
সি পি বির কেন্দ্রীয় সংগঠক কমরেড শেখ আতিয়ার রহমান এর সপ্তম ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সি পি বির কেন্দ্রীয় সংগঠক, খুলনা জেলা সম্পাদক মন্ডলির সদস্য প্রখ্যাত বাম রাজনীতিবীদ কমরেড শেখ আতিয়ার রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে । বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা জেলা কমিটির উদ্যেগে গতকাল সকাল ৯ টায় কেবল ঘাট বাজার থেকে একটি শোক র্যালী বের হয় র্যালীটি মরহুমের কবর জিয়ারত করে বিভিন্ন এলাকা ঘুরে মরহুমের নিজস্ব বাসভবনে( মহেশ^রপুরে) তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক স্মরনসভা সভা অনুষ্ঠিত হয়। শেখ মতিয়ার রহমান এর সভাপতিত্বে ও শেখ শহিদুল ইসলাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমরেড এস এ রসিদ। বিশিষ্ট শ্রমিক নেতা, মোঃ গোলাম রসুল। কমরেড বাবু মন্মথ বিশ্বাস। কমরেড গাজী আফজাল হোসেন।বাবু মৃনাল। শ্রমিক নেতা, শেখ আমজাদ হোসেন। আওয়ামী লীগ নেতা, শেখ আনছার আলী।আবদুল ওহাব। শেখ আ, গফফার।সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।
মহিলা দলের কর্মী সভায় মনা: ১০ ডিসেম্বর মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে লাল কার্ড দেখাবেন নারীরা
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী শাসনের ১৪ বছরে দেশে নারী নির্যাতন, লাঞ্ছনা ও ধর্ষণের নজিরবিহীন রেকর্ড সৃষ্টি হয়েছে। সরকারের লুটেরা অর্থনীতি মূল্যস্ফীতিকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে, পরিবারের সদস্যদের মুখে তিনবেলা খাবার তুলে দিতে নারীরা হিমসিম খাচ্ছেন। ব্যর্থ, অযোগ্য, লুটেরা ও নিশিরাতের সরকারকে হঠাতে ১০ ডিসেম্বর খুলনা থেকে সর্বোচ্চ সংখ্যক নারী ঢাকায় মহাসমাবেশে যোগ দিয়ে শেখ হাসিনাকে লাল কার্ড দেখাবে। সেজন্য মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।
জাতীয়তাবাদী মহিলা দল খুলনা জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম খান নান্নু, এনামুল হক সজল ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু। সিনিয়র সহ সভাপতি শাহানাজ ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা।
শফিকুল আলম মনা বলেন, এই সরকারের মন্ত্রী এমপি ও নেতারা দেশের সম্পদ লুটে বিদেশে পাচার করে সেখানে বেগমপাড়া গড়ছে। আর আমাদের দেশের কোটি কোটি নারী চরম অর্থ সংকটে তাদের পরিবার পরিজনের ভবিষ্যত চিন্তায় নির্ঘুম রাত পার করছে। নারীরা কোলের সন্তান বিক্রি করছে, অবুঝ শিশুর মুখে বিষ তুলে দিয়ে নিজেরা গলায় দড়ি দিচ্ছে। চলন্ত ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ছে। ইডেন কলেজে মেধাবী ছাত্রীদেরকে আওয়ামী নেতাদের মনোরঞ্জনে যেতে বাধ্য করা হচ্ছে। সরকারের পতন ছ্ড়াা মানুষের মুক্তি নেই দাবি করে তিনি চলমান আন্দোলনে নারীদের সম্পৃক্ত ও সক্রিয় হওয়ার আহবান জানান।
কর্মী সভায় উপস্থিত ছিলেন নাসিমা আক্তার পলি, সুজানা জলি, মুন্নি বেগম, মাহমুদা লাকি, রিনা পারভীন, পারুল বেগম, কৌশল্যা রায়, লক্ষ্মী গোলদার, অ্যাডভোকেট ফারহানা ইয়াসমীন শিউলী, অ্যাডভোকেট তাহেরা নাজমা মিতু, এ্যাডভোকেট সাবিনা ইয়াসমীন, অ্যাডভোকেট মাহমুদা সজী, পলি মেম্বার, শিখা, জান্নাতুল ফেরদৌস, কানিজ ফাতেমা নুপুর প্রমুখ। কর্মী সভা থেকে প্রতিটি থানায় মহিলা দলের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সভার শুরুতে চলমান গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, আহত ও অসুস্থদের সুস্থতা চেয়ে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানা ফারুক হোসাইন।
ডুমুরিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। পরে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন স্টেশন কর্মকর্তা সরদার শরিফুল ইসলাম। বক্তৃতা করেন এস আই সোহাইল হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, মীর ফাত্তার হোসেন, নুরুজ্জামান, মাহাবুবুল হক,আসলাম মামুন,সানি ইসলাম, খায়রুল ইসলাম ও ফায়ার ম্যান পারভেজ ইসলাম।
কপিলমুনি বালিকা বিদ্যালয়ে সেমিনার
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক খাদ্য বিষয়ক স্কুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১ টায় প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পার সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, দৈনিক পূর্বাঞ্চল এর কপিলমুনি নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, আবু তালেব, আঃ হাই, নারায়ন দাশ প্রমূখ।
সাংবাদিক আনোয়ারের পিতার ইন্তেকাল, রূপসা প্রেসক্লাবের শোক
নিজস্ব প্রতিবেদক
রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক খুলনা পত্রিকার বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেনের পিতা মোঃ গোলাম হোসেন মঙ্গলবার বিকেলে খুলনা মহানগরীর দিলখোলা রোডস্থ বাসবভনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও এক কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন ক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আবু সাঈদ, উপদেষ্টা এ্যাড. সুজিত অধিকারী, রাহুল রাহা, মুহাঃ সামছুজ্জামান শাহীন, সভাপতি এস, এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, , সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম তোতা, তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, তরিকুল ইসলাম ডালিম, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স , ক্লাবের কোষাধ্যক্ষ এমডি অলিদ শেখ, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, সদস্য এম এ আজিম, হোসাইন আহমেদ, তৌহিদুল ইসলাম কচি, তরিকুল ইসলাম, আকতার খান, আব্দুল কাদের, চিত্ত রঞ্জন সেন, আবু হারুনার রশীদ, শেখ আশিকুর রহমান, শেখ গোলাম মোস্তফা, মোঃ বেনজীর হোসেন, চন্দন ভট্টাচার্য্য, মোঃ শাহরিয়ার হোসেন (মানিক), হাসানুজ্জামান মনি, রেজাউল ইসলাম তুরান, মুহাঃ নাইমুজ্জামান শরীফ ও বি,এম শহিদুল ইসলাম।
ফুলবাড়ীগেটে দিনে-দুপুরে ব্যবসায়ির চুরি হওয়া মটর সাইকেল ১২ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ি ও মহেশ^রপাশা দিঘীর পুর্বপাড় এলাকার বাসিন্দা মোঃ বাবুল শেখ এর নিজ বসতবাড়ির ঘরের বারান্দার গেটের ভিতর থেকে দিনে দুপুরে মটরসাইকেল চুরির ১২ দিন অতিবাহিত হলেও মটরসাইকেলটির কোন সন্ধান বের করতে পারেনি দৌলতপুর থানা পুলিশ। চুরি হওয়ার পর দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ি মোঃ বাবুল শেখ ।অভিযোগে সুত্রে জানা যায় গত ৪ নভেম্বর আনুমানিক বেলা পৌণে ২ টার সময় তার বসত বাড়ির গেইটের মধ্য থেকে টিভিএস ৪ ভি মটর সাইকেলটি চুরি হয়ে যায়। যার রেজিঃ নাম্বার খুলনা- মেট্রো -ল ১২-৮৭৫৬ পরবর্তীতে দৌলতপুর থানায় এসে অজ্ঞাত চোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এলাকাবাসি জানান থানা এলাকাতে বাইক চুরি অস্বাভাবিক ভাবে বেড়েছে। কয়েকদিনের মধ্যে একাধিক চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত মূল অপরাধীদের শনাক্তকরণে প্রশাসনের পদক্ষেপ নগণ্য বলেই মনে হচ্ছে যার ফলশ্রুতিতে থানা এলাকাতে চুরি বেড়েছে । প্রশাসন তৎপর হলে চোর এবং চুরি হওয়া মটর সাইকেল উদ্ধার করা সম্ভব।
যশোর ধরাশায়ী কোটচাঁদপুরে
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের চাপালী স্কুল মাঠে মরহুম সিরাজুল ইসলাম মন্ডল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের মঙ্গলবার বিকালে শুভ উদ্বোধন করা হয়েছে। কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ও যশোর স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলার বলে সট দিয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার এ টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী, বিশিষ্ট ক্রিড়ামোদী ও সমাজসেবক আলহাজ¦ এসএম সামছুল আলম, ফরিদ উদ্দীন, বাবর আলী, চাপালী যুব সংঘের সভাপতি ও প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান প্রমূখ।
পরে বিকাল ৪ টায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ও যশোর স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের মধ্যকার টুর্ণামেন্টের প্রথম খেলা শুরু হয়। খেলায় পাল্টাপাল্টি আক্রমনের মধ্যদিয়ে উভয় দল প্রথমার্ধের খেলা শেষ করে। বিরতির পরে দ্বিতীয়ার্ধের প্রথম দিকে যশোর স্বাধীনতা স্পোটিং ক্লাব পর পর গোলের সূবর্ণ সুযোগ হাতছাড়া করে খানিকটা চুপষে যায়। এরপর পাল্টা গোলের নেশায় ঘুরে দাঁড়ায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতির তাইবু বাহিনীর খেলোয়াড়েরা। তারা দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় থেকে খেলার নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত কয়েক দফা নিশ্চিত গোল দিতে একইভাবে ব্যর্থ হয়। এরপর খেলা গড়ায় ট্রাইবেকার নামের ভাগ্য পরীক্ষায়। ট্রাইবেকারে প্রথম কোটচাঁদপুরের অভিজ্ঞ তাইবু জালে বল জড়িয়ে শুভ সুচনা করেন। পাল্টা সটে যশোর একাদশের সাইমন অনুরুপভাবে গোল দিয়ে সমতা আনে। এরপর কোটচাদপুর খেলোয়াড় কলাণের আরও ২ পেনাল্টি সুটার গোল রক্ষককে পরাস্ত করে পর পর ৩টি গোল করেন। কিন্ত সমান সংখ্যক সট নিলে যশোর ফুটবল দলের খেলোয়াড়দের সট কোটচাঁদপুরের গোলকিপার দুটি সট ঠেকিয়ে দিয়ে দলকে ৩-১ গোলের ব্যবধানে জয় এনে দেয়। খেলায় কোটচাঁদপুরের পক্ষে তাইবু, শাহারুল ও মুন্না গোল করেন। অপরদিকে যশোর স্বাধীনতা স্পোটিং ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন সাইমন। কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাানের গোলরক্ষক বাপ্পারাজ ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন।
ডেঙ্গু নিয়ন্ত্রন ও যানজট দুরীকরণে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য আমরা বৃহত্তর খুলনাবাসীর আহবান
খবর বিজ্ঞপ্তি
আমরা বৃহত্তর খুলনাবাসীর মাসিক সভা সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সরদার আবু তাহের-এর পরিচালনায় বিকেলে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: নজরুল ইসলাম ও মো: শাহাজাহান জমাদ্দার।
সভায় দেশব্যাপি ডেঙ্গুজ¦র বৃদ্ধি পাওয়ায় দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রনে কার্যক্রম গ্রহন, নগরের গুরুত্বপুর্ন মোড় সমুহ যথা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, গল্লামারি মোড় ডাকবাংলা মোড় ও দৌলতপুর বাসস্ট্যান্ড মোড়ের রাস্তা সম্প্রসারন করন পূর্বক যানজট থেকে জনগনের ভোগান্তি কমানো, নগরীতে অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সমূহ উচ্ছেদ, দ্রুত পানি নিষ্কাশনের জন্য ময়ূর নদী পূনঃ সংষ্কার ও নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ জনগনের বৃহত্তর স¦ার্থে এবং পরিবেশ বান্ধব নগরী বিনির্মানের কথা বিবেচনা করে অনতি বিলম্বে দাবী সমূহ কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ উল্লেখ করেন, খুলনা অঞ্চলের নাগরিক সেবা প্রদানে বড় বাধা হচ্ছে প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়নে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। বিভিন্ন প্রকল্প প্রনয়ন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের উপর সভায় গুরুত্ব আরোপ করা হয় ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, শেখ ওমর ফারুক কচি, মো: আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, আজাদুল হক আজাদ, শেখ আছাদুজ্জামান, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সহ-সম্পাদক রুহুল আমিন মিঠু, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, দপ্তর-সম্পাদক: মোজাহিদ রহমান ফাইয়াদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবেশ সম্পাদক মোঃ সাকিব খান,ক্রীড়া সম্পাদক: আরিব আল আহমেদ, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম মল্লিক, স ম হাফিজুল ইসলাম, এম এম হাসান,ওমর ফারুক কচি, এডভোকেট জেনারুল ইসলাম, কামরুল ইসলাম কচি , মাসুদ পারভেজ, আশরাফুল ইসলাম মানিক প্রমুখ।
গুণীজন স্মৃতি পরিষদের শোকসভায় বক্তারা: অধ্যাপক অসিতবরণ ঘোষ ছিলেন শিশুদের কাছে তাদের প্রিয় দাদাভাই
খবর বিজ্ঞপ্তি
অধ্যাপক অসিতবরণ ঘোষ ছিলেন শিশুদের কাছে তাদের প্রিয় দাদাভাই। চিন্তা মননে তিনি বিশ^াস করতেন এই শিশুদের গড়তে পারলে একদিন তারাই পারবে সোনার বাংলাদেশ গড়তে। অভিভাবকদের উদেশ্যে তিনি বলতেন শিশুদের কিছু শিক্ষাতে হলে আগে নিজেকেই সেই বিষয়টি শিখে নিতে হবে। শিশুদের মধ্যে রয়েছে সম্ভাবনাময়। তাদের যেভাবে চেনানো হবে তেমনি সে পৃথিবীকে চিনবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করে যেতে হবে। এভাবে বললেন গুনীজন স্মৃতি পরিষদের সপ্তাহব্যাপি শোকসভায় বক্তারা।
মঙ্গলবার বিকাল ৩ টায় গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে এবং মোঃ আমিন উদ্দিন স্মৃতি পরিষদের সহযোগিতায় বরেণ্য শিক্ষক, বুদ্ধিজীবী, চিন্তাবিদ, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের লেখক, অরোতীর্থ বিদ্যাপিঠের পরিচালক অধ্যাপক অসিতবরণ ঘোষের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাসুদ মাহমুদ। সভা পরিচালনা করেন গুণীজন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগের সহকারী পরিচালক মহা. ফজলে রহমান, খুলনা সদরের থানা শিক্ষা অফিসার শেখ মো: নূরুল ইসলাম, গুণীজন স্মৃতি পরিষদের উপদেষ্ঠা ও মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি শ্যামল সিংহ রায়, শ্রী অরবিন্দ সোসাইটি খুলনার সম্পাদক প্রকৌশলী মৃণাল কান্তি বড়াল, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শামসী, গুণীজন স্মৃতি পরিষদের কোষাধ্যক্ষ বিধান চন্দ্র রায়, শিক্ষক ফারহানা রহমান ,শিক্ষক জি এম মোরশেদুল ইসলাম, জি এম মিজানুর রহমান, ছন্দা রপ্তান প্রমুখ। বক্তারা বলেন, অরোতীর্থ বিদ্যাপীঠ ও তাঁর বইগুরোর মাঝে বেঁচে থাকবেন চিরদিন।
সভায় বক্তারা বলেন, খুলনায় এই মনীষির নামে খুলনার কোন একটি বিশ^বিদ্যালয়ের হলের নামকরণ করা হোক। আজ ১৬ নভেম্বর দুপুরে কয়লাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হবে।
কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু: যুব সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই
কয়রা প্রতিনিধি
খেলাধুলায় বাড়ে বল, মাদক ও মোবাইল গেম ছেড়ে খেলতে চল, খেলাধুলায় দেহের ফিটনেসও ভাল থাকে এ শ্লোগানকে সামনে রেখে যুব সমাজ গড়ার লক্ষ্যে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, যুব সমাজকে মাদক ও অবক্ষয় এবং মোবাইল গেম থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুন প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক যোগাযোগে মাধ্যমের আসক্তি থেকে দুরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলাধুলায় সময় কাটাতে পারে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে চাঙ্গা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় কয়রায় বামিয়া জিআইবি ক্লাবের আয়োজনে ৪দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদে¦াধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে একজন প্রচণ্ড ক্রীড়ানুরাগী। দেশের যেখানেই গুরুত্বপূর্ণ খেলাধুলা রয়েছে, সেখানেই তিনি ছুটে চলেছেন। মূলত ক্রীড়া পরিবারের সন্তান বলেই খেলাধুলার প্রতি তার দূর্বলতা বেশি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুন বয়সে ফুটবল মাতিয়েছেন ঢাকাই লীগে। দীর্ঘদিন খেলেছেন ঢাকা ওয়ান্ডরার্স স্পোটিং ক্লাবে। বিশে^র বুকে আমাদের গৌরবের একটি বড় স্থান করে দিয়েছে দেশের ক্রীড়াবিদরা। ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। আমাদের লক্ষ্য ক্রীড়াক্ষেত্রে সারাবিশে^ বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এবং বয়ে আনবে অসামান্য গৌরব। বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সামাদ গাজীর সভাপেিত্ব ও বামিয়া জিআইবি ক্লাবের প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, কয়রা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, বিশেষ অতিথি ছিলেন কয়রা থানা অফিসার ইনচার্জ এবি এম এস দোহা, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা সুজিৎ কুমার রায়, জিয়াদ আলী, খায়রুল ইসলাম, সহকারি অধ্যাপক ময়নুল ইসলাম, এম এম আজিজুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, পাইকগাছা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনিসহ হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকমন্ডলী। খেলা শেষে বিজয়ী দলের হাতে লক্ষ টাকার চেক তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান হারুনকে গণসংবর্ধনা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদকে ঝিনাইদহ নাগরিক কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে জেলার কালীগঞ্জ শহর থেকে কয়েক’শ মোটর সাইকেল যোগে ঝিনাইদহ শহরের পায়রা চত্তরে এসে সংবর্ধনা মঞ্চে মিলিত হয় নেতাকর্মীরা।
এসময় ঝিনাইদহ সিটি কলেজের সাবেক অধ্যক্ষ তোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ড. এম. হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, সাবেক চেয়ারম্যান আমির হোসেন মালিতা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কোটচাদপুর কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর, শেখ সেলিম, এস এম রবি প্রমুখ। নব-নির্বাচিত চেয়ারম্যান বলেন, আমি প্রশাসক হতে চাই না, জনগণেরর সেবক হতে চাই, যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাকে ভোট দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা পরিষদের সুনাম ধরে রাখার জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। আমি মনে প্রাণে প্রচেষ্টা চালিয়ে জেলার মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করবো।
দৈনিক আজকের তথ্য এবং দৈনিক খুলনার শুভ সূচনা: বিশ^াস প্রোপার্টিজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
“বিশ্বাস প্রোপার্টিজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’’ মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দৈনিক আজকের তথ্য এবং দৈনিক খুলনা জয় দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও বিশ^াস প্রোপার্টিজ এর ব্যবস্থাপনায় খুলনায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট মঙ্গলবার সাকালে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং বিশ^াস প্রোপার্টিজ এর সিইও মোঃ আজগর বিশ্বাস তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা ও সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক সময়ের খরব সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সহকারী সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, সিনিয়র সদস্য শেখ দিদারুল আলম, খুলনা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ হাজী মোতালেব মিঞা ও সদস্য মোল্লা খইরুল ইসলামসহ খুলনা প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় দৈনিক আজকের তথ্য ৯ রানে দৈনিক পূর্বাঞ্চলের বিরুদ্ধে জয় পায়। প্রথমে ব্যাট করে দৈনিক আজকের তথ্য নির্ধারিত ২০ ওভারে ৪ ইউকেটে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে দৈনিক পূর্বাঞ্চল ৮ ইউকেট হারিয়ে ১০৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অধিনায়ক মোহাম্মদ আলী সনি সর্বোচ্চ ২৯ বলে ২৫ রান করেন। বিজয়ী দলের মারুফ মিনা ৫৮ বলে ৫৮ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
অপর খেলায় দৈনিক খুলনা ৮ উইকেটে দৈনিক সময়ের খবরের বিরুদ্ধে সহজ জয় পায়। প্রথমে ব্যাট করে দৈনিক সময়ের খবর নির্ধারিত ২০ ওভারে ৬ ইউকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রফিউল ইসলাম টুটুল ৫৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দৈনিক খুলনা ১৪.২ ওভারে ২ ইউকেট হারিয়ে ১০৮ রান করে ৮ ইউকেটে জয় পায়। দলের পক্ষে আজিজুর রহমান তন্ময় ৪৯ বলে ৬৫ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
আজ ১৬ নভেম্বর একই মাঠে দু’টি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলা সকাল ৯টায় দৈনিক খুলনা বনাম দৈনিক আজকের তথ্য এবং দুপুর ১টায় দ্বিতীয় খেলায় দৈনিক পূর্বাঞ্চল-দৈনিক সময়ের খবর পরস্পরের মুখোমুখি হবে। এবারের এই টুর্নামেন্টে ৪টি দল অংশ নিচ্ছে। লীগ ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নেয়া সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল আগামী ২০ নভেম্বর একই মাঠে ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।
এছাড়া আগামী ২১ নভেম্বর খুলনা প্রেসক্লাবের সঙ্গে বিশ^াস প্রপার্টিজের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঝিনাইদহে ব্যবসায়ীকে এলোপাতাড়ি যখম করে নগদ টাকা ছিনতাই
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজারের প্রতিষ্ঠিত ফার্নিচার ও কাঠ ব্যবসায়ী লিটন মীর (৪৫) ছিনতাইকারীদের কবলে পড়ে মারাত্মক যখম হয়েছেন। লিটন চেউনিয়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। গেল রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
আহত লিটন মীর জানান, নলডাঙ্গা বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে খেদাপাড়া মুড়ি ফ্যাক্টারির মোড়ের পাশে ফাঁকা মাঠের মধ্যে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা চেউনিয়া গ্রামের দবিরের ছেলে রহিম ও খেদাপাড়া গ্রামের নান্টু খাঁর ছেলে আতিয়ার রহমানসহ আরও দুইজন তার কাছে থাকা ১ লক্ষ ৩০ হাজার টাকা ছিনতাই করে বলে অভিযোগ করেন। সেসময় তাকে এলোপাতাড়ি লোহার রড, ও লাঠি দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। তিনি আরও জানান, মুখে মাফলাটের কাপড় দিয়ে রাখায় প্রথমে তাদের চিনতে না পারলেও পরে মাফলাট খুলে গেলে তাদেরকে চিনে ফেলে তিনি।
এ ঘটনায় আহত লিটনের ভাই আছাদ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত এজাহার দায়েন করেছেন।
আহত লিটনের ভাই আছাদ জানান, তার ভাই বেশ কিছু দিন আগে কালীগঞ্জ শহরের থেকে ২ লক্ষ টাকা হারিয়ে ফেলে। পরে এক পুলিশ সদস্য উদ্ধারপূর্বক কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর মাধ্যমে তা ফিরিয়ে দেয়। তার ভাইকে টার্গেট করে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুবিচার দাবি করেন ভুক্তভোগিরা।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গতসপ্তাহে ঝিনাইদহ পৌর এলাকার ষাটবাড়িয়ার কুমার (৫৫) নামে এক রিক্সা চালককে রাতে মারধর করে ছিনতাইকারীরা। রিক্সা রেখে গেলেও ব্যাটারি নিয়ে পালিয়ে যায় চক্রটি। পরদির সকালে আহত অবস্থায় কুমারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধায় তার মৃত্যু হয়।
তৃণমূল পার্টির যুগ্ম মহাসচিব বহিস্কার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ তৃণমূল পার্টির এক জরুরী সভা গতকাল সকালে সংগঠনের প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব শেখ আসাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার এর উপস্থিতিতে সভায় অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত যুগ্ম মহাসচিব এম গোলাম কিবরিয়াকে কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্রের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ায় তাকে উক্ত পদ (যুগ্মসচিব) থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেই সাথে তাকে দলের সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আঃ রশিদ শেখ, খুলনা মহানগর তৃণমূল পার্টির সদস্য সচিব মোঃ মাকসুদ শেখ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।
ইন্দুরকানী মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
ইন্দুরকানীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে দিন্য ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায়, মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক আঃ কাদের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামূল হক. উপজেলা ভাইস চেয়ারম্যানা রুহুল আমিন বাগা, প্রেস ক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, যুব লীগ সভাপতি আঃ রাজ্জাক। কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ খান। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম, সমাজসেবকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন।
ইন্দুরকানীতে যুবদলের আংশিক কমিটি ঘোষণা আতিক আহবায়ক, লাভলু সদস্য সচিব
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাবেক উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান কে আহবায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সহ সভাপতি খায়রুল ইসলাম লাভলু কে সদস্য সচিব করে করে উপজেলা যুবদলের আংশিক কমিটি ষোঘণা করেন কেন্দ্রীয় যুবদল। মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায় ।
উপজেলা যুবদলের নব নির্বাচিত আহবায়ক মোঃ আতিকুর রহমান জানান, দলের কেন্দ্রীয় কমিটি উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেছে। আগামীদিনে রাজনীতির মাঠে আমরা ত্যাগী নেতা কর্মীদের নিয়ে দল সু -সংগঠিত করব। দলে কোন বিভাজন নেই সবাইকে নিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীর আন্দোলনে কাজ করব।
সন্ত্রাসীদের কবল থেকে দেড় বছর পর দখলমুক্ত খলিশাখালি: ডাকাত ইসমাইল মেম্বর পালাতক
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
অস্ত্রধারী সন্ত্রাসী, ভূমিদস্যু ও ডাকাত দলের অভয়ারণ্যখ্যাত সাতক্ষীরার আলোচিত খলিশাখালি জনপদ দীর্ঘ দেড় বছর পর দখলমুক্ত হয়েছে। মঙ্গলবার সকালে প্রায় হাজার খানেক জনবল নিয়ে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের জবরদখল থেকে বিস্তৃর্ণ ওই জমি পুনরুদ্ধার করে নেন প্রায় তিন’শ জন জমির রেকর্ডিয় মালিক। পুনরূদ্ধারের আগমুহুর্তে জমির মালিকপক্ষের খলিশাখালি জনপদে প্রবেশের খবর পেয়েই সেখানকার কয়েকটি মৎস্য ঘেরের বাসায় আগুন ধরিয়ে দেয় ভূমিদস্যু, সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্যরা।
মালিকপক্ষের প্রতিরোধের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে, সেখানকার অপরাধীদের আস্তানাগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে জমির দখল নেন মালিকপক্ষ। গত দেড় বছরের জবরদখল থেকে অবশেষে বিস্তৃর্ণ জমি পুনরুদ্ধার হওয়ায় হাসিমুখে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী তিন শতাধিক জমির মালিক ও তাদের পরিবারের সদস্যরা। অপরদিকে সন্ত্রাসী, ভূমিদস্যু ও ডাকাত দলের দীর্ঘদিনের অত্যাচার, চাঁদাবাজি ও দস্যুতা থেকে খলিশাখালি জনপদ শেষমেষ দখলমুক্ত হওয়ায় স্বস্তিভরে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ।
গত বছরের ১০ সেপ্টেম্বর ভোররাতে দেবহাটার পারুলিয়া ইউপির ৯ নাম্বার ওয়ার্ড সদস্য নোড়ারচকের সন্ত্রাসী ইসমাইল মেম্বার, আকরাম ডাকাত, কালু ডাকাত, গফুর মাস্তানের নের্তৃত্বে মুহুর্মুহু গুলি ও বোমাবর্ষন করে প্রায় তিন’শ মালিকের রেকর্ডিয় খলিশাখালি নামক ১৩২০ বিঘা রেকর্ডিয় জমি জবরদখল ও মৎস্য ঘেরগুলো লুট করে নেয় সন্ত্রাসী, ভূমিদস্যু ও ডাকাত দলের সদস্যরা। এরপর থেকে ওই খলিশাখালি জনপদকে দেশের বিভিন্ন অঞ্চলের দাগী অপরাধীদের আঁখড়া হিসেবে গড়ে তুলেছিল ইসমাইল ও তার দলবল। সম্প্রতি প্রশাসনের একের পর এক অভিযানে ইসমাইল বাহিনীর সন্ত্রাসী ও ডাকাতরা দফায় দফায় অস্ত্রসহ গ্রেফতার হলেও অদ্যবধি আত্মগোপনে রয়ে গেছে এসব সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনী গুলোর প্রধান ইসমাইল।
অবৈধ অস্ত্রসন্ত্র ও নিজস্ব বাহিনী থাকায় দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী ইসমাইলকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে আসছিল ক্ষমতাসীন দলের উপজেলা পর্যায়ের কয়েকজন শীর্ষ নেতা। আধিপত্য বিস্তার ও জনবল সরবরাহের পাশাপাশি এসব নেতাদের বড় একটি অংশের আর্থিক যোগানও দিত ইসমাইল। কতিপয় এসব নেতার সুপারিশে সীমাহীন অপকর্ম চালানো স্বত্বেও সন্ত্রাসী ইসমাইল ও তার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ছিল প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। এভাবেই সামান্য কাঠমিস্ত্রি থেকে কয়েক বছরের ব্যবধানে কোটিপতি বনে যায় ইসমাইল, মুলদলের শীর্ষ নেতাদের সুপারিশে একসময় সে ঢুকে পড়ে উপজেলা যুবলীগে। এরপর থেকে যুবলীগের সাইনবোর্ড ব্যবহার করে খলিশাখালি জনপদ জবরদখলে নিয়ে মঙ্গলবার পুনরূদ্ধারের আগ পর্যন্ত ওই জনপদকে অপরাধের অভয়াশ্রম গড়ে তুলে সেখানে রামরাজত্ব কায়েম করে আসছিল ইসমাইল ও তার বাহিনীর সদস্যরা। সন্ত্রাসী ইসমাইলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করে আসামী ছিনতাই, চাঁদার দাবিতে মারপিট, অবৈধ অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একের পর এক সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ থাকায় ইতোমধ্যেই সন্ত্রাসী ইসমাইলের যুবলীগের ত্রান সম্পাদকের পদ স্থগিত করে সংবাদ বিবৃতি দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষ।
এছাড়াও গত ৬ নভেম্বর রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সন্ত্রাসীদের আঁখড়া খলিশাখালি থেকে দেবাহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শরিফুল ইসলাম ওরফে কালু ডাকাত (৪০) কে গ্রেফতার করে থানায় নেওয়ার পথে ভূমিদস্যু ও ডাকাত ইসমাইল মেম্বর ও তার বাহিনী পুলিশের ওপর হামলা চালিয়ে কালু ডাকাতকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় দেবহাটা থানার এসআই শরিফুল ইসলাম, এসআই শোভন দাশ, এএসআই আব্দুর রহিম গাজী, কনষ্টেবল ফরহাদ হোসেন ও কনষ্টেবল শাহজান আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে ৮ রাউন্ড গুলি বর্ষন করে পুলিশ।
এদিকে খলিশাখালির জবরদখলকৃত জমি পুনরুদ্ধার ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তা মনিটরিংয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
অন্যদিকে অস্ত্রধারী সন্ত্রাসী, ভূমিদস্যু ও ডাকাত দলের নেতা ইউপি সদস্য ইসমাইলসহ তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনতে অভিযান চলমান রেখেছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।
মহেশপুরে কৃষকের ধান কাটার উদ্বোধন ও কৃষি ফার্ম পরিদর্শন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
এলাকার কৃষকদের মাঠের ধান কাটা পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুসরখালি মাঠে কৃষকের ধান কাটা পরিদর্শন করেন। পরে তিনি এশিয়ার বৃহত্তম কৃষি খামার পরির্শন করেন। এসময় তিনি আমন ধানের শস্য কর্তনের উদ্বোধন, বৃক্ষ রোপন ও পেয়াজ বীজ উৎপাদন খামার পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাকের সাথে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ ১-আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, ৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খাঁন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সেলুন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, কৃষি মন্ত্রালয়ের সচিব সাইদুল ইসলাম, কৃষি বিভাগের মহাপরিচাল বেনজির আলম,ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম,মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, কৃষি বিভাগের উপ-পরিচালক আজগর আলী,মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মতুর্জা,পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ অমল প্রমুখ।
দেশের মৎস্য সেক্টরে অনেক অগ্রগতি হয়েছে-সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
‘রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশরোধে স্টেকহোল্ডারদের করণীয়’ শীর্ষক সেমিনার মঙ্গলবার দুপুরে খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ করা যে কোন মূল্যে বন্ধ করতে হবে। কিছু দুষ্ট লোকের জন্য সম্ভাবনাময় এ সেক্টরকে ধ্বংস হতে দেয়া যায় না। মৎস্যখাতকে রক্ষা করতে চিংড়িতে অপদ্রব্য পুশকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, মৎস্য উৎপাদন যেমন বৃদ্ধি করতে হবে তেমনি উৎপাদিত মাছের মান বজায় রাখতে হবে। দেশের মৎস্য সেক্টরে অনেক অগ্রগতি হয়েছে। চিংড়ি বাংলাদেশের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য। সাদাসোনা খ্যাত চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে প্রতি বছর বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। অপদ্রব্য মেশানো চিংড়ি মাছ বাংলাদেশ থেকে যাতে বিদেশে রপ্তানি না হয় সেদিকে মৎস্য সেক্টরের সাথে জড়িতদের খেয়াল রাখতে হবে। কারণ এর সাথে দেশের স্বার্থ জড়িত। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) সৈয়দ মোঃ আলমগীর, খুলনা মৎস্য দপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ তোফাজউদ্দিন আহমেদ, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার ড. এস. এম. রেজাউল করিম, খুলনা বিশ^বিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. খন্দকার আনিসুল হক এবং বিএফএফইএ’র সহসভাপতি এস হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. মুনিম লিংকন। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খুলনার নয়টি উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য চাষি, মৎস্য ব্যবসায়ী ও স্টেকহোল্ডাররা অংশ নেন।
রাজনৈতিক দলের সব পর্যায়ে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা নারী উন্নয়ন ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, এই শর্ত রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০-এ যুক্ত করার দাবি জানানো হয়েছে। তাদের উত্থাপিত সাত দফা দাবিতে গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলের সম্পাদকমন্ডলী বিশেষ করে সভাপতি/সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদগুলোর মধ্যে যে কোন একটি গুরুত্বপূর্ণ পদে নারী অর্ন্তভূক্ত করার সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নেরও উল্লেখ রয়েছে।
মঙ্গলবার সকালে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন খুলনা জেলা নারী উন্নয়ন ফোরাম-এর সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের ফারজানা ফেরদৌস নিশা। আকলিমা খাতুন তুলির উপস্থাপনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরীন ময়না। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা নারী উন্নয়ন ফোরাম-এর সাধারণ সম্পাদক ও রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কয়রো উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, অপরাজিতা কনিকা গোলদার, আফরোজা খানম মিতা, মনোয়ারা খাতুন শিউলি প্রমূখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজনৈতিক দলগুলোর কেন্দ্র থেকে মফঃস্বল পর্যন্ত সকল কাঠামোয় নারীর অংশগ্রহণ এবং নেতৃত্ব পর্যায়ে অবস্থান তাদের রাজনৈতিক ক্ষমতায়নের সবচেয়ে বড় সূচকগুলোর একটি। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদ ৯০(খ) তে বলা ছিল যে রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই ২০২২ সাল অতিক্রম করছি আমরা। তথাপি প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্য কোনো রাজনৈতিক দলই এই শর্ত পূরণে সক্ষম হয়নি। ইসিতে পাঠানো বা পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ২৪ শতাংশ নারী নেতৃত্ব রয়েছে। বিএনপির সব পর্যায়ের কমিটিতে ১৫ ভাগ নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় পার্টি (জাপা)-তে নারী প্রতিনিধিত্ব¡ রয়েছে ২০ শতাংশ, আর আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপিতে এই হার ১৬ শতাংশ। অন্যান্য দলের মধ্যে সিপিবিতে ১৩ দশমিক ৩৩ শতাংশ ও জাসদে ১১ দশমিক ৯২ শতাংশ নারী নেতৃত্ব রয়েছে। এনপিপির ২০ শতাংশ, বাংলাদেশ মুসলিম লীগ ৬ শতাংশ, গণতন্ত্রী পার্টিতে ১৫ শতাংশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টে ১ শতাংশ নারী নেতৃত্ব রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলনা জেলার রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের কমিটিতে ১৩ শতাংশ নারী নেতৃত্ব রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আহবায়ক কমিটি রয়েছে যেখানে কোন নারীকে সম্পৃক্ত করা হয়নি। জাতীয় পার্টি (জাপা)-তে নারী প্রতিনিধিত্ব¡ রয়েছে ৯ শতাংশ। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার বিধান কার্যকর করার বিষয়টি ক্রমশই যেনো অনিশ্চিত হয়ে পড়েছে। ২০২০ সালের মধ্যে এই শর্ত পূরণের অঙ্গীকার করে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নিয়েছিল দলগুলো। নির্ধারিত সময়সীমার পর ইতোমধ্যে দীর্ঘ ২২ মাস পেরিয়ে গেলেও এই শর্ত পূরণে বিশেষ কারও তেমন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না।
সংবাদ সম্মেলনে যে সাত দফা দাবি উপস্থাপন করা হয় তা’ হচ্ছে- ১. রাজনৈতিক দলসমূহে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যাপারে গণপ্রতিনিধিত্ব আদেশে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল (২০২০), তা যেহেতু ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে, নতুন একটি সময়সীমা বেঁধে দিয়ে তা অনতিবিলম্বে প্রকাশ করা হোক, এবং বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই এই সময়সীমা হোক ২০২৫ সাল। ২. আগামী ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, এই শর্ত রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০-এ যুক্ত করতে হবে। ৩. গণপ্রতিনিধিত্ব আদেশে সুনির্দ্দিষ্ট করা প্রয়োজন যে, রাজনৈতিক দলের সম্পাদকমন্ডলী বিশেষ করে সভাপতি/সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদগুলোর মধ্যে যে কোন একটি গুরুত্বপূর্ণ পদে নারী অর্ন্তভুক্ত করতে হবে। ৪. জেলা, উপজেলা এবং ইউনিয়নে রাজনৈতিক দলের মূল কমিটিতে নারীর অংশগ্রহণ ও অগ্রগতি কতটুকু হলো তা নির্বাচন অফিস/ কর্মকর্তারা নিয়মিতভাবে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করবেন। ৫. জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে নারীদের ৩৩% মনোনয়ন দেওয়ার শর্ত যুক্ত করা। ৬. রাজনৈতিক দলের কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে সম্মেলনের আয়োজন করা। উপজেলা এবং জেলার মূল কমিটিতে ৩৩% নারীর অর্ন্তভূক্তির উদ্যোগ গ্রহণ করা। কার্যনির্বাহী কমিটিতেও ৩৩% নারীকে সম্পৃক্ত করা। এবং ৭. দলীয় মনোনয়নের ক্ষেত্রে দলকে সাহসী ও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। স্থানীয় পর্যায়ে কেবল মাত্র প্রতীকী অংশগ্রহণ নয়, নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং মনোনয়ন বৃদ্ধি করতে হবে।
সিডর দিবসে নদী শাসনের দাবীতে শরণখোলায় মানববন্ধন
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
১৫ নভেম্বর সিডর দিবসে বলেশ্বর নদের ভাঙ্গন প্রতিরোধে নদী শাসনের দাবীতে মানববন্ধন করেছে সিডরে সবচেয়ে ক্ষতিগ্রস্থ শরণখোলার সাউথখালীর মানুষ। নদী শাসন আন্দোলন কমিটির ব্যনারে ১৫ নভেম্বর সকালে সাউথখালীর গাবতলা বেড়িবাঁধের উপর দাড়িয়ে শতশত মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, সাংবাদিক নজরুল ইসলাম আকন, শিক্ষক শহিদুল ইসলাম, যুবলীগ নেতা ইমরান হোসেন রাজিব, পলাশ মাহমুদ, আলামিন খান, হালিম শাহ প্রমুখ। পরে সিডরে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলঙ্কারী ঘুর্ণিঝড় সিডরে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় শরণখোলার সাউথখালী ইউনিয়ন। বলেশ্বর নদের পাশে অবস্থানের কারনে শুধু সাউথখালীতে ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়। এছাড়া শতভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ভাঙ্গা বেড়িবাঁধের কারনে ওই ইউনিয়নটিতে ক্ষয়ক্ষতির পরিমান ছিল সবচেয়ে বেশি। এ কারনে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারের মাধ্যমে সাউথখালী নামটি সারা বিশ্বে পরিচিতি পেয়ে যায়। এসময় সিডর পরবর্তী শরণখোলাবাসীর দাবী ছিল “ত্রান চাই না মোরা টেকসই বেড়িবাঁধ চাই”। কিন্তু সিডরের ১৫ বছর পর সরকার তিনশত কোটি টাকা ব্যয়ে ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মিত হলেও নদী শাসন না করায় সে বাঁধও এখন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।
সাউথখালীর বীর মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, রিয়াদুল পঞ্চায়েত বলেন, এলাকাবাসীর দাবীতে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে বেড়িবাঁধ নির্মান করেছে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার সাত বছরেও কাজ শেষ করতে পারেনি। এছাড়া বগী, গাবতলা, রায়েন্দা গ্রাম, আমতলী পয়েন্টে নদী শাসন না করলে নির্মিত বেড়িবাঁধ আবার ভেঙ্গে যাবে। ইতিমধ্যে ওইসব স্থানের বাঁধে বড় বড় ফাঁটল দেখা দেয়ায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই নদী শাসন না হলে কোনভাবেই এই বেড়িবাঁধ টিকবে না। এছাড়া পাউবোর বিশেষজ্ঞ দল পরিদর্শন করে নদী শাসনের আশ্বাস দিলেও এর কোন বাস্তবায়ন না দেখে তারা আন্দোলনে নেমেছেন।
দেশে খাদ্যশস্যের ঘাটতি কমাতে কাজ শুরু করেছে সরকার: মন্ত্রী পরিষদ সচিব
মাদারীপুর প্রতিনিধি
দেশে খাদ্যশস্য ঘাটতি কমাতে কাজ শুরু করেছে সরকার, এরই মধ্যে জেলা প্রশাসক, কৃষি বিভাগসহ বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫ জেলার (মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, ফরিদপুর ও রাজবাড়ী) কর্মকর্তাদের সাথে ভুমি সেবা ও কর্ম সম্পাদন ব্যবস্থাপনা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন ।
এ সময় মন্ত্রী পরিষদ সচিব বলেন, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ ও করোনা জন্য আগামীতে খাদ্য ঘাটতি হতে পারে। এজন্য কৃষি পণ্য ধান, শাকসবজি, মাছ ও মুগরির উৎপাদন বাড়াতে কাজ শুরু করেছে সরকার। বেরো ধান ২৮-২৯ এর পরিবর্তে নতুন বিরিধান ৯৮ উৎপাদন করা হবে। এতে করে আগের থেকে দ্বিগুন উৎপাদন বাড়বে। এরইমধ্যে গবেষণা শেষ হয়েছে। শিগগিরই চাষী ভাইদের বীজ দেয়া হবে।
মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, নতুন ভুমি আইন শিগগিরই চালু হচ্ছে। এলাকার মস্তান আর ক্ষমতাশীল ব্যক্তি জমি দখল করে, এতে প্রকৃত জমির মালিক তার নায্য থেকে বঞ্চিত হয়। নতুন আইনে সেই সুযোগ আর থাকছে না। জমি ও কাগজ যার মালিকানা তার, ভুমি সহকারী কমিশনার, রেজিষ্টার ও দলিলগ্রহিতার জন্য একত্রে তিন দলিল হবে, যাতে প্রতারণা শিকার কেউ না হয়। একই জমি দুইবার দলিল যাতে না হয়, এজন্য এই ডিজিটাল পদ্ধতি চালু করছে সরকার। দখলের মাধ্যমে মালিকানা নতুন ভুমি আইনে থাকছে না। যে জমি কিনবে শুধুমাত্র তারই নামেই মিউটেশন হবে। সাতদিনের মধ্যে ভুমি সহকারী কমিশনার জমির মিউটেশন করতে বাধ্য। এতে দুইবার জমি বিক্রি করার সুযোগও থাকছে না।
সভায় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, যুগ্ন সচিব রেজাউল ইমলাম ও মাজিদুল ইসলামসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, ফরিদপুর ও রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স -২০২২ সপ্তাহের শুভ উদ্বোধন
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর আয়োজনে সিভিল ডিফেন্স ২০২২ সপ্তাহের শুভ উদ্বোধন গতকাল মঙ্গলবার বেলা ১২ স্থানীয় ফায়ার সার্ভিসের বটিয়াঘাটা স্টেসনে অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা স্টেসন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টেসন লিডার মোঃ আলমগীর হোসেন। খুলনা বেতারের শ্রোতা ক্লাব এর অন্যতম নেতা অরূপ জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) এম, আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, থানা সেকেন্ড অফিসার মোঃ নূর ইসলাম, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক পরাগ রায় সহ শক্তি এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিভিল ডিফেন্স ২০২২ সপ্তাহের শুভ উদ্বোধন উপভোগ করা হয় ।
গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির কালীগঞ্জের শাখা ব্যবস্থাপক
কালিগঞ্জ প্রতিনিধি
প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহকের ভুয়া রশিদ দিয়ে বীমার প্রিমিয়ামের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক শাখা ব্যবস্থাপক রওশন গাজী। সাতক্ষীরার কালীগঞ্জ, শ্যামনগর উপজেলার জোনাল অফিসের পরস্পর যোগসাজোগে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির আঞ্চলিক শাখা ব্যবস্থাপক প্রতারক রওশন গাজী বছরের পর বছর মাসিক, বাৎসরিক বীমা কিস্তির টাকা আদায় করে কোম্পানির রশিদে জমা না করে ভুয়া রশিদ দিয়ে আত্মসাৎ করার অভিযোগ করেছে। ভুক্তভোগী হাজার হাজার গ্রাহক বীমার দলিল, বই জমা, রশিদ নিয়ে কালিগঞ্জ শ্যামনগর অফিসে ধর না দিলেও কেউ তার দায়িত্ব নিচ্ছে না বলে ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান। প্রতারক রওশন গাজী কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুল বারী গাজীর পুত্র। রওশন গাজী ১০/১৫ বছর আগে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কালিগঞ্জ আঞ্চলিক শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করে। কৃষ্ণনগর তার নিজের ইউনিয়ন হওয়ায় অত্র ইউনিয়নের নিজ গ্রাম কালিকাপুর সহ রঘুনাথপুর, বালিয়াডাঙ্গা , শোতা, নেঙ্গী, মানপুর সহ বিভিন্ন এলাকায় গ্রামের সহজ সরল অসহায় দিনমজুর ও ব্যবসায়ীদের ১০/১৫ বছরে দ্বিগুণ টাকার ফাঁদে ফেলে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির পলিসি খুলি দিয়ে মাসিক, বাৎসরিক কিস্তি আদায় করতে থাকে।
এইভাবে গোটা ইউনিয়নের প্রায় সাড়ে ৩হাজার নারী পুরুষকে বীমা করাতে বাধ্য করে। এইভাবে বীমা খোলার হিড়িক পড়া দেখে ২০১৫ সালে ক্ষুদ্র বীমার মাসিক কিস্তির প্রকল্প নিয়ে শ্যামনগর উপজেলার অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ শুরু করে বলে জানা যায়। বীমার পলিসি খোলার হিড়িক দেখে প্রতারনার ফাঁদে ফেলে সরল বিশ্বাসে গ্রাহকদের কোম্পানির আদলে জমাকৃত টাকার ভুয়া রশিদ ছাপিয়ে দিতে থাকে। এতে করে অনেকের বীমার মেয়াদ ১০/১২ বছর উত্তীর্ণ হলে টাকা ফেরত চাইলে টাকা দেওয়ার নাম করে গ্রাহকের নিকট হতে বীমা দলিল, জমা রশিদ, বই সহ যাবতীয় কাগজপত্র অফিসে দেওয়ার নাম করে জমা নিয়ে নেয়। যাতে করে গ্রাহকের নিকট দাবীকৃত বীমার টাকার কোন কাগজপত্র না থাকে। এইভাবে প্রতারক রওশন গ্রাহকের নিকট হতে দলিল, বই, রশিদ জমা নিয়ে একদিকে যেমন পথে বসিয়েছে অন্যদিকে বীমার জমাকৃত টাকা ফেরত পেতে নানান হয়রানি শিকার হতে হচ্ছে।
মঙ্গলবার (১৫নভেম্বর) সকাল সাড়ে ৯টার সময় কৃষ্ণনগর ইউনিয়নে গেলে ভুক্তভোগী গ্রাহক উম্মে হাবিবা সাংবাদিকদের জানান তার ৭২ হাজার টাকার ১২ বছরে ৬০ হাজার টাকা করে জমা করে মেয়াদ উত্তীর্ণ হলেও টাকা পাওয়ার কোন ব্যবস্থা নাই। ১০ বছর মেয়াদে বছরে ৬ হাজার টাকা করে ৬ কিস্তি টাকা জমা নিয়ে রওশন কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কোন রশিদ দেয় নাই। কালিকাপুরের আব্দুর রশিদ জানান তার ১২ বছর মেয়াদ বীমা পূর্ণ হয়েছে তার ৮ লক্ষ টাকা দিবে বলে কাগজপত্র নিয়ে উধাও হয়ে গেছে। এইভাবে গ্রাহক আবুল কাশেমের ১ লক্ষ টাকা, হাবিল শেখের ৫০ হাজার টাকা, আরজিনা খাতুনের ৭২ হাজার টাকা, আকবর শেখের ৫০ হাজার টাকা, সাইফুলের ৫০ হাজার টাকা, তাহমিনা খাতুনের ৬০ হাজার টাকা, মশিউর রহমানের ৪২ হাজার টাকা নাসিরের ৮০ হাজার টাকা, এইভাবে গ্রাহক আঞ্জুন আরা, রেশমা খাতুন, সুফিয়া খাতুন, জাকিয়া সুলতানা, পাপিয়া নাসরিন, শাবানা খাতুন, আশুরা বেগম, পাপড়িসহ এইভাবে হাজার হাজার গ্রাহকের টাকা জমা না দিয়ে উধাও হয়ে গেছে। তারা আরো বলেন আমরা টাকার জন্য কালীগঞ্জ, শ্যামনগর অফিসে গেলে সেখানকার কর্মকর্তারা বলছে এটা ভুয়া রশিদ, ভুয়া কাগজ। এর দায়-দায়িত্ব আমরা নিতে পারবো না।
এই দিকে ১০/১২/১৫ বছর মেয়াদোত্তীর্ণ এবং জমাকৃত বিমার টাকা ফেরত না পেয়ে অনেকে মানবতার জীবন যাপন করছে। বিষয়টি নিয়ে প্রতারক রওশন এর কালিকাপুরের বাড়িতে গেলে তার বাবা আব্দুল বারী জানান সে অনেক আগে বউ নিয়ে বাড়ি থেকে চলে গেছে। আমরা তার খোঁজ জানিনা। তার শ্বশুরবাড়ি কাশিবাড়ী গ্রামে খুজে পাইনি। ঘটনার সত্যতা জানার জন্য গত দুইদিন ধরে কালীগঞ্জ থানা রোডে অবস্থিত মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির কালিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে গেলে শাখা ব্যবস্থাপক দক্ষিণ শ্রীপুর গ্রামের মনিরুজ্জামান বাবলুর পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পেয়ে বিভিন্ন অজুহাতে অফিসে আসা এড়িয়ে চলছেন। বিষয়টি এলাকাবাসী জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
”দুর্ঘটনা-দুর্যোগ হৃাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে৷ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
যশোরে মতবিনিময়: ছাত্রদের মাঝে সমকামিতা ছড়িয়ে পড়ার তথ্য সিভিল সার্জনের
যশোর অফিস
সম্প্রতি যশোরের একটি সরকারি কলেজের ছাত্রদের সমকামিতায় জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস। তিনি বলেন, এ-সংক্রান্ত ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজ আয়োজিত এইচআইভি-এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিভিল সার্জন। সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন আরও বলেন, ঝুঁকিপূর্ণ পুরুষ ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর এইচআইভিতে (এইড) সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। যশোরের বেনাপোল স্থলবন্দর ও পতিতালয় থাকায় এইচআইভি সংক্রমণের ঝুঁকি রয়েছে।
এইচআইভি প্রতিরোধে তিনি বলেন, এ বিষয়ে বেশি সচেতন হতে হবে। সংকোচ করা যাবে না। স্কিনিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান বলেন, এইচআইভি প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) সমন্বয় করে কাজ করতে হবে। এলাকাভিত্তিক ভিকটিম শনাক্তের পাশাপাশি তাদের চিকিৎসার আওতায় আনতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে জোর দিতে হবে। প্রত্যেকটি শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
সভায় লাইট হাউজের সাব-ডিআইসি ইনচার্জ মিলন মণ্ডল জানান, বাংলাদেশে ২০২১ সাল পর্যন্ত এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৬১ জন। এরমধ্যে ২০২১ সালে আক্রান্ত হয়েছেন ৭২৯ জন। ২০২১ সাল পর্যন্ত দেশে এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫৮৮ জন। আর ২০২১ সালে মারা গেছেন ২০৫ জন। শুধু যশোর জেলায় ২০২২ সালে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, যশোর পৌরসভার কাউন্সিলর রোকেয়া পারভিন ডলি ও রাশেদ আব্বাস রাজ, প্রেস ক্লাব যশোরের যুগ্ম-সম্পাদক মিলন রহমান, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস, এনজিও প্রতিনিধি আজিজুল ইসলাম, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম, ধর্মীয় নেতা ইমরান হোসেন, শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।
টাকা নিয়ে পালানোর সময় তাড়া খেয়ে ছিনতাইকারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনার ডুমুরিয়া উপজেলায় এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের পর পালাতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে তপন হালদার (৫৫) নামে এক ছিনতাইকারীর আকস্মিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে ডুমুরিয়া বাসস্ট্যান্ড মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোনালী ব্যাংকের ডুমুরিয়া বাজার শাখা থেকে সোমবার দুপুরে ‘ইসলামিক রিলিফ বাংলাদেশে’র (এনজিও) কর্মী শিলা মণ্ডল ৩৫ হাজার ৫০০ টাকা তুলে ব্যাগ নিয়ে কর্মক্ষত্রে যাওয়ার জন্য বাজারের মধ্যদিয়ে হাঁটছিলেন। পথিমধ্যে পূবালী ব্যাংক মোড়ে পৌঁছালে এক ছিনতাইকারী হঠাৎ তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে খুলনা-সাতক্ষীরা সড়ক পেরিয়ে আরাজী ডুমুরিয়া গ্রামের দিকে পালিয়ে যান।
ওই সময় শিলা এক মোটরসাইকেল চালককে অনুরোধ করে দ্রুত ছিনতাইকারীর পিছু নিয়ে তাকে আরাজী ডুমুরিয়া-মির্জাপুর মোড় পর্যন্ত খুঁজতে থাকেন। একপর্যায়ে ওই ছিনতাইকারীকে ব্যাগ নিয়ে হাঁটতে দেখে তার পিছু নেন। তবে কিছুক্ষণ পর আবার তিনি হারিয়ে যান। ওই ঘটনার ঘণ্টাখানেক পর ডুমুরিয়া বাসস্ট্যান্ড মোড়ে ‘ছিনতাইকারীর সন্ধান মিলেছ’ এমন খবর পেয়ে শিলা আরাজী ডুমুরিয়া গ্রামে যান। সেখানে সোহরাব গাজীর বাড়ির কাছে পৌঁছে ছিনতাইকারী তপন হালদারকে অচেতন অবস্থায় মাটি পড়ে থাকতে দেখেন। তখন তার মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তপনকে তুলে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তপনের দেহ থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়। এ ঘটনা চলাকালে ডুমুরিয়া মোড় থেকে এলাকাবাসী ছিনতাইকারী চক্রের অপর সদস্য আলতাপ হাসানকে (৪৩) আটক করে পুলিশর হাতে তুলে দেয়।
এ প্রসঙ্গে শিলা মণ্ডল বলেন, সোনালী ব্যাংক থেকে ৩৫ হাজার ৫০০ টাকা তুলে যাওয়ার সময় ফল মার্কেট এলাকায় পৌঁছালে আমার কাছ থেকে হঠাৎ ব্যাগটা টান মেরে নিয়ে পালায় ছিনতাইকারী। অনেক খোঁজাখুঁজি শেষে আরাজী ডুমুরিয়া গ্রাম থেকে ছিনতাইকারী তপন হালদারকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর তার কাছ থেকে আমার ছিনতাই হওয়া টাকাও উদ্ধার হয়েছে।
প্রত্যক্ষদর্শী ডুমুরিয়া ইউপি সদস্য লুৎফর রহমান মোড়ল বলেন, আমরা ওই নারীর অনুরাধে ছিনতাইকারীকে ধরতে চেষ্টা করতে থাকি। একপর্যায়ে সোহরাব মোড়লের বাড়ির বাথরুম থেকে মৃত অবস্থায় ছিনতাইকারীকে উদ্ধার করেছি।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, মৃত তপন হালদার খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশার বণিকপাড়া এলাকার নলিনী হালদারের ছেলে। তার পারিবারিক সূত্রে জানা গেছে, তপন হার্টের রোগী ছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওরা চারজনের একটা ছিনতাইকারী চক্র। এ ঘটনায় শিলা মণ্ডলের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে।
শুরু হচ্ছে ১৪ দিনব্যাপী সুলতান মেলা
নড়াইল প্রতিনিধি
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ১৪ দিনব্যাপী ‘সুলতান মেলা’ অনুষ্ঠিত হবে। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্যরা।
১৪ দিনব্যাপী সুলতান মেলায় চিত্রপ্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, সুলতানের জীবনাদর্শের ওপর আলোচনা, লাঠিখেলাসহ গ্রামীণ খেলাধুলা, ভলিবল, কুস্তি, সুলতান পদক প্রদান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
একুশে ও স্বাধীনতা পদকসহ একাধিক সম্মাননায় ভূষিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় সুলতানের বাসভবন চত্বরে তাকে দাফন করা হয়।
৩৩০০ একর জমিতে নির্মাণ হবে এশিয়ার বৃহৎ শেখ হাসিনা স্পোর্টস সিটি
মাদারীপুর প্রতিনিধি
আড়িয়াল খাঁ নদ সংলগ্ন মাদারীপুরের শিবচর ও ফরিদপুরের ভাঙ্গা-সদরপুর উপজেলার ৩৩০০ একর জমিতে এশিয়ার বৃহৎ শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এ সব তথ্য জানান তারা। এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহউদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ চন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আড়িয়াল খাঁ নদ সংলগ্ন এলাকার ৩৩০০ একর জমির উপর শেখ হাসিনা স্পোর্টস সিটি কাম অলিম্পিক ভিলেজ নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই চলছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে সমীক্ষা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট পেলে কোথায় কোন স্থাপনা হবে তা নির্ধারণ করা হবে। এ প্রকল্প শুধু দক্ষিণ এশিয়ায় নয়, এশিয়ার মধ্যে আইকনিক স্থাপনা হবে।
তিনি জানান, স্পোর্টস সিটিতে অলিম্পিক ইভেন্ট, সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসসহ বড় বড় ইভেন্ট আয়োজনের জন্য যা যা প্রয়োজন. সবই থাকবে। এখানে মাঠ, জিমনেশিয়াম, গলফ, আবাসন ব্যবস্থাসহ সকল কিছু থাকবে। ক্রিকেট, ফুটবলের শুধু মাঠই নয়, প্রাকটিস মাঠও আলাদা থাকবে। সকল ধরনের খেলার ইনডোর প্রাকটিস মাঠ এখানে থাকবে। এখানে বিশ্বমানের শেখ হাসিনা স্পোর্টস সিটি গড়ে তোলা হবে।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, এখানে স্পোর্টস সিটি নির্মাণ হলে অর্থনৈতিক চাঞ্চল্যও ও কর্মসংস্থানের সৃষ্টি হবে। এখানে যাদের বাড়িঘর পড়বে, তাদের পুনর্বাসনের আওতায় আনা হবে। পদ্মা সেতুতে ক্ষতিগ্রস্তদের যেভাবে পুনর্বাসন করা হয়েছে, এখানেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।
তিনি জানান, প্রকল্পটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্পোর্টস সিটি শুধু এ এলাকায় নয়, সারা দেশের অর্থনৈতিক পরিবর্তন আনবে।
খুলনা বেতারে বাল্যবিবাহ নিরোধ ও যৌতুক প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল আয়োজিত বাল্যবিবাহ নিরোধ ও যৌতুক প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা গতকাল বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপত্বিত করেন খুলনা বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য। সভাপতির বক্তৃতায় আঞ্চলিক পরিচালক বাল্যবিবাহ ও যৌতুকের কুফল সম্পর্কে কিশোর-কিশোরীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিশোর কিশোরীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের খুলনা ফিল্ড অফিসের শিশু সুরক্ষা কর্মকর্তা মোমেনুন্নেসা শিখা, খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার ও উপ বার্তা নিয়ন্ত্রক মোঃ নুরুল ইসলাম। খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শেখ সাদিয়া মনোয়ারা ঊষার সঞ্চালনায় কর্মশালায় খুলনা বেতার কেন্দ্রের সহকারী পরিচালক শায়লা শারমিন স্নিগ্ধা শুভেচ্ছা বক্তৃতা করেন। স্বাগত জানান উপ আঞ্চলিক পরিচালক ও কর্মশালার পরিচালক রিপন কুমার ভদ্র। কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ ও যৌতুক প্রতিরোধ সংক্রান্ত কিশোর-কিশোরী বেতার শ্রোতাক্লাবের ২০ জন সদস্য অংশ নেন।
পাইকগাছায় ১৪৪ ধারা উপেক্ষা করে জমি দখল করে সীমানা প্রাচীর দেয়ার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ১৪৪ ধারা উপেক্ষা করে জমি দখল করে সীমানা প্রাচীর দেয়ার অভিযোগ। গত মঙ্গলবার সকালে পৌর সদরের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে, পৌর সদরের বাতিখালী এলাকার মোঃ আল-মুনছুর ও ৪ নং ওয়ার্ডের আমিন উল্ল্যাহ আজিজির মধ্য জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত শুক্রবার আল-মুনছুর ক্রায়কৃত জমি মালিক বিপ্লব মন্ডল বুঝে দেন বলে আল-মুনছুর জানান। অপর দিকে আমিন উল্লাহ জানান, গত ২০০৩ সালে জমি কিনে ভোগ দখলে আছি। আমি ভারতে চিকিৎসাধীন থাকার কারণে গত শুক্রবার আমার দখলীয় জমি প্রতিপক্ষরা দখল করে নেয়। আমি শুনে চিকিৎসা শেষে বড়ি এসে মঙ্গলবার দখল মুক্ত করে সীমানা প্রচির করি। এ সময় সকাল ১০ টার দিকে পাইকগা উপজেলা নির্বাহী আদালতের একটি নোটিশ পাই। আদালতের আদেশের সম্মান দেখিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। পাইকছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, আদালতের আদেশ পাওয়ার পর কাজ বন্ধ করে দিয়েছি।
খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খুলনা’র বার্তা সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের পিতা মোঃ গোলাম হোসেন (৮৫) মঙ্গলবার বিকেলে খুলনা মহানগরীর দিলখোলা রোডস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার এশাবাদ খুলনা আলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। এদিকে সাংবাদিক মোঃ আনোয়ার হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।










































