামকে সাথে নিয়ে গণতান্ত্রিক শাসন ও নাগরিক অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাজের প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল করার জন্য কাজ করছে। প্রকল্পটি বাংলাদেশে আরো বেশি অংশগ্রহণমূলক, স্থায়ীত্বশীল ও প্রামাণিক তথ্য দ্বারা চালিত নাগরিক সমাজকে সংগঠিত করবে। এর ফলে স্বচ্ছ ও দায়বদ্ধ সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতার ভিত্তিতে তাদের সক্ষমতা বৃদ্ধি করবে।











































