Home আঞ্চলিক করোনা ভাইরাস যেন বিস্তার লাভ না করতে পারে সে বিষয়ে সকলকে...

করোনা ভাইরাস যেন বিস্তার লাভ না করতে পারে সে বিষয়ে সকলকে খেয়াল রাখতে হবে: এমপি বাবু

14

কয়রা প্রতিনিধি

বর্তমান সময়ের মহামারি সমস্যা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক  কয়রায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদের হল রুমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক,ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক মতামত ও পরামর্শ প্রদান করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

মত বিনিময় সভায় এমপি বাবু বলেন, ভয়াবহ “করোনা” ভাইরাস যেন বিস্তার লাভ না করতে পারে, সে বিষয়ে  সকলকে খেয়াল রাখতে হবে। বিদেশ ফেরতরা আবশ্যিক ভাবে ১৪ দিনের জন্য নিজ নিজ ঘরে অবস্থান করবেন। করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত সরকারি নির্দেশনা না মানলে জনস্বার্থে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।

বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান এ্যাডঃ  কমলেশ  কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ বালা, উপজেলা কৃষি অফিসার মিজান মাহমুদ,শিক্ষা অফিসার আবুল বাশার,জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব আমির আলী গাইন, আব্দুস সাত্তার পাড়, বিজয় কুমর সরদার, আলহাজ্ব সরদার নূরুল ইসলাম কোম্পানী, এইচ এম হুমায়ুন কবির,আব্দুল্লাহ আল মামুন লাভলু, কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম,ইউআরসি নাজমুল হুদা,জেলা যুবলীগ নেতা শামীম সরকার,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাইদ খান, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল প্রমুখ।

মতবিনিময় শেষে এমপি বাবু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সুদীপ বালা এর হাতে ২ টা করোনা পরিক্ষার জন্য  থার্মার স্কানার প্রদান করেন। সভায় উপজেলা থেকে এ পর্যন্ত ৭৭ টি রোগীর করোনা সেম্পল সংগ্রহ করা হয় যার ৬৬ টি রিপোর্ট নেগেটিভ আসছে বাকী রিপোর্ট এখনো পাওয়া যায়নি বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান।