কয়রা প্রতিনিধি
সুন্দরবনের গেওয়াখালী টহল ফাঁড়ির অধিনস্থ কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে জবাই করা ১ টি হরিণ সহ ৪ শিকরীকে আটক করেছে বন বিভাগ। জানা গেছে সোমবার বিকাল ৫ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মেঃ আবু সালেহ এর নির্দেশে গেওয়াখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এজেড মঞ্জুরুল করিম সঙ্গীয় ফোর্স ও নলিয়ান স্টেশনের স্টাফরা যৌর্থ অভিযান চালিয়ে কালিরখাল এলাকা থেকে জবাই করা ১ টি হরিন সহ ৪ জন শিকারীকে আটক করে।
আটককৃতরা হলেন, কয়রা উপজেলার জোড়শিং গ্রামের বিল্লাল হোসেন, কামাল গাজী,নুর বকস মল্লিক ও শাহ আলম গাজী। অভিযানকালে উপস্থিত ছিলেন নলিযান স্টেশনের স্টাফ মোঃ আঃ নুর, মীর শওকাত, গেওয়াখালী টহল ফাঁড়ির স্টাফ মোস্তাফিজুর রহমান,লিয়াকাত আলী ও রফিকুল ইসলাম। হরিণ শিকারিদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।











































