Home আঞ্চলিক শ্রমজীবীদের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা বুধবার: প্রধান অতিথি থাকবেন শিমুল বিশ্বাস

শ্রমজীবীদের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা বুধবার: প্রধান অতিথি থাকবেন শিমুল বিশ্বাস

13

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা বিভাগের উদ্যোগে শ্রমজীবীদের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবে।
সভায় প্রধান অতিথি থাকবেন প্রখ্যাত শ্রমিক নেতা ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি থাকবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সম্মানীত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। প্রধান বক্তা থাকবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবীর খান। সভাপতিত্ব করবেন শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। সঞ্চালনায় থাকবেন খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মো. মজিবর রহমান। বক্তব্য রাখবেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এডভোকেট শফিকুল আলম মনা, কেন্দ্রীয় নেতা মতিয়ার রহমান ফারাজী, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীম এজাজ খান, খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবু হোসেন বাবু, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামানসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও অন্যান্য নেতৃবৃন্দ।