খুলনাঞ্চল ডেস্ক।।
জিনহুয়ায় প্রকাশিত বাংলাদেশের ভাসমান সবজি চাষ
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জিনহুয়াতে জ্বলজ্বল করছে বাংলাদেশের ভাসমান সবজি। একটি ফটো স্টোরিতে বরিশাল এলাকার নদীর উপর ভাসমান বেড পদ্ধতির সবজি চাষের ছবি প্রকাশ করেছে জিনহুয়া। বাংলাদেশের গর্ব ও ঐতিহ্যের কৃষি ও কৃষকের এই ছবিগুলো ছড়াচ্ছে অবিরাম মুগ্ধতা।
দেখে নিন জিনহুয়ায় প্রকাশিত ওই ছবিগুলো….
এটা ছিল জিনহুয়ার সংবাদের ফিচার ফটো
নৌকা নিয়ে ভাসমান সবজির পরিচর্যায় কৃষক
এ যেন পানির উপর ভাসমান সবজির বিছানা।
ড্রোন ক্যামেরায় তোলা অর্থাৎ পাখির চোখে ভাসমান সবজি।
এরকম দৃশ্য কখনো কখনো জমিনেও দেখা মেলে না। কিন্তু মনোরম এই সবজির সারি পানির উপর।
বিশ্বব্যাপী নজর কেড়েছে জিনহুয়ায় প্রকাশিত বাংলাদেশের এই ভাসমান সবজি বাগান।











































