খুলনা প্রেসক্লাবের সভাপতির ছোট ভাইয়ের মৃত্যুতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলামের ছোট ভাই, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের বাল্যবন্ধু ও খুলনা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য আলহাজ্ব এস.এম মনিরুল ইসলাম ময়না (৫৭) গত শনিবার রাত ৯ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…….. রাজিউন)। মনিরুল ইসলাম ময়নার মৃত্যুতে খুলনা মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি এস এম নূর হাসান জনি ও সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেলসহ নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জ্ঞাপন করেছেন।
খুলনার দাকোপে পুলিশের সহযোগিতায় বিকাশের টাকা উদ্ধার
শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে থানা পুলিশের সহযোগিতায় বিকাশের টাকা উদ্ধার। থানা পুলিশ সূত্রে জানা যায় জেলার নাজিরপুর থানা এলাকা হতে বিকাশের টাকা ভুলবশত দাকোপ থানা এলাকার এক ব্যক্তির নাম্বারে চলে আসে। উক্ত টাকা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর দিক নির্দেশনায় উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। দাকোপ থানার এসআই (নিরস্ত্র) মোঃ এনামুল হক তিনি অভিযোগের ভিক্তিতে এই টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত টাকা হাতে পেয়ে পুলিশের প্রতি আরো আস্তা ফিরে আসে এবং দাকোপ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অসিত বরণ ঘোষের মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক প্রফেসর অসিত বরণ ঘোষ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রফেসর অসিত বরণ ঘোষ খুলনায় শিক্ষা-সংস্কৃতি চর্চায় উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি একজন সুবক্তাও ছিলেন। উপাচার্য তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
খুবিতে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ আজ ১৪ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের ইংরেজি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখবেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। ফিডব্যাক গ্রহণ ও সমাপনী বক্তব্য রাখবেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্সপার্সন হিসেবে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করবেন বাগেরহাটের সিনিয়র সহকারী জজ ড. মো. আতিকুস সামাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, আঞ্চলিক তথ্য অফিস, বরিশাল এর উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল এবং আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের সহকারী পরিচালক তাসলিমা আক্তার। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ২৯ জন কর্মকর্তা অংশ নেবেন বলে জানা গেছে।
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভা রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন সভায় জানান, খুলনা জেলায় ৫৫ লাখ ১০ হাজার ৮৫৯ ডোজ করোনা টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ২৩ লাখ ৪৫ হাজার ৫৪২ জন, দ্বিতীয় ডোজ ২০ লাখ ১০ হাজার ২৪৬ জন এবং বুস্টার ডোজ ১১ লাখ ৫৫ হাজার ৭১ জনকে প্রদান করা হয়েছে। জেলায় প্রতিদিন কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুর চিকিৎসা প্রদানে সকল সরকারি হাসপাতাল প্রস্তুত রয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান সভায় জানান, বিগত অক্টোবর মাসে জেলায় ২২টি মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধের কারণে ১৭২ জনকে আসামী করে ৩১টি মামলা দায়ের করা হয়েছে। এসময় আলামত হিসেবে ১৭ কেজি গাঁজা, ৩১২৭ পিস ইয়াবা, ৫৪ বোতল ফেনসিডিল ও ১০৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে জেলায় ৫৬টি মোবাইলকোর্টসহ ১৮৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১৮ লাখ মিটার অবৈধ জাল আটক ও ধ্বংস করা হয় এবং পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। রপ্তানিযোগ্য চিংড়ি মাছে অপদ্রব্য পুশের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৯০ কেজি জেলি পুশকৃত চিংড়ি ধ্বংস করা হয় এবং এই অপরাধের দায়ে অভিযুক্তদের তিন লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোঃ আবদুর রহমান বলেন, ফৌজদারী অপরাধ আইনের মাধ্যমে কমানো যায়, কিন্তু সামাজিক অপরাধ হ্রাসে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। খুলনা মহানগরীতে রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজ চলার কারণে অনেক রাস্তা বন্ধ রাখতে হচ্ছে। ফলে অন্য রাস্তাগুলোয় যানবাহনের বেশি চাপ থাকছে। সংস্কার কাজ শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ বলেন, আত্মহত্যা প্রবণতা নিয়ন্ত্রণ করতে তরুণদের সামাজিকভাবে উদ্বুদ্ধ করা প্রয়োজন। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন।
সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পুলক কুমার মন্ডল বলেন, গতমাসে খুলনায় জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা রক্ষা, কিশোর আপরাধ দমনে প্রশাসনকে আরও সজাগ হতে হবে।
সভায় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত অক্টোবর মাসে ১৬০টি মামলা দায়ের হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৩৮টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে অক্টোবর মাসে ১৩৩টি মামলা দায়ের হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৫টি কম।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
দাকোপে গনমাধ্যমে শ্যামলী রায়ের মৃত্যু নিয়ে ভুক্তভোগী পরিবার ভিন্ন মত পোষন করেছে
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের লাউডোবে ৮নং ওয়র্ডের শ্যামলী রায়ের মৃত্যু নিয়ে গত ০৯ নভেম্বর বুধবার ৭১ বাংলা আউপি টেলিভিশনে সংবাদ প্রচারে ভিন্নমত পোষন করেছেন ভুক্তভোগী পরিবার। বিষয়টি সামাজিক গনমাধ্যমে প্রচারিত হওয়ার পর এলাকার সামাজিক সংগঠন সমাজপতিরা লাউডোব পরিষদ চত্তরে এসে খবরটি প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে। এসময় ভুক্তভোগীরা গনমাধ্যম কর্মীদের সামনে এলাকার ভাবমুর্তি ক্ষুন্য হয়েছে বলে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যু সনত পত্র তুলে ধরেন সেখানে মৃত্যুর কারন হিসাবে স্ট্রোক জনিত কারনে শ্যাামলী রায়ের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ঐ ওয়ার্ডের ইউপি সদস্য বাবলু গাজী বলেন হিন্দু শ্রাস্ত্রীয় মতে লাস দাহ করছে গ্রামের হিন্দু সামাজিক সংগঠন। দাকোপ উপজেলা আওয়ামীলীলের যুগ্ম সাধারণ সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন আমার ইউনিয়ন পরিষদের ভাবমুর্তি ক্ষুর্ন করার জন্য গনমাধ্যমে ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
রেললাইনে থেকে উদ্ধার মরদেহটি টিকটকার শাম্মীর
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইন থেকে উদ্ধার অজ্ঞাত তরুণীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম শাম্মী আক্তার ওরফে সামিয়া (২০)। তিনি কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকার সাইদুল ইসলামের মেয়ে। টিকটক ভিডিও তৈরি করতেন তিনি।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) তন্ময় ভট্টাচার্য।
তিনি বলেন, ‘নিহত তরুণীর নাম শাম্মী আক্তার। রবিবার দুপুরে তার আনোয়ার হোসেন ও ছোট বোন সাদিয়া খাতুন মরদেহটি শনাক্ত করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
১২ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকার রেললাইনের ওপর থেকে শাম্মীর মরদেহ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তবে ওই তরুণী আত্মহত্যা করেছেন না কী তাকে হত্যা করা হয়েছে, তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
শাম্মীর মা হাসিনা খাতুন বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের ফুফু মোছা. কাঞ্চন খাতুনের বাড়িতে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিল সে। কিন্তু রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি। এরপর সকালে একটা মরদেহ উদ্ধারের খবর শুনে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে যাই। সেখানে মেয়ের ক্ষতবিক্ষত মরদেহ পাই।’
তিনি দাবি করেন, তার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।
তবে শাম্মীর ফুফু মো. কাঞ্চন খাতুন বলেন, ‘শনিবার সামিয়া আমাদের বাড়িতে যায়নি। রাতে আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূর থেকে এক মরদেহ পাওয়ার খবর শুনেছিলাম।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনের কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে রদেহ উদ্ধার করে ।
কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক বলেন, ‘মেয়েটি আমার এলাকার। সে টিকটক ভিডিও তৈরি করতো বলে জানা গেছে। তবে তার মৃত্যু রহস্যজনক। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।’
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে রাতে তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
সুবাস ছড়িয়ে শেষ হলো যশোরের পিঠা উৎসব
যশোর অফিস
যশোরের খড়কি এলাকায় অবস্থিত আইডিয়া পিঠা পার্কের আয়োজিত পিঠা উৎসব শেষ হয়েছে। শনিবার (১২ নভেম্বর) রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পিঠা গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আইডিয়া পিঠা পার্কের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক মো. হামিদুল হক, আইডিয়া পিঠা পার্কের কো-অর্ডিনেটর সোমা খান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, পিঠা আমাদের সংস্কৃতির ধুলো পড়া এক সমৃদ্ধ রত্নভাণ্ডার। আগামী প্রজন্মের কাছে এর পরিচয় করিয়ে দেওয়ার জন্য দরকার দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসার। আইডিয়া পিঠা পার্ক শুধু দেশীয় সংস্কৃতিকেই বাঁচিয়ে রাখছে না, তৈরি করছে হাজারো বেকার শিক্ষার্থীর কর্মসংস্থান। তাদের এই পথচলা আরও সুন্দর হোক।
আইডিয়া পিঠা পার্কের স্বপ্নদ্রষ্টা মো. হামিদুল হক জানান, দেশিয় ঐতিহ্যের পিঠার সম্ভার ফিরিয়ে আনার লক্ষে ২০১৭ সালের ৯ ডিসেম্বর অন্যরকম এক সংগ্রামে নামে আইডিয়া পিঠা পার্ক। প্রথমে লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা ও দেশীয় ঐতিহ্যের পিঠার সম্ভার ফিরিয়ে আনা। আমরা যে লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম মানুষ সেই পিঠাকে সাদরে গ্রহণ করেছে। যথাযথ উদ্যোগ নিতে পারলে পিঠাই হতে পারে আমাদের অর্থনীতির আরেকটি প্রাণশক্তি।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, আইডিয়া পিঠাপার্ক মূলত শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির একটি উদ্যোগ ও সামাজিক প্রতিষ্ঠান। যশোরের খড়কি শাহ্ আব্দুল করিম রোডে আইডিয়া পিঠা পার্ক যাত্রা শুরুর পর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি এ প্রতিষ্ঠানটিকে। এখানে নিরলস পরিশ্রম করছেন শতাধিক স্বেচ্ছাসেবী। যারা সবাই কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
উদ্যোক্তারা আরও জানান, পিঠা পার্ক থেকে অর্জিত লভ্যাংশ শুধু সদস্যরাই নেন না, বরং এর একটা বড় অংশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও সামাজিক কাজের জন্য ব্যয় করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল প্রমুখ।
মধু চাষে খরচ কম লাভ বেশি, যেভাবে শুরু করবেন
বেনাপোল প্রতিনিধি
শুরু হয়েছে শীতের মৌসুম। ইতোমধ্যে সরিষা ও কুল চাষ করেছেন কৃষকরা। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সরিষা আর কুল ফুলের সমারোহ। এরই মধ্যে সরিষা ও কুল ক্ষেতের পাশে বসানো হয়েছে মৌ-চাষের বাক্স। উন্নত জাতের অ্যাপিস মেলিফেরা মৌমাছি সরিষা ও কুল ফুলের পরাগায়নে সহায়তা করছে। এই মধু চাষ করে ভাগ্য বদলে গেছে যশোরের শার্শা উপজেলার মো. মহসিন খানের।
উপজেলার নাভারণ বাজার এলাকার বাসিন্দা মহসিন আদর্শ মৌচাক প্রকল্পের স্বত্বাধিকারী। ২০০৭ সালেএই প্রকল্প চালু করেন। ১৫ বছর ধরে এই পেশায় যুক্ত আছেন। তিন শ্রমিক নিয়ে প্রতি বছর সব খরচ বাদ দিয়ে আড়াই থেকে তিন লাখ টাকা আয় করেন তিনি।
মহসিন বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় যেমন, শার্শা, নাভারণ, কুলপালা, বুরুজবাগানসহ বেশ কিছু এলাকায় মধু চাষ করি। ২৫০টির মতো বাক্স আছে। এসব মধু নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। সবাই “মধু মহসিন” নামেই আমাকে চেনেন।’
তিনি আরও বলেন, ‘শীতকালে মধু চাষিরা বিভিন্ন এলাকায় যেখানে সরিষা ফুল ফোটে, সেখানে অনেকগুলো কলোনি (বাক্স) ব্যবহার করে মধু সংগ্রহ করেন। মধু সংগ্রহ করতে এক মাস লাগে। একটি কলোনি থেকে দুই কেজি মধু সংগ্রহ করা যায়। এটাই হচ্ছে খাঁটি মধু। এখন ফুল থেকে মধু আহরণ চলছে পুরোদমে। এরপর সংগ্রহ করা মধু বাজারে বিক্রি করবো। সাত দিনে একবার করে ভেতরে থাকা মৌ-বাক্স বের করে মধু সংগ্রহ করি। প্রতি কেজি মধু ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি করি।’
মধু চাষে আগ্রহী ব্যক্তিদের উদ্দেশে মহসিন বলেন, ‘বাণিজ্যিকভাবে মধু চাষ করতে চাইলে যে কেউ ৫০ হাজার থেকে এক লাখ টাকা খরচ করলেই ব্যবসা শুরু করা সম্ভব হয়। কম খরচে ভালো লাভ হয়। তবে ব্যবসা করতে চাইলে আগে ট্রেনিং নিতে হবে। শীতকালে কলোনির (বাক্সের) ওপর বস্তা দিয়ে ঢেকে রাখতে হয় এবং বৃষ্টি হলে পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। তা না হলে কলোনির ভেতরে পানি ঢুকে মধু নষ্ট হয়ে যেতে পারে।’
তিনি বলেন, ‘মৌমাছি চাষ সাধারণত আবহাওয়ার ওপর নির্ভর করে। ভালো আবহাওয়া থাকলে এক মাসেই চার-পাঁচ বার সংগ্রহ করা যায়। প্রতিবারে একটি বাক্স থেকে প্রায় দুই কেজি করে মধু পাওয়া যায়। তবে মৌমাছির বিভিন্ন রকম রোগ হয়, তাই প্রতি মাসে বাক্স থেকে ট্রেগুলো বের করে মৌমাছি সুস্থ আছে কিনা দেখতে হবে। এসব মৌমাছিকে অনেক সময় বিভিন্ন পোকা যেমন মোম বিটল পোকা, ছাই পোকা, মদ পোকা, লাবরা পোকা ইত্যাদি আক্রমণ করে। তখন তামাক পাতা পুড়িয়ে ধোঁয়া সৃষ্টি করে পোকা তাড়াতে হয়। এছাড়া ফরমিক এসিড পানির সঙ্গে মিশিয়ে স্প্রেয়ের মাধ্যমে পোকা তাড়ানো যায়। বর্ষা মৌসুমে যখন কোথাও ফুল থাকে না তখন মৌমাছিকে চিনি খাইয়ে বাঁচিয়ে রাখতে হয়।’
মহসিনকে দেখে মধু চাষে উদ্বুদ্ধ হয়েছেন একই এলাকার বাসিন্দা মিকাইল হোসেন। প্রশিক্ষণ নিয়ে মৌ-চাষ করছেন তিনি। মিকাইল বলেন, ‘মহসিনের কাছ থেকে আমি প্রশিক্ষণ নিয়ে মধু চাষ শুরু করেছি। এটা একটি লাভজনক চাষ। কম খরচে বেশি আয় করা যায়। বর্তমানে আমার ১৫টি বাক্স আছে। খরচ বাদ দিয়ে ভালো আয় হয়। সামনে বাক্সের পরিমাণ আরও বাড়াবো।’
এ ব্যাপারে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মণ্ডল বলেন, ‘মহসিনের মধু চাষের বিষয়টি আমরা জানি। সবসময় তাকে পরামর্শ দিয়ে যাচ্ছি। তার মধুর অনেক সুনাম আছে। মধু চাষে প্রযুক্তি ব্যবহার করে চাষ বাড়ানো যায় কিনা সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছি। নতুন করে কেউ মধু চাষ করতে চাইলে কৃষি অফিস থেকে সহযোগিতা করা হবে।’
বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা বিএনপি: হানিফ
ঝিনাইদহ প্রতিনিধি
বিএনপিকে বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। রবিবার (১৩ নভেম্বর) ঝিনাইদহ পৌরসভাধীন ওয়াপদা মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত আবার অশুভ তৎপরতায় লিপ্ত। বিএনপিকে পরিষ্কার বলে দিতে চাই- কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দেশের মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়। দেশের মানুষ কখনও বিএনপির দুর্নীতিবাজ নেতৃত্ব চায় না। ব্যর্থ রাষ্ট্রে ফিরে যেতে চায় না। সন্ত্রাস, জঙ্গিবাদের দেশ চায় না।’
বিএনপি ভণ্ড দল উল্লেখ করে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে সাশ্রয় করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যত সংকট মোকাবেলায় এই প্রস্তুতি নিয়েছেন। আর বিএনপি এই সুযোগে অপতৎপরতা শুরু করেছে। ঢাকায় সন্ধ্যার পর লাইটপোস্টের নিচে হাতে হারিকেন নিয়ে বিদ্যুতের দাবিতে মিছিল করছে। এর চেয়ে বড় তামাশা আর কিছু হতে পারে না।’
খালেদা জিয়া মানবতার মা নয়; বরং শত্রু হিসেবে বিবেচিত হতে পারেন এমন মন্তব্য করে হানিফ বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন- খালেদা জিয়া নাকি গণতন্ত্র, মানবতার মা। যে খালেদা জিয়ার হাত ২৬ হাজার নেতা-কর্মীর রক্তে রঞ্জিত সে কী করে মানবতার মা হয়? খালেদা জিয়া খুনির মা। হত্যাকারী, খুনি।’
তিনি বলেন, ‘বিএনপি নেতারা দুর্নীতির কথা বলেন। অথচ তাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কারণে সিঙ্গাপুরের আদালতে মামলা হয়েছিল। ১০ বছর জেল হয়েছে। মার্কিন ফেডারেল কোর্টেও মামলা হয়েছে। আর খালেদা জিয়া এতিমের টাকার লোভ সামলাতে না পেরে আত্মসাৎ করেছিলেন। এই হচ্ছে বিএনপির নেতা। তারা নাকি আগামী দিনের ভবিষ্যত।’
বিএনপি-জামায়াতের দিলের মধ্য থেকে এখনো পাকিস্তান প্রেম কমেনি মন্তব্য করে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘আপনাদের দিলের মধ্যে এখনও ‘পেয়ারে পাকিস্তান’। পাকিস্তান প্রীতি কমেনি। বিএনপি নেতাদের চিন্তা চেতনায় তা প্রকাশ পায়। টেক ব্যাক বাংলাদেশ নয়; গো ব্যাক টু পাকিস্তান। আপনারা পাকিস্তান চলে যান। আপনারা পাকিস্তান চলে গেলে দেশের মানুষ অখুশি হবে না, খুশি হবে।’
ঢাকায় মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা সমুদ্রবন্দর, মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্র ও কর্ণফুলী টানেলের মতো প্রকল্প বাস্তবায়ন করে শেখ হাসিনা বাংলাদেশকে ম্যধ্যম আয়ের দেশের দিকে নিয়ে যাচ্ছেন। ঠিক এই সময়ে উন্নয়ন, অগ্রযাত্রা ব্যাহত করতে সবসময় তৎপর বিএনপি-জামায়াত আবার মাঠে নেমেছে- বলেন তিনি।
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘২০০৯ সালে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন ৪০ থেকে ৬০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ ছিল। রফতানি আয়, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। শতকরা ৩০ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল। ২৪ ঘণ্টার মধ্যে ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ ছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পোঁছে দিয়েছেন। এর সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে।’
তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে দেশ ধ্বংসের দিকে চলে গিয়েছিল। তারেক রহমান হাওয়া ভবন বানিয়ে কমিশন বাণিজ্য করেছেন। তাকে কমিশন দেওয়া ছাড়া কেউ কাজ করতে পারেনি। দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিলেন। সেই অন্ধকার থেকে দেশকে আলোয় উদ্ভাসিত করেছেন শেখ হাসিনা।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা বিরোধীদেরকে রাজনৈতিক ও সমাজিকভাবে প্রতিষ্ঠিত করে দুর্যোগ সৃষ্টি করেছেন। ১৪০০ সামরিক কর্মকর্তাকে বিনা বিচারে হত্যা করেছেন। জামায়াতকে রাজনীতির সুযোগ দিয়ে জঙ্গিবাদের বীজ বপণ করেছিলেন তিনি।’
পরে ১৯৯১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া দেশে প্রতিহিংসার রাজনীতির বীজ বপন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘১৫ আগস্ট কাল্পনিক জন্মদিন পালন করে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন। সেই সময় তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর নির্যাতন ছাড়া আর কিছু করতে পারেননি।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় আসার পর কত মায়ের কোল খালি করেছেন, মনে পড়ে? ২০০১ থেকে ২০০৬ সালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর নির্যাতন সর্ব্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। আর আজকে মির্জা ফখরুল কথায় কথায় গণতন্ত্র, মানবতার কথা বলেন। নেতা-কর্মীদের ওপর মামলার কথা বলেন। অথচ এই বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছিলো। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। সেদিন শেখ হাসিনা প্রাণে বাঁচলেও আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী নিহত হয়েছিলেন। আপনাদের মুখে মানবতার কথা শুনলে হাস্যকর মনে হয়। যাদের হাত হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীর রক্তে রঞ্জিত তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’
দলের নেতা-কর্মীদের ঐকবদ্ধ থাকার আহবান জানিয়ে হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াত ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে নাশকতা করে বাসে-ট্রেনে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তারা আবার রাজপথে সোচ্চার হচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘রাজপথে সহিংসতা করার চেষ্টা করলে সরকার কঠোরভাবে তা দমন করবে। পাশাপাশি প্রয়োজন হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির অপতৎপরতা রুখে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তা হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
টুঙ্গিপাড়ায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি দোকান
গোপালগঞ্জ প্রতিনিধি
জেলার টুঙ্গিপাড়ায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি দোকান। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মামার বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
রাতে মামার বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই বাজারের মাসুম শেখের মুদি দোকান, জয় দাসের সেলুন ও শহীদুল ইসলামের ওষুধের ফার্মেসিসহ ৬টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাসীর সহায়তায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
টুঙ্গিপাড়া ফায়ার স্টেশন অফিসার খান এহসান-উল-আলম জানান, জানান, এ অগ্নিকান্ডে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে পেরেছেন। তাই ১৩ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
কপিলমুনিতে শিক্ষার্থীকে পেটালো অফিস সহকারী!
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনিতে ১২ বছর বয়সের এক শিশু শিক্ষার্থীকে বেদম পিটিয়ে আহত করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারী। বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানাযায়, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের ৬ ষ্ঠ শ্রেণীর ছাত্র দঃ সলুয়া গ্রামের বিষ্ণু দাশের ছেলে অংকন দাশ বিদ্যালয়ের ভবনের গায়ে সাইকেল রাখে। ওই খানে সাইকেল রাখার অপরাধে বুধবার (৯/১১/২২ইং) বেলা ১১ টার দিকে প্রতিষ্ঠানের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর (ইনডেকস্ নম্বর ৭৫৯৯৩৯) শেখ আজিজুর রহমান ওই শিক্ষার্থীকে বেত দিয়ে বেদম পিটিয়ে আহত করেন। বেশ কিছু বেতের দাগ তার শরীরের বিভিন্ন স্থানে স্পষ্টভাবে ফুটে ওঠে। একজন অফিস সহকারী কর্তৃক এমন শারীরিক নির্যাতনের ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রসংগত শেখ আজিজুর রহমান ১৫/১০/১৯৯২ তারিখে শিক্ষা প্রতিষ্ঠানটিতে যোগদান করেন, তাঁর ১/১০/১৯৯৩ তারিখে এমপিও হয়।
এবিষয়ে শিক্ষার্থীর পিতা বিষ্ণু দাশ তার ছেলেকে পিটানোর সত্যতা স্বীকার করেছেন।
এবিষয়ে শেখ আজিজুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য ০১৭১২ ১৪৩৩৪২ নম্বরে ফোন দিলে সংবাদকর্মী পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন। প্রধান শিক্ষক মোঃ কবীর আহম্মেদ বলেন, বিষয়টি আমি শুনি নাই, শুনে বিষয়টি দেখবো।
মোরেলগঞ্জে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে ১শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমে এ সার বীজ বিতরণী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী। আলোচনা শেষে পৌরসভার সহ ১৪টি ইউনিয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক ১শ’ কৃষকদের মাঝে জনপ্রতি বিঘায় ১ কেজি সরিষা বীজ, ১০ কেডি ডি এপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী বলেন, রবি মৌসুমে এ উপজেলায় ১৭৬০ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
খুলনা প্রেসক্লাবের সভাপতির ভাইয়ের মৃত্যুতে কেসিআরএ’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এর সেঝো ভাই এস এম মনিরুল ইসলাম ময়নার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।
সাতক্ষীরা মেহেদীবাগে মাদকসেবীর হুমকিতে থানায় জিডি
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর উত্তর মেহেদীবাগের মাদকসেবীরা দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক ও জেলা সাংবাদিক এ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক মোঃ তুহিন হোসেন কে জীবননাশের হুমকি দেয়ায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।জানাযায়, সাতক্ষীরা সদর উপজেলার উত্তর মেহেদীবাগের বাসিন্দা সাংবাদিক তুহিন হোসেন একজন শান্তি প্রিয় ব্যক্তি। তার প্রতিবেশী মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ আসিফ খুব হিংস্র প্রকৃতির লোক ও মাদক সেবী । গত ১১ নভেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা অনুমানিক ৬টার সময় সাংবাদিক তুহিন হোসেনের বাড়ির সামনে এসে বিবাদী আসিফসহ অন্যাণ্যরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।এক পর্যায়ে সাংবাদিক তুহিন হোসেনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে এবং রাতের আঁধারে ফাঁকা জায়গায় একলা পেলে খুন জখম সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির হুমকি দেয়।মাদকসেবী আসিফের হুমকিতে ভয় পেয়ে পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার জন্য তুহিন হোসেন বাদী হয়ে ১২ নভেম্বর সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডাইরি করে যার নং ৭৮৬।
রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় নৈহাটি স্পোর্টিং ক্লাব আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১২ অক্টোবর বিকালে নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন খুলনা সোনালী অতীত বনাম রূপসা সোনালী অতীত। খেলাটি গোল শূন্য অবস্থায় শেষ হওয়ায় উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন রাষ্ট্রীয় পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ মিষ্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম। সভায় সভাপতিত্ব করেন নৈহাটি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম টুটুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম,পুলিশ কর্মকর্তা জাকির হোসেন,এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি। বক্তৃতা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দে,হামিদ খান ভাসানী,সাবেক সেনা কর্মকর্তা মনির হোসেন ইয়াহিয়া, শাহিন হোসেন,হায়দার আলী,সাধন দে,জামাল মোল্যা,ইরান শেখ,হৃদয় প্রমূখ। খেলা পরিচালনা করেন সুমন রাজু,ইমন,শহিদুল।
ডুমুরিয়ায় সাব-রেজিস্ট্রার শাহিদুর রহমান’র বিদায় অনুষ্ঠান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ শাহিদুর রহমান’র বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা দলিল লেখক সমিতি, নকল নবীশ, ¯’ায়ী কর্মচারী বৃন্দর উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিল লেখক সমিতির সভাপতি মোঃ নূরুল হক সরদার। আলমগীর হোসেন রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, পেশকার মোঃ মাহবুব রহমান, দলিল লেখক প্রশান্ত কুমার জোয়ার্দার, মোঃ আশরাফ হোসেন খান, সেলিম খান, আওয়ামীলীগ নেতা আজগর হোসেন তারা, মোঃ মোজাম্মেল হোসেন খান, সিনিয়র লেখক মোঃ হারুন-অর রশীদ, নকল নবীশ জয়দেব কুমার দাস, দিলীপ কুমার দাস, প্রমূখ। উল্লেখ্য গত ২ বৎসর পূর্বে ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে তিনি যোগাদান করেন।
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ১ মাস করে ৩ জনকে জেল-জরিমানা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মাদক সেবনের দায়ে ৩ জনকে ১ মাস করে জেল ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। মাদকবিরোধী অভিযানে শনিবার রাত ৮টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটিস্থ পৌর মেয়রের প্রজেক্টের ইটের রাস্তার উপর থেকে শিববাটির অন্তু মন্ডল (২১) , দুর্জয় গাইন (১৯) ও বাতিখালী ৬নং ওয়ার্ড এর সাদনান সাকিব (১৯) কে গাঁজা সেবন কালে হাতে-নাতে আটক করে পুলিশ। রোবার তাদেরকে ভ্রম্যমান আদালতে নিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মমতাজ বেগম তাদেরকে ওই সাজা দেন। এসময়ে উপস্থিত ছিলেন এস আই মোস্তাফিজুর রহমান, এএসআই নাজমুল, পেশকার মোঃ আঃ হাকিম ও আনসার রকিব সহ পুলিশ সদস্য বৃন্দ।
পাইকগাছায় ১২৮টি উপকারভোগী পরিবারের মধ্যে ভি,জি,ডি চাউল বিতরনের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় ১২৮টি উপকারভোগী পরিবারের মধ্যে ভি,জি,ডি চাউল বিতরনের উদ্বোধন রা হয়েছে। রোববার দুপুরে চাল বিতরণের উদ্বোধন করেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, শহকত হালদার বিজন কুমার হালদার,ফেরদৌস ঢালী,বিনতা বিশ্বাস, রিনা পারভিন কুমারেশ মন্ডল, লতা ইউনিয়ন,চম্পা বেগম, আওয়ামীলীগ নেতা আজিজ সরদার, ইউপি সচিব জাভেদ ইকবাল, সহকারী সচিব বাশিরুল ইসলাম, প্রধান শিক্ষক কালিদাস রায়,ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমৃত সরকার সহ উপকারভোগী বন্যা রায়, রুবিনা বেগম, মঞ্জুরা বিবি সহ লতা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সকল উপকারভোগী।
ফকিরহাটে ইয়াবাসহ এশাধিক মাদক মামলার আসামী গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী মনির শেখ (৪৩) কে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে রোববার (১৩ই নভেম্বর) সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই অহিদুর রহমান জানান, শনিবার রাত ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে মডেল থানার এসআই আশিক এর নেতৃত্বে এএসআই আব্দুল্লাহ আল-মামুন, আনোয়ার, মোরতাজুল হক ও পুলিশ সদস্য তৌফিক, উপজেলার বারাশিয়া এলকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সে বারাশিয়া গ্রামের মৃত হামিদ শেখের ছেলে। ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন গ্রেপ্তারকৃত মনির শেখের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ফকিরহাট কাজি আজহার আলি কলেজ অ্যালামনাই এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট কাজি আজহার আলি কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিনবছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় অত্র কলেজ শিক্ষক মিলনায়তনে এ্যাসোসিয়েশনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মোস্তাহিদ সুজা ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন খান আল মুস্তাসীম বিল্লাহ সজল। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শেখ হেমায়েত উদ্দীন, খান আরিফুল হক, শেখ ওয়াহীদুজ্জামান বাবু, সহ-সাধারন সম্পাদক এফএম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ইনামুল হক সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক নাফিজ ফকির, দপ্তর সম্পাদক শেখ মীজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক শেখ রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক দুলাল রাহা, সাহিত্য বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দীন, প্রচার সম্পাদক ফকির গোলাম মোস্তফা, সহ-প্রচার সম্পাদক দেব কুমার, ধর্ম বিষয়ক সম্পাদক-১ মোস্তফা তারেক, ধর্ম বিষয়ক সম্পাদক-২ নয়ন নাগ, আইসিটি বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল রাকিব, প্রকাশনা সম্পাদক ফকির দাউদ হায়দার, সহ-প্রকাশনা সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক মল্লিক আবু মুসা, সহ ক্রীড়া সম্পাদক ইমরান শেখ, সাংস্কৃতিক সম্পাদক নিখিল মজুমদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক হাবিবা খাতুন, ছাত্র বিষয়ক সম্পাদক শরীফ শেখ, সহ- ছাত্র বিষয়ক সম্পাদক শুভ, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজ আরা, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সেলিম, গবেষনা বিষয়ক সম্পাদক ফকির তৌফিকুর রহমান, সহ-গবেষনা বিষয়ক সম্পাদক শহীদুল, আইন বিষয়ক সম্পাদক শেখ আল ইমরান, আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক বিপব সাহা, সহ- আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক শেখ আরিফুল ইসলাম, সহ-আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. পারভেজ আহম্মেদ পলাশ, পাঠাগার সম্পাদক জব্বার ফারুকী, সহ-পাঠাগার সম্পাদক অনুজ।
নগর যুবলীগ ও ছাত্রলীগের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ময়না ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………….রাজিউন)। শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার বাদ যোহর বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে মরহুমের নামাযের জানাযা অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগ ও খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ নগর যুবলীগ ও নগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
খুলনা জেলা তাঁতীলীগের কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা জেলা তাঁতীলীগের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে বাংলাদেশ তাঁতীলীগ খুলনা শাখার কমিটিকে বিলুপ্তি ঘোষনা করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ শহিদুল ইসলাম ইমনকে আহবায়ক ও ইঞ্জিঃ মোঃ বরকত হোসেন কে সদস্য সচিব করে যুগ্ম-আহবায়ক রেবা সুলতানা, মোঃ সোহেল খান, জি এম জাহাঙ্গীর আলম, মিলন মল্লিক, রাসেল হাওলাদার সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
একই সাথে বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেসে পূর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
খানজাহান আলী থানা এলাকাতে অপরাধ দমনে ওসির উদ্যেগে চালু করা হয়েছে সিসি ক্যামেরা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
এলাকার নিরাপত্তা ও শান্তি-শৃংখলা বজায় রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা এবং ইভটিজিংসহ নানা অপরাধমুলক কর্মকান্ড, এবং ছিনতাইকারীদের সনাক্ত করতে নতুন করে থানার ওসি মোঃ কামাল হোসেন খান এর উদ্যেগে চালু করা হয়েছে সিসি ক্যামেরা , ইতিমধ্যে গিলাতলা দক্ষিনপাড়ার পালপাড়া সড়কে ওসির ব্যক্তিগত অর্থ থেকে ৩ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে । এবং এ কার্যক্রম চলমান রয়েছে এছাড়া অচল সিসি ক্যামরাগুলো পুনরায় স্থাপন করার ব্যাপারে উদ্যেগ গ্রহন করা হচ্ছে । থানা এলাকাতে ব্যক্তিগত ভাবে বসানো যে সব সিসি ক্যামেরা অকেজো অবস্থায় পড়ে রয়েছে সেগুলি নতুন করে চালু করার জন্য বলা হয়েছে । সিসি ক্যামেরা দেখে সম্প্রতি কয়েকটি চুরি ঘটনা ঘটলেও সেখানে জড়িতদের সনাক্ত করতে পুলিশ প্রশাসনকে বেগপেতে হয়নি । এলাকার অধীন শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীক ইভটিজার ও কিশোরগ্যাং চক্রের দৌরাত্ম্য বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পর্যায়ক্রমে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানান ওসি । থানার পুরো এরিয়াকে যদি সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটাল টহল নিশ্চিত করা যায়, তাহলে অপরাধ সংঘটিত করে কেউ পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি।থানা এলাকার আইন-শৃঙ্খলা যাতে শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকে সেইজন্য সকলের সহযোগিতা চান ওসি মোঃ কামাল হোসেন খান। গিলাতলা দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা মোঃ নাজমুল খান বলেন ওসির মহৎ উদ্যেগ প্রশংশনিয়, সিসি ক্যামেরা লাগানোর সুফল আমরা এলাকাবাসি ইতিমধ্যে পেতে শুরু করেছি ।











































