Home আঞ্চলিক খুবি ও জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স

খুবি ও জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স

8
খবর বিজ্ঞপ্তি।।

‘অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন এবং জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবল সিটিস এন্ড কমিউনিটিস বিভাগের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ২৯ অক্টোবর (শনিবার) বিকেলে শেষ হয়েছে। নেটওয়ার্ক-এসোসেয়িশেন অব ইউরোপিয়ান রিসার্চার্স অন আরবানাইজেশন ইন দ্য সাউথ-এন-এইআরইউএস (N-AERUS) এর ২১তম কনফারেন্সে ১৮টি দেশের গবেষক ২২টি দেশের কেসস্টাডি ৩০টি গবেষণাপত্রের মাধ্যমে উপস্থাপন করেন। এছাড়া আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ৪ জন গবেষক ৪টি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সশরীরে এবং ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সম্মেলনের সমাপনী দিনে আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম। কি-নোট স্পিকার হিসেবে ‘উয়েদার পোস্ট নিওলিবেরাল সিটিস? উই কুড মেক দেম পসিবল’ শীর্ষক পেপার উপস্থাপন করেন আন্তর্জাতিক পরামর্শদাতা এবং ইউনিসেফ এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের সাবেক পাবলিক পলিসি উপদেষ্টা জিমেনা দে লা বাররা। সমাপনী দিনে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এস এম আরাফাত হোসেন এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপূর্ব কুমার পোদ্দার। জুমে সেশন পরিচালনা করেন মিশরের আলেকজান্ড্রিয়া বিশ্ববিদ্যালয়ের পাকিনাম উসামা জেইড, দক্ষিণ আফ্রিকার উইটওয়াটারস্রান্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টোফার অনিনেকে এবং দক্ষিণ আফ্রিকার দ্য ফ্রি স্টেট বিশ্ববিদ্যালয়ের এবোনগিল এমজিউইলে।
এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন বিশ্বের ১৮টি দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত হলো। এর ফলে এই ডিসিপ্লিন নতুন উচ্চতায় পৌঁছালো। এ সম্মেলনের সূত্র ধরে বিভিন্ন দেশের সাথে যৌথ শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচন হলো বলে জানান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আশিক উর রহমান। তিনি এ সম্মেলন আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান এবং অংশগ্রহণকারী সকল দেশের প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন এই আন্তর্জাতিক সম্মেলনের সফল আয়োজনে সক্ষম হয়েছে বলে অংশগ্রহণকারী দেশি-বিদেশি গবেষক-বিজ্ঞানীরা তাদের অভিমত ব্যক্ত করেন।
১১০৯টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৫৩ হাজার ৪৯টি
গুচ্ছ ভর্তি: আসন বিবেচনায় খুবিতে রেকর্ড সংখ্যক আবেদন

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ২২টি বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে ভর্তির আবেদন জমাদানের শেষ তারিখ ছিলো ২৭ অক্টোবর। আগামী ৭ নভেম্বর ভর্তির ইউনিটসহ বিষয় (সাবজেক্ট) সম্পর্কিত চূড়ান্ত ফল জানা যাবে। ভর্তির আবেদন জমা হিসেবে এবার আসন বিবেচনায় সর্বোচ্চ আবেদন পড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। এ বিশ্ববিদ্যালয়ে ১১০৯টি আসনের  বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৫৩ হাজার ৪৯টি। এটা রেকর্ড সংখ্যক।
ইউনিট ভিত্তিতে এ ইউনিটে (স্থাপত্যসহ) আবেদন পড়েছে ১৭১২৫টি, বি ইউনিটে (চারুকলাসহ) আবেদন পড়েছে ২০৯৮১টি, সি ইউনিটে আবেদন পড়েছে ১৪৯৪৩টি। উল্লেখ্য এবার গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুসারে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ৫০০ টাকা জমা দিয়ে ১টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পেরেছে। বিজ্ঞানের ইচ্ছুক শিক্ষার্থীরা এ ইউনিট ছাড়াও বি এবং সি ইউনিটেও আবেদন করতে পেরেছে। এ ইউনিটে স্থাপত্যে ভর্তিচ্ছু পরীক্ষার্থী আলাদাভাবে নির্দিষ্ট ফি দিয়ে আবেদনের পছন্দক্রম উল্লেখ করেছে। এর সংখ্যা ১৯৫ জন। একইভাবে বি ইউনিটে চারুকলা স্কুলে ভর্তির জন্য আলাদা একটি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফি দিয়ে আবেদন করেছে ৫০৩ জন। সবমিলিয়ে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৫৩ হাজার ৪৯জন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে এবার প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য গড় আবদেনকারী প্রায় ৪৮জন। খুলনা বিশ্ববিদ্যালয়ের তথ্যটি নিশ্চিত করেছেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বিপুল সংখ্যক আবেদনের কারণ হিসেবে প্রাথমিকভাবে জানান, মূলত রাজনীতি ও সেশনজটমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ক্যাম্পাস, শিক্ষার গুণগতমান এবং বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের  নেতৃত্বে গবেষণা, উদ্ভাবনায় জোরদার, ওবিই কারিকুলা প্রণয়নে এগিয়ে থাকা, একাডেমিক ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব দিক বিবেচনায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে।